গণঅধিকার পরিষদের সমন্বয়ক আবু হানিফ বলেছেন, অন্তবর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা শামাল দিতে পারছে না। জুলাই গণহত্যায় জড়িতরা জামিন পাচ্ছে। এ কারণে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবিতে জুলাই মঞ্চের কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই কথা বলেন। এই সময় গণঅধিকার পরিষদ নেতা জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও মিত্রদের নিষিদ্ধ এবং বিচারের জোর দাবি জানিয়েছেন।
আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত
রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে পনের জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। জানা গেছে, সোমবার সকালে সংগঠনটির ৪০ সদস্যদের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে এলাকাবাসী বৈঠকে বাঁধা দেয়। যা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হিজবুত তাওহিদের চার কর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে চারজন গুরুতর আহতকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।
হিজবুত তাওহিদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১৫
বাবা মায়ের সঙ্গ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লাখো লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে বিতাড়ন অভিযানের সম্প্রসারণ হিসেবে অ্যাখ্যায়িত করেছে রয়টার্স। এই অভিযান পরিকল্পনা শুরু হয়েছে ২৭ জানুয়ারি থেকে, চার ধাপে হবে কার্যক্রম, কবে থেকে বাস্তবায়িত হবে জানা যায়নি। গত কয়েক বছরে দশ হাজার শিশুকে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে, ৩১ হাজার শিশু কেবল আদালতে হাজির না হওয়ার কারণে নির্বাসিত হয়েছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে সীমান্তে বাবা মায়ের থেকে শিশুদের বিচ্ছিন্ন করে আলাদা তত্ত্বাবধানে রাখা হতো। এতে ১ হাজারের বেশি শিশু পরিবারহীন হয়েছে, যদিও পরে সমালোচনার মুখে এই নীতি থেকে সরে আসা হয়।
অবৈধ অভিবাসী শিশুদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর খাইবার পাখতুনখোয়া শাখা ২৫ ফেব্রুয়ারি প্রদেশজুড়ে হরতাল ঘোষণা করেছে। বিক্ষোভের মূল লক্ষ্য হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর নিষ্পত্তিতে বিলম্বিত হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। প্রদেশের প্রতিটি জেলাতেই এই হরতাল বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং পেশোয়ারে কেন্দ্রীয় বিক্ষোভের আয়োজন করা হবে বলে জানিয়েছে দলটির খাইবার পাখতুনখোয়া শাখা। এই বিক্ষোভকে ঘিরে প্রদেশে পিটিআই সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে।
ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব, বিক্ষোভের ডাক দিল পিটিআই
ধামরাইয়ের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদের টিজ পার্টি হিসেবে মন্তব্য করবে। সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, আমরা অন্যান্য দলের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই। লক্ষ্য আমাদের একটাই, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে। আমরা চাই এই সরকার যেন অবশ্যই নির্বাচন সম্পন্ন করে। এই সরকারকে সহযোগিতা করতে চাওয়ার আকাঙ্ক্ষার কথা জানান এই নেতা।
ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে টিজ পার্টি বলবে: ফখরুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকলে জাতি এগিয়ে যাবে, এর সাথে আপোষ করা যাবে না। মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা শাসন করবে, খেয়াল করলে দেখবেন অযোগ্য ক্ষমতাবানরা মসজিদ কমিটির সভাপতি হয় বলে মন্তব্য করেন তিনি। জেল, গুম, খুনের ভয় না পেয়েও যে কয়জন সত্য থেকে পিছপা হননি মোস্তফা ফয়েজী হুজুর তাদের একজন বলে উল্লেখ করেছেন হাসনাত। এই সময় হাসনাত প্রচুর লেখাপড়া ও বিনয়ী হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
দুর্নীতির সঙ্গে আপস করা যাবে না: হাসনাত
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক হিসেবে উল্লেখ করেছেন। গভীর রাতে সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আগে রাত আড়াইটায় কাউকে খুঁজে পাওয়া যেতো না। আমরা দিনেরাতে কাজ করি করি এটা বুঝানোর জন্যই সংবাদ সম্মেলন ডাকা। বনশ্রীতে যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তা আগে জানতে কয়েকদিন লাগতো, এখন তৎক্ষণাৎ জানা যায় বলে মনে হতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এমন ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধার পর থেকে পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ঢাকাকে অগ্রাধিকার দিয়ে যৌথ প্যাট্রোল শুরু হবে।
দিনে রাতে কাজ করেন বোঝানোর জন্য গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা সরকার গঠন করলে দেশে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। এই সময় তিনি দেশে যেন ফ্যাসিস্ট ফিরে না আসতে পারে সেই লক্ষ্যে ঐক্য আহ্বান করেন। সংবাদপত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতার জরুরতের কথা বলেন। এই সময়ে তিনি প্রধান উপদেষ্টার কাছে দ্রুত নির্বাচন ও রোডম্যাপের দাবি জানান। নতুন দলকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচনের বিলম্বিত না করে আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। রোজার আগে আবার দ্রব্যমূল্যে সিন্ডিকেট যেন না হয়, এ নিয়ে সতর্ক করেন।
‘আমরা সরকার গঠন করলে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না’, বলেছেন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অর্থায়ন কাদের দেওয়া হয়েছে এই নিয়ে স্পষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আমাদের এনজিও বিষয়ক ব্যুরো বলেছে, এ রকম কোনো এন্ট্রি তাদের কাছে নাই। কোনো টাকা এনজিও ব্যুরোর অ্যাপ্রুভাল ছাড়া ক্যাশ করা সম্ভব না। কাজেই ২৯ মিলিয়ন ডলারের ব্যাপারে এনজিও ব্যুরো কিছু দেখতে পাচ্ছে না। তবে আপাতত অর্থায়ন করা হয়েছে ধরে নিয়েছেন তিনি। এরপর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ বিষয়ে তথ্য পেলে জানাবেন।
২৯ মিলিয়ন ডলার কাদের দেওয়া হয়েছে জানা নেই: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অযাচিত তর্কে যেন এমন না হয় স্বৈরাচার ও তার মিত্ররা সুযোগ পেয়ে যায়। তিনি সতর্ক করে বলেন, সংস্কার নিয়ে অযাচিত আলোচনা করলে রাষ্ট্রের মূল সমস্যা আড়াল হয়ে যায়। এজন্য তিনি দ্রুত নির্বাচনের আহ্বান জানান। তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বিএনপির সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে, যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মানুষ কাদের কিনার থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। এই সময় তিনি এখনো ফ্যাসিস্টদের গায়েবি মামলায় নেতাকর্মীদের হাজিরা দেওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন।
অযাচিত তর্ক-বিতর্কে যেন স্বৈরাচার সুযোগ না পায়: তারেক রহমান
বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়েছেন। গত ৫ আগস্টের পর ঘটনাটি ঘটলেও জানানো হয়েছে ২৪ ফেব্রুয়ারি তথা ছয় মাস পর, এ তথ্য দিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। কারাকর্তৃপক্ষ জানিয়েছে, গাজীপুরের কারাগার ভেঙে ২০২ জন বন্দীর সঙ্গে জেমিও পালিয়েছে। তার সাথে আরো ৮৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগার ভেঙে বেরিয়ে গেছে। এরমধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিসহ ৫১ জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।
জেল থেকে পালিয়েছেন আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
রোববার রাজধানীতে নাগরিক ঐক্যের কার্যালয় সংগঠনটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ এখন একটি সর্বজন ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছে। সেই লক্ষ্যে সংস্কার একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ, যা লাফিয়ে পার হওয়া যাবে না। 'জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের রাজনীতি’ বিষয়ক ঐ আলোচনায় দেশের বিশটি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। এ উপলক্ষে ৬৪ পৃষ্ঠার একটি পুস্তক প্রকাশ করা হয়েছে। এই সভায় মান্না বলেন, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিস্ট সরকারের বিপুল গুম, খুন ও নিপীড়নের ফসল। সরকারহীন সময়েও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, অন্তবর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করছে বলেন তিনি।
সংস্কার অত্যাবশ্যকীয় পদক্ষেপ, লাফিয়ে পার হওয়া যাবে না
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেশের বিশেষ পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এইসময় সঙ্গী হিসেবে ছিলেন সংগঠনটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। জামায়াতের দপ্তর থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।এই বৈঠকেই জামায়াতের পূর্ব ঘোষিত গণঅবস্থান এবং আদালত চত্বরে আমিরের স্বেচ্ছায় গ্রেফতার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
সোমবার ভোরে কুমিল্লায় অস্ত্রসহ ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা। এর আগে নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতার ছিনতাইকারীরা হলো- আশিকুর রহমান (৩২), জামিল হোসেন (১৯), জিসান (১৯) ও আসিফুর রহমান আসিফ (২২)। তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চলাইটসহ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও ছিনতাই করতো।
কুমিল্লায় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিল করতে দেশটির দেড় লাখের বেশি নাগরিক একটি পার্লামেন্টারি পিটিশনে সই করেছেন। তাদের যুক্তি, মাস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, আর ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে কানাডার স্বাধীনতা হুমকির মুখে ফেলে দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দিয়ে আসছেন। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার লেখক কোয়ালিয়া রিড এ পিটিশনটি কানাডার হাউস অব কমন্সে উত্থাপন করেন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক তার মায়ের সূত্র ধরে কানাডার নাগরিক। বর্তমানে ট্রাম্প প্রশাসনের একটি বিভাগের প্রধান।
মাস্কের নাগরিকত্ব বাতিল চান দেড় লাখ কানাডিয়ান
রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০টার দিকে ভয়াবহ আগুন লাগে, যা চার ঘণ্টার চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত একটি রিসোর্টের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, তবে পানির সংকটের কারণে ফায়ার সার্ভিস বেগ পাচ্ছে। এখন পর্যন্ত ৫০টিরও বেশি রিসোর্ট, বাড়িঘর ও রেস্টুরেন্ট পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে।
নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন, পুড়েছে অর্ধশতাধিক রিসোর্ট
মেক্সিকোর সবচেয়ে সহিংস গুয়ানাজুয়াতা রাজ্যে বন্দুকধারীদের হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। খবর এএফপির। প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যের আবাসস্থল। এ ঘটনায় বন্দুকধারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এর আগে ২০২৩ সালেও সেখানে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। সে ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে সরকার পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোতে মাদক-সম্পর্কিত সহিংসতায় ৪ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি ফ্যাক্টরির জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরন মিয়া। জানা যায়, ইপিজেডের ইউ.এইচ.এম লিমিটেড নামক গার্মেন্টসের জুটের গোডাউনের পেছনের অংশে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কারখানায় কর্মরত ফায়ার কর্মকর্তারা আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে আদমজী ফায়ার সার্ভিসকে খবর দেন। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করে বলা যায়নি।
নারায়ণগঞ্জ ইপিজেডে জুটের গোডাউনে আগুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শিগগিরই নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদের সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এ দলটি আত্মপ্রকাশ করবে। আলম জানান, নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী রাজনৈতিক দল প্রয়োজন, যা শহিদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মের জন্য একটি উন্নত ভবিষ্যত উপহার দিবে।
বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জামায়াতে ইসলামের ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি বাতিল করা হয়েছে। সেই সাথে জামায়াতে আমির শফিকুর রহমানের ঘোষিত স্বেচ্ছায় আদালত চত্বরে কারাবন্দি হতে যাওয়ার কর্মসূচিও বাতিল করা হয়েছে। কারণ হিসেবে সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধ উল্লেখ করা হয়েছে। এর আগে ২১ ফেব্রুয়ারি ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন জামায়াতের আমির।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে জামায়াতের ও আদালত চত্বরে আমিরের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহকে রেখেই হবে বাংলাদেশ দলের একাদশ। গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পুরোদমে ব্যাটিং করেছেন, এতে ছিল ফিটনেস পরীক্ষাও।কার্ডিফে এই মাহমুদউল্লাহর হাত ধরেই নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেই মাহমুদউল্লাহ এবারও কি টেনে তুলবেন খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলকে? ভারতের বিপক্ষে চোটের কারণে খেলতে না পারলেও এবার চোটমুক্ত তিনি। খেলবেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এতে জায়গা ছাড়ছেন সৌম্য!
নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে থাকছেন মাহমুদউল্লাহ
ড. আতিউর রহমান ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি উত্তরাধিকার সূত্রে একটি শক্তিশালী ব্যাংক খাত পেয়েছিলেন। অদক্ষতা, ব্যবস্থাপনাগত দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তাকে খর্ব করা, ঋণখেলাপিদের সুবিধা দিয়ে খাতটিকে দুর্বল করে ফেলেন। তিনিই মূলত ব্যাংক খাত ধ্বংসের মূলহোতা। ২০১০ সালের শুরুতে সোনালী ব্যাংকে হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারি হয়। দুটি ব্যাংকে বড় জালিয়াতি হলেও আতিউরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নেয়নি। তার সময়ে লুটপাটকারীদের নজর পড়ে জনতা ব্যাংকে। তার আমলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়।
ব্যাংক খাত ধ্বংসের মূলহোতা আতিউর
গত বৃহস্পতিবার গাজীপুরে জুলাই বিপ্লবে নিহত মিনহাজ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা লম্বা বাবুকে আটক করে ছেড়ে দিয়েছিল পুলিশ। এ নিয়ে শুরু হয় সমালোচনা। এর জেরে সেদিন রাতেই ফের গ্রেফতার করা হয়। আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন ডিসি। ওসি বলেছিলেন, শারীরিক অবস্থা খারাপ তথা হার্টঅ্যাটাকের লক্ষণ দেখে আসামি বাবুকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম। পরে আবার গ্রেফতার করা হয়েছে।
আ.লীগ নেতাকে আটকের পর ওসির ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির জাকির হোসাইনের আদালত শুনানি শেষে খিলগাঁও থানার মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ মামলার শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন। এদিন সকাল ১০টা ১১ মিনিট আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-মেয়রসহ ১১ জনকে আদালতে তোলা হয়। এসময় তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
কাঠগড়ায় কাঠের টুলে বসে শুনানি শোনেন আমু
দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামের প্রতিবেদনটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই প্রতিবেদনে পুরোনো খবরের স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার মধ্যে ঘটেছে বলে দাবি করা হয়, যা সঠিক নয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্যটি পরিষ্কার করেছে, এবং বলেছে যে এমন অতিরঞ্জিত তথ্য বা মিথ্যা পরিসংখ্যান জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। অন্তর্বর্তী সরকার প্রতিটি ধর্ষণের ঘটনার অপরাধীদের বিচারের আওতায় আনতে প্রতিজ্ঞাবদ্ধ।
“দৈনিক জনকণ্ঠের ‘৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ প্রতিবেদন মিথ্যা প্রমাণিত”
সোমবার শরীয়তপুরে এক পথসভায় জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, বিদেশ থেকে যে ঋনের টাকায় উন্নয়ন করা হয় সে ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর মাথায়ও পড়ে। ১০ টাকার কাজ ১০০ টাকার বাজেট করে সে কাজে দেরি করিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়। আবার বাজেট বৃদ্ধি করেও লুটপাট করে বিদেশে পাচার করে বেগম পাড়া বানিয়েছে। আমির বলেন, এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে মানবিক বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আমির বলেন, যুদ্ধাপরাধ মামলার মিথ্যা অভিযোগে ১১ নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে । এরমধ্যে ১জন বেঁচে আছেন, এটিএম আজহারুল ইসলাম। ফ্যাসিবাদের নির্যাতনের স্বাক্ষীকে এখনও মুক্ত করা যায়নি। এজন্য নিজে স্বেচ্ছায় গ্রেফতার হওয়ার কর্মসূচির কথা জানিয়েছেন।
বিদেশি ঋণের বোঝা আজকে জন্ম নেওয়া শিশুর ঘাড়েও পড়ে: ডা. শফিকুর
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা সেনা সূত্রে জানতে পেরেছেন। যেন তাজ বিদেশ যেতে না পারেন এক্ষেত্রে সতর্ক হতে বলেছেন ইলিয়াস। এর প্রতিক্রিয়ায় সোহেল তাজ একে অপপ্রচার বলে নিন্দা জানান, এবং তদন্তে সহায়তা করতে প্রস্তুত বলে সহযোগিতা করতে চেয়েছেন। এই সময়ে রাজনীতিতে আসবেন না বলে জানান।
সাংবাদিক ইলিয়াসকে সোহেল তাজের চ্যালেঞ্জ
লীগ আমলে কেন্দ্রীয় ব্যাংকের শেষ গভর্নর আব্দুর রউফ তালুকদার নিয়োগ পান ২০২২ সালের ১২ জুলাই। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিয়ে তিনি নানা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, তারল্য সংকটের সমাধান করা এবং খেলাপি ঋণ কমিয়ে আনা। কিন্তু পরিস্থিতি হয় উলটো। ব্যাংক খাতে শৃঙ্খলা না ফিরে বরং ব্যাংক দখল ও ডাকাতি হয়েছে। আর এ সুযোগ করে দিয়েছেন স্বয়ং গভর্নর আব্দুর রউফ তালুকদার। এজন্য তিনি ব্যাংকগুলোর প্রচলিত নীতিমালা শিথিল করে লুটপাটের সুযোগ করে দেন। তার আমলেই সবচেয়ে বেশি ছাপানো টাকা বাজারে ছাড়া হয়েছে। নিজে উদ্যোগী হয়ে একটি ব্যাংককে দখলদারের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মুদ্রাস্ফীতি বেড়েছে।
নিজেই উদ্যোগী হয়ে ব্যাংক দখলে সহায়তা করেন রউফ
সমিতিপাড়ার স্থানীয় দুর্বৃত্তরা সোমবার কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে- তাকে বিভ্রান্তিকর সংবাদ বলে খারিজ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। অন্যদিকে আইএসপিআর জানায়, কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। ঘাঁটিতে কিছু স্থানীয় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিমানবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।
বিমান ঘাঁটিতে হামলার খবরটি ‘বিভ্রান্তিকর, গুলিতে নিহত হয়নি নিহত ব্যক্তি
সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের পিএস জাকির হোসেনকে (৩২) আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার রাত সাড়ে ১২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ জানান, গ্রেফতার জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সাবেক মেয়র জাহাঙ্গীরের পিএসকে পুলিশে দিল শিক্ষার্থীরা
রাষ্ট্রীয় সফরে আজ সোমবার তুরস্কে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় এ সফরে সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি এবং পর্যটন নিয়ে আলোচনা করবেন। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক যোগাযোগ ও এতে তুরস্কের অবদান নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্ক এই সময় সিরিয়া থেকে "সন্ত্রাসী বাহিনী" নির্মূলের পরিকল্পনা তুলে ধরতে পারে এমন খবরও রয়েছে। আঞ্চলিক অখণ্ডতা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল নিয়েও আলোচনা হবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।
আজ তুরস্ক সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার দেশকে ভারতের চেয়ে মহান জাতি হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। রোববার বিশাল জনসভায় বক্তব্যকালে তিনি বলেন, ‘আমরা একদিন না একদিন ভারতকে পেছনে ফেলে দেব। আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরিফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।’ শাহবাজ বলেন, তার সরকার অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে কাজ করছে, যার লক্ষ্য বিদেশি ঋণের ওপর পাকিস্তানের নির্ভরতা কমানো।
ভারতকে হারাতে না পারলে আমার নামও শাহবাজ নয়
পুলিশের আইজিপি বাহারুল আলম জানিয়েছেন, ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট সোমবার সকাল থেকে মাঠে নামছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ অভিযান চালাবে। আইজিপি বলেন, দিনেরাতে ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে সোমবার সকাল থেকে বিশেষ একটি ব্যবস্থা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভাবে উন্নতি না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে। বাহারুল বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সন্ত্রাস করে, সমাজবিরোধী তাদের বিরুদ্ধে।
ছিনতাই রোধে মাঠে নেমেছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট: আইজিপি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এটি সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকার বাংলামোটরে রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের লক্ষ্য বৈষম্য দূরীকরণ এবং নাগরিকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ দেওয়া। সংবাদ সম্মেলনটি এই নতুন রাজনৈতিক পদক্ষেপের আনুষ্ঠানিক সূচনা হিসেবে অনুষ্ঠিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দলের ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন
নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও তুলে ধরেন। তিনি আরো বলেন, বল প্রয়োগ করতে গেলেও একেবারে প্রোপোরশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায়, ততই ভালো। জেনারেল ওয়াকার বলেন, ‘দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি-শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত, ধৈর্য্যের সঙ্গে কাজটা করে যেতে হবে।’
ধৈর্যের সঙ্গে ও অতিরিক্ত বলপ্রয়োগ ছাড়া সেনাবাহিনীকে কাজ করার নির্দেশ জেনারেল ওয়াকারের
সোমবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, অ্যাকসেস নাউ-এর বিশ্বব্যাপী ইন্টারনেট বন্ধের ওপর প্রস্তুত করা একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৪ সালে ছয়বার ইন্টারনেট অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে ইসরাইল। যা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যেকোনো দেশের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও ইসরাইলি দখলদার বাহিনী ইন্টারনেট এবং টেলিযোগাযোগ অবকাঠামো ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে গাজার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। এই ঘটনা ও নৃশংসতাকে যুদ্ধাপরাধের সদৃশ বলে চিহ্নিত করেছে এই আন্তর্জাতিক সংস্থাটি।
গাজায় ২০২৪ সালে ছয়বার ইন্টারনেট বন্ধ করেছে ইসরাইল
মঙ্গলবার সরকারঘোষিত ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালিত হবে। দিবসটির প্রতি সম্মান দেখাতে ও যথাযোগ্য মর্যাদায় পালন করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অর্ধদিবস কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আন্দোলনরত ক্যাডাররা বলেছেন, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সব সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হলে আগামী ২ মার্চ পূর্বঘোষিত পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। এরপরও দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৫ ক্যাডার কর্মকর্তাদের অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি স্থগিত
বাংলাদেশ বিমান বাহিনী কক্সবাজার ঘাঁটিতে হামলার দাবি প্রত্যাখ্যান করে একে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে। স্থানীয় এক ব্যক্তিকে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির ভেতরে নেওয়া হলে সংঘর্ষের সূত্রপাত হয়। দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুড়লে চার বিমান বাহিনীর সদস্যসহ কয়েকজন আহত হন। রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় ফাঁকা গুলি ছোড়া হলেও তাজা গুলি ব্যবহার করা হয়নি। বিমান বাহিনী ভুয়া খবরের নিন্দা জানিয়ে নিশ্চিত করেছে যে ঘাঁটির নাম এখনও “বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার” রয়ে গেছে।
কক্সবাজার ঘাঁটিতে হামলার খবর মিথ্যা ও বিভ্রান্তিকর বলেছে বাংলাদেশ বিমান বাহিনী
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য টুন্ডা বাবু ও রাফাতসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-২। সকালে র্যাবের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত বাকিরা টুন্ডা বাবু ও রাফাতের সহযোগী। এ বিষয়ে বিকাল তিনটায় র্যাব-২ এর বসিলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
‘কবজিকাটা’ গ্রুপের টুন্ডা বাবু-রাফাতসহ গ্রেফতার ৬
কঙ্গনা রানাউত বলিউডের বিরুদ্ধে বিয়ে এবং পারিবারিক মূল্যবোধের ভুল উপস্থাপনার অভিযোগ তুলেছেন। মিসেস সিনেমার পরিপ্রেক্ষিতে, যেখানে একজন নারী তার শ্বশুরবাড়ির জন্য তার স্বপ্ন ত্যাগ করেন, কঙ্গনা যৌথ পরিবারের এবং গৃহবধূদের পারিশ্রমিকপ্রাপ্ত শ্রমিকের সঙ্গে তুলনা করার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, বিয়ে শুধুমাত্র সঙ্গীর থেকে মনোযোগ পাওয়া নয়, বরং প্রবীণদের এবং সদ্যোজাতদের সহায়তা পাওয়া। কঙ্গনা আরও বলেন, বিয়ের উদ্দেশ্য ছিল কর্তব্য পালন, যা এখন অনেক বলিউড সিনেমা নষ্ট করে দিয়েছে।
'বলিউডের অনেক সিনেমা বিয়ের ধারণাকে নষ্ট করে দিয়েছে', বলেছেন ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাউত
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার ভারতের মধ্যপ্রদেশের জবলপুর জেলায় প্রয়াগরাজের মহাকুম্ভমেলা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে জিপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা কর্ণাটকের বাসিন্দা। কালেক্টর দীপক সাক্সেনা জিপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি প্রথমে রাস্তার বিভাজকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হাইওয়ের অন্যপাশে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায় জিপটি। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন।
কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আইএসপিআর জানায়, কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর। হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এছাড়া দুর্বৃত্তরা কেন হামলা চালিয়েছে তার কারণও জানা যায়নি।
আইএসপিআর-এর বরাতে মিডিয়াতে কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলার দাবী
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে। কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায়। শিক্ষাভবনের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। ধাক্কাধাক্কি করে পুলিশের ব্যারিকেড সরিয়ে ফেললেও সচিবালয়ের দিকে পুলিশি বাঁধার কারণে যেতে পারেনি। এ সময় ‘যে সিস্টেম ধর্ষক পালে, সেই সিস্টেম গুঁড়িয়ে দাও, জাগো মাতা, কন্যা, ভগ্নি জায়া; স্টেপ ডাউন হোম অ্যাডভাইজর জাহাঙ্গীর’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। নিরাপত্তা, ধর্ষণ আইনের সংস্কার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন গণপদযাত্রায় অংশগ্রহণকারীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবীতে সচিবালয় অভিমুখে গণপদযাত্রা
চট্টগ্রামের ফটিকছড়িতে বাবার নাম বদল করে প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা চাচার সম্মানী ভাতা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। অভিযুক্ত স্বীকার করে বলেছেন, এনআইডি নকল করে ভাতা তুলতেন। এ জন্য ইউপি সচিব ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারকে মাসোয়ারা দিতেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন সেই সচিব। সন্তানহীন মুক্তিযোদ্ধার নাম বসু মিয়া। অভিযুক্ত আবদুস শুক্কুর (৪৬) বসু মিয়ার ভাতিজা। পেশায় গ্রাম পুলিশ শুক্কুরের বাবা আব্দুর রাজ্জাকও একজন মুক্তিযোদ্ধা। ১৫ সাল থেকে শুক্কুর এই জালিয়াতি করে আসছে।
বাবা মুক্তিযোদ্ধা হলেও চাচাকে পিতা বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাৎ
চট্টগ্রাম বন্দরে ঢাকা আইসিডিমুখী ১ হাজার ৭৫৬ টিইইউএস কনটেইনার জমে গেছে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, দেশীয় ও রপ্তানি শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্যভর্তি এসব কনটেইনার আটকে থাকায় আমদানিকারকরা বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়ছেন। সরকার চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৮৬৮ কোটি টাকার রাজস্ব কম পেতে যাচ্ছে। রাজস্ব বোর্ড জানিয়েছে, অতি প্রয়োজনীয় কনটেইনার চট্টগ্রাম বন্দর অথবা পানিপথে নিয়ে পানগাঁও টার্মিনাল থেকে খালাস করা যাবে। এজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এজন্য সংশ্লিষ্টরা কন্টেইনার খালাস না করতে পারায় রেলওয়ের জরাজীর্ণ ইঞ্জিন ও পরিবহন সংকটকে দায়ী করেছেন।
লোকোমোটিভ সংকটে কনটেইনারের স্তূপ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশে ভোটার তালিকায় একটি উদ্বেগজনক বিষয় উন্মোচন করেছেন, যেখানে প্রায় ১.৭ মিলিয়ন (১৭ লাখ) মৃত ভোটার এখনও তালিকাভুক্ত রয়েছে এবং কবর থেকে ভোট দিয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একটি স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সিইসি আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি আলোচনা করেন, জানিয়ে দেন যে, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের জন্য অক্টোবরে ন্যূনতম সংস্কার সম্পন্ন করতে হবে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
১৭ লাখ মৃত ভোটাররা কবর থেকে ভোট দিয়েছে: সিইসি
রোববার হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাউই এক বিবৃতিতে জানিয়েছেন, যদি ইসরাইল ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেয়, তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে। তিনি মধ্যস্থতাকারীদের ইসরাইলকে চাপ দিতে বলেছিলেন। মিশর এবং কাতার ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে তারা ওই ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়, যাদের মুক্তির কথা বলা হয়েছিল। মিশর এই ঘটনায় পরবর্তীতে মধ্যস্থতা না করার হুমকি দিয়েছে ইসরাইলকে। এদিকে স্বজনরা মুক্তির জন্য অপেক্ষা করেছে সারাদিন। আর মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের ফেরত না দেওয়া সমর্থন করেছে।
ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দিলে ইসরাইলের সঙ্গে আলোচনা স্থগিত: হামাস
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯টি খাল সংস্কারের মহাপরিকল্পনা করা হবে। ধানমন্ডি ও মালিবাগসহ মহানগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা দূর করতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, মাসভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হবে। দূষণ রোধে বহুতল ভবনের মালিকদের নিজ নিজ পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। খাল পুনরুদ্ধার করে পাড়ে বেশি করে গাছ লাগানো হবে। তিনি এই সময় জলাবদ্ধতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নিয়মিত খনন ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার ব্যবস্থার প্রতি জোর আরোপ করেন।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে ১৯ খাল সংস্কারের মহাপরিকল্পনা
দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও অরাজকতার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উত্তরার সাধারণ ছাত্র-জনতা। রবিবার দুপুর ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা বিএনএস সেন্টারের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। এতে বিক্ষোভরতরা ডিএমপি কার্যালয়ের সামনে দেশকে অস্থিতিশীল করা আওয়ামী দোসরদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। ধর্ষণের ঘটনায় নিরাপত্তা বৃদ্ধি ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়।
উত্তরায় ছাত্র-জনতার ধর্ষণ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন
বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়ায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের সিইও শহীদুল আলম ও এস আলম সুপার এডিবল ওয়েল লিমিটেডের সিইও মোরশেদুল আলমকেও তলব করা হয়েছে। তাদের আগামী ৫ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে। ইসলামী ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এস আলমের ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমকে আসামি করে তিনটি মামলা করা হয়েছে। এছাড়া একই অভিযোগে ইসলামী ব্যাংকের ২৭ ও বাংলাদেশ ব্যাংকের ১ কর্মকর্তাকে আগামী ৬, ৯, ১০ ও ১১ মার্চ দুদকে হাজির হতে বলা হয়েছে।
এবার এস আলমকে দুদকে তলব
নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত শিক্ষার্থীর নাম আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪)। ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কলহের জেরে ঘটনাটা ঘটেছে। এ ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করার জন্য থানা পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় সাময়িক বরখাস্ত হয়েছেন তারা। সাময়িক বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন৷ জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কঠিন, কারণ পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন বিপর্যস্ত। রাজশাহীতে আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক এখনও বিপুল সম্পদ ও দুরভিসন্ধি নিয়ে সক্রিয়, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। তবে তিনি আশ্বস্ত করেন যে সরকার দৃঢ় সংকল্প ও নতুন কৌশল অবলম্বন করে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে শীর্ষ আইন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা কঠিন: আসিফ নজরুল
বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করতে হবে। এই দাবি নিয়ে গাজীপুরের কালিয়াকৈরে রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার সকাল ৯টা ২০ থেকে এ অবরোধ শুরু করেছেন গাজীপুরের ভার্সিটিটির শিক্ষার্থীরা।
গাজীপুরে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ
সরকার ১০৩ পুলিশ কর্মকর্তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করেছে, যার মধ্যে আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে সরাসরি সংশ্লিষ্টতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি, পদকপ্রাপ্ত কর্মকর্তাদের এ সংক্রান্ত সকল অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার নৈতিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশে ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার, বিতর্কিত নির্বাচনের সংশ্লিষ্টতা অভিযুক্ত
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরীর বারিধারার বাসার সামনে আসেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সাংবাদিকদের সাথে কথা বললেও লাইভ আলোচনা এড়িয়ে গেছেন। তবে প্রবেশ করেননি উপদেষ্টার বাসাতেও। এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাত ৩টা ৫মিনিটের দিকে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেছেন।
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ
রোববার সন্ধ্যায় প্রাথমিক ফলাফলে দেখা গেছে, জার্মানির কেন্দ্র-ডানপন্থি খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) নির্বাচনে বিজয়ী হতে চলেছে, আর কট্টর ডানপন্থি অল্টারনেটিভ ফর জার্মানি (আইএফডি) দ্বিতীয় বৃহত্তম দল হতে যাচ্ছে। এতে সিডিইউ'র প্রধান কার্যালয়ে উচ্ছ্বাসের ধ্বনি ওঠে। তবে দলের নেতা ফ্রিডরিখ মের্ৎসের অভিবাসন নীতির বিরুদ্ধে দলীয় কার্যালয়ের বাইরে একটি ছোট বিক্ষোভ হয়েছে। সিডিইউ ২৮.৮% ভোট পেয়েছে, যার ফলে মের্ৎস এই প্রথম সরকার গঠন করতে যাচ্ছেন। আএফডি ২০.২% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে, যা দলের জন্য এক বড় সাফল্য। আর চ্যান্সেলর ওলাফ শলৎজের মধ্যবামপন্থি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ১৬.২% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে!
জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের বিজয়, নতুন চ্যান্সেলর হচ্ছেন ফ্রিডরিখ মের্ৎস
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত ইসরাইল। ইতোমধ্যেই হামাস অভিযোগ করেছে, বন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত করার মাধ্যমে ইসরাইল গাজার পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে ফেলছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা, তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরাইল শনিবার গাজার বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করেছে। নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে কোনো সন্দেহ নেই— পুরোপুরি আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করব, আলোচনা বা অন্য কোনো উপায়ে।’
হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর হুঁশিয়ারি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত ইসরাইল। ইতোমধ্যেই হামাস অভিযোগ করেছে, বন্দি মুক্তির প্রক্রিয়া স্থগিত করার মাধ্যমে ইসরাইল গাজার পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ঝুঁকির মধ্যে ফেলছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা, তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরাইল শনিবার গাজার বন্দি বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় ৬০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করেছে। নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি, তবে কোনো সন্দেহ নেই— পুরোপুরি আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করব, আলোচনা বা অন্য কোনো উপায়ে।’
গাজায় বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপ থেকে আরও ১০ লাশ উদ্ধার
এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে। আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। তিনি রূপান্তর কালকে স্বীকার করে বলেন, চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে ঐক্যবদ্ধ হই। মির্জা ফখরুল বলেন, এখনো এক বছর পেরিয়ে যায়নি, গণঅভ্যুত্থানে সবচেয়ে খারাপ ডিকটেটর হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি। তিনি এই লেখায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের কথা জানিয়ে বলেন, হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই। কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বুঝে।
দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০৮ সালের ঘাপলা নির্বাচন গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছিল বিএনপি। ঘাপলার বিষয়টি ঐতিহাসিক প্রমাণিত ও ইলেকশনের রেজাল্ট অ্যানালাইসিসেও দেখা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা মনে করি, দেশকে যত দ্রুত স্থিতিশীল অবস্থায় আনা যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের কিনারা থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। নির্বাচন হলে যে একটা স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্মের কাজ শুরু হবে, তাতে সমস্যার তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে। তিনি আরো বলেন, সংসদকে কার্যকর করতে যত দেরি হবে সংকট তত বাড়বে। স্বৈরাচারের সময়ে সাহস নিয়ে দেওয়া ৩১ দফা জনগণের কল্যাণে বাস্তবায়নের আশ্বাস দেন তারেক রহমান। তিনি এই সময়ে বলেন, যে দায়িত্ব নিয়ে অন্তবর্তী সরকার এসেছে, কিছুটা বিচ্যুত হয়েছে তারা।
নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে: তারেক রহমান
র্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাশেম সবুজ রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বগুড়ায় গণঅভ্যুত্থানে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি মো. সাগর (৩৩) ধরা পড়েছেন। শনিবার রাতে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট বিকাল ৩টার দিকে শহরের সাতমাথা এলাকায় শিবগঞ্জের পলিকান্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে স্কুল শিক্ষক সেলিম হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ কর্মকর্তা ভেবে সেলিমকে হত্যা করে।
বগুড়ায় গণঅভ্যুত্থানে পুলিশ সন্দেহে শিক্ষক হত্যা, গ্রেফতার ১
বন্যা নিয়ন্ত্রণের জন্য সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীতে বেড়িবাঁধ নির্মাণে বাংলাদেশকে বিএসএফের বাধা প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে বলা হয়, কেবল বাঁধা নয়, নির্মাণ কাজ বন্ধ না করলে গুলি করারও হুমকি দিচ্ছে। এতে নির্মাণ স্থগিত হয়ে সিলেট সুনামগঞ্জের ১৪ থেকে ১৫ উপজেলায় ভয়াবহ বন্যার শঙ্কা বাড়ছে। বিএসএফের বাঁধাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে গোলাম পরওয়ার। এই বিবৃতিতে ৮০ কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য কূটনৈতিক ও যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে জামায়াত।
সুরমা ও কুশিয়ারায় বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জামায়াতের প্রতিবাদ
ঢাবি'তে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে গণস্বাক্ষর করছে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নাগরিকগণ। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধের দাবিতে চলমান ছাত্রজনতার গণঅবস্থান কর্মসূচির একাদশতম দিন রোববার বিকাল ৩টা থেকে এ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন হাজারেরও বেশি শিক্ষার্থী ও নাগরিক আওয়ামী লীগ নিষিদ্ধের আবেদন পত্রে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার থেকে জুলাইয়ে খুন ও গুম নিপীড়নের জন্য গণএজহারও শুরু হবে বলে জানিয়েছে গণঅবস্থানরতরা। তবে এ এজহার কেবল আদালত ও সরকারকে সহযোগিতা করার জন্য।
ঢাবিতে আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণস্বাক্ষরে ব্যাপক সাড়া
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান খুবই শক্ত। প্রশাসনে যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন; এগুলো সুন্দরভাবে তদারকি করে কঠোর অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সাবধান করেন তিনি। পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েক দিন আছে, তারপর চলে যাবে। আগামীতে যে সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এ সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা, দেশের জনগণের কথা। তিনি আরো বলেন, এবার ধানের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের উন্নতির চিন্তা করে, পতিত অর্থনীতি তুলে দাঁড় করিয়েছে গণমুখী অন্তবর্তীকালীন সরকার।
দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অবস্থান শক্ত
রাজশাহীর দুর্গাপুরে জমিবিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫৫) নামের এক নারী নিহতের ঘটনায় ১৩ জন ও পালটা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিপক্ষ বাদী হয়ে থানায় পৃথক একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। যে মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফেরদৌসীর ভাই বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ২৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা মামলায় পুলিশ বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনসহ তার ১৩ অনুসারীকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যানের দখলকৃত জমি দখল করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিএনপি-আ.লীগ সংঘর্ষে নারী নিহত, গ্রেফতার ১৫
কুয়েট উপাচার্যের পদত্যাগসহ ছয় দাবি নিয়ে প্রধান উপদষ্টোর কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে ঢাকায় এসে কুয়েটের ৮৪ শিক্ষার্থী কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন। পরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদষ্টোর বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি দেন। প্রধান উপদষ্টোর পক্ষ থেকে সাব্বির আহমদ নামে এক কর্মকর্তা তা গ্রহণ করেন। শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে ফিরবেন না বলে জানিয়েছেন। তারপর নিজেদের নিরাপদ স্থানে সবাই ফিরে যান। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, আইনানুগ ব্যবস্থা না নেওয়ার জন্য নতুন ভিসি-প্রোভিসি চাচ্ছেন শিক্ষার্থীরা! ছাত্ররাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিও জানিয়েছেন।
নিরাপত্তা ও আইনানুগ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া ভিসির অপসারণসহ ৬ দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
রোববার যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। বৈঠকে তারা রোহিঙ্গা সংকট, সমাধানের উপায় অনুসন্ধান এবং বাংলাদেশে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য নতুন দাতাদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে হতে যাওয়া রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ ভূমিকা পালনের জন্য বিশপকে বিশেষ আহ্বান করেন।
ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ ধরে এবারও নির্বাচনের মাধ্যমে বিএনপি দেশের সংস্কার করবে বলে জানিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। খান আরো বলেন, সংস্কার খায় না মাথায় দেয়, শুধু বলেন সংস্কার? জিয়াউর রহমান বাড়ি বাড়ি গেছে, খালেদা জিয়া মাইলের পর মাইল কাজ করেছে। তাই দেশ সংস্কার একমাত্র বেশি করেছে বিএনপি। এই সময় যুব-প্রবাসী-মহিলা মন্ত্রণালয় বিএনপি গড়েছে এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ৩১ দফার মধ্যে সংস্কার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের চারশত নেতাকর্মী শহিদ হওয়ার কথা বলে তিনি গত ১৭ বছর নির্যাতনের স্মৃতিচারণ করেন।
বিএনপি জোর করে ক্ষমতায় যেতে চায় না: নজরুল ইসলাম খান
শেরপুরের নকলায় ১৩ বছর বয়সি পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বিচার দাবিতে নকলা থানা ঘেরাও করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনায় অভিযুক্ত আশিককে সোমবার সন্ধ্যায় আটক করে পুলিশ। অভিযুক্তের নাম আশিক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টাখেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই সময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিশোরীকে গণধর্ষণ, বিচার দাবিতে থানা ঘেরাও
গণঅভ্যুত্থানের হত্যায় ইন্ধনের অভিযোগে রোববার পাবনায় জেলা আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী জাফর আলতাফের কক্ষে তালা দিয়েছে ছাত্রদল। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রদলের ব্যানারে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল আইনজীবী সমিতিতে গিয়ে জাফর আলতাফের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করে। জেলা আইনজীবী সমিতির সম্পাদক সুলতান মাহমুদ এহিয়া বলেন, বিষয়টি দুঃখজনক। করণীয় নিয়ে আমরা কথা বলছি। জেলা ছাত্রদলের সম্পাদক কামরুজ্জামান প্রিন্স বলেন, শুনেছি ছাত্রদলের একটি অংশ এ কাজ করেছে। এর বেশি আমার জানা নেই।
পাবনায় আইনজীবীর কক্ষে তালা দিল ছাত্রদল
রোববার ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে। শিবির সভাপতি আরো বলেন, ‘ছাত্ররাজনীতি নিয়ে যে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্রসংগঠনের আধিপত্যনীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি, ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এই সময় তিনি কুয়েট ও এমসি কলেজের ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করে ছাত্রদলের দায় চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তামিরুল মিল্লাতের শিক্ষার্থীকে ছাত্রদলের আঘাতের ঘটনায় বিচার দাবি করেন এই নেতা।
ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি: ছাত্রশিবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিবৃতিতে বলা হয়, ২৫শে মার্চ মধূর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা মধূদা পাকহানাদার কর্তৃক শহীদ হন। মুক্তিযুদ্ধের পুরোটা সময় জামায়াত ও ছাত্রসংঘ পাক হানাদারদের সহযোগিতা করেছে। ছাত্রসংঘের রূপান্তরিত রূপ শিবির হওয়াতে এই হত্যার নৈতিক দায় শিবিরের রয়েছে। ফলত মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন মধূদার প্রতি অসম্মান। এজন্য ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল
রোববার এফডিসিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে একুশের চেতনা বৃথা যায়নি’ শীর্ষক ছায়াসংসদে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, টর্চার সেলে বহু মানুষকে বন্দি রেখে ঠান্ডা মাথায় নির্যাতন করা ছিল বিগত সরকারের একটি বড় অপরাধ। এ ধরনের অপরাধে দণ্ডিতদের বিচারে ফাঁসিও হতে পারে। এই সময় তিনি বলেন, দেশবাসী আশা করে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। তিনি আরো বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়েই ছাত্রজনতা রাষ্ট্রকে কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে।
হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম, গৃহমন্ত্রী উপদেষ্টা, ঘোষণা করেছেন যে, আওয়ামী লীগের দোসররা যারা পাচার করা অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি তাদের কার্যক্রম ব্যাহত করার অঙ্গীকার করেছেন এবং নিরাপত্তা টহল বাড়ানোর কথা বলেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলম উল্লেখ করেছেন যে, আওয়ামী দলের দোসরদের কোনো রকম ছাড় দেয়া হবে না।
আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেব। কোথাও কোনো স্থান পাবে না তারা: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০১৭ সালের সবশেষ আসরে ভারতকে হারিয়েই শিরোপা জিতে সরফরাজ আহমেদের পাকিস্তান। সেই ট্রফি ধরে রাখার ভিশন সামনে রেখে এবারের আসরে মাঠের লড়াইয়ে নামে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা। রোববার চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও তেমন সুবিধা করতে পারেনি দলটি। গুটিয়ে গেছে ২৪১ রানে। জবাবে জয়ের লক্ষ্যে ছুটছে ভারত। পাকিস্তান টিমের জয়কে উদ্দেশ্য করে সারাদেশে চলছে দোয়া, পূজা, প্রার্থনা। হিন্দু, মুসলমান, খ্রিষ্টান; সবাই নিজেদের ধর্মীয় রীতিতে পাকিস্তান টিমের জন্য আয়োজন করে দোয়া করছে।
পাকিস্তান ক্রিকেট দলের জন্য পাকিস্তানের সর্বধর্মীয় জনগণের পূজা-প্রার্থনা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হঠাৎ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণমাধ্যমে পাঠানো বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। রাত সাড়ে তিনটার মধ্যে তিনি বারিধারা ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন। তবে সংবাদ সম্মেলনে কী ঘোষণা আসবে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, ফলে জনগণ গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অপেক্ষা করছে।
মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে
সারাদেশে অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। রবিবার রাত ১টায় বনশ্রী ও মোহাম্মদপুরে সংঘটিত ডাকাতির পর এই প্রতিবাদ শুরু হয়। শিক্ষার্থীরা হলপাড়ায় মিছিল করে রাজু ভাষ্কর্যের পাদদেশে জড়ো হন এবং নিরাপত্তা ও জবাবদিহিতা দাবি করে স্লোগান দেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অবহেলার কারণে ছিনতাই ও সন্ত্রাস বেড়েছে বলে অভিযোগ করেন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
ঢাবিতে মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। টানা হামলার তিন বছর পূর্ণ হলো। পালটা হামলা চালিয়েছে ইউক্রেনও। শনিবারও ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বিপরীতে যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তার কর্তাব্যক্তিরা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই আবারও এ হামলা চালাল রাশিয়া। এতে দেশটির বিভিন্ন শহরে আগুন ছড়িয়ে পড়ে, হতাহতের ঘটনাও ঘটেছে। অপরদিকে ইউক্রেনের ২০টি ড্রোন ধ্বংস করারও তথ্য দিয়েছে রাশিয়া।
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা
ইসরাইলি হামলায় নিহত হওয়ার পাঁচ মাস পর রোববার ভোরে বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির একটি স্টেডিয়ামে আনুষ্ঠানিক জানাজা হয় হিজবুল্লাহর নিহত নেতা হাসান নাসরুল্লাহর। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে বৈরুতে জড়ো হন হাজার হাজার মানুষ। ইসরাইলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের মধ্যে শিয়া মুসলিম গোষ্ঠীটির নেতৃত্ব দেন নাসরুল্লাহ। এক সময় হিজবুল্লাহকে আঞ্চলিক প্রভাবশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত করেন। রয়টার্স জানিয়েছে এইটা কেবল শোকসভা নয়, শক্তি প্রদর্শনও! নাসরুল্লাহর পাশাপাশি হাশেম সাফিউদ্দিনের জানাজাও অনুষ্ঠিত হয়েছে।
হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে। অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া যত অস্ত্র— একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬ টি চাকু। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার পর এই অভিযান শুরু হয়।
ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮৫ জন
বিশেষ অভিযান ডেভিল হান্টের আওতায় টঙ্গীতে এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ ও আওয়ামী লীগ নেত্রীসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১। সবাই মাদক কারবারি। গ্রেফতাররা হলেন- ৫৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না বেগম (৫৮), মো. সবুজ (৩৭), মো. সুজন (২৬), মো. শাহিন (৩০), মো. দেলোয়ার (৪৩) ও মো. রাসেল (৪০)। বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব শনিবার রাতে টঙ্গী ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন মাদক আস্তানায় অভিযান চালায়। এ সময় আওয়ামী লীগ নেত্রী ময়না ও ওই পাঁচজন গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার ৭৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
ফেনসিডিল জব্দ, আ.লীগ নেত্রীসহ গ্রেফতার ৬
রোববার বিকালে ফেসবুক পোস্টে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না। লিখেছেন, 'আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে, আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবে’। তিনি আরো লিখেছেন, এলাকায় ফ্যাসিবাদের স্থান দেওয়ার আগে ১০০ বার চিন্তা করে নিয়েন। আগে বরখাস্তকৃত কমিশনের/কাউন্সিলর পদধারী হাসিনার কিলার বাহিনীদের বিচার, শাস্তি ও নির্মূল করতে হবে।’ মার্কাবিহীন নির্বাচনে খুনী হাসিনার অমানুষ জালিমদের উত্থান ঘটবে বলে সতর্ক করেন। তিনি এই সময়ে তার দলীয় সিদ্ধান্তের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইশরাক
রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, আলোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট সত্তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ করেছেন। আরো পাচার ও হস্তান্তর করার চেষ্টাও করছেন। ফলত দেশের সম্পত্তি রক্ষার্থে অবরুদ্ধ করা আশু প্রয়োজন।
এস আলম পরিবারের ৮১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। এর পরপরই নাহিদের পদত্যাগের গুঞ্জন উঠে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নাহিদ পদত্যাগ করেননি। উপদেষ্টা একা নয়, আরো কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছিলেন, ছাত্রদের নতুন দলে তিনি যোগ দিতে যাচ্ছেন, সেটা পদত্যাগ করেই করবেন, এর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারীর শেষের দিকে। সরকারি সূত্র জানিয়েছে, উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে উপদেষ্টা নাহিদ পদত্যাগ করতে পারেন।
এখনো ‘পদত্যাগ করেননি’ নাহিদ ইসলাম
রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারী আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়। পরে সব লুট করে!
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করা জেলা প্রশাসকদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের বিরুদ্ধে করা হবে না। ক্ষমতাচ্যুত লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিগত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা জেলা প্রশাসক বা ডিসি হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন, এমন শতাধিক কর্মকর্তার অনেককে দায়িত্বহীন বা ওএসডি করা হচ্ছে।
‘অবসরে পাঠানো ডিসিদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা’
বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম। বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
তিনপক্ষীয় এক চুক্তির আওতায় নেপাল জুন থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করবে, যা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে সরবরাহ করা হবে। নেপালের ত্রিশুলি (২৫ মেগাওয়াট) ও চিলিমি হাইড্রোপাওয়ার প্রকল্প (২২ মেগাওয়াট) থেকে এই বিদ্যুৎ আসবে। চুক্তিটি গত বছর স্বাক্ষরিত হয়, যা ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়। বাংলাদেশ প্রতি ইউনিট বিদ্যুৎ ৮.১৭ নেপালি রুপিতে কিনবে। নেপাল ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানি আরও বাড়ানোর পরিকল্পনা করছে, যা আঞ্চলিক জ্বালানি সহযোগিতাকে শক্তিশালী করবে।
নেপাল জুন থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে
নেত্রকোনার মদন উপজেলায় বাবরের বাড়ি। দীর্ঘ ১৭ বছর পর নিজের বাড়ি যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর। তার আগমন ঘিরে ব্যাপক প্রস্ততি নিচ্ছে জেলা বিএনপি। সাজানো হয়েছে নেত্রকোনা। সমর্থকসহ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ।এলাকাতে যেন ঈদ পড়েছে। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে তিন বার সাংসদ হয়েছেন। এরমধ্যে একবার ছিলেন খালেদা সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তারপর ওমরাহ করতে গেলে দুবাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা শেষে ও ওমরাহ সম্পন্ন করে এই নেতা অবশেষে ঘরে ফিরলেন।
১৭ বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর
ইলন মাস্ককে নিজের কাজে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন। গত মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প নতুন এই দপ্তরটি সৃষ্টি করেন। রয়টার্স বলছে, ট্রাম্প সম্ভবত যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যয় হ্রাস করার লক্ষ্যে সরকারি দক্ষতা বিভাগে মাস্কের ভূমিকার ক্ষেত্রে এ কথা উল্লেখ করেছেন। ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইলন একটি দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই। ’ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা। ’
ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার আহ্বান ট্রাম্পের
ভারতের কারণে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারেনি পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। পাকিস্তানে ফটোসেশন করতেও যায়নি রোহিত শর্মা। সেই পাকিস্তানে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বেজেছে ভারতের জাতীয় সংগীত। আইসিসির এমন কাণ্ডে ক্ষুব্ধ পিসিবি। পরে ব্যাখ্যা চেয়েছে তারা। ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজার পর হঠাৎ করে অস্ট্রেলিয়ার বদলে ভারতের জাতীয় সঙ্গীত বেজে যায়, কিছুক্ষণ পর বন্ধ করে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। পিসিবি বলছে, ভারতের ম্যাচ ছিল না, তবু তাদের জাতীয় সঙ্গীত বেজেছে। এর জবাব ও ব্যাখ্যা আইসিসির দেওয়া উচিত।
পাকিস্তানে বাজল ভারতের জাতীয় সংগীত, ক্ষুব্ধ পিসিবি
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আবদুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধিদল আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন জানান, সোমবার তারা চীন সফরের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ১৩ দিন সফর শেষে আগামী ৬ মার্চ দেশে ফিরবেন। প্রতিনিধি দলে রয়েছেন আব্দুল মঈন খান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কায়সার কামাল, শহীদুল ইসলাম বাবুল, নূরুল ইসলাম নয়ন, রাজীব আহসান, নাছির উদ্দীন নাছির ও রোখসানা খন্দকার। মিত্রদলগুলোর মধ্যে সফরে যাচ্ছেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, মুহাম্মদ রাশেদ খান, ফরিদুজ্জামান ফরহাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, ববি হাজ্জাজ ও সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
ফের চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
যেসব আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য অনুমোদিত হননি, তাদে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার টিআরটি ওয়ার্ল্ডে এক সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালানো হতে পারে। ইসহাক দার পর্যালোচনা করবেন বলে বলেন, যদি কোন শরণার্থীকে অন্য কোন দেশে নেওয়ার কথা থাকে এবং সে প্রক্রিয়া সম্পন্ন না হয়, তবে তাকে পাকিস্তানে অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা গেছে। ২০২১ সালে ৬ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছিল পাকিস্তানে, এদের একটা অংশ যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে, আরেকটা অংশ যেতে অপেক্ষায়!
আফগান শরণার্থীদের ফেরত পাঠানাের সিদ্ধান্তে অনড় পাকিস্তান
বাংলাদেশের রিজার্ভ বেড়ে প্রায় ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের মধ্য দিয়ে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে ১.৯৩ বিলিয়ন ডলার এসেছে, যা রিজার্ভকে ২০.৮৫ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে গেছে। বর্তমানে দেশের মোট রিজার্ভ ২৬.১১ বিলিয়ন ডলার। বাংলাদেশে ব্যবহৃত রিজার্ভও ১৫ বিলিয়ন ডলারের বেশি, যা তিন মাসের আমদানি খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক বেশি। এসব ইতিবাচক উন্নতি দেশের আর্থিক স্থিতিশীলতার প্রতিফলন।
রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশে রিজার্ভ বেড়ে প্রায় ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে
শনিবার মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে খনিজ সম্পদ থেকে রাজস্ব ভাগাভাগি করার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন। তিনি বলেন, ‘রুশ আক্রমণকারীদের প্রতিহত করার জন্য ওয়াশিংটন ইউক্রেনকে যে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে তা পুনরুদ্ধার করতে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ‘বিরল’ মৃত্তিকা, তেল বা ‘ যা কিছু পাওয়া যায়’ তা চাচ্ছে। ইউক্রেনে বিরল প্রকৃতির সম্পদ রয়েছে, চীনেও এগুলো পাওয়া যায়। মূলত চীনকে টেক্কা দিতেই মার্কিনিরা এই পদক্ষেপ নিতে যাচ্ছে।
ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
রোববার সারদা পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলেন। তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, আজ আপনাদের এক বছরব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন। আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত এক ঝাঁক মেধাবী, চৌকস পুলিশ অফিসার হয়ে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায়, নাগরিকের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন, আপনাদের এই নতুন কর্মজীবনে স্বাগত জানাচ্ছি। কুচকাওয়াজ উপহার দেওয়ায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কোনো দল বা গোষ্ঠী নয়, পুলিশ সব নাগরিকের: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে মুখোমুখি বৈঠকের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোকে পশ্চিমা দেশগুলোর একঘরে করে রাখার নীতি থেকে নাটকীয়ভাবে সরে আসার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ। শনিবার রুশ রাষ্ট্রায়ত্ত একটি গণমাধ্যমকে তিনি জানান, ‘পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, বৈশ্বিক নানা বিষয়ে আলোচনা হতে পারে’। তিনি এই সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকরণে গুরুত্ব দেন। যদিও বৈঠক সম্ভাবনা এখনো প্রারম্ভিক পর্যায়ে রয়েছে! এর আগে মার্কো রুবিও বলেছিলেন, দূতাবাস পুরোদমে চালু, যুদ্ধ বন্ধ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, এই তিন বিষয়কে ঘিরে দুই দেশ কাছাকাছি আসতে চাচ্ছে!
ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি চলছে, দাবি রাশিয়ার
আগামী সোমবার রাতের মধ্যে আগের সপ্তাহের কাজের বিবরণ জমা না দিলে চাকরি হারানোর ঝুঁকি থাকবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারি কর্মচারীদেরকে। এর আগে ২২ ফেব্রুয়ারি রাতে মেইল পাঠানো হয়েছিল। রয়টার্স বলেছে, ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের প্রধান ইলন মাস্ক এক্সে পোস্ট করে জানান, ইমেইলের জবাব না দিলে তা স্বেচ্ছায় পদত্যাগ হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প বলেছেন, ডিওজিইকে আরও সক্রিয় হয়ে ২৩ লাখ ফেডারেল কর্মীর সংখ্যা কমানোর পদক্ষেপ নিতে হবে। মাস্কের এমন নির্দেশে আইনগত ভিত্তি কতটা আছে এবং যদি কেউ গোপনীয় প্রকল্পে কাজ করে থাকেন, তাহলে তারা কীভাবে প্রতিক্রিয়া জানাবেন এমন প্রশ্নও রয়েছে।
কর্মচারীদের কাজের হিসাব চেয়ে মাস্কের মেইল, জবাব না দিলেই বিদায়
পোপ ফ্রান্সিসের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা বর্তমানে ‘আশঙ্কাজনক’ বলে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে। ৮৮ বছর বয়সি পোপ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে এক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। তিনি আগে থেকেই হাঁপানির রোগী ছিলেন। ফলত অবস্থা আশঙ্কাজনক। ভ্যাটিকান জানায়, পোপ স্বাস্থ্য সম্পর্কে সচেতন, সারাদিন চেয়ারে বসে কাটিয়েছেন। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্তসঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটেও কমে গেছে। এর সময়ে পোপের পদত্যাগ সংক্রান্ত আলাপও গির্জায় উঠেছে।
পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৮ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।