জাতীয় ঐতিহাসিক আত্মপরিচয় পুনঃপ্রতিষ্ঠা এবং স্বাধীনতার অখণ্ড ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে ১৪ আগস্টকে ঔপনিবেশিকতা মুক্তি ও বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। এক বিবৃতিতে একাত্তরের স্বাধীনতার ভিত্তি হিসেবে সাতচল্লিশের প্রথম স্বাধীনতাকে উল্লেখ করে বলা হয়, প্রথম স্বাধীনতার ছয় প্রধান নেতা হলো—আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা এ. কে. ফজলুল হক, লিয়াকত আলী খান, খাজা নাজিমউদ্দীন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তাদেরকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় বিবৃতিতে। এছাড়া দিবসটি পালন করতে কর্মসূচি ঘোষণা করে দলটি।
স্বাধীনতার অখণ্ড ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে ১৪ আগস্টকে ঔপনিবেশিকতা মুক্তি ও বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস ঘোষণা করে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় একটি পরিবারে দুই অসহায় শিশুর চিকিৎসার্থে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ পরিবারকে একটি অটোরিকশাও প্রদান করা হয়। এছাড়া একজন আহত জুলাইযোদ্ধাকেও অর্থ সহায়তা দেওয়া হয়েছে। জানা গেছে, হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের তিন বছরের শিশু মোহাম্মদ রাহানের হার্টের ছিদ্রের চিকিৎসার জন্য এবং ১১ বছরের শিশু মোহাম্মদ আরাফাতের থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য এই অর্থ সহায়তা দেওয়া হয়।
উত্তর সাতকানিয়ায় একটি পরিবারে দুই অসহায় শিশুর চিকিৎসার্থে অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
বুধবার দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবারে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী। হল সংসদ নির্বাচনে ১৮টি হল থেকে এখন পর্যন্ত মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অধ্যাপক জসিম বলেন, ১২ আগস্ট মোট ৭ জন মনোনয়ন সংগ্রহ করেছে। এছাড়া দুই দিনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আচরণবিধি মেনে সবাই ফরম নিচ্ছেন। গত দুদিনে কেউ কোনরকম আচরনবিধি লঙ্গন করেনি। তফসিল অনুযায়ী, ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। ১৯ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবারে ভিপি ও ডাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন প্রার্থী: জসীম উদ্দিন
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা ধরা পড়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বুধবার রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাপ্রধানের ব্যক্তিগত কোনো ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনার পরিকল্পনা করছেন না। এ অবস্থায় জনসাধারণ ও গণমাধ্যমকে ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
সেনাপ্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা ধরা পড়েছে। সেনাবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাপ্রধানের ব্যক্তিগত কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নেই।
জুলাই গণ-অভ্যুত্থানে চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা মামলায় ট্রাইব্যুনালে আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। জবানবন্দিতে শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার বলেন, ‘৫ আগস্ট যখন গলিতে লাশ নিয়ে আসলো, আমার ছেলের খাটিয়া বেয়ে অনেক রক্ত পড়ছিল। তারপর কাপড় সরিয়ে দেখি, পেটে গুলি লেগে পেছন দিয়ে বেরিয়ে গেছে। ভুঁড়ি বেরিয়ে গেছে, রক্ত পড়া থামছে না।’ অপর সাক্ষী শহীদ আহম্মেদ বলেন, গণভবনে যাওয়ার পথে পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনি।’ তিনি বলেন, পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি করে। ওই সময় তারা ছত্রভঙ্গ হয়ে যান। আবার তারা সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি করে। এদিন শহীদ ইয়াকুবের (৩৫) চাচা নাজিমুদ্দিন রোডের শহীদ আহম্মেদ (৪০) ও শহীদ ইসমামুল হকের (১৭) ভাই চট্টগ্রামের মহিবুল হক (২১) সাক্ষ্য দেন। ইয়াকুব ছিলেন ঢাকার নিউমার্কেটের একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান। পরে সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
৫ আগস্ট গণভবনে যাওয়ার পথে পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনি: শহীদ আহম্মেদ
লালমনিরহাটের তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ মিটার, যা বিপৎসীমার চেয়েও বেশি। এর আগে, মঙ্গলবার দুপুরে পানি ছিল বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর, যা বুধবার সকাল ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। অস্বাভাবিক অবস্থা থাকবে আরো দুইদিন। ফলে লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫ হাজার পরিবার। বন্যায় ডুবে গেছে গ্রাম-ফসল-সড়ক। জেলা সদর, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও পাটগ্রাম উপজেলার তিস্তা তীরবর্তী ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বহু গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সোলার প্যানেল স্থাপন করায় নদীর গতিপথ পরিবর্তন হয়ে লোকালয়ে প্রবেশ করছে পানি, যা বাঁধ ও বসতভিটার জন্য হুমকি। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য ইউএনওদের বলা হয়েছে। তালিকা হয়ে গেলে দ্রুত ত্রাণ ও সহায়তা পৌঁছে দেয়া হবে।
লালমনিরহাটের পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫ হাজার পরিবার।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে পাঁচটি হত্যা মামলাসহ মোট ১৫টি মামলা দায়ের করেছে।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পর ইসলামী আন্দোলনসহ আলেম ওলামারা সংখ্যালঘুদের জান-মালের হেফাজতে রাস্তায় নেমেছিল। ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল নেমেছে চাঁদাবাজি ও টেন্ডারবাজির জন্য। ফরিদপুরে এক সেমিনারে তিনি বলেন, ইসলামী আন্দোলন ওলামা কেরামদের সাথে আলোচনা করে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স পাঠানোর জন্য কাজ করছে। সাড়াও পাচ্ছি ভালো, এইটা দেখে ওই ফ্যাসিস্ট চরিত্র, চাঁদাবাজরা সহ্য করতে পারছে না, আর তাই তারা এখন লেগেছে চরমোনাইর বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশেষ করে যে ছাত্রদের নেতৃত্বে ৫ আগস্টের গণঅভ্যুথান হলো, তাদের বিরুদ্ধে।
৫ আগস্টের পর ইসলামী আন্দোলনসহ আলেম ওলামারা সংখ্যালঘুদের জান-মালের হেফাজতে রাস্তায় নেমেছিল। ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল নেমেছে চাঁদাবাজি ও টেন্ডারবাজির জন্য: চরমোনাই পীর
হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক মূলত ট্রাম্পের শোনার সুযোগ হিসেবে সীমিত, এবং রাশিয়া-ইউক্রেন দ্রুত যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা কম। সংঘাতে কেবল একটি পক্ষ উপস্থিত থাকবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ট্রাম্প পূর্বে ভূখণ্ড সংক্রান্ত ছাড়ের কথা বলেছেন, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো চুক্তি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় বলে প্রত্যাখ্যান করেছেন। অ্যাঙ্কোরেজে একান্ত বৈঠক ভবিষ্যতে ট্রাম্পের রাশিয়া সফরের সম্ভাবনা তৈরি করতে পারে।
ইউরোপের তিন পরাশক্তি আগস্টের মধ্যে ইরান সংকটের সমাধান না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদে পাঠানো এক যৌথ চিঠিতে জানিয়েছে, তেহরান নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না এলে তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে। চিঠিতে অভিযোগ করা হয়, ইরান অনুমোদিত মাত্রার চেয়ে ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। এই সতর্কতা আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর, যার পর ইরান আইএইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে।
ময়মনসিংহের গৌরীপুরে কৃষক মো. শহিদুল্লাহ বর্ষায় জংলি বেগুন গাছে গ্রাফটিং করে কীটনাশকমুক্ত টমেটো ফলিয়ে চমক দেখিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ পদ্ধতিতে ঢলে পড়া রোগ থেকে ফসল রক্ষা ও বেশি ফলন নিশ্চিত হয়েছে। এক হাজার গাছের মধ্যে ৯৯৮টিতে সফলতা মিলেছে। প্রতি কেজি ১৮০–২০০ টাকায় বিক্রি করে ১০ শতাংশ জমি থেকে প্রথম দফায় ৭০ হাজার টাকা আয় করেছেন তিনি, আরও ৪০–৪৫ হাজার টাকার বিক্রির আশা করছেন। কৃষক ও ব্যবসায়ীরা ক্ষেত দেখতে ভিড় করছেন।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে এ মন্তব্য করেন তিনি। ২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, ইউক্রেনকে সামরিক সহায়তার বিরোধী এবং এর ইইউ সদস্যপদ ঠেকাতে চান। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতার পক্ষে ইইউ বিবৃতিতে তিনি একমাত্র সমর্থন দেননি। রুশ জ্বালানির ওপর নির্ভরশীল হাঙ্গেরি কিয়েভকে অস্ত্র পাঠাতেও রাজি হয়নি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বিএফআইইউ। বুধবার দুদকের অনুরোধে সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। তিন সাবেক গভর্নর হলো, ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। এদের মধ্যে গণঅভ্যুত্থানের পর আতিউর রহমান বিদেশে চলে যান। আব্দুর রউফ তালুকদার পলাতক অবস্থায় গত বছরের ৭ আগস্ট ই-মেইলযোগে পদত্যাগ করেন। তালিকায় থাকা ৬ ডেপুটি গভর্নরের মধ্যে দুদকের মামলায় জেলে থাকা এস কে সুর চৌধুরী এবং বিএফআইইউ প্রধান থেকে পদত্যাগে বাধ্য হওয়া মো. মাসুদ বিশ্বাস রয়েছেন। আরও আছেন আবু হেনা মো. রাজী হাসান, এসএম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। চিঠিতে বলা হয়েছে, যাবতীয় তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বিএফআইইউ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করে ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবেন। মালয়েশিয়ায় ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে তিনি সংস্কার, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ও তরুণদের ক্ষমতায়নকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। ২০২৪ সালের যুব-নেতৃত্বাধীন আন্দোলন স্মরণ করে সম্পদ বৈষম্যের বিরুদ্ধে সতর্ক করেন এবং বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখা ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
ইসলামাবাদে সন্ত্রাসবিরোধী গুরুত্বপূর্ণ বৈঠকের পর যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের সাফল্য স্বীকার করেছে। জাফর এক্সপ্রেস ও খুজদারের হামলার জন্য সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করছে, যেটি ইতিমধ্যেই ট্রেড ও শুল্ক সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জটিল। পাকিস্তানের সেনাপ্রধানের পরমাণু মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। ভারত নিন্দা জানালেও, পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা পোপ লিওকে গাজা সফরে যেতে এবং চলমান সংঘর্ষে প্রভাবিত শিশুদের সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্টে তিনি তাড়াহুড়োর গুরুত্ব প্রকাশ করেন এবং বলেন, পোপই একমাত্র ব্যক্তি যিনি গাজায় প্রবেশ করে শিশুদের মাঝে আশা ছড়াতে পারেন। ফিলিস্তিনিদের সমর্থক ম্যাডোনা শিশুদের কষ্ট তুলে ধরেছেন এবং উল্লেখ করেছেন যে, বিশ্বের সব শিশুদের নিরাপত্তা প্রয়োজন, যেখানে ইসরায়েলের সামরিক অভিযান প্রায় ৬১,৫০০ জনের মৃত্যু ঘটিয়েছে এবং খাদ্য সংকট সৃষ্টি করেছে।
পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার কঠিন ভাঙনের মুখে পড়েছে। ইতিমধ্যে চারটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে, ফলে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিচ্ছে এবং দোকান ভেঙে নিচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, কয়েকদিন ধরে নদীতে প্রবল স্রোত দেখা গেছে, আর ১২ আগস্ট একটি জিও ব্যাগ সরতে গেলে হঠাৎ ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডসহ কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে, যাতে আরও ক্ষতি রোধ করা যায় এবং স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা প্রমাণিত হচ্ছে।
জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহিদ আদিলের বাবা। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে রয়েছেন- ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, মঞ্জুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, আব্দুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, সোহেল হায়দারসহ প্রমূখ। মামলায় শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রেক্ষাপট ও পরিধি বর্ণনা করা হয়। এই ফ্যাসিবাদ গঠন ও চালনায় মিডিয়ার গণবিরোধী ফ্যাসিবাদী ভূমিকা তুলে ধরা হয়। বিশেষ করে ২৪ জুলাই গণভবনে অনুষ্ঠিত শেখ হাসিনাকে গণহত্যায় উদ্বুদ্ধ করা প্রসঙ্গ। এছাড়া ২৭ জুলাই গণঅভ্যুত্থানের জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে এই সাংবাদিকদের অবস্থান কর্মসূচির কথাও বলা হয়।
জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহিদ আদিলের বাবা।
এক মাস পর ইরানের বিরুদ্ধে ‘রাইজিং লায়ন’ অপারেশনের, মাক্কাবি হেলথকেয়ার সার্ভে অনুযায়ী অর্ধেক ইসরাইলি অনিদ্রা, ক্লান্তি, ভয় ও উদ্বেগে ভুগছেন। প্রায় ১৬% গুরুতর ক্লান্তি অনুভব করছেন, আর ৩০% মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন মনে করছেন। শিশুদের ওপরও প্রভাব পড়েছে—২৫% অভিভাবক আচরণে পরিবর্তন লক্ষ্য করেছেন। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদি চাপ ও খারাপ ঘুম দৈনন্দিন জীবন ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক হস্তক্ষেপ ও মানসিক দৃঢ়তা তৈরি জরুরি।
জেনোয়া বন্দরে কর্মীরা সৌদি জাহাজ বাহরি ইয়ানবু আটক করেছেন, যা যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলের উদ্দেশ্যে অস্ত্র বহন করছে বলে জানা গেছে। জাহাজটি পূর্বে মেরিল্যান্ডে থেমেছিল এবং সেখানে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই ছিল। প্রায় ৪০ বন্দরকর্মী জাহাজে প্রবেশ করে কার্গো পরীক্ষা করেছেন। সৌদি আরবের বাহরি শিপিং কোম্পানি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক নৌ আইন মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে। চলমান গাজা সংকটে ইউরোপের বন্দর কর্মীরা ইসরাইলের কাছে অস্ত্র পৌঁছানো রোধে সক্রিয় ভূমিকা নিচ্ছেন।
প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক, বেআইনিভাবে সরকারি জমি নেওয়ার অভিযোগে বাংলাদেশে বিচারের মুখোমুখি। দুর্নীতি দমন কমিশন দাবি করেছে, তার বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে এবং তিনি ভোটার হিসেবে নিবন্ধিত। তবে টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী দল এসব নথি জাল বলে উল্লেখ করেছেন। তার অনুপস্থিতিতে বিচার চলমান থাকায় রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। আগে তিনি যুক্তরাজ্যের ট্রেজারি পদ থেকে পদত্যাগ করেছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত হাশিম রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের অব্যাহত উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দু'জন মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি এবং রাখাইন রাজ্যে মানবিক অবস্থার অবনতি ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা কমে যাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত ও টেকসই সমাধানের লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হন। খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপ সম্পর্কে দূতকে অবহিত করেন। এছাড়া তারা আগামী রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মতবিনিময় করেন এবং একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আশা করেন।
খলিলুর রহমান বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওথমান হাশিমের সঙ্গে বৈঠক করেছেন।
পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সম্প্রতি ভারতের উপর সরাসরি পারমাণবিক হুমকি দিয়েছেন, যা অবকাঠামোতে হামলা এবং চরম প্রতিশোধের আশঙ্কা জাগিয়েছে। এই মন্তব্য ভারতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত সামাজিক মাধ্যমে তাকে কটাক্ষ করেছেন। দিল্লির কূটনৈতিক ও প্রতিরক্ষা মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ এই ধরনের বক্তব্যকে প্রভাবিত করতে পারে। কঙ্গনার মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে এবং দুই দেশের মধ্যে বাকযুদ্ধ তীব্র হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। গত ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন।
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী গড়াই পরিবহনের এক বাস অন্য আরেক বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি।
ঝিনাইদহের কালীগঞ্জে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কেউ নিহত হয়নি।
বাণিজ্য সংক্রান্ত উত্তেজনার মধ্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপ্টেম্বর মাসের শেষের দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন। ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকে আমদানি শুল্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আলোচনা হতে পারে। পূর্বে আরোপিত শুল্ক ও সম্ভাব্য নিষেধাজ্ঞা সম্পর্কে চাপ সৃষ্টি করেছে, যা এই সফরকে গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত করেছে। ট্রাম্প-পুতিন বৈঠকের ফলাফলও ভারতের কূটনৈতিক নীতি প্রভাবিত করতে পারে।
ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের চারটি প্রধান স্থানে—হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ (আইলাত) এবং বিরসেবা—হামলার দাবি করেছে। তারা বলছে, হামলাগুলি গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং নিরীহ নাগরিকদের মৃত্যুর জবাবে করা হয়েছে। ছয়টি ড্রোন সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। হুথিরা সতর্ক করেছে, ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নিলে হামলা চলবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ জন নিহত এবং অনাহারে মৃত্যু বাড়ছে, যার মধ্যে শিশু রয়েছে। হাইফা বন্দরের হামলা সবচেয়ে বড় দাবিকৃত ঘটনা।
পাকিস্তান সমর্থনসহ নানা কারণে তুরস্কের বিরুদ্ধে ভারতের জনঅসন্তোষ বেড়ে গিয়ে পর্যটন, শিক্ষা ও বিমান খাত থেকে সরে আসছে ভারত। ভারতীয় পর্যটকের সংখ্যা বছরে ৩৭% কমেছে, বিলাসভ্রমণ ও বিয়ের মতো উচ্চমূল্যের সেগমেন্টেও ক্ষতি হয়েছে। কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় স্বার্থের কথা বলে তুর্কি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় কর্মসূচি স্থগিত করেছে। বিমান খাতে তুর্কি মালিকানাধীন গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের ভোক্তা ও যাত্রীশক্তিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। সকল অবস্থাতেই জিএম কাদেরের পক্ষে রংপুর বিভাগ জাতীয় পার্টিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মোস্তফা বলেন, আজকে আমার মনে হচ্ছে আইয়াসেম জাহেলিয়াতের যুগে আছি। মানুষ খুন হচ্ছে। মানুষেকে দিনের বেলা কুপিয়ে মারা হচ্ছে। তিনি বলেন, বর্তমান অবস্থায় আইনশৃঙখলা পরিস্থিতির বেশ অবনতি ঘটেছে। এ অবস্থা চলমান থাকলে কিভাবে একটা সুস্ঠু নির্বাচন করা সম্ভব? পুলিশকে একটিভ এবং সাথে সেনাবাহিনী দিয়ে যদি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা হয়। তাহলে সুষ্ঠু হতে পারে। আরো বলেন, আওয়ামীলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টিকেও সেভাবে নিষিদ্ধ করার একটা ষড়যন্ত্র হচ্ছে। হাওলাদার, মাহমুদ, চুন্নু শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার বানিয়ে নির্বাচন করেছিল। মোস্তফা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। ৪ জনকে কারাগারে নেয়া হয়েছে। ২ জন শহীদ হয়েছে।
দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তফা।
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুট। দিনে তো হচ্ছেই, এমনকি রাতের আঁধারেও! জিরো পয়েন্ট এলাকা থেকে এরইমধ্যে বড় বড় পাথর তুলে নিয়ে যাওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটি যেমন সৌন্দর্য হারাচ্ছে তেমনি হুমকির মুখে পরিবেশ। ফলে ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা। প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টহল বৃদ্ধি করা হয়েছে। আরেক পর্যটন কেন্দ্র সাদাপাথর প্রকাশ্য লুটপাটে অনেকটা মরুভূমিতে পরিণত হয়েছে।
কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়েও চলছে পাথর লুট। দিনে তো হচ্ছেই, এমনকি রাতের আঁধারেও!
বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি দিয়েছে জাগপা। চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার দুপুরে ঢাকায় ভারতীয় হাইকমিশনে ইংরেজি ও বাংলা ভাষায় এ চিঠি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন রাশেদ প্রধান। ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা সামনে না আসায় ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তালাত মাহমুদের মাধ্যমে চিঠি হস্তান্তর করা হয়। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয়, ‘ভারতের জনগণকে ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে, যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে। শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল, যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।’ এছাড়া চিঠিতে ভারতের আধিপত্য ও বাংলাদেশের ন্যায্য হিস্যাগুলো থেকে বঞ্চিত করা, বিপরীতে বাংলাদেশের উদারতা সম্পর্কে মোদিকে অবহিত করা হয়। শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দেওয়ার দাবি জানানো হয়।
বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদি বরাবর চিঠি দিয়েছে জাগপা।
সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুদক। বুধবার দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। দুদকের প্রতিনিধি দল জানান, এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে আরও সর্তক থাকা প্রয়োজন ছিল। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার অধিক।
সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুদক। এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আদালত। মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলাটি প্রত্যাহার করে নেওয়ায় এ আদেশ দেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছিল, ২০১৯ সালের ১৮ জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থি জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন। সর্বশেষ ২০২৫ সালের ২৮ জুন প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্যসহ দশজনকে অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনায় গত ১০ জুলাই মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আদালত।
ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে ৩৩টি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমাতে কাজ চলছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে সক্ষমতার চেয়েও প্রায় ২ হাজার কর্মী বেশি ছিল, যাদের বেশিরভাগই ছিল অদক্ষ। তাদের মধ্যে ৭২২ জনকে ছাটাই করা হয়েছে, অতিরিক্ত ওভারটাইমও বন্ধ করা হয়েছে। ট্রল ম্যানুফ্যাকচার কমানোর মাধ্যমে ব্যায় সংকোচন করা হয়েছে। ফলে ৩৩টি ওষুধের দাম ১০-৫০ শতাংশ পর্যন্ত কমানো গেছে। ইডিসিএল জানায়, ওমিপ্রাজল ক্যাপসুল, কেটোরোলাক ইনজেকশন, অনডানসেট্রন ইনজেকশন, সেফট্রিয়াক্সোন ও সেফটাজিডিম ইনজেকশনের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। মেরোপেন ওমিপ্রাজল ইনজেকশনের দামও হ্রাস পেয়েছে। এ ছাড়া মনটিলুকাস্ট ট্যাবলেটের দাম ১০ টাকা ৬৭ পয়সা থেকে পাঁচ টাকা করা হয়েছে। গ্রামীণ ক্লিনিকে তালিকাভুক্ত ৩২টি ওষুধের মধ্যে ২২টির দামও কমানো হয়েছে।
সিন্ডিকেট ভেঙে এবং অদক্ষ জনবল কমিয়ে ৩৩টি প্রয়োজনীয় ওষুধের দাম কমানো হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে আরও কিছু ওষুধের দাম কমাতে কাজ চলছে: ইডিসিএল
জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। দলটির নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিদেশি ডিজাইনে নির্বাচন হলে, দেশের মানুষ জীবন ও রক্ত দিয়ে সুষ্ঠু নির্বাচন করবে। এবার দেশের মানুষ আশা করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহের বলেন, মানুষকে যা তা বুঝিয়ে নির্বাচন করার সুযোগ নেই। সংস্কার নিয়ে যারা ধুম্রজাল তৈরি করছে তারা নির্বাচন বানচাল করতে চায়। আরো বলেন, জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান করতে হবে। তারপর এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে: তাহের
নিজেদের কার্যক্রম নিয়ে জনসাধারণের মতামত ও মূল্যায়ন জানতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ওয়েবসাইট পাবলিশ করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে যে কেউ মতামত জানাতে পারবেন। এক বিবৃতিতে ছাত্রশিবির জানায়, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। আরো বলে, আমরা বিশ্বাস করি, আপনাদের প্রত্যাশা ও পরামর্শ আমাদের পথচলায় অনন্য ভূমিকা রাখবে। সংগঠনটির কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও পরামর্শ দিতে আগ্রহীদের জন্য লিংক দেওয়া হয়েছে: https://prospect.shibir.org.bd
নিজেদের কার্যক্রম নিয়ে জনসাধারণের মতামত ও মূল্যায়ন জানতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ওয়েবসাইট পাবলিশ করেছে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কুয়ালালামপুরে যান প্রধান উপদেষ্টা। তিন দিনের এই সফর চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি-নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে। প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি। এছাড়া অনেক দিন যাবৎ ওষুধের মূল্য সমন্বয়ও করা হয়নি। এতে ট্রিপস ওয়েভার সুবিধা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তাই নতুন ওষুধ নিবন্ধন দ্রুত শুরু করা জরুরি। ফখরুল বলেন, সরকার গঠিত ওষুধ নিয়ন্ত্রণ কমিটি, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে কাজ করা টাস্কফোর্স কমিটি এবং ডিসিসির টেকনিক্যাল সাব কমিটিতে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। এটি শিল্পের স্বার্থবিরোধী। এই খাতের সঙ্গে জড়িত সব পক্ষের মতামত গুরুত্ব দেওয়া উচিত। শিল্প উদ্যোক্তাদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন বা নীতি প্রণয়ন সমর্থনযোগ্য নয়। এলডিসি গ্র্যাজুয়েশনের পরিস্থিতি মাথায় রেখে এই শিল্পের সুরক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া ফখরুল এই খাতের গুরুত্ব এবং এই খাত নিয়ে অতীতে বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন।
সরকারের অস্বচ্ছ এবং একপেশে নীতি-নির্দেশনার কারণেই দেশের ওষুধ শিল্প ঘিরে ঝুঁকি তৈরি হয়েছে। প্রায় দুই বছর যাবৎ নতুন কোনো ওষুধের নিবন্ধন দেওয়া হয়নি: মির্জা ফখরুল
বিশিষ্ট শিক্ষাবিদ ও তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত আড়াই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। যতীন সরকারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ের জামাতা রাজিব সরকার। গত ৫ জুন দুপুরে শোবার কক্ষের সামনে বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে তিনি পড়ে যান। এতে রাইট ফিমার নেক ফ্র্যাকচার হয়। এরপর থেকেই ট্রিটমেন্ট চলছিল। যতীন সরকারের ছোট ভাই অধ্যাপক মতীন্দ্র সরকার জানান, মরদেহ নেত্রকোনায় নিজ বাসায় আনা হচ্ছে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য সম্পন্ন হবে। অধ্যাপক যতীন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।
গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে এ মামলার আসামিদের কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গত ২৮ জুলাই এ মামলায় পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে দুজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এর আগে ২ জুলাই এ মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন। অভিযোগটি আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আশুলিয়ায় ছয় জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতিটি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।’ প্রধান উপদেষ্টাও পৃথক বৈঠকে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাধলিনা বিনতে সিদেকের কাছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার প্রস্তাবটি উত্থাপন করেন। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। তবে তারা অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো কর্মসংস্থানে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত। এই নতুন ভিসা কার্যকর হলে বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। এ ছাড়া, অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের অনুরোধ জানান। বৈঠকে শিক্ষামন্ত্রী ড. ইউনূসের ‘থ্রি জিরো’ ক্যাম্পেইন—বিশ্ব থেকে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার—বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট পাস ভিসা দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন: আসিফ নজরুল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। বুধবার মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে আপিল শুনানিতে এমন দাবি করেন তিনি। রাষ্ট্রপক্ষ কেন এই মামলা দ্রুত নিষ্পত্তি চান প্রধান বিচারপতির এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার কারণে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বন্ধ হয়ে গেছে। এর আগে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ন্যূনতম বয়স ১২ বছর ৬ মাস নির্ধারণ করা হয়। পরবর্তীতে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের শুনানি শেষে হাইকোর্ট রায়ে মুক্তিযোদ্ধা হতে বয়স ন্যূনতম ১২ বছর ৬ মাস নির্ধারণ করে জারি করা গেজেট ও আইনের ধারা অবৈধ ঘোষণা করা হয়। পরে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে রায় স্থগিত করেন আপিল বিভাগ।
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নির্ধারণ নিয়ে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট: অ্যাটর্নি জেনারেল
মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইলে শতাব্দী ক্লাব নামক জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে নগদ এক লাখ ৪৯ হাজার ৪১০ টাকা, জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও দুটি খালি মদের বোতল জব্দ করা হয়। টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে যৌথবাহিনী শতাব্দী ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতাসহ ৩৪ জনকে আটক পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হবে।
টাঙ্গাইলে শতাব্দী ক্লাব নামক জুয়ার আসর থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন। এরমধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১৫ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। বুধবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সমাবেশস্থলে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিও শিক্ষকরা দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন।
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এর আগে ১১ আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে জয় ও মেয়ে পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুদকের পিপি মইনুল হোসেন সম্প্রতি বলেন, বিধান অনুযায়ী, ঢাকায় যাদের প্লট-গাড়ি-বাড়ি কিছুই নেই, তারা মূলত সংস্থার প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার রাজউকের কাছে মিথ্যা হলফনামা দেয়। সেখানে উল্লেখ করা হয়, তাদের ঢাকা শহরে জমি-বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু দুদকের অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যের নামে বাড়ি-জমি-গাড়ি সবই আছে। ক্ষমতার অপব্যবহার করে তারা রাজউকের ৬০ কাঠার প্লট নিয়েছেন, যা অপরাধ। অপরাধজনক বিশ্বাসভঙ্গসহ অন্যান্য অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
ঢাকায় নবনিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার আনিল সুকলাল বলছেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ভিন্ন দুই দেশ হলেও সংকটগুলো একই রকম। দারিদ্র, অনুন্নয়ন, অসমতা ও বেকারত্ব দূরীকরণে আমাদের অভিজ্ঞতা আছে। যা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে পারি। তিনি বলেন, ১৯৯৭ সালে নেলসন ম্যান্ডেলা যখন বাংলাদেশ সফর করেছিলেন তখনই তিনি বলেছিলেন এই দেশে দূতাবাস খোলার কথা। পরবর্তীতে তা আর হয়নি। আমাদের সরকারের অর্থ বরাদ্ধ হলেই যত দ্রুত সম্ভব এখানে দূতাবাস খুলব আমরা। এমনকি এই অঞ্চলে নতুন করে কোনো দূতবাস খুললে সেটা বাংলাদেশেই হবে। বাংলাদেশের ওষুধ, পোশাক ও কৃষি খাতে বিনিয়োগের আগ্রহের কথা বলেন, বিপরীতে বাংলাদেশ থেকেও প্রত্যাশা করেন। দুই দেশের উচ্চ পর্যায়ের একটি সফর নির্ধারণ করতেও চেষ্টা করছেন শুকলাল।
আমাদের সরকারের অর্থ বরাদ্ধ হলেই যত দ্রুত সম্ভব এখানে দূতাবাস খুলব আমরা। এমনকি এই অঞ্চলে নতুন করে কোনো দূতবাস খুললে সেটা বাংলাদেশেই হবে: দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রিজভী বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি— তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। এ ছাড়া রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে মবের মাধ্যমে হত্যারও নিন্দা জানান তিনি। বলেন, এমন আইন করা হোক, যাতে কেউ যেন নিজের হাতে আইন তুলে নেয়ার সাহস না পায়। আরও বলেন, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় ২ হাজার কোটি টাকার বেশি অর্থ ফারমার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু আছে, এসব লুটপাটের টাকা উদ্ধারে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। রিজভী বলেন, পিআর পদ্ধতির জন্য দেশের মানুষ এখনও প্রস্তুত নয়। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সেখানে শহীদদের জন্যও দোয়া করা হবে।
চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ: রিজভী
যুক্তরাজ্য, ইইউ, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছে, যার মধ্যে একজন ৬ বছরের শিশু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৯ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টাকালে গুলি করে হত্যা করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে এ পর্যন্ত ৬১,৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৫৪,০৮৮ জন আহত হয়েছে। গাজার নিরীহ ও খাদ্য অবরোধে বিপর্যস্ত মানুষগুলো হামলার ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন।
যুক্তরাজ্য, ইইউ, কানাডাসহ ২৬টি দেশের নিন্দা জানানো সত্ত্বেও ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৭৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
ভ্লাদিমির পুতিন আগামী শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সামরিক সহায়তা দেয়ার জন্য পিয়ংইয়ংকে প্রশংসা করেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, কিম ও পুতিন ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক ও সহযোগিতা আরও বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন’। পুতিন কিমকে আলাস্কা সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের প্রসঙ্গেও ‘তথ্য শেয়ার করেছেন’। পুতিন জানান, ‘কুর্স্ক অঞ্চল মুক্ত করার সময় উত্তর কোরিয়ার সহায়তার জন্য’ তিনি কৃতজ্ঞ। প্রসঙ্গত, এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনের দোব্রোপিলিয়া শহরের কাছে হঠাৎ আক্রমণ চালিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সেনা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে।
পুতিন আগামী শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কথা বলেছেন।
ইরানি পুলিশ গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে। ইরানের পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে।’ তিনি জানাননি, গ্রেফতারকৃত ব্যক্তিরা কোন অপরাধে সন্দেহভাজন ছিলেন। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল ইরানের। মুখপাত্র জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।’ এছাড়া গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজন পুরুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। জানা গেছে, গ্রেফতার হওয়া অনেকজনকে ইতিমধ্যে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধে ইরানের পুলিশ সাইবার প্রতারণা ও অনুমোদন ছাড়া অর্থ উত্তোলনের মতো ৫,৭০০টিরও বেশি সাইবার অপরাধের মামলা মোকাবিলা করেছে।
ইরানি পুলিশ গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে।
'ঠিকানা'য় মঙ্গলবার খালেদ মুহিউদ্দীনের অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো। তিনি বলেন, রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে; মাহফুজ আলমসহ আরও কেউ যদি থাকেন এমন কারও নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান। তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্ন যেন না আসে। আসিফ মাহমুদ বলেন, কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন। এটা ঠিক নয়। উপদেষ্টা বলেন, 'আমি জাতীয়পর্যায়ে রাজনীতি করতে চাই। সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা, রাজনীতি করা সুবিধাজনক হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান।' এনসিপিতে যোগ দেবেন কিনা তা নিশ্চিত করেননি উপদেষ্টা। তবে এনসিপির পূর্ব সংগঠন জানাকের সাথে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা উঠেছিল। এছাড়া উপদেষ্টার বাবাকে জড়িয়ে দুর্নীতি ও অপরাধীদের আশ্রয় দেওয়ার খবরকে অপপ্রচার ও আইনি ব্যবস্থা নেবেন বলে জানান উপদেষ্টা।
২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবো: আসিফ মাহমুদ
বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ধমক দিয়ে নির্বাচনের অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না। এর আগে নবনির্বাচিত ড্যাব নেতৃবৃন্দকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। তিনি বলেন, কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি করছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। আরও বলেন, যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারা জনগণের কথা ভাবেন না। একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ঐক্যবদ্ধ ছাত্র-জনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।
কেউ কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি করছেন। এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে: জাহিদ হোসেন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শে চোখের চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে রয়েছেন। ব্যাংকক যাওয়ার আগে গতকাল রাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল। তখন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব। ব্যাংকক যাওয়ার আগে গতকাল রাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল।
দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল এবং তীব্র তাপপ্রবাহে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও বলকান অঞ্চলে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেভিয়া ও কর্দোভায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। মাদ্রিদের কাছে ত্রেস কান্তোস এলাকায় ঘোড়াশাল কর্মী দগ্ধ হয়ে মারা গেছেন, যেখানে ঘণ্টায় ৭০ কিমি বেগে বয়ে যাওয়া বাতাস দাবানলকে আবাসিক এলাকায় ছড়িয়ে দেয়। দাবানল নেভাতে এক হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। পর্তুগালে তিনটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাড়ডিনিয়ায় একটি গাড়িতে অচেতন পাওয়া ৪ বছরের রোমানিয়ান শিশুকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ এলাকায় তাপমাত্রার সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে ১৫০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল এবং তীব্র তাপপ্রবাহে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও। বুধবার সকাল নয়টায় রেলগেটে অবস্থান নেন তারা। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এ সময়, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্লুমবার্গের দাবি, আগামী মাস থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনঃচালুর পরিকল্পনা চলছে। সিভিল এভিয়েশন বিভাগের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে সরাসরি রুটে ফ্লাইট পরিচালনার জন্য শর্ট-নোটিসে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শিগগিরই বিশেষ করে শেংহাই কপারেশন অর্গানাইজেশন সামিটের সময় বা তার কাছাকাছি একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একে দুই দেশের মধ্যকার সম্পর্কের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কোভিডের কারণে ২০২০ সালের মে মাস থেকে কৈলাস–মানস সরোবর যাত্রা ও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা বন্ধ। হয় তার এক মাস পর পূর্ব লাদাখের গলওয়ানে দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই থেকে দ্বিপক্ষীয় সম্পর্কে যথেষ্ট আড়ষ্টতা দেখা দিয়েছিল। পরে এ বছরের শুরুতে সেটি কাটাতে বিমান পরিষেবা চালু করতে পারস্পরিক আলোচনা শুরু হয়।
আগামী মাস থেকেই ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনঃচালুর পরিকল্পনা চলছে: ব্লুমবার্গ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে। এর আগে সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘটনাকে ‘সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত থাকবে। এদিকে চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত রায়ে জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসিএর এখতিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানায়।
যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে: শাহবাজ শরীফ
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশ নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার দেশটির হালাল শিল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর দপ্তরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পদুকা হাজাহ হাকিমাহ। তারা প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে বৈশ্বিক হালাল পণ্যের বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। মালয়েশিয়ার অন্তত ১৪টি হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, যেগুলো বাজারের বড় অংশ দখল করে রেখেছে। বাংলাদেশ অবকাঠামো ও সনদ প্রদানের সক্ষমতা বাড়াতে পারলে এ বাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। বর্তমানে বাংলাদেশে একমাত্র ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ প্রদান করে থাকে এবং এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান এ সনদ পেয়েছে। বিডার চৌধুরী আশিক মাহমুদ মালয়েশিয়াকে বাংলাদেশের হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় চাহিদা চিহ্নিত করতে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা একটি রূপরেখা তৈরি করতে পারি। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান হালাল সনদপ্রাপ্ত পণ্য রপ্তানিতে আগ্রহী। এদিকে প্রধান উপদেষ্টা বৈঠকটিকে একটি ক্লাস উল্লেখ করে ধন্যবাদ জানান।
ক্রমবর্ধমান বৈশ্বিক হালাল পণ্যের বাজারে অংশ নিতে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক রিপোর্টে বলা হয়, গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। রিপোর্টে উল্লেখ করা হয় জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়ও। সেইসঙ্গে, বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু। আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে গণঅভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে।
মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি হাসিনা প্রশাসন। তবে গণঅভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে: মার্কিন মানবাধিকার বিষয়ক রিপোর্ট
বুধবার সকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে যুব নেতৃত্বে গণঅভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করছে সরকার। যাতে জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে সরকার। এ সময়, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকার মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি।
ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আমলা কেনাবেচা করে নির্বাচনি বৈতরণী পার করার পুরনো কৌশল জনগণ মেনে নেবে না। সরকার বার বার জনগণকে প্রতারিত করেছে। গণসার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে। আপনারা দলকে তরুণদের বিরুদ্ধে লেলিয়ে দেবেন না। আরো বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত।
শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা কেনাবেচা করে নির্বাচনি বৈতরণী পার করার পুরনো কৌশল জনগণ মেনে নেবে না: ফরহাদ মজহার
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি। আর্থিক খাতের সীমাহীন বিশৃঙ্খলা, দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের অর্থনীতি একসময় ‘আইসিইউতে’ চলে গিয়েছিল। একটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানতে চাইলে আমাকে জানানো হলো, ৯৫ শতাংশই খেলাপি। তবে এখন পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা এখন অনেকটাই সন্তোষজনক। আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। মূল্যস্ফীতি কমে ৮ শতাংশের ঘরে নেমে এসেছে। জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক নয়, আনুমানিক ৩.৯ শতাংশ, যা বছরের শেষে ৫ থেকে ৫.৭ শতাংশ হবে বলে আশা করছি। আরও বলেন, হয়তো আপনারা যেভাবে প্রত্যাশা করেন, সেভাবে হয়নি, তবে অনেক কিছুই হয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক একীভূত করা নিয়ে কাজ করছে। নির্বাচিত সরকারের অধীনে যদি এ সিদ্ধান্ত পরিবর্তন হয়, তাহলে কিছু করার থাকবে না।
বাংলাদেশের ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট করা হয়েছে, পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি: অর্থ উপদেষ্টা
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্তে নেমেছে তদন্ত কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের আরও তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান তদন্ত কমিটির সদস্য জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান। এর আগে, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর, জেলা কারাগার, জেলা প্রশাসকের বাসভবন এলাকা ও এনসিপির সমাবেশস্থলসহ সংঘর্ষের স্থানগুলো পরিদর্শন করে তদন্ত কমিটির সদস্যরা। প্রসঙ্গত, গত ২৪ জুলাই সাবেক বিচারপতি ড. মো. আবু তারিকের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্তে নেমেছে তদন্ত কমিটি।
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ নিয়ে নিকলীর এসিল্যান্ড প্রতীক দত্ত জানান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেলের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঘোড়াউত্রা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় ড্রেজারসহ রিপন মিয়া নামের একজনকে আটক করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আজ অভিযোগকারী এবং অভিযুক্তের পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম। এ নিয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। জেলেদের সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়র পাড়া গ্রামের বাসিন্দা।
টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।
কুমিল্লার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে ডিসি মো. আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, মীর আবু সালেহ শামসুদ্দীনকে কলেজের সভাপতি হিসেবে সুপারিশ করেন ডিসি। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তা প্রতিষ্ঠানটির প্রধানের কাছে পাঠান। এর পরপরই বিএনপির সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া ফোনে চেয়ারম্যানকে গালাগাল ও নানা হুমকি দেন। পরেরদিন বোর্ডে গিয়ে সহযোগীদের নিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। অডিও রেকর্ডে শোনা যায়- গফুর ভূঁইয়া বলেন, ‘আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব। বেয়াদবিরও একটা সীমা আছে।’ আরও বলেন, ‘আপনি এটা সুন্দরভাবে না করলে আপনার ক্ষতি হবে? আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না, আইন জানি। কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা।’ ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুরোধে শামসুদ্দীন সভাপতির পদ থেকে অব্যাহতি নেন।
আপনার কত বড় কলিজা হয়েছে আমি দেখে নেব। আপনাকে কে বসিয়েছে, তার কলিজা খুলে ফেলব। আপনার কলিজাও খুলে ফেলব: বিএনপির সাবেক এমপি আবদুল গফুর
ভারতের মেঘালয়ের খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় বাসিন্দাদের মারধরে আহত আকরাম মারা গেছেন। তিনি ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা তাকে আটক করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত সোমবার কমপক্ষে আট বাংলাদেশি রোংদাংগাই গ্রামের স্থানীয় এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করেন। এ সময় তারা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে স্থানীয় গ্রামবাসীরা জড়ো প্রতিরোধ করলে বাংলাদেশিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় আকরামসহ ছয় বাংলাদেশিকে আটক ও বেধড়ক মারপিট করেন গ্রামবাসীরা। পুলিশ সুপার জিরওয়া বলেন, আটকদের থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে তোলা হয়েছে এবং বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
মেঘালয়ের খাসি হিলস জেলায় সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টায় জড়িত অভিযোগে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রসম্পদ একটি বড় অবদান রাখতে পারে। দেশের হাওর-বাওড়, খাল-বিল ও নদী থেকে প্রয়োজনীয় মাছের প্রায় ৫০ শতাংশ আহরণ করা হলেও সমুদ্র থেকে আহরণ হয় মাত্র ৩০ শতাংশ, যা সমুদ্রে বিপুল সম্ভাবনার তুলনায় অনেক কম। উপদেষ্টা বলেন, সমুদ্রসম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর অগ্রগতি এবং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আমাদের দেশের বিশাল সমুদ্রাঞ্চলে বিপুল পরিমাণ অনাবিষ্কৃত সম্পদ রয়েছে, যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করা সম্ভব। তিনি বলেন, পুষ্টি পূরণে সামুদ্রিক মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মানুষের আগ্রহ তুলনামূলকভাবে কম। সামুদ্রিক শুঁটকির প্রতি যেমন আগ্রহ দেখা যায়, তাজা সামুদ্রিক মাছের ক্ষেত্রে তা ততটা নয়। ইলিশ মাছের প্রতি ব্যাপক আগ্রহ থাকলেও অন্যান্য সামুদ্রিক মাছের ব্যবহার এখনো তেমন জনপ্রিয় হয়নি।
দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্রসম্পদ একটি বড় অবদান রাখতে পারে। সমুদ্র থেকে আহরণ হয় প্রয়োজনীয় মাছের মাত্র ৩০ শতাংশ, যা সমুদ্রে বিপুল সম্ভাবনার তুলনায় অনেক কম: ফরিদা
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। আমি ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছি। এই নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তির জায়গায় ফিরেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনারা বড় অবদান রেখেছেন।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করেছি প্রবাসীদের সঙ্গে আলোচনা করতে, তাদের কথাগুলো শুনতে। আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছি।' পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সকল সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
আমরা এখন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত। নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধান উপদেষ্টা
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন তাদের শুধু একটা কথা বলেছিলাম, আমি যেদিন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম হাসিনা আমাকে আটকে রাখতে পারেনি। আজও তোমাদের আটকে রাখতে পারবে না। এ্যানি বলেন, জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়, শেখ হাসিনাকে বিদায় দিতে হয়, আয়নাঘর ধ্বংস করতে হয়। তিনি বলেন, জাতীয় ঐকমত্যের বিকল্প নেই। সেটি হতে হবে ইস্পাত কঠিন দৃঢ়। আরও বলেন, স্বাধীনতার আগে আমার জন্ম, আমি রক্ষীবাহিনীর অত্যাচার দেখেছি, আওয়ামী লীগের দুর্নীতি, দুঃশাসন দেখেছি। আমি গুম-খুন ও দুর্ভিক্ষ দেখেছি, আমি ’৭৫-এর ৭ নভেম্বরের বিপ্লব দেখেছি। এই নেতা বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দেন তখন ১৯৭১ সাল, যখন শাহাদতবরণ করেন তখন ১৯৮১ সাল। এই ১০ বছরের মধ্যে মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করেছেন। জনগণের বন্ধু হয়ে, তরুণদের নেতা হয়ে তিনি দেশ শাসন করেছেন।
জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদের কবর দিতে হয়, শেখ হাসিনাকে বিদায় দিতে হয়, আয়নাঘর ধ্বংস করতে হয়। জাতীয় ঐকমত্যের বিকল্প নেই: এ্যানি
বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, বিচার বিভাগকে অস্থিতিশীল করতে এ বি এম খায়রুল হকের জামিন শুনানিতে পরিকল্পিতভাবে হট্টগোল করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিচারকার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান তারা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান। এর আগে সোমবার খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বিচার বিভাগকে অস্থিতিশীল করতে এ বি এম খায়রুল হকের জামিন শুনানিতে পরিকল্পিতভাবে হট্টগোল করা হয়েছে: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নিজেদের এক বছরের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করা। বড় রাজনৈতিক দলগুলোর প্রবল সমালোচনা সত্ত্বেও তাদের জনসমর্থন কেন বেশি আর সংস্কার নীতিতে চলা অপেক্ষাকৃত ছোট দলগুলোর সুনাম সত্ত্বেও তাদের জনসমর্থন কেন কম সেটা পর্যালোচনা করাও জরুরি। মঞ্জু বলেন, আমরা রাষ্ট্রের সংকট গভীরভাবে বোঝার চেষ্টা করেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারে তেমন কোনো উদ্যোগ নিতে আমরা দেখিনি। তিনি উল্লেখ করেন, সরকারের প্রধানতম ত্রুটি হলো কাজের অগ্রাধিকার সঠিকভাবে নির্ধারণ করতে না পারা। আরও বলেন, উপদেষ্টা পরিষদের সবাইকে হিসাব জমা দেওয়ার কথা থাকলেও, দুঃখজনকভাবে কয়েকজন ছাড়া অধিকাংশ উপদেষ্টা এই হিসাব জমা দেননি। একইসঙ্গে জাতীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আহতদের চিকিৎসায় রাষ্ট্রের অর্থ ব্যয় হলেও এর সঠিক সমন্বয় হয়নি।
সরকারের এক বছরের কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উচিত ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নিজেদের এক বছরের দলীয় কর্মকাণ্ড পর্যালোচনা করা: মঞ্জু
ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই। কিশোরগঞ্জের গণসমাবেশে ফয়জুল করিম বলেন, দেশ শাসনে আওয়ামী লীগ ফেল করেছে, জাতীয় পার্টি ফেল করেছে, বিএনপি ফেল করেছে। কিন্তু ইসলামকে আর পরীক্ষা করা হয়নি। একবার আপনারা ইসলামকে পরীক্ষা করে দেখেন। আমরা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করা হবে। দেশের উন্নয়ন হবে। মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা পাবে। সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে। সেখানে কোনো মাফিয়া থাকবে না। খোলা আকাশের নিচে মানুষকে বসবাস করতে হবে না। তাই আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন চাই। এর মধ্যেই দেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে।
জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধীদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই: ফয়জুল করিম
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভবিষ্যতমুখী কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। পুত্রজায়ায় আলোচনায় তারা বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জ্বালানি, শিক্ষা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে মতবিনিময় করেন। প্রতিরক্ষা, এলএনজি সরবরাহ, বাণিজ্য, হালাল শিল্প ও উচ্চশিক্ষা সহযোগিতায় চুক্তি হয়। বাংলাদেশি কর্মীরা সামাজিক নিরাপত্তা সুবিধা পাবেন ও বাংলায় অভিযোগ করতে পারবেন। উভয়পক্ষ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত, দক্ষ জনবল নিয়োগ বৃদ্ধি ও আসিয়ান সহযোগিতা উন্নয়নে কাজ করবে।
ডাকসুর মনোনয়ন ফর্ম নিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। এ নিয়ে শিবির নেতা সাদিক কায়েম লিখেছেন, সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের প্যানেল থেকে কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফর্ম তুলেছে মঙ্গলবার। তিনি লেখেন, সিজারের অপরাধের সুস্পষ্ট ডকুমেন্টস থাকা স্বত্ত্বেও তাকে মনোনয়নের সুযোগ প্রদান শিক্ষার্থীদেরকে যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। বিগত ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনাসমূহ তদন্ত করে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিভিন্ন হলে প্রকাশিত ভোটার তালিকায় নাম আসা নিষিদ্ধ ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে কার্যকর শাস্তির আওতায় নিয়ে আসার দাবি করেন তিনি। অন্যথায় ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস গঠনে ব্যর্থতার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।
কারচুপির ভোটে নির্বাচিত সাবেক জিএস এবং ফ্যাসিবাদবিরোধীদের ওপর একাধিক হামলার সঙ্গে জড়িত থাকা সিজার তালুকদার ডাকসু নির্বাচন ২০২৫ এর মনোনয়ন ফর্ম তুলেছে: সাদিক কায়েম
আওয়ামী লীগ আমলের সব সচিব ও আমলাদের অপসারন না করলে আগামী সপ্তাহে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ। ঢাবিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির বক্তারা বলেন, বিপ্লবের এক বছর পার হলেও উপদেষ্টা পরিষদ ও সচিবালয়ে এখনও ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে রেখে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে তারা। অন্তর্বর্তী সরকার গণ-মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আওয়ামী লীগ আমলের সব সচিব ও আমলাদের অপসারন না করলে আগামী সপ্তাহে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে জুলাই মঞ্চ।
এলডিপির প্রেসিডেন্ট (অব.) কর্নেল ড. অলি আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তৈরি করছে। ভোট ব্যাহত হয় এমন বক্তব্য থেকে দলগুলোকে বিরত থাকতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতি নয়, এই মূহুর্তে দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটমুখী করলে নানা সংকট কেটে যাবে। জামায়াতে ইসলামীকে পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। এ সময় নির্বাচনের ঘোষণা দেয়ায় সরকারকেও ধন্যবাদ জানান তিনি। আরও বলেন, দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে পুলিশ- প্রশাসনে বদলি করার সিদ্ধান্তটি সঠিক নয়। গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তাদের বদলি করতে হবে।
পিআর পদ্ধতি নয়, এই মূহুর্তে দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটমুখী করলে নানা সংকট কেটে যাবে। জামায়াতকে পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি: অলি আহমদ
মধ্যপ্রাচ্যের আটটি আরব দেশ—মিশর, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন, বাহরাইন, কাতার ও কুয়েত—তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে, যেখানে তাপমাত্রা সর্বোচ্চ ৫১°C পৌঁছাচ্ছে। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে জনজীবন ব্যাহত হচ্ছে এবং বনভূমি ও কৃষিজমিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তন ও অস্বাভাবিক বায়ুমণ্ডলিক চাপ এ পরিস্থিতির মূল কারণ বলে আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন। কর্তৃপক্ষ জনগণকে পর্যাপ্ত পানি পান, সরাসরি সূর্যালোাকা এড়িয়ে চলা এবং অগ্নিসুরক্ষা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন।
ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী ও সেনাবাহিনী পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পশ্চিমের আইন আয়িউব এলাকায় আল-জাহালিন বেদুইন সম্প্রদায়ের ৩০টি ফিলিস্তিনি পরিবারকে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে। বসতি স্থাপনকারীরা ভয়ভীতি, হুমকি এবং সম্পত্তি ধ্বংসের মাধ্যমে এই উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এটিকে ‘সিস্টেমেটিক জোরপূর্বক উচ্ছেদ’ হিসেবে উল্লেখ করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা ও বসতি সম্প্রসারণ বেড়ে গেছে, যার ফলে অনেক হতাহত ও উচ্ছেদ হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত সম্প্রতি এসব বসতি অবৈধ ঘোষণা করেছে।
ভারতের অন্যতম বৃহৎ কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প এখন গভীর সংকটের মুখে, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক শুল্ক ২৫% থেকে বেড়ে ৫০% হয়েছে। ২০২৪ সালে ২.৮ বিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানির বিপরীতে, চলতি বছরে রপ্তানি মাত্র ৫০ মিলিয়ন ডলারে আটকে গেছে। চীন ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশ কম শুল্ক সুবিধা ভোগ করছে। রপ্তানিকারকরা জরুরি ঋণ ও সহায়তা চাইছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দ্রুত পদক্ষেপ না নিলে শিল্প ও উপকূলীয় লাখ লাখ কর্মীর ভবিষ্যত হুমকিতে পড়বে।
যুক্তরাষ্ট্র বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তার সামরিক শাখা মাজিদ ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ২০১৯ সাল থেকে বৈশ্বিক সন্ত্রাসী তালিকাভুক্ত থাকলেও বিএলএ হামলা চালিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ২০২৪ সালের করাচি বিমানবন্দরের আত্মঘাতী বিস্ফোরণ এবং ২০২৫ সালের ট্রেন ছিনতাই, যেখানে ৩১ জন নিহত হন। এই ঘোষণায় যুক্তরাষ্ট্রে বিএলএ’র সব সম্পদ বাজেয়াপ্ত হবে, মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন নিষিদ্ধ হবে এবং সহায়তাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
১৯৭৬ সালের পর থেকে ইংল্যান্ডে এ বছর প্রথম ছয় মাসে সবচেয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছে পরিবেশ সংস্থা। দেশের ১৪টি অঞ্চলের মধ্যে ৫টিতে খরা পরিস্থিতি চলছে, আর ৬টি অঞ্চলে পানি সরবরাহ কমে যাওয়ার ও ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে হোসপাইপ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকার কৃষক ও পানি সরবরাহকারী সংস্থাদের সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে এবং নতুন জলাধার নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার মাত্রা বাড়ছে, যা সংকটকে আরও গভীর করছে।
বেলুচিস্তানের ওয়াশুক জেলায় সশস্ত্র হামলায় অন্তত ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পৃথক অভিযানে পাকিস্তানি তালেবান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ৩৩ আফগান সন্ত্রাসী নির্মূল করা হয়েছে। সাম্প্রতিক বোমা হামলায় তিন সেনা নিহত হওয়ার পর উত্তেজনার কারণে প্রদেশে অন্তত তিন সপ্তাহের জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের বৃহত্তম কিন্তু জনবিরল, সল্পোন্নত এবং দারিদ্র্যপীড়িত বেলুচিস্তান রাজ্যে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ ও নিরাপত্তা চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির বদলে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা করছেন। ১১ আগস্ট এক ভাষণে জেলেনস্কি বলেছিলেন, গোয়েন্দা রিপোর্টগুলো রাশিয়ার চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দেয় এবং শান্তির কোনো প্রস্তুতির লক্ষণ নেই। তিনি সৈন্যদের পুনঃমোতায়েনকে আরও আক্রমণের প্রস্তুতি হিসেবে দেখেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন, যাতে চলমান সংঘাত নিয়ে আলোচনা হবে।
আগামী নির্বাচনের আগে ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা ইলেকশন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। ১০ আগস্টের মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করলেও পরে ১৩টি সংস্থা আবেদন জমা দেয়। ইসি সম্প্রতি নতুন নীতিমালা চালু করেছে, যা পুরাতন নিবন্ধন ও নীতিমালা বাতিল করেছে। ২০০৮ সাল থেকে পর্যবেক্ষক নিবন্ধন শুরু হয়, যেখানে হাজার হাজার পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করেন। নতুন নিয়মের আওতায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করা লক্ষ্য।
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবার আনুষ্ঠানিকভাবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন, যা নিরাপত্তা উদ্বেগ তুলে ধরে। কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে ভারতের আগে এ পদক্ষেপ এড়িয়ে চললেও, হামাসের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সক্রিয়তা এবং আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রমের কারণে অবস্থান পরিবর্তিত হয়েছে। ‘অপারেশন সিঁদূর’ পরবর্তী এই পরিবর্তন ভারতীয় সন্ত্রাসবিরোধী নীতিকে দক্ষিণ এশিয়া ছাড়িয়ে বিশ্বব্যাপী প্রভাবশালী সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করছে।
ভারতের রাজধানীতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) নিয়ে বিরোধীরা প্রতিবাদ করে, বিজেপি শাসিত রাজ্যগুলোকে বাদ দিয়ে শুধু বিরোধীশাসিত রাজ্যগুলোকে টার্গেট করার অভিযোগ তোলে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভাঙার ও কেন্দ্রীয় সরকারের পদত্যাগের দাবি জানান। তিনি ভোটার তালিকাকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করে বলেন, বিজেপি নির্বাচন কমিশনকে গণতন্ত্র দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলায় ভোটাধিকার হরণ হলে বড় বিক্ষোভের হুমকি দেন। উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ এশিয়ার সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদারে একটি উচ্চপর্যায়ের ইউরোপীয় ও দক্ষিণ এশীয় প্রতিনিধি দল আজ ঢাকায় তিন দিনের সফরে এসেছে। ফ্রিডরিশ নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম আয়োজিত এ সফরে জার্মান বুন্ডেসটাগ সদস্য, ব্যবসায়ী নেতা ও সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন। তারা সরকারি কর্মকর্তা, এনজিও ও আঞ্চলিক সংস্থার সঙ্গে বৈঠক করবেন এবং সাভারের একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন। আলোচনায় শ্রম অধিকার, আঞ্চলিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ-জার্মানি সম্পর্ক উন্নয়ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
ডিএমপি উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ও মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে এসিদের মধ্যে শিরিন আক্তারকে পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে ও মনোয়ারা আকতার রিফাতকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে পদায়ন করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায়। পুত্রজায়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তিনি মিয়ানমার সংকট সমাধানে আসিয়ান ঐক্যের আহ্বান জানান। তিনি বাংলাদেশের বহুপাক্ষিক উদ্যোগের প্রশংসা করেন এবং মিয়ানমার সফরের আঞ্চলিক পরিকল্পনা ঘোষণা করেন। ড. ইউনূস আনোয়ারের আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং মালয়েশিয়ায় ব্যবসায়িক ও প্রবাসী সম্প্রদায়ের কর্মসূচিতে যোগ দেবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট এক ইঞ্জিনের বিমান দাঁড়িয়ে থাকা কয়েকটি বিমানে ধাক্কা দিয়ে বিধ্বস্ত হয়, এতে একাধিক বিমানে আগুন লাগে। স্থানীয় সময় ১১ আগস্ট বিকেল ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, পাইলট নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। দুজন সামান্য আহত হয়ে ঘটনাস্থলেই চিকিৎসা নেন। সোসাটা টিবিএম ৭০০ টার্বোপ্রপ বিমানটি ওয়াশিংটনের পুলম্যান থেকে উড্ডয়ন করেছিল। ২০১১ সালে নির্মিত এ বিমানটির মালিক মিটার স্কাই এলএলসি। আগুন ঘাসের এলাকায় ছড়িয়ে পড়লেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশি শ্রমিকদের এখানে খুব ভালোভাবে দেখা হয়—বন্ধু হিসেবে, পরিবারের সদস্য হিসেবে। আমরা এজন্য মালয়েশিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আশা করি, এই দরজা খোলা থাকবে এবং আরও বড় হবে। মালয়েশিয়া ও বাংলাদেশের শ্রম সহযোগিতা উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদি পারস্পরিক সুফল বয়ে আনছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, আপনাদের শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বাংলাদেশ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। শ্রমিকদের পারিবারিক জীবনের সঙ্গে সংযোগ বজায় রাখা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া।
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দীর্ঘমেয়াদে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে, যার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা। তিনি বলেন, ‘মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা করা অবশ্যই একটি বড় অগ্রাধিকার, পাশাপাশি প্রথমেই ভুক্তভোগীদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা, যার মধ্যে শরণার্থীরা এবং ভূমিকম্পের ক্ষতিগ্রস্তরাও রয়েছে।’ তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই মিয়ানমার মিশন সমন্বয় করবেন। এতে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরাও যুক্ত থাকবেন। আরও বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের বিশাল সংখ্যক আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর যে ভার পড়েছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’ জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে রাখাইন রাজ্যে মূলত মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে বাড়তে থাকা সংঘাত ও সহিংসতার কারণে অতিরিক্ত প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
মালয়েশিয়া ও কয়েকটি আঞ্চলিক অংশীদার দেশ যৌথভাবে মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠাবে, যার লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা ও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা: আনোয়ার ইব্রাহিম
বাজারে সরবরাহ বাড়াতে এবং দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার অনুমতি দেবে বলে ১২ আগস্ট জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৬০ টাকা থেকে ৮০–৮৫ টাকায় বেড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল ভারত নয়, যেকোনো দেশ থেকে আমদানি করা যাবে, যা চাহিদা, যোগান ও দামের ওপর নির্ভর করবে। সরকারের মূল লক্ষ্য হলো ভোক্তাদের জন্য দাম সাশ্রয়ী রাখা, যদিও আমদানির তারিখ ও পরিমাণ এখনো নির্ধারণ হয়নি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিবেশে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক ফোরামে তিনি দেশের সম্ভাবনা এবং তরুণ প্রতিভাদের সুযোগের কথা তুলে ধরেন। এই অনুষ্ঠানে মূল শিল্প নেতারা উপস্থাপনা করেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের বাণিজ্য চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।
সাজাপ্রাপ্ত অর্থপাচারকারী প্রশান্ত কুমার হালদারের রেড নোটিশের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক। জানা গেছে, আগামী ডিসেম্বরে বর্তমান পাঁচ বছরের মেয়াদ শেষ হবে বলে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে গত ৫ জুলাই ইন্টারপোল থেকে পুলিশ সদর দফতরের মাধ্যমে দুদককে একটি চিঠি পাঠায়। চিঠিতে মেয়াদ শেষ হওয়ার বিষয়টি জানিয়ে নোটিশ প্রত্যাহার অথবা বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হয়। উল্লেখ্য, একটি মামলায় বাংলাদেশের আদালত ২২ বছরের কারাদণ্ড দিয়েছে ভারতে কারাবন্দি পিকে হালদারকে। তার বিরুদ্ধে দুদকে অর্ধশতাধিক মামলা ও তদন্ত চলমান রয়েছে।
প্রশান্ত কুমার হালদারের রেড নোটিশের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলে চিঠি পাঠাচ্ছে দুদক।
যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার বলেছেন, ২০২২ সালের গণভোটের পর ইউক্রেনের খেরসন, জাপোরোঝিয়ে, দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলগুলি রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভালো নেতা বলেননি এবং তাকে এই বাস্তবতার মুখোমুখি হতে বলছেন। অন্যদিকে, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করতে উভয় পক্ষের ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন, দেশটি গাজায় আশা ফিরিয়ে আনার জন্য সমস্ত সম্পদ এবং কূটনৈতিক সক্ষমতা কাজে লাগাচ্ছে। আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার নেটওয়ার্ককে নিষ্পাপ জনগণকে আরও সংকটের দিকে ঠেলে দেয়ার জন্য সমালোচনা করেন। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলের সামরিক অভিযান গাজায় ব্যাপক প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের জন্য নেতানিয়াহু ও অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিত করতে বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের দাবিতে আমরণ অনশনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চুপ রয়েছে। ইতোমধ্যে অনশনের ৪২ ঘণ্টা অতিক্রম হয়েছে। আমরণ অনশনে অংশ নিয়েছেন ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শতাধিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, প্রকৌশল শিক্ষা দেশের শিল্প, প্রযুক্তি ও অর্থনীতির মেরুদণ্ড। আশা করি, সরকার আমাদের দাবি পূরণ করে প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ রক্ষায় পাশে থাকবেন। আমাদের আমরণ অনশনে এনসিপিসহ কয়েকটি সংগঠন একাত্মতা পোষন করলেও কোন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের থেকে এখন পর্যন্ত সাড়াশব্দ পাচ্ছি না। তারা এসে দেখে যাক তাদের সন্তানরা কতটা অসহায়, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে।
বিআইটির আদলে স্বতন্ত্র শিক্ষা বোর্ডের দাবিতে আমরণ অনশনে থাকা ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চুপ রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে ক্রিকেটারদের চিকিৎসার জন্য মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। রাজনৈতিক কারণে ভারতের ভিসা এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় দ্রুত চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। ভারতের ওপর নির্ভরতা কমাতে বিসিবি শীঘ্রই মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে চিকিৎসা চুক্তি সম্পন্ন করতে চায়। এতে দ্রুত ভিসা প্রক্রিয়া এবং বিসিবির চিকিৎসক ও ফিজিওদের জন্য ওয়ার্কশপের সুবিধা মিলবে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬২ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।