গাজা উপত্যকার গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে অভিযান জোরদার করেছে ইসরাইলি সেনারা। উপত্যকাটিতে সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিকসহ অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩২ জনই খাদ্য সহায়তাপ্রার্থী। আহত আরও অনেকে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, রোববার ইসরাইলি গোলাবর্ষণে আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুতে আগুন ধরে যায়। জানা গেছে, আবাসিক এলাকায় ইসরাইলি সেনারা ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং জোরপূর্বক মানুষ সরিয়ে দিচ্ছে। গত তিন সপ্তাহে অন্তত ৮০টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রোববার ইসরাইলি হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। আল-কুদস আল-ইয়াওম টিভির সাংবাদিক ইসলাম আবেদকে গাজা সিটিতে হত্যা করা হয়। এ পর্যন্ত ২৪৭ সাংবাদিক নিহত হয়েছেন। অন্য হিসাবে এই সংখ্যা ২৭০ জনেরও বেশি।
গাজা উপত্যকায় সারাদিনে গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু ও সাংবাদিকসহ অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩২ জনই খাদ্য সহায়তাপ্রার্থী।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুর ২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে সেটি বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠক হতে যাচ্ছে এটি।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিবেশ। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম। অভিযানে নেমেছে যৌথবাহিনী। আজ রাত ১২টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। এর আগে, শনিবার রাতে চবির ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশের সময় দারোয়ানের বাগবিতণ্ডার একপর্যায়ে মারধরের শিকার হন নারী শিক্ষার্থী। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা ছুটে গেলে গ্রামবাসীর সাথে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষ হয়। এর জেরে রোববার সারাদিন দফায় দফায় স্থানীয় ও চবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হয় প্রোভিসি, প্রক্টর, গণমাধ্যমকর্মীসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী। ঘটনার তদন্তে রোববার রাতে ২১ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চবির শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিবেশ। পুরুষশূন্য অবস্থায় আছে গোটা জোবরা গ্রাম।
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে কে.আর মার্কেটের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের শনাক্তের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তবে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের কেউ কেউ হল ছাড়ছেন। এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের মিলনায়তনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একপক্ষ হামলা চালায়। হামলাকারীদের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি। পরে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫-এ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের সময় একজন চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন এনডিএফ। এনডিএফ নেতারা বলেন, এ ধরনের অসৌজন্যমূলক আচরণ একেবারেই অগ্রহণযোগ্য এবং এর মাধ্যমে চিকিৎসক সমাজের সম্মান ও পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে। একজন চিকিৎসক হিসেবে পেশাগত দায়বদ্ধতা, বিনয়ের সঙ্গে সেবা প্রদান ও সম্মান রক্ষা করা উচিত। তারা উল্লেখ করেন, যদিও কিছু নীতি-নৈতিকতাহীন ওষুধ কোম্পানি অতিরিক্ত মুনাফার জন্য কিছু চিকিৎসককে প্রলুব্ধ করতে পারে কিন্তু সেসব গুটিকয়েক চিকিৎসক বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। অধিকাংশ চিকিৎসক তাদের আত্মত্যাগ ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদান করে। আরও বলেন, তারা ভবিষ্যতেও চিকিৎসকদের সম্মান ও মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
তাহেরের বক্তব্যের সময় একজন চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণের মাধ্যমে বক্তব্যে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন এনডিএফ।
রোববার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় গ্রিনিচ মান সময় রাত ১১টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৮ কিলোমিটার। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়েছে ৬.০। আফগান তথ্য মন্ত্রণালয় জানায়, কুনার প্রদেশের নূর গাল, সাওকি, ওয়াতপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, বহু প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি এবং উদ্ধারকারী দলগুলো ওইসব এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। স্থানীয়রা এ ভূমিকম্পকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। এদিকে ভারপ্রাপ্ত আফগান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ লিখেছেন, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধার তৎপরতায় নেমেছেন এবং কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী প্রদেশগুলো থেকেও সহায়তা দল ঘটনাস্থলের পথে রয়েছে।
রোববার রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন।
রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের আলোচনা সভা থেকে ওয়াক আউট করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ। সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন হবে বলে জানানো হয়। এই নির্ধারিত সময়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পাকিস্তান দূতাবাস ও মগবাজার থেকে পরিচালিত হয়। তারা আলোচনার জন্য ডেকেছেন পাকিস্তানপন্থি ও আমার ভাইদের ওপর হামলায় অভিযুক্ত নেতাদের। তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে না। ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, সভায় কয়েকটি সংগঠনকে বিশেষ সুবিধা দেওয়া হলেও আমাদের সভায় কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া গণতান্ত্রিক ছাত্র জোট আমাদের আন্দোলন সংগ্রামের সহচর ছিলেন, আমরা তাদের সঙ্গে সংহতি জানিয়ে ওয়াক আউট করছি। তবে ওয়াক আউট করলেও আলোচনা চালিয়ে যায় সিইসি। আলোচনা সভায় সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, এর আগে নির্বাচনের তারিখ দুইবার পরিবর্তন হয়েছে। আগামী ২৫ তারিখেই নির্বাচন হতে হবে।
রাকসু নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের আলোচনা সভা থেকে ওয়াক আউট করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব। রূপনগর ইষ্টার্ন হাউসিং জি ব্লক এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, 'রূপনগরের ইস্টার্ন হাউজিং ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।' আরও বলেন, 'তরুণ প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগই নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।' এলাকাবাসী আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।
জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না: আমিনুল
টেক্সাসের সেন্টার অব ইন্টিগ্রেটেড মেডিসিনের কনসালট্যান্ট অধ্যাপক ড. মজিবুল হক বলেছেন, জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ওষুধ ছাড়াই সুস্থ থাকা সম্ভব। ঢাকায় এক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি সতর্ক করেন—খাদ্যে অ্যান্টিবায়োটিক, সাদা চিনি, ময়দা ও অতিরিক্ত ইলেকট্রনিকস ব্যবহারের বিষয়ে। আধুনিক ডায়েট ও মানসিক চাপ নানা রোগ ডেকে আনছে বলে জানান তিনি। শরীরকে প্রাকৃতিকভাবে বিষমুক্ত করলে সুস্থ থাকা যায়। ঢাকায় তিনি রাসায়নিক ওষুধ ছাড়াই রোগীদের চিকিৎসা দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভোট দিতে হলে ভোটার আইডি দেখানো বাধ্যতামূলক হবে। তিনি বলেছেন, কেবলমাত্র গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিদেশে থাকা সেনারা ডাকযোগে ভোট দিতে পারবে। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তিনি এখনো করে যাচ্ছেন, যদিও এর প্রমাণ নেই। তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করে কাগজের ব্যালটের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে থাকায় প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন হবে তার নীতির প্রথম বড় পরীক্ষা।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের প্রতিবেদন বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এক হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামতে খরচ হবে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া, ৫৫৯টি প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা। ইতোমধ্যে শিক্ষা সচিবকে এই অর্থ বরাদ্দ দেয়ার জন্য চিঠি পাঠিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। ওই চিঠির অনুলিপি ইসিকেও দেয়া হয়েছে।
নির্বাচন সামনে রেখে ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত হয়েছে দুই হাজার ৪৯টি ভোটকেন্দ্র। এসব ভোটকেন্দ্র সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণে প্রয়োজন ১১০ কোটি ২৭ লাখ টাকা।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম চীন থেকে ঢাকায় ফিরে ঢামেকে নুরুল হক নুরকে দেখতে গিয়ে বলেন, বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি। নাহিদ বলেন, নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। এ সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন সারজিস আলম। তিনি বলেন, গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নুরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন ওঠছে।
বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই। জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি: নাহিদ
হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে। ওসি হাফিজুর রহমান জানান, জ্যাকসন নামে যুক্তরাষ্ট্রের ওই নাগরিক গত ২৭ আগস্ট মার্কিন দূতাবাসের মাধ্যমে হোটেল ওয়েস্টিনে একটি রুম ভাড়া নেন। কিন্তু গত দুদিন ধরে ওই ব্যক্তি কোনো খাবার অর্ডার না করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং তারা এ বিষয়ে দূতাবাস ও পুলিশকে জানায়। পরে দূতাবাস থেকে মেডিকেল টিমসহ একটি টিম আসে এবং পুলিশেরও একটি টিম যায়। গিয়ে সেখানে দেখতে পায়, জ্যাকসন নামের ওই ব্যক্তি মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। ওসি জানান, তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হওয়ায় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, জ্যাকসন বাংলাদেশে ব্যবসায়িক কাজে এসেছিলেন।
হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামে একজন যুক্তরাষ্ট্রের নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে। নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে আহত ১১৫ জনের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। কাবুলেও বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে কমপক্ষে ৪ হাজার মানুষ মারা যায়।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি। রোববার উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন। এর আগে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে মিলনায়তনের ভিতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর ১ টা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষকরা আটকে থাকেন। পরে ময়মনসিংহের ডিসি ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার আলোচনা শুরু করেন। তবে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা এবং হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। এরপর শিক্ষকদের বের করে আনা হয়, শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে আটক হওয়া ১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদেরকে বিজিবির হাতে বিএসএফ হস্তান্তর করে। জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আটক বাংলাদেশিদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সাতক্ষীরা সীমান্তে আটক হওয়া ১৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
সাদাপাথর লুটের ঘটনায় বহুল সমালোচিত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. রতন শেখ। গেল ১৩ আগস্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও নজরদারির অভাবে লুটপাট হওয়া ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন দুদকের একটি প্রতিনিধি দল। লুটপাটের ঘটনায় ১৮ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওসি উজায়ের আল মাহমুদ আদনানসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
সাদাপাথর লুটের ঘটনায় বহুল সমালোচিত কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানকে সিলেট সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিয়ানজিনে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ভারত-চীনের বন্ধুত্ব গড়ে তোলাই ‘সঠিক সিদ্ধান্ত’। তিনি দুই দেশের প্রাচীন সভ্যতা ও গ্লোবাল সাউথে ভূমিকার কথা উল্লেখ করেন। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে শান্তি, সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের ওপর জোর দেন। মোদি সীমান্তে উত্তেজনা কমা, পারস্পরিক বিশ্বাস ও সরাসরি ফ্লাইট চালুর প্রসঙ্গ তোলেন। দুই নেতা ২.৮ বিলিয়ন মানুষের স্বার্থে সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পাঁচ বছরের বেশি সময় পর ভারত ও চীন ফের সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু করতে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। তিয়ানজিনে এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এ ঘোষণা আসে। যদিও চালুর তারিখ এখনও নির্ধারিত হয়নি, দুই দেশের প্রধান এয়ারলাইনস প্রস্তুতি নিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যে এ উদ্যোগ ভ্রমণ সহজ করবে, বাণিজ্য বাড়াবে এবং কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।
হার্ভার্ড/হ্যারিস জরিপে যুক্তরাষ্ট্রে প্রজন্মভিত্তিক তীব্র বিভাজন ধরা পড়েছে। যেখানে সামগ্রিকভাবে ৭৪% মার্কিনি ইসরাইলের পক্ষে, সেখানে ১৮–২৪ বছর বয়সি ভোটারদের ৬০% হামাসকে সমর্থন করেছে। বেশিরভাগ মার্কিনি হামাসের কর্মকাণ্ড নিন্দা করলেও তরুণরা গাজার দুর্ভিক্ষের জন্য ইসরাইলকে দায়ী করেছে। গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে কি না, এ বিষয়ে জনমত সমানভাবে বিভক্ত। বিশ্লেষকদের মতে, জেনারেশন জেড টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো মাধ্যমে তথ্য পাওয়ায় তারা বিষয়টিকে মানবিক সংকট হিসেবে দেখছে, ভূরাজনৈতিক ইস্যু নয়।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চার দিনের সফরে চীন গেছেন। তিনি এসসিও সম্মেলন ও বিজয় দিবসের কুচকাওয়াজে যোগ দেবেন, যা প্রথমবারের মতো কোনো মালয়েশিয়ান নেতার উচ্চ পর্যায়ের অংশগ্রহণ। সফরে শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে বৈঠক ছাড়াও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন আনোয়ার। এ সফর মালয়েশিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতিকে জোরদার করছে।
কুয়াকাটায় ব্যবসায়ী আব্দুল হালিম আকনকে জিম্মি করে তার স্বাক্ষরিত ৩০ লাখ টাকার একটি চেক হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের বিরুদ্ধে। রোববার সকালে সংশ্লিষ্ট ব্যাংকের কাছে বিস্তারিত উল্লেখ করে প্রতিকার চেয়ে লিখিত আবেদন করেন হালিম আকন। হালিম আকন জানান, প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। এ নিয়ে নেছার উদ্দিন জানান, তিনি এক বছর আগে হালিম আকনের বাবা মোস্তফা আকনের কাছ থেকে ১৫ শতক জমি ৩৭ লাখ ৫০ হাজার টাকায় কিনেছেন। এ সংক্রান্ত বায়না দলিলও রয়েছে। ওই টাকা পাওনা ছিল; কিন্তু তাকে দলিল করে না দিয়ে ওই জমি অন্যত্র বিক্রির খবর পেয়ে মোস্তফা আকনকে জানান। তিনি তখন বাড়িতে ডেকে তার ছেলে হালিম আকনের অ্যাকাউন্ট থেকে ৩০ লাখ টাকার স্বাক্ষরিত একটি চেক দেন। এ সময় অনেক লোক উপস্থিত ছিলেন। রোববার ব্যাংকে গিয়ে জানতে পারেন, হালিম আকন ব্যাংকে আপত্তি করেছেন। পরবর্তীতে তার বাবাকে জানাই। তিনি পাওনা টাকা বাবদ দুটি চেকের মাধ্যমে ২৮ লাখ টাকা বুঝিয়ে দেন। বাকি টাকা বাবদ কিছু জমি দেওয়ার সিদ্ধান্ত জানান। পরিকল্পিতভাবে একটি ষড়যন্ত্র করে এমন অপপ্রচার করা হচ্ছে।
কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব এক ব্যবসায়ীর থেকে ত্রিশ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত, তবে তিনি জানান, জমি সংক্রান্ত পাওনা টাকা নিয়েছেন, অভিযোগকারীর পিতা দিয়েছেন।
বিএনপি নেত্রী অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে। দেশ ও জনগণকে নিরাপদ রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য নিরাপদ এবং নিষ্কন্ঠক আবাসস্থল হিসেবে গড়ে তুলতে হবে। দেশ নিরাপদ না থাকলে, কেউ নিরাপদ থাকব না। তিনি বলেন, নির্বাচন হচ্ছে একটি পথ, যা সকলের স্বাধীনভাবে মতপ্রকাশ নিশ্চিত করে। গণতন্ত্র সাবলীল হলে দেশ অবশ্যই উন্নত হবে। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতেই সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই চিন্তা থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। আরো বলেন, আজকে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা লাগানোর চেষ্টা করা হয়; কিন্তু বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যে দল সংখ্যা গরিষ্ঠ মানুষের মর্যাদা, দর্শন এবং সেন্টিমেন্ট ধারণ করে। সকল মত-পথের মানুষ একত্রে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, সেকারণে তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন। একই অনুষ্ঠানে জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। আমাদের হাতে দলের যে আমানত রয়েছে সেটি রক্ষা করতে হবে।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য নির্বাচন হতে হবে: নার্গিস
জিওপি নেতা রাশেদ খান বলেছেন, একটা বিষয় স্পষ্ট করি, আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেবো না। আমরা চাই, ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের সঠিক গতিপথ তৈরির মাধ্যমে এ দেশে নির্বাচন হবে। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তিনি বলেন, আমাদের ওপর যে হামলা হয়েছে, এটার বিচার না হলে ভবিষ্যতে এমন আরও ঘটনা ঘটবে। আমরা তো সেনাবাহিনীর পক্ষে সবসময় বক্তব্য দিয়েছি, বলেছি- এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবেনা। কিন্তু নুরুল হক নুরের ওপর হামলার পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এটা পুনরুদ্ধারের জন্য হলেও দোষীদের বিচার করা দরকার। একই সঙ্গে পুলিশের মধ্যে যারা এই হামলায় জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। রাশেদ বলেন, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের নিষিদ্ধের দাবি করেছি। আমরা মনে করি ফ্যাসিবাদ ও তার দোসরদের এ দেশে রাজনীতি করার সুযোগ নেই।
আমরা নির্বাচনের বিরুদ্ধে না, নির্বাচন বানচালও আমরা করতে দেবো না। এই সরকারের ভুল থাকতে পারে, কিন্তু সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না: রাশেদ
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না। সব চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। পাটোয়ারী বলেন, শনিবার সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। তিনি বলেন, আরপিও অনুযায়ী যে সব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনই করেনি। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযৌক্তিক। আমরা ভিত নই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে: শামীম হায়দার
২০১৩ সালে পুলিশের কাজ পালনে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে রোববার অব্যাহতি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিবসহ ২৮ জনের মামলাটি দায়ের করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। এরপর আমরা মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে উচ্চ আদালত যাই। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশ আমল নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। তবে অন্যান্য আসামির বিচার চলবে।
২০১৩ সালে পুলিশের কাজ পালনে বাধা দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে রোববার অব্যাহতি পেয়েছেন বিএনপি মহাসচিব।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে মাত্র ৯ দিনে ২৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া ৬ জনের বাবা-মা ও ভাই, আহত আন্দোলনকারী, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন। সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন—হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত। প্রসিকিউশন জানিয়েছে, মামলায় আরও অন্তত ১০ থেকে ১৫ জন সাক্ষী আদালতে হাজির হবেন। ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে। এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। ১৫ অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা। এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে। প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, সাবেক আইজিপি আল-মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে।
উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওড় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে মাছের ক্ষতি করে আমাদের সৌন্দর্য বৃদ্ধি এবং উন্নয়ন দেখানোর কোনো সুযোগ নাই। কিশোরগঞ্জের ইটনায় পোনা মাছ অবমুক্ত করার সময় উপদেষ্টা বলেন, আমি দেখছি বর্তমানে হাওড় অনেকটা ঝুঁকিতে পড়ে গেছে। এজন্য আমাদের আসা। হাওড়ে চায়না দুয়ারি জাল, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, এসব অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, নতুন যে সড়কটি ইটনা মিঠামইন অষ্টগ্রামে করা হয়েছে এটার মধ্যে অনেক জায়গায় পানি চলাচলে কিছু সমস্যা তৈরি হবে এবং হচ্ছে; আমরা সেটা একটু দেখতে আসছি। সড়ক মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু অতিরিক্ত কালভার্ট ও ব্রিজ বাড়ানো যায় কি না তা দেখতে।
হাওড়ে চায়না দুয়ারি জাল, ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা হচ্ছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, এসব অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে: ফরিদা
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন— ‘কেউ যদি নির্বাচনের কোন বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি জানান, প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেছেন-অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন আয়োজন করা। এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন।’ আরও জানান, বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। শফিকুল আলম বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকগুলো খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে নিজেদের উদ্বেগ ও প্রত্যাশা ব্যক্ত করেছেন।
কেউ যদি নির্বাচনের কোন বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক। ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে: ইউনূস
এক সাক্ষাৎকারে ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করীম বলেন, ‘ইনশাআল্লাহ ইসলামি দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে।’ জামায়াতকে সঙ্গে নিয়ে জোটে অধিকাংশ ইসলামি দলের অমত প্রশ্নে বলেন, ‘এটি সত্য নয়। অধিকাংশ ইসলামি দলই জামায়াতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনি সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামি দল আগে দীর্ঘদিন জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে।’ আরো বলেন, ‘জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট নয়। এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল। যেটি বৃহত্তর নির্বাচনি সমঝোতার একটা অংশ।’ আদর্শিক দ্বন্দ্ব প্রশ্নে রেজাউল করীম বলেন, ‘আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদিপন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামায়াতে ইসলামীর পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। এ ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে, তা ভুল।’ ২০০১ সালে জাতীয় পার্টির সঙ্গে ‘ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট’ নামের একটি জোটে থাকা প্রসঙ্গে পীর বলেন, ‘সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনি জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই।'
জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট নয়। এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামি দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল: রেজাউল করীম
সাংহাইতে ২৫ দিন ধরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) এর বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯২৬ সালে স্থাপিত ৯৯ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে। ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরে ধারাবাহিক তাপপ্রবাহ দেখা গেছে, যা এশিয়ায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবকে তুলে ধরে। অতিরিক্ত তাপের কারণে গ্লেসিয়ারের গলন, হঠাৎ ঝড়-বৃষ্টি এবং অস্থির আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে অনেক অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করার পর বেইজিং ৭৫৪টি প্রদেশ, শহর ও কাউন্টির জন্য উচ্চ তাপ সতর্কতা জারি করে।
নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনকে পদত্যাগ করতে বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সন্ধ্যায় লিখিত বক্তব্যে তিন দফা দাবি তুলে ধরেন চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। দাবিগুলো হচ্ছে- শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনের পদত্যাগ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, রাতভর সংঘর্ষে কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হলেও প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কিভাবে নীরব থাকে? সকালেও স্থানীয় সন্ত্রাসীরা আবার শিক্ষার্থীদের ওপর হামলা চালালে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরে সেনাবাহিনী প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চবি প্রশাসন ব্যর্থ হয়েছে। এদিকে রোববার দুপুরে জোবরা গ্রামের সমবেত লোকজনের মধ্যে দাঁড়িয়ে বিএনপি নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া জোবরা গ্রামের লোকজনকে কঠোর আন্দোলনের আহবান জানান। শিক্ষার্থীদের ‘কুলাঙ্গার’ অভিহিত করে বলেন- এই কুলাঙ্গাররা তো ভিসিকেও মানে না। পরে তাকে বহিষ্কার করেছে বিএনপি। তবে হাটহাজারী উপজেলা বিএনপি নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রামবাসী ও চবি শিক্ষার্থীদের ধৈর্য্য ধরে সহিংসতা এড়িয়ে চলার অনুরোধ জানান।
নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে চবি প্রশাসনকে পদত্যাগ করতে বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো কয়েকটি শহরে, বিশেষ করে জাকার্তায় ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের কারণে চীনের সফর বাতিল করেছেন। কমপক্ষে তিনজন নিহত হয়েছে, এবং অনেক সরকারি ভবন ও পুলিশ স্থাপনায় আগুন লাগানো হয়েছে। বিক্ষোভ শুরু হয় ২১ বছর বয়সী মোটরসাইকেল চালক আফফান কুরনিয়াওয়ানের পুলিশের একটি সাঁজোয়া গাড়িতে মৃত্যুর পর। প্রেসিডেন্ট প্রাবোও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ইন্দোনেশিয়াতেই থাকবেন এবং অতিরিক্ত বলপ্রয়োগের জন্য পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণের নির্দেশ দিয়েছেন।
শনিবার গাজা সিটিতে বিমান হামলায় হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইল। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, উবাইদা কমপক্ষে ১১ জনের সঙ্গে নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাস এ দাবি অস্বীকার করে এটিকে মানসিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। ২০০৪ সাল থেকে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা উবাইদা ২০০৬ সালে গিলাদ শালিত অপহরণের পর আলোচনায় আসেন। শেষ বিবৃতিতে তিনি সতর্ক করেন, হামলায় জিম্মিরাও সমান ঝুঁকিতে থাকবে।
চবির উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন রোববার বিকালে বলেন, ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে। আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চিটাগাং মেডিকেলে ৪-৫টা গাড়ি পাঠিয়েছি। সেখানে ৫ শতাধিক শিক্ষার্থী আহত আছে। আমরা কোন জগতে আছি। ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে ছাত্রদের মারধর করছে। পুলিশ নাই, কোনো কিছু নাই। আমরা সিওসির সঙ্গে কথা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, প্রধান উপদেষ্টার দপ্তরে কথা বলেছি, দুই ঘণ্টা চলে গেছে এখনো এখানে কেউ আসে নাই। উল্লেখ্য, শনিবার রাতে একটি বাসার দারোয়ান কর্তৃক এক ছাত্রীকে মারধরের পর শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে উত্তেজনার সূত্রপাত হয়। এ পর্যন্ত অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপ-উপাচার্য, প্রক্টরসহ শিক্ষক শিক্ষার্থীরা আহত। দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে খুঁজে খুঁজে আঘাত করা হয়েছে।
ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে। আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না: চবির উপ-উপাচার্য
নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখ ঘটনাটি যখন ঘটে তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি। কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আরো বলেন, ডাকসু নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ-যুবলীগদের দ্বারা তার ওপর হামলা হয়েছিল। কিন্তু বর্তমানে প্রশাসনের এ সময়ে এসে এমন হামলা আমার কাছে কল্পনাতীত। গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা ন্যক্কারজনক হামলা হয়নি। আরো বলেন, আমার স্বামীর শারীরিক অবস্থা এখনো ভালো নয়। তাকে শারীরিকভাবে এত আঘাত করা হয়েছে- ব্রেন, নাক, চোয়ালে আঘাত পেয়েছেন। ভেতর থেকে মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ডাক্তাররা বলছিলেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো নয়। এখনো ডাক্তাররা বলছেন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। তার মানে তিনি এখনো আশঙ্কামুক্ত নয়। মারিয়া বলেন, আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইছি। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা যেন করা হয়।
বর্তমানে প্রশাসনের এ সময়ে এসে এমন হামলা আমার কাছে কল্পনাতীত। গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা ন্যক্কারজনক হামলা হয়নি: নুরের স্ত্রী মারিয়া
তারেক রহমান বলেছেন, জনগণের জবাবদিহি মূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে; কোনও কোনও দল নানা শর্ত আরোপ করে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত। সংস্কারের প্রয়োজন রয়েছে; তবে জনগণের অধিকার চর্চা ও প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনও সংস্কার টেকসই করা যাবে না। আরও বলেন, পরাজিত পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গঠিত অন্তর্বর্তী সরকার জনগণের অভিপ্রায়ের সরকার। তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ ও জবাবদিহি মূলক রাজনৈতিক সরকারের মতো পারফরম্যান্স আশা করার যৌক্তিক কারণ নেই। পলাতক স্বৈরাচারের মত বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতির পরিবর্তে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ সরকার গঠন করার আহ্বান জানান তিনি।
পুঁথিগত সংস্কারের চেয়ে কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা বেশি জরুরি। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কারে বিএনপি সম্পূর্ণ একমত: তারেক
ইসরায়েলের অবরোধে গাজায় আরও ১০ ফিলিস্তিনি, যার মধ্যে তিন শিশু, অপুষ্টিতে মারা গেছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃতের সংখ্যা ৩৩২ জনে পৌঁছেছে। আইপিসি গাজায় দুর্ভিক্ষ নিশ্চিত করেছে এবং দেইর আল-বালাহ ও খান ইউনিসে এর বিস্তারের আশঙ্কা করছে। পাঁচ লাখেরও বেশি মানুষ চরম অনাহারে এবং আরও এক মিলিয়নেরও বেশি গুরুতর খাদ্য সংকটে রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযানে ৬৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাব, বিচার বিভাগীয় নিয়োগ পরিষদ গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, সবকিছুই প্রমাণ করে যে– আমরা কথায় নয়, কাজে সংস্কার বেছে নিয়েছি। প্রধান বিচারপতি বলেন, জুলাইয়ের অভ্যুত্থান আমাদের সামনে একটি আয়না স্থাপন করেছে। সেই স্বাধীনতার সাথে আমরা ন্যায্যতা, সাহস ও জনগণের প্রাপ্য সততার সাথে সেবা করার অঙ্গীকার রক্ষা করে চলেছি। আরও বলেন, জনগণকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশের বিচার বিভাগ তার স্বাধীনতা, শৃঙ্খলা ও উদ্দেশ্য পুনরুদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
সরকারের কাছে পাঠানো সংস্কার প্রস্তাব, বিচার বিভাগীয় নিয়োগ পরিষদ গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল, সবকিছুই প্রমাণ করে যে– আমরা কথায় নয়, কাজে সংস্কার বেছে নিয়েছি: প্রধান বিচারপতি
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল বলেন, পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন। নুরকে হামলা প্রসঙ্গে তিনি বলেন, এটা গর্হিত কাজ। আমাদের মতামত আমরা পরিষ্কারভাবে বলেছি। এটা অত্যন্ত উদ্বেকজনক। গভীরভাবে এর তদন্ত করা দরকার। সেইসাথে, বিচার বিভাগীয় তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। তিনি জানান, নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এ ধরনের কাজ করা হচ্ছে। নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই। ফখরুল বলেন, নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে সে অনুযায়ী হবে, প্রধান উপদেষ্টা সেটিই নিশ্চিত করেছেন। অপরদিকে, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান। লন্ডন বৈঠক প্রসঙ্গে বলেন, প্রধান উপদেষ্টার সম্পূর্ণ অধিকার রয়েছে দেশের সবচেয়ে বড় দলের নেতার সাথে কথা বলার। এটা তার নিজস্ব এখতিয়ার।
পূর্বঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে নিশ্চয়তা দিতেই প্রধান উপদেষ্টা ডেকেছিলেন: মির্জা ফখরুল
সানায় সাম্প্রতিক ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবির মৃত্যুর পর ইয়েমেনে মোহাম্মদ মেফতাকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল তাকে তত্ত্বাবধায়ক নেতা হিসেবে মনোনীত করেছে। হামলায় কয়েকজন মন্ত্রীরও মৃত্যু হয়েছে, যারা একটি কর্মশালায় উপস্থিত ছিলেন। হুথিরা নিহতদের নিশ্চিত করেছে, তবে সব নাম প্রকাশ করেনি। বৃহস্পতিবার প্রেসিডেন্সি হামলার খবর জানায়, যা আঞ্চলিক উত্তেজনাকে তীব্রতর করেছে।
খরচ কমানো ও দক্ষতা বৃদ্ধির দাবি তুলে ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার (ভিওএ) ৫০০-এর বেশি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ইউএসএজিএমের ভারপ্রাপ্ত প্রধান কারি লেক বলেছেন, এ পদক্ষেপে আমলাতন্ত্র কমবে। তবে শ্রমিক ইউনিয়ন একে অবৈধ বলছে। আদালতের নথি অনুযায়ী ছাঁটাইয়ের পর ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী থাকবেন। সম্প্রতি আদালত ভিওএ পরিচালককে সরানোর প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভুল নির্দেশ করে। কিছু কর্মী আইনি লড়াই চালাচ্ছেন, যদিও কিউবা সম্প্রচার বিভাগের সাংবাদিকরা এর বাইরে থাকবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর ভারতের কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। গত ১৭ জুন ফোনালাপে তিনি মোদিকে সফরের আশ্বাস দিয়েছিলেন, তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের অবনতি ঘটেছে। ভারত-পাকিস্তান সংঘাতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি, কানাডায় জি-৭ বৈঠক বাতিল এবং যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যে নতুন ৫০ শতাংশ শুল্ক আরোপ—এসব কারণে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে উত্তেজনা বেড়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমান ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষক অবরুদ্ধ করে রাখা হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। বিভিন্নভাবে একটি মহল দেশকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করছে। নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সংখানুপাতিক পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। তবে কারও এ ধরণের হুমকিতে মাথা নত করতে রাজি নয় দেশের জনগণ। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপিও রাষ্ট্রক্ষমতায় যাবে। এদিকে, বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিঘ্নিত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এমনকি দেশের মধ্যেও ভারতীয় দালালরা সক্রিয় হয়েছে। জামায়াতের অবস্থানও ষড়যন্ত্রের অংশ। নির্বাচন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশে নানাপ্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। সকল প্রকার দেশবিরোধী তৎপরতা কঠোর হস্তে দমন করতে হবে। অন্যদিকে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সংস্কার জনগণ বোঝে না, সেই সংস্কার জনগণ গ্রহণ করবে না। নির্বাচন নিয়ে আশঙ্কা বোধ করছি।
নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপিও রাষ্ট্রক্ষমতায় যাবে: ফখরুল
এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব বলেছেন, গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। সুতরাং তারা আওয়ামী লীগের অংশ। এখন লীগের পক্ষে দাঁড়িয়েছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আদীব জানান, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে বলা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, সরকারি সংস্থাগুলো তাদের পুরোনো কাঠামো ধরে রাখতে মরিয়া। নুরুল হক নুরের ওপর হামলা তার বড় প্রমাণ। এর আগেও গুমের সাথে এসব বাহিনীর লোকজন জড়িত ছিলো। এসব বন্ধ করতে হবে। আদীব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগামি নির্বাচনকে গণপরিষদ নির্বাচন এবং এরপর নতুন সংবিধান প্রণয়নের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা ও নিরপেক্ষতার জায়গাটা নিশ্চিত করবেন বলে প্রত্যাশা। আরও বলেন, গুম কমিশনের পরামর্শ আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। আগের বিভিন্ন নির্বাচনে সরকারি সংস্থার লোকজন প্রভাবিত করার চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি সহযোগিতা করেছে। তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে: আদীব
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা ৩টি বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রথম হলো কিছু বিষয় সংস্কার করা হবে। বিচার দৃশ্যমান করা হবে। বিশ্বমানের আনন্দঘন নির্বাচন হবে। তাহের বলেন, কমিশনে বেশ কিছু মেজর ইস্যুতে একমত হয়েছি আবার কিছু সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট আছে। সবসময় দুই তৃতীয়াংশ দল একমত হয়েছে। নোট অব ডিসেন্ট দিতে পারে। তবে সিদ্ধান্তের পরিবর্তন হয় না। যেগুলোতে নোট অব ডিসেন্টেও একমত হয়েছি সেগুলো উল্লেখযোগ্য অগ্রগতি। কিছু দল ঐকমত্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তারা বলছেন সংস্কার আগামী নির্বাচিত সরকার করবে। তারাই যদি করে তাহলে এক বছর সময় নষ্ট করলাম কেন? আমরা চার্টারের বাস্তবায়ন চাই। আরও বলেন, লন্ডনে গিয়ে তারিখ ঘোষণার ঘটনায় নিরপেক্ষতার প্রশ্ন রয়েছে। সরকারের উচিত ছিলো জুলাই সনদের বিষয়ে স্পষ্ট ধারণা দেয়ার পর নির্বাচন ঘোষণা করা। আমাদের নির্বাচনের তারিখ নিয়ে দ্বিমত নেই। জুলাই চার্টার হতে হবে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ৩১ দলের মধ্যে ২৫ দল একমত হয়েছে। কেউ উচ্চকক্ষে পিআর চায়। আর আমরা সবজায়গাতেই চাই। নুরের উপর হামলা নিয়ে বলেন, যেভাবে তার ওপর হামলা হলো। দ্বিতীয় স্বাধীনতার যে নায়ক তার ওপর হামলার ঘটনায় নিন্দা দিয়ে কাজ হয় না। জামায়াত নেতা বলেন, নির্বাচনে অনিয়ম হবে আবার রাতে দুঃখ প্রকাশ করবেন এসব হবে না। এই সরকার দখলদারদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেয়নি। যে সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকার কীভাবে নির্বাচন করবে আমরা তা নিয়ে শঙ্কিত।
নির্বাচনে অনিয়ম হবে আবার রাতে দুঃখ প্রকাশ করবেন এসব হবে না। সরকার দখলদারদের বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নেয়নি। যে সরকার এসব নিয়ন্ত্রণ করতে পারে না সে কীভাবে নির্বাচন করবে তা নয়ে শঙ্কিত: তাহের
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কাউন্সিল গঠন করা হয়েছে। আহ্বায়ক ও সদস্যসচিব আগামী তিন মাসের জন্য এ কাউন্সিল অনুমোদন করেন। নির্বাহী কাউন্সিলের সদস্যরা হলেন- মো. নাহিদ ইসলাম, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, আখতার হোসেন, তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আব্দুল হান্নান মাসউদ, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারোয়ার তুষার, তাজনূভা জাবীন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন, এহতেশাম হক, আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, মো. নিজাম উদ্দিন, আকরাম হুসাইন, এস এম সাইফ মুস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, মো. ফারহাদ আলম ভূঁইয়া, ফরিদুল হক, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মুশফিক উস সালেহীন, ডা. জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দার, আলী নাসের, আতাউল্লাহ, মাহমুদা আলম মিতু, এস এম শাহরিয়ার, ডা. মো. আব্দুল আহাদ, তারিকুল ইসলাম, দিলশানা পারুল, কৈলাশ চন্দ্র রবিদাস ও মো. রাসেল আহমেদ।
গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত চতুর্থ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির ৫১ সদস্যবিশিষ্ট নির্বাহী কাউন্সিল গঠন করা হয়েছে।
ডাকসু ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ‘ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে। ৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।’ তিনি বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বড় অংশেরই শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই। তারা দিল্লির বয়ান, বাকশালী বয়ানের ক্যাসেট বাজাচ্ছে। সাদিক কায়েম বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু ৩ দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা থেকে যায়।
ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে। ৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে: সাদিক কায়েম
নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রোববার বিকেল সাড়ে ৪টার পরে যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রোববার পদত্যাগপত্র জমা দেন। অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে তলব করে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। গত ১ জুলাই সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। সেই ব্যাখ্যা দিয়েই প্রধান বিচারপতির কাছে রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। এরই মধ্যে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেওয়া বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। এর আগে, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়; দাবি-আপত্তি সংশোধন শেষে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে ১৮ বছর বয়সী আরও ভোটার যুক্ত হবে।
এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন: ইসি সচিব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ রোববার সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাবি শাখা। টিএসসি থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সংগঠনটির দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ রোববার সন্ধ্যা ৬টায় বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল, ঢাবি শাখা।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে কোন বিষয়ে এই আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে প্রায় একই সময় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। তবে কী কারণে এই সাক্ষাৎ বা বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জিওপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এটি ‘মব’ নয়। রাশেদ বলেন, তারা বলেছে আমাদের উপর ‘মব’ হামলা হয়েছে। কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। যদি মব হয়েই থাকে, তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এটাকে যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী: রাশেদ
চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চবির শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুয়ায়ী, হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এর আগে, চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন।
হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
ঢামেক হাসপাতালে গিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আরও বলেন, তাদেরকে কেউ যদি সমর্থন দেয়ার চেষ্টা করে, সরকারের পক্ষ থেকেও আমরা সেটা সমর্থন করি না। একইসঙ্গে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদী বিরোধী দলগুলোও রুখে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের প্রধান নুরের ওপরে যেভাবে হামলা হয়েছে, আওয়ামী লীগের আমলেও এমন হামলা হয়নি। এমন ঘটনাই, যারাই জড়িত থাকুক না কেন, যেহেতু অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকাকালীন ঘটেছে। এই হামলার সমাধান এই সরকারকে করতে হবে এবং বিচার করতে হবে। কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেটা আগে বুঝতে ও জানতে হবে। একটি নিবন্ধিত দলের কর্মসূচীকে কীভাবে মব বলা হয়—এই প্রশ্নও উপদেষ্টা আসিফ রাখেন।
জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিগত অবৈধ সংসদের বৈধতা দেয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তারা হচ্ছে সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী: আসিফ
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি জানান, এবারের নির্বাচনে প্রবসী ও জেলাখানার বন্দীরা ভোট দিতে পারবেন। বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিলো, সে পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে। তাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।
আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমুলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেয়া হচ্ছে: সানাউল্লাহ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, রাজনীতিবিদরা গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার দিলে সেটাই হবে সবচেয়ে বড় সংস্কার। এটা দলগুলোর কমিশনের কাগজে সই করার চেয়ে বড় সংস্কার হবে। সাংবাদিকদেরকেও নিজেদের অধিকার আদায়ের আন্দোলন জারি রাখার আহ্বান জানান তিনি। ডেইলি স্টার ভবনে আরো বলেন, শুধু গণমাধ্যম কমিশন নয় আরও ৪টি রিপোর্ট ঐকমত্য কমিশনের অধীনে রাখা হয়নি। তার প্রধান এবং অন্যতম কারণ হলো সময় স্বল্পতা। আলী রিয়াজ বলেন, গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে স্বাধীনতা ও চতুর্থ স্তম্ভ হওয়ার দিকটি বিবেচনা করতে হবে। প্রাতিষ্ঠানিক ও পেশাগত দিকটিও বিবেচনায় নিতে হবে। সাংবাদিক ইউনিয়নকে কর্মীদের পেশাগত নিরাপত্তা নিয়ে সোচ্চার হতে হবে। সরকারের অপেক্ষায় থাকা যাবে না। পেশাদারিত্বের জায়গা থেকে বিভিন্ন দাবি তোলা উচিত ছিল, সাংবাদিকরা তা করছে না। দাবি তোলার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দিকে চেয়ে থাকার প্রয়োজন নেই। ১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখলে তার দায় নিতে হবে। আলী রীয়াজ বলেন, মালিকরা জানে সাংবাদিকদের বঞ্চিত করলেও কেউ প্রতিবাদ করবে না। মালিকানার যে ধরন তা অব্যহত রেখে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা দুরুহ ব্যাপার। দোকানদার হলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়।
১৬ বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখলে তার দায় নিতে হবে: আলী রীয়াজ
আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রোববার সকাল পৌনে ১১টার দিকে ঢামেকে যান উপদেষ্টা। এদিকে এদিন সকালে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। তার ৪ টি সমস্যা রয়েছে— নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখেরও ইঞ্জুরি আছে। মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন পরিচালক।
আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন সমাজকল্যাণ উপদেষ্টা।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এরইমধ্যে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সাথে ধাক্কাধাক্কিও হয় বিক্ষোভকারীদের। ছাত্রদলের দাবি, নবীন শিক্ষার্থীরা রাকসু ফি দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাই নির্বাচনে তাদের ভোটার না করার বিষয়টি অযৌক্তিক। জাবির মতো রাকসুতেও নবীনদের ভোটার করার দাবি তাদের। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ। এদিকে, রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষদিন আজ। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর।
রাকসু নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল।
তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রেলপথে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া ৯ম গ্রেডে বিএডিসি এর কোটা বাতিল করতে হবে। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে। দুই নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে রিজভী বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি। এই মুহূর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্ভব না। কমিশন সবকিছু বিবেচনা করে অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো তারা করবেন। এসময়, নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে। এই মুহূর্তে পিআর পদ্ধতি সম্ভব না: রিজভী
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, রোববার সকাল থেকে ক্যাম্পাসের নিরাপত্তাসহ ৪ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে এক সহপাঠীকে এলাকাবাসী আটকে রেখেছে এমন খবরে শিক্ষার্থীরা দুই নম্বর গেটে জড়ো হন। এ সময় এলাকাবাসীও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় গুলিবর্ষণেরও ঘটনা ঘটে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগে, গতকাল শনিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চবির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেই সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয়দের ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, জাতির বৃহত্তর স্বার্থে সেই ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে দোসররা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে।
আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে: জাহাঙ্গীর
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পদপ্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের বিষয়ে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ। ফরহাদ বলেন, বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না বলেও জানানো হয় স্ট্যাটাসে। এর আগে, এদিন সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। আগামী মঙ্গলবার এ রিটের ওপরে শুনানি অনুষ্ঠিত হবে।
বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ: ফরহাদ
শনিবার এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওসমান শরীফ হাদীকে দেখতে শহীদ নূর হোসেনের পুনর্জন্মের মতো লাগে—তাদের সাদৃশ্য বিস্ময়কর। তিনি বলেন, কেবল একটি জিনিসের অভাব রয়েছে, আর তা হলো কণ্ঠস্বর। আমরা জানি হাদীর বক্তব্যের ধরণ—তিনি একের পর এক যুক্তি অনায়াসে ভেঙে দেন।
ওসমান শরীফ হাদীকে দেখতে শহীদ নূর হোসেনের পুনর্জন্মের মতো লাগে—তাদের সাদৃশ্য বিস্ময়কর: প্রেস সচিব
ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। তার ৪ টি সমস্যা রয়েছে— নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে। চোখেরও ইঞ্জুরি আছে। মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে আরও বলেন, নুর কিছুটা ট্রমায় আছে। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরণের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হবে। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন।
ঢামেক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন জিওপি সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ঢামেক পরিচালক।
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা ছিলেন। নিহতদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। ইসরাইলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজা নগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন। হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন। গত শুক্রবার ইসরাইল জানায়, তারা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং এটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করেছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, ‘গাজা নগরীজুড়ে হামলা আরও বাড়ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সবই ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনধারার ভিত্তি ভেঙে পড়ছে। এ সব ঘটছে যখন মানুষ দুর্ভিক্ষ, অনাহার আর পানিশূন্যতার মধ্যে রয়েছে। পুরো পরিস্থিতি মানবিক বিপর্যয়ে গড়াচ্ছে।’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়।
জিওপি সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রোববার সকালে ফোন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। নুরের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়, রাষ্ট্রপতি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া রাষ্ট্রপতি নুরের দ্রুত আরোগ্য কামনা করে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন। এর আগে যৌথ বাহিনীর হামলায় নুর ও তার সহকর্মীরা আহত হন।
নুরের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিতে রোববার সকালে ফোন করেন রাষ্ট্রপতি। বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বস্ত করেছেন।
শাপলা স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, শাপলা চত্বরের রক্তের স্রোতেই চব্বিশের চেতনার ধারা শুরু হয়েছে। জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা আসেনি, এই দায় যেমন ড. ইউনূসকে নিতে হবে, তেমনি এ দায় পুরো অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে। আরো বলেন, শাপলার চেতনাকে আগামীর বাংলাদেশের মাইলফলক হিসাবে প্রতিষ্ঠা করার জন্যই শাপলা স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। শাপলার শহীদ পরিবারের অভিভাবকত্ব গ্রহণের জন্য গঠিত হয়েছে শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম। আগামীর বাংলাদেশে জুলাইকে মূল্যায়ন করা মানেই শাপলাকেও মূল্যায়ন করা। একই অনুষ্ঠানে জামায়াত নেতা আব্দুল হালিম বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের আলেম সমাজকে ভিন্নভাবে চিত্রিত করা হয়েছে। এখন তা পাল্টে গেছে। এদিকে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, শাপলার ঘটনা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার ঘটনা। সংবিধান পরিবর্তন না হলে আবারো শাপলা ফিরে আসবে, ১৮ ফিরে আসবে, ২৪ ফিরে আসবে। বিএনপি নেতা কামরুজ্জামান রতন বলেন, ইসলামের তাহযিব ও তামাদ্দুন রক্ষায় আপনাদের বজ্রকণ্ঠ যতদিন থাকবে, ততদিন এদেশে ইনসাফ থাকবে। ভিপি নূরের রক্ত বৃথা গেলে আগামীতে দাড়ি-টুপি ওয়ালাদের জন্যও অপমান অপেক্ষা করছে।
জুলাই ঘোষণাপত্রে শাপলার কথা আসেনি, এই দায় যেমন ড. ইউনূসকে নিতে হবে, তেমনি এ দায় পুরো অন্তর্বর্তী সরকারকেও নিতে হবে: মামুনুল
বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেন, নুরুল হক নুরের ওপর হামলা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। নুরকে দেখতে গিয়ে ডা. জাহিদ বলেন, একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর যে হামলা হয়েছে তা প্রতিহিংসামূলক। ৫ আগস্টের পর প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছে তারাই এ কাজ করেছে। এ সময়, খালেদা জিয়া ও তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নুরের শারীরিক খোঁজ রাখছেন বলেও জানান তিনি। সেইসাথে, এ ঘটনায় যারা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার দাবিও জানান অন্তর্বর্তী সরকারের কাছে।
নুরুল হক নুরের ওপর হামলা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। খালেদা জিয়া ও তারেক রহমান সার্বক্ষণিক নুরুল হক নুরের শারীরিক খোঁজ রাখছেন: জাহিদ
কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাস। এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রেদোয়ান। অভিযোগপত্রে তিনি হামলাকারী হিসেবে আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের নাম উল্লেখ করেন। জানা গেছে, রেদোয়ানুল এবং আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ এই রিটের ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া শুনানি করবেন। ডাকসুর ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয়ক সম্পাদক বি এম ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়েছে, ফরহাদ আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন। এরপরও তিনি ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী কীভাবে হলেন? এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে। অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলে তিনটি বাম সংগঠন এবারের ডাকসু নির্বাচনে লড়ছে। এই প্যানেলে ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সমন্বয়ে করা হয়েছে।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, ঐকমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে। যেকোনো কিছু করলে আগে সংসদে যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। তিনি বলেন, নতুন সংবিধান আমরা গ্রহণ করবো না। কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। সংবিধানের ভুলত্রুটি সংশোধন করা যাবে। অনেকে নতুন সংবিধান লেখার দাবি তুলছেন। কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না। আরো বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। দলগুলো বিভিন্ন কথা বললেও নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ দেরী হবে এটা সবাই উপলব্ধি করে। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আমাদের আপস করার সুযোগ নেই। সংস্কারের নিশ্চয়তা দিতে আমরা একমত হয়েছি। রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা। ফখরুল বলেন, নির্বাচনী ক্যাম্পেইন সবার আগে জামায়াত শুরু করেছে। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় ভোটে সকল দল অংশ নেবে।
নতুন সংবিধান আমরা গ্রহণ করবো না। কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে: মির্জা ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আবদুল্লাহ বলেছেন, গতকাল নুর ভাইয়ের ওপর যে আক্রমণ হয়েছে এটা আমাদের জন্য একটা ম্যাসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। তিনি বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এটার ফয়সালা কি হয়েছে? আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছিনা এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন। এটা সবাই যে ধারণ করে আমরা তা বিশ্বাস করতে চাই না। আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এখানে আসার পর উনি তার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। সেইসাথে উনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। ওয়েলকাম জানানো উচিত।
তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। একই পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি: হাসনাত
শনিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত সাড়ে এগারটার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়েই স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটোকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি। পরে রাত তিনটার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল, আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত রয়েছে। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করতে হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটা না করে যেনেতেনভাবে একটা নির্বাচন জনগণ চায় না। শনিবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত নির্বাচনমুখী রাজনৈতিক দল, আগামীকাল নির্বাচন হলেও প্রস্তুত রয়েছে। তবে তার আগে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করতে হবে: রফিকুল
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্মম ও অমানবিক গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম বন্ধে রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গুমের সংস্কৃতির চিরতরে অবসান ঘটাতে হবে। তিনি বলেন, নাগরিক হিসেবে প্রত্যেকেরই রাজনীতি করার স্বাধীনতা এবং আইনগত সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বিগত সময়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের জন্য এই সাংবিধানিক অধিকারগুলো নিশ্চিত করা হয়নি। এখনো পর্যন্ত আমাদের সাতজন ভাইয়ের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। এই সময় সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানান। সেগুলো হলো–অনতিবিলম্বে গুম হওয়া সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে অথবা তাদের সঠিক অবস্থার তথ্য জানাতে হবে। গুমের ঘটনার সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। সব ধরনের ‘আয়নাঘর’-এর বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। গুমকৃত ব্যক্তিদের পরিবারকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং গুম থেকে ফেরত আসা সব নির্যাতিত ব্যক্তির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সব আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সংস্কার করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুম, খুন, ক্রসফায়ারের মতো মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করতে না পারে।
নির্মম ও অমানবিক গুম মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম বন্ধে রাজনৈতিক দৃঢ় সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি: জাহিদুল
জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না সে বিষয়ে অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। দুদক চেয়ারম্যানের কাছে গত ২৮ আগস্ট করা আবেদনে নাদিম মাহমুদ ও ইয়াছিন আলফাজ আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে অনুসন্ধান শুরুর অনুরোধ করেছেন। এর আগে ২৪ আগস্ট মো. নাজমুল করিম খানকে নিয়ে ‘পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে’ শীর্ষক খবর প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। যেখানে উল্লেখ করা হয়, গাজীপুরের পুলিশ কমিশনারের প্রটোকলের জন্য উড়ালসড়ক ফাঁকা রাখতে হয়। ফলে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। এ নিয়ে তাকে শোকজ করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খানের ব্যবহৃত ব্যক্তিগত সাদা রঙের গাড়ি ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কি না সে বিষয়ে অনুসন্ধান করতে দুদকে আবেদন করেছেন দুই আইনজীবী।
কাকরাইলে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে যৌথবাহিনীর লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তা নুরুল হক নুর নয়, তিনি ছাত্রনেতা সম্রাট।
কাকরাইলে শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে যৌথবাহিনীর লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া ওই যুবক কনস্টেবল মিজানুর রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।’ তিনি বলেন, আমরা জনগণের কাছে ছুটে যাই, জনগণই সেই ক্ষমতা দেয়। তারাই আমাদের পছন্দ করে ঠিক করবে, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। এ সময় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন: মাহাদী আমিন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। তবে তিনি ইঙ্গিত দেন, বেশ কয়েকটি ইসলামি দল সঙ্গে থাকবে। ফখরুল বলেন, ‘নির্বাচনের তফশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে।’ মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয়, সমমনাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা?- জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে এখনো আলোচনা হয়নি। আরও সময় লাগবে।’ মৌলবাদ নিয়ে কোনো শঙ্কা দেখছেন?- জবাবে তিনি বলেন, ‘এরা আগে ছিলই না। ধীরে ধীরে এরা বেরিয়ে আসছে। কর্মসূচি করছে, প্রোগ্রাম করছে। এটাই তো হচ্ছে উত্থান। এটাকে যদি এখনোই প্রতিরোধ করা না যায়, এরা যদি সংখ্যায় বাড়ে, তখন তো বড় রকমের ভায়োলেন্স, বড় রকমের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা নেই। সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে এখনো আলোচনা হয়নি: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে ফখরুল বলেন, একটি উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চাচ্ছে। আমাদের সবার দায়িত্ব হবে- একসঙ্গে ঠিক একাত্তর সালে যেমন আমরা লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেইভাবে আমরা আজ আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করব, লড়াই করে যাব। আরো বলেন, আজ একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ তৈরির। আমাদের বিশ্বাস আছে, আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত যে কাজ করেছেন, তাতে জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। উল্লেখ্য, মূল অনুষ্ঠান শুরুর আগে ১৫ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণীর একটি দল তাদের ঐতিহ্যবাহী পোশাকে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। পরে তারেক রহমানের পক্ষ থেকে সমতলের নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন তুলে দেন মির্জা ফখরুল।
একসঙ্গে ঠিক একাত্তর সালে যেমন আমরা লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য, সেইভাবে আমরা আজ আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করব: মির্জা ফখরুল
ডিএমপির কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। তিনি বলেন, ডিএমপি কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আরো জানা গেছে, পুলিশ সেখানে হামলা করতে কেন, কী উদ্দেশ্যে গেল, পুলিশের দায়িত্ব পালনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, কমিটি তা তদন্ত করে দেখবে। প্রসঙ্গত, বিজয়নগরে শুক্রবার যৌথ বাহিনী বেধড়ক মারধর করে নুর ও তার সহকর্মীদের। একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এছাড়া একজন লাল পলো শার্ট পরিহিত ব্যক্তি বেধড়ক মারধর করেছেন, যিনি পুলিশের সদস্য বলে জানিয়েছেন রাশেদ খান।
ডিএমপি কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে: ডিএমপির কর্মকর্তা
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। এতে মজিবুর রহমান মঞ্জু বলেন, নুরের স্বাস্থ্য নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ফ্যাসিবাদের বিচার হলে কেন সহযোগীদের বিচারের আওতায় আনা হবে না? ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমানভাবে দায়ী। এখন থেকে রাজপথেই আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। তিনি বলেন, গণঅধিকারের অফিস পর্যন্ত ভাঙচুর হয়েছে, জাতীয় রাজনৈতিক নেতাদের নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে। কোনো উস্কানি ছাড়াই মিছিলে হামলা হয়েছে। টালবাহানা না করে সঠিক তদন্ত করতে হবে। এ সময় তিনি দুই দফা দাবি জানান- নুরের সর্বোত্তম চিকিৎসা রাষ্ট্রের খরচে নিশ্চিত করতে হবে এবং হামলায় জড়িতদের নাম প্রকাশ করে ৬ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। মঞ্জু বলেন, আপনারা যদি হাসিনার মতো ডিল করতে চান, তবে পরিণতিও হবে ইয়াহিয়ার মতো। এই সময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়, আর গণঅভ্যুত্থানের নেতাদের পেটানো হয়।
গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এমন নির্মমভাবে আইনশৃঙ্খলা বাহিনী মারেনি। অথচ দিল্লির দাসদের অফিস পাহারা দেওয়া হয়: ফুয়াদ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে যান। সেখানে ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর ডা. তাহের বলেন, অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অনতিবিলম্বে নুরের উপর ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: তাহের
দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা (এসএএইচআর)-এর একটি প্রতিনিধিদল আজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন রশ্মি গোস্বামী, সারুপ ইজাজ, দীকশ্য ইলাঙ্গাসিংহে, অনুশায়া কল্লুরে এবং সাঈদ আহমেদ। সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, নীতি প্রণয়নসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এদিকে রশ্মি গোস্বামী বলেন, ‘এ মুহূর্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’ প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রশংসা করেন।
দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা (এসএএইচআর)-এর একটি প্রতিনিধিদল আজ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিগত আওয়ামী আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা প্রায় ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলা প্রত্যাহারের পর বিভিন্ন অংশীজনরা আমাদের জানালেন, এসব মামলায় সত্যিকারের কিছু জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে। তাদের আশঙ্কা হচ্ছে- ধরেন ১০০ জনকে ‘জঙ্গি’ হিসেবে তকমা দেওয়া হয়, তার মধ্যে দেখা যায় ৫ থেকে ১০ জন সত্যি জঙ্গি। এ ব্যাপারে আমি নাবিলাকে বলেছি, জঙ্গি বা সন্ত্রাসী নয়- এমন কেউ যদি হয়রানিমূলক মামলায় অভিযুক্ত হন, তাদের বিষয়ে কনক্রিট প্রমাণ থাকলে আইন মন্ত্রণালয়ে নিয়ে আসলে সেটা দ্রুত সমাধান করা হবে। তিনি বলেন, সরকার জাতিসংঘের সঙ্গে গুম সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। যাতে এই ধরনের গুমের ঘটনা দেশে আর না ঘটে। একই সময় শিল্প উপদেষ্টা আদিলুল রহমান খান বলেন, গুমের সব এভিডেন্স থাকার পরও বিভিন্ন বাধার কারণে আমাদের এখনো সংগ্রাম করতে হচ্ছে। গুম কমিশন ইতোমধ্যে দুটি রিপোর্ট দিয়েছে। এই দুটি রিপোর্ট দেওয়া মানে কমিশনের কাজ শেষ হয়ে গেছে- তা নয়। আমরা বিগত সরকারের নির্যাতনের ডিটেনশন সেন্টার, আয়নাঘর গুলো যদি মিউজিয়াম হিসেবে রক্ষা করতে পারি, তাহলে তা আগামী প্রজন্মের জন্য স্বৈরাচারের ইতিহাসের চিহ্নিত অংশ হয়ে থাকবে।
মামলা প্রত্যাহারের পর বিভিন্ন অংশীজনরা আমাদের জানালেন, এসব মামলায় সত্যিকারের কিছু জঙ্গি ও সন্ত্রাসী রয়েছে: আইন উপদেষ্টা
শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, ‘চব্বিশের জুলাই-আগস্ট’ আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার সঙ্গে অনেক পুলিশ সদস্য জড়িত। পুলিশকে দিয়ে পুলিশের বিরুদ্ধে তদন্ত চালাতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে আমাদের। অনেক আলামতও নষ্ট করে ফেলা হয়েছিল। তবে, আমরা ইতোমধ্যেই বিচার প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিতে পেরেছি।’ আরও বলেন, ‘আন্তর্জাতিক মানের সঙ্গে মিলিয়ে এমনভাবে বিচার হচ্ছে, যা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই। কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যে হতে পারে: চিফ প্রসিকিউটর
কক্সবাজারে কোনো হোটেলের বিরুদ্ধে নদী বা পরিবেশদূষণের অভিযোগ উঠলে শুধু জরিমানা না করে, তা বন্ধ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কক্সবাজারে উপদেষ্টা বলেন, ময়লা ফেলার কারণে প্রতিনিয়ত নদী দূষণ ও পরিবেশ নষ্ট হচ্ছে। হোটেলগুলোতে পরিবেশ অধিদফতর বছরের পর বছর লাখ লাখ টাকা জরিমানা করে আসলেও আবর্জনা ফেলা বন্ধ হয়নি। জরিমানা না করে অভিযুক্ত হোটেলগুলো একেবারে বন্ধ করে দিতে হবে। সেইসাথে প্রথমে নদী দখলমুক্ত করে, পরে দূষণমুক্ত করতে হবে।
হোটেলগুলোতে পরিবেশ অধিদফতর বছরের পর বছর লাখ লাখ টাকা জরিমানা করে আসলেও আবর্জনা ফেলা বন্ধ হয়নি। জরিমানা না করে অভিযুক্ত হোটেলগুলো একেবারে বন্ধ করে দিতে হবে: সাখাওয়াত
উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ আল্টিমেটাম দিয়েছেন নির্বাচন কমিশনের উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও অগ্রাধিকারভুক্ত সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের বিষয়টি বিলম্বিত হওয়ায় বক্তারা নিন্দা জানান। তারা আশঙ্কা প্রকাশ করেন যে, ‘নির্বাচন কমিশন সার্ভিস’ গঠনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা ব্যতিরেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সার্ভিস গঠনে’ আল্টিমেটাম দিয়েছেন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা।
জার্মানিতে চলতি আগস্টে বেকারের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ। দেশটির অর্থনীতি ধারাবাহিক তৃতীয় বছরে সংকুচিত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। শ্রমবাজারের সংকটের পেছনে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক অনিশ্চয়তা ও সস্তা রাশিয়ান জ্বালানি আমদানি বন্ধের প্রভাব রয়েছে। মোটরগাড়ি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লক্ষাধিক কর্মসংস্থান হারিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এটি অস্থায়ী দুর্বলতা নয়, বরং কাঠামোগত চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক মন্থরতার মূল কারণ।
ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর (রোববার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গণঅভ্যুত্থানে আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ২৫ আগস্ট বিকালে শুনানি শেষে আদালত তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, তৌহিদ আফ্রিদি স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে লাইভে উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন এবং সেলিব্রেটি ও অন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য প্ররোচিত করেছে। এক্ষেত্রে যারা দ্বিমত পোষণ করে তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন তিনি। আসামির উসকানিমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু (২৪) মৃত্যুবরণ করে বলে তদন্তে প্রকাশ পায়।
আসাদুল হক বাবু হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীর তলদেশে সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ার কারণে গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় ৪৫ হাজার মানুষ এতে প্রভাবিত। অজ্ঞাত নৌযানের নোঙ্গরের কারণে ঘটানো এই দুর্ঘটনা । ফলে স্বাস্থ্যসেবা, যাতায়াত এবং স্থানীয় ব্যবসাকে ব্যাহত করেছে। সীমিতভাবে সোলার ও জেনারেটরের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যায়, কিন্তু নেটওয়ার্ক সুবিধা বন্ধ রয়েছে। ডুবুরীরা একটি ক্যাবল উদ্ধার করেছে এবং তা ব্যবহার করে বিদ্যুৎ পুনঃপ্রদান করার কাজ চলছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, বাংলাদেশের তিতাস নদীর পানি ব্যবহার করে আগরতলা পৌর কর্পোরেশনের ৫১টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তিনি বলেন, স্থানীয় নদী-খালগুলো শেষে তিতাসে মিশে যায়, যা পানির উৎস হিসেবে ব্যবহার করা সম্ভব। পরিকল্পনা সফল হলে তা কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করা হবে। সাহা আরও জানান, ত্রিপুরায় উন্নয়ন প্রকল্প চলছে এবং আধুনিক অবকাঠামো ও উঁচু ভবন নির্মাণে সহায়তা করতে নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে একেপিএস। ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের দেশে ঢুকতে দেওয়া হয়নি। একেপিএস’র এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার অধিকাংশ যাত্রী বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন- তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। শনিবার সিনার হারিয়ান পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে, নিষিদ্ধ যাত্রীদের মধ্যে কেউ মালয়েশিয়ায় আসার উদ্দেশ্য স্পষ্ট করতে পারেননি, কারো বৈধ রিটার্ন টিকিট ছিল না, আবার কেউ থাকার সঠিক ব্যবস্থা দেখাতে ব্যর্থ হন। এমনকি অনেকের প্রদত্ত কারণ সন্দেহজনক মনে হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়। এদিকে একেপিএস জানিয়েছে, পূর্বে প্রবেশাধিকার প্রত্যাখ্যাত হওয়া আরও ২৮৮ জন যাত্রী এখনো কেএলআইএতে অবস্থান করছেন। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশিসহ ১০৪ জন বিদেশিকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে একেপিএস।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৩১ আগস্ট রবিবার থেকে ঢাকার বিমানবন্দর সড়কের সাতটি স্থানে সিগন্যাল ব্যবস্থা চালু হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হবে। মন্ত্রণালয় সকলকে ট্রাফিক আইন ও সংকেত মেনে চলার আহ্বান জানিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ সড়কের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং যানজট কমাতে সহায়তা করবে।
ইস্তাম্বুলের আয়া সোফিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ২০০’র বেশি মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতা ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধকে বৈধ ঘোষণা করেছেন। তারা একে ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। ইস্তাম্বুল ঘোষণায় মুসলিম ব্যবসায়ীদের জায়নিস্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, গাজায় সহায়তায় লাভের অংশ বরাদ্দ এবং ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের আহ্বান জানানো হয়। গাজায় যুদ্ধাপরাধের বিচারের দাবি ও ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সংহতির ওপরও জোর দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।