ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে: চবি উপ উপাচার্য
ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে ছাত্রদের মেরেছে বলে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। এ সময় শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলায় প্রশাসনের অসহায়ত্বের কথা তুলে ধরে সাংবাদিকদের সামনে কাঁদলেন তিনি।