Web Analytics

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে পনের জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে। জানা গেছে, সোমবার সকালে সংগঠনটির ৪০ সদস্যদের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে এলাকাবাসী বৈঠকে বাঁধা দেয়। যা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হিজবুত তাওহিদের চার কর্মীর বাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষে চারজন গুরুতর আহতকে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। ৮ মাসের এক অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে।

25 Feb 25 1NOJOR.COM

হিজবুত তাওহিদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১৫

নিউজ সোর্স

হিজবুত তাওহিদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, আহত ১৫

রংপুরের পীরগাছায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।