Web Analytics

জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহিদ আদিলের বাবা। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিদের মধ্যে রয়েছেন- ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, ফরিদা ইয়াসমিন, ওমর ফারুক, মঞ্জুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, আব্দুল জলিল ভূঁইয়া, আজিজুল ইসলাম ভূঁইয়া, সোহেল হায়দারসহ প্রমূখ। মামলায় শেখ হাসিনার ফ্যাসিবাদের প্রেক্ষাপট ও পরিধি বর্ণনা করা হয়। এই ফ্যাসিবাদ গঠন ও চালনায় মিডিয়ার গণবিরোধী ফ্যাসিবাদী ভূমিকা তুলে ধরা হয়। বিশেষ করে ২৪ জুলাই গণভবনে অনুষ্ঠিত শেখ হাসিনাকে গণহত্যায় উদ্বুদ্ধ করা প্রসঙ্গ। এছাড়া ২৭ জুলাই গণঅভ্যুত্থানের জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে এই সাংবাদিকদের অবস্থান কর্মসূচির কথাও বলা হয়।

13 Aug 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহিদ আদিলের বাবা।

নিউজ সোর্স

গণহত্যায় হাসিনার সহযোগী ৩১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানো স্বৈরাচার শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে আওয়ামীপন্থি ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শহিদ আদিলের বাবা। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।