Web Analytics

মঙ্গলবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক রিপোর্টে বলা হয়, গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। রিপোর্টে উল্লেখ করা হয় জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ড. মুহম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের বিষয়ও। সেইসঙ্গে, বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচারবহির্ভূত আটক, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের ওপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যু। আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে গণঅভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে।

13 Aug 25 1NOJOR.COM

মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি হাসিনা প্রশাসন। তবে গণঅভ্যুত্থানের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে: মার্কিন মানবাধিকার বিষয়ক রিপোর্ট

নিউজ সোর্স

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

গত বছর আগস্টের পর থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন-২০২৪ এ বলা হয়েছে এ কথা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।