Web Analytics

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে মস্কো সফরে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাট হুইটাকার। তিনি বলেন, আমি আশা করি, তিনি কোনও গঠনমূলক অগ্রগতি আনতে পারবেন। আমরা চাই উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। হোয়াইট হাউস জানায়, ১ আগস্ট স্টিভ উইটকফ ইসরাইল ও গাজা সফরে যাবেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরাইল সফরের পর উইটকফ মস্কো যাবেন। সম্প্রতি তিনি একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন। সম্প্রতি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত, এমনকি ট্রাম্প দুইটি পারমাণবিক সাবমেরিন কৌশলগত এলাকায় মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

04 Aug 25 1NOJOR.COM

ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে মস্কো সফরে যাচ্ছেন।

নিউজ সোর্স

মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের দূত স্টিভ উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ চলতি সপ্তাহের শেষে রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ন্যাটোয় নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি ম্যাট হুইটাকার।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।