Web Analytics

এনসিপি নেতা সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা নতুন সংবিধান চাইতে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি বলেন, ২৩ বছর পাকিস্তান শাসনে ছিলাম, অধিকার পাইনি। ৫৪ বছরে দেশেও অধিকার পাইনি। আজ থেকে এক বছর আগে আমরা এই শহীদ মিনার ছিলাম। এক বছর হয়ে গেছে আজও আমাদের অধিকার পাইনি। সারজিস বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকে আজ শহীদ। আমরা এই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চেয়েছি। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহত যোদ্ধাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এখানে এসেছি। আরো বলেন, আমাদের লড়াই ২৪ এর না। বিডিআর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার চাইতে এসেছি। এই বাংলাদেশে যেমন জঙ্গিবাদ মেনে নেব না, তেমনি জঙ্গি নাটক ও মেনে নেব না। সিভিল সোসাইটি নামে কোনো দালালকে আর মেনে নেব না।

03 Aug 25 1NOJOR.COM

আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না: সারজিস আলম

নিউজ সোর্স

মুজিববাদী সংবিধান ভেঙে চুরে নতুন সংবিধান চাইতে এসেছি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটা দলের। যে সংবিধান আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।