Web Analytics

বিশিষ্ট শিক্ষাবিদ ও তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত আড়াই মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। যতীন সরকারের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ের জামাতা রাজিব সরকার। গত ৫ জুন দুপুরে শোবার কক্ষের সামনে বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে তিনি পড়ে যান। এতে রাইট ফিমার নেক ফ্র্যাকচার হয়। এরপর থেকেই ট্রিটমেন্ট চলছিল। যতীন সরকারের ছোট ভাই অধ্যাপক মতীন্দ্র সরকার জানান, মরদেহ নেত্রকোনায় নিজ বাসায় আনা হচ্ছে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে শেষকৃত্য সম্পন্ন হবে। অধ্যাপক যতীন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

13 Aug 25 1NOJOR.COM

অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন।

নিউজ সোর্স

না ফেরার দেশে অধ্যাপক যতীন সরকার

বিশিষ্ট শিক্ষাবিদ ও সাম্যবাদী তাত্ত্বিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) বেলা পৌনে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।