Web Analytics

ইস্তাম্বুলের আয়া সোফিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ২০০’র বেশি মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতা ফিলিস্তিনিদের সশস্ত্র প্রতিরোধকে বৈধ ঘোষণা করেছেন। তারা একে ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। ইস্তাম্বুল ঘোষণায় মুসলিম ব্যবসায়ীদের জায়নিস্ট কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, গাজায় সহায়তায় লাভের অংশ বরাদ্দ এবং ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের আহ্বান জানানো হয়। গাজায় যুদ্ধাপরাধের বিচারের দাবি ও ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সংহতির ওপরও জোর দেওয়া হয়েছে।

30 Aug 25 1NOJOR.COM

ইস্তাম্বুল সম্মেলনে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধ ঘোষণা ধর্মীয় নেতাদের

নিউজ সোর্স

ইস্তাম্বুল সম্মেলনে ঐতিহাসিক ঘোষণা ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধতা দিলেন ধর্মীয় নেতারা

মুসলিম পণ্ডিত ও ধর্মীয় নেতারা ফিলিস্তিনিদের সশস্ত্র সংগ্রামকে বৈধ হিসেবে সমর্থন করে একটি ঐতিহাসিক ঘোষণা জারি করেছেন। সম্মেলনে নেতারা, ফিলিস্তিনিদের ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে ধর্মীয় ও মানবিক দায়িত্ব এবং সশস্ত্র সংগ্রামকে অবৈধ ঘোষণা করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।