Web Analytics

সিলেটে চাঁদাবাজির অভিযোগে হকারদের আন্দোলনের তোপের মুখে বহিষ্কার হওয়া যুবদল নেতা জয়দ্বীপ চৌধুরী মাধব এবার গ্রেফতার হলেন। পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি কাজল মিয়া নামের এক হকারকে জয়দ্বীপ চৌধুরীর নেতৃত্বে অপহরণ করে জিন্দাবাজারের সিতারা ম্যানশনে নিয়ে আসা হয়। সেখানে ছোরা দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে এবং তাকে মারধর করা হয়। পরে তার কাছে আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ নিয়ে আন্দোলনের জেরে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির অভিযোগে বহিষ্কৃত যুবদলের সেই নেতা গ্রেফতার

রোববার দুপুরে ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির শীর্ষ নেতারা। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টি নতুন প্রজন্মের রাজনীতির ধারণা, পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পলিসিভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধান ও জনসেবামূলক নীতির ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির ধারণা জানতে চাইলে নাসরীন সুলতানা মিলি রাষ্ট্রদূতকে এবি পার্টি সম্প্রতি এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছে এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনে প্রস্তাব উত্থাপন করেছে বলে অবহিত করেন।

03 Mar 25 1NOJOR.COM

ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়ল

রোববার দুপুরে ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুইয়ের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির শীর্ষ নেতারা। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এবি পার্টি নতুন প্রজন্মের রাজনীতির ধারণা, পার্টি প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পলিসিভিত্তিক রাজনীতি এবং সমস্যা সমাধান ও জনসেবামূলক নীতির ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য এবি পার্টির ধারণা জানতে চাইলে নাসরীন সুলতানা মিলি রাষ্ট্রদূতকে এবি পার্টি সম্প্রতি এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং করেছে এবং মহিলাবিষয়ক সংস্কার কমিশনে প্রস্তাব উত্থাপন করেছে বলে অবহিত করেন।

03 Mar 25 1NOJOR.COM

ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক

রোববার এক মামলার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ভুল তথ্য দিয়ে কেউ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাজুল ইসলাম জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের শুনানি নিয়ে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। এ প্রতিবেদনের কারণে একটি জাতীয় পত্রিকা আমাদের প্রতিবাদ ছেপেছে। আমরা আশা করছি- বিষয়টি এখানেই নিষ্পত্তি হবে। তিনি আরো বলেন, প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশেই দেশজুড়ে অপরাধ সংগঠিত হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হলে কঠোর ব্যবস্থা

যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন শেষ হওয়ার পরই আজ রোববার গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ষোলোতম দিনে দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতা আলোচনার চুক্তি থাকলেও সেটা লঙ্ঘন করেছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি। যদিও হামাসের সঙ্গে ইসরাইলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল, সেটি লঙ্ঘন তার তরফেই হয়েছে। বিশ্লেষকরা বলছেন হামাস নির্মূল কিংবা গাজা দখলের সক্ষমতা ইসরাইলের নেই।

03 Mar 25 1NOJOR.COM

গাজায় ফের যুদ্ধ শুরু করতে পরে ইসরাইল

এক সম্মেলনে ইউক্রেনে শান্তি ও সমগ্র ইউরোপের স্থিতিশীলতা নিশ্চিত করতে ইউরোপীয় নেতাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। নতুন জোট গঠনের মাধ্যমে প্রতিরক্ষা প্রচেষ্টা আরও জোরদার করার কথাও বলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এ সময় জেলেনস্কি ও ইমানুয়েল ম্যাক্রোঁর পাশে দাঁড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এবং বলেন, এটি ইউরোপের জন্য এক ‘প্রজন্মে একবার আসা চ্যালেঞ্জ’ এবং এটি এটি প্রতিটি ইউরোপীয় দেশের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট বলে মন্তব্য করেন তিনি। ম্যাক্রোঁ ও স্টারমার ট্রাম্পের সমর্থন চেয়ে নতুন নিরাপত্তা জোটের কথা ভাবছেন।

03 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে শান্তি নিশ্চিতে ইউরোপকে একজোট হওয়ার আহ্বান

রোববার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরে অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তার নাম শান্ত (১৯)। ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি। তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্দান এলাকায়। স্থানীয়রা জানায়, শান্তকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়।

03 Mar 25 1NOJOR.COM

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

চারটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করেছে নৌপরিবহণ মন্ত্রণালয় গঠিত কমিটি। বন্দরগুলো হলো: নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ, রাঙামাটির তেগামুখ ও হবিগঞ্জের বাল্লা। এর মধ্যে চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখে কোনো অবকাঠামো নেই। আর হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ হলেও ভারতীয় অংশ অবকাঠামো ও সড়ক না থাকায় এই স্থলবন্দরের পরিচালনা কার্যক্রম স্থগিত করার কথা বলা হয়েছে। এ কমিটি আরও চারটি স্থলবন্দরকে শর্ত সাপেক্ষে চালু রাখার সুপারিশ করা হয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

ভারতের সঙ্গে ৪ স্থলবন্দর বন্ধের সুপারিশ

রোববার দুপুরে আশুলিয়া থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহণের একটি যাত্রীবাহী বাস সাভার ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ৫ জন ডাকাত দেশীয় অস্ত্র ও ধারাল চাকু দেখিয়ে যাত্রীদের মোবাইল টাকাপয়সা ও নারীদের গয়না কেড়ে নেয়। পরে ডাকাতরা ব্যাংক টাউন এলাকায় নেমে পালিয়ে যায়। এ সময় ৭ যাত্রী আহত হয়। এক যাত্রী জানান, মাত্র ৫-৭ মিনিটের মধ্যে ফিল্মি স্টাইলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। হেমায়েতপুরে বাসটি দাঁড়াতে বললেও বাসচালক বাস না থামিয়ে গুলিস্তানের দিকে চলে যায়। পরে বাসের নম্বরটি নোট করে পুলিশকে জানানো হয়। ওসি জুয়েল মিয়া জানান, বাসটি আটকসহ ডাকাতদের গ্রেফতারে পুলিশের পেট্রল টিম কাজ করছে।

03 Mar 25 1NOJOR.COM

দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, আহত ৭

শিক্ষার্থীদের জমানো টাকায় পটুয়াখালীতে রমজান মাসজুড়ে শুরু হয়েছে ১ টাকার ইফতার বিক্রি বাজার। দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য 'আমরা কলাপাড়াবাসী' এ ইফতার কার্যক্রম শুরু করেছে। প্রথম রোজায় প্যাকেটে ছিল মুড়ি, বুট, পেঁয়াজু, আলুর চাপ, বেগুনি ও জিলাপি; যা একজন রোজাদারদের জন্য পর্যাপ্ত। এতে খুশি নিম্নআয়ের মানুষ। রিকশা, অটোরিকশাচালক থেকে ভিক্ষুক, প্রতিবন্ধী ও এতিমদের কাছে ১ টাকার প্রতীকী মূল্যে এ ইফতার বিক্রি করা হয়। হেঁটে হেঁটে মানুষের কাছে এ ইফতার পৌঁছে দেওয়া হয়। যাদের কাছে টাকা ছিল না তাদের দেওয়া হয় প্রতীকী মূল্য ছাড়াই।

03 Mar 25 1NOJOR.COM

শিক্ষার্থীদের জমানো টাকায় ১ টাকার ইফতার বাজার

রোববার মিরপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ব্যবসায়ীদের অনুরোধ করেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াবেন না। উপদেষ্টা বলেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের উৎসবে ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতেও রমজানে জিনিসপত্রের দাম কমিয়ে রাখা হয়। আর আমাদের দেশে উল্টোটা হয়, রমজানের সময় ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। তিনি বলেন, এবার জিনিসপত্রের দাম গতবারের চেয়ে কম রয়েছে। আর অভিযান না চালিয়েও যদি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা তো আরো ভালো। ধূমপায়ী দুই নারী গ্রেফতার প্রসঙ্গে বলেন, লোকরা বাঁধা দিলে লোকেদের উপর চা ছুঁড়ে মেরেছিল তারা। এই সময় তিনি সবাইকে সংযত থাকার আহ্বান করেন।

03 Mar 25 1NOJOR.COM

স্বরাষ্ট্র উপদেষ্টার অনুরোধ রমজানে জিনিসপত্রের দাম বাড়াবে না

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। ব্যাপক সমালোচনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে উপদেষ্টার কক্সবাজার সফরে প্রেস ব্রিফিংয়ের সময় চকরিয়া থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক উঠিয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ আসে‌। তৎক্ষণাৎ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফোনে বরখাস্তের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে বদলী করা হয়। পরে সমালোচনার মুখে রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ দেন।

03 Mar 25 1NOJOR.COM

চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার

ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্রদের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলমান গণ-অবস্থান কর্মসূচি ১৮তম দিন অতিবাহিত করেছে। ফ্যাসিবাদী দল নিষিদ্ধ ও বিচারের পাঁচ দফা দাবির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহও অব্যাহত আছে। রমজান উপলক্ষে গণ-অবস্থানের মঞ্চে গণ ইফতারের আয়োজন করা হয়। এতে সাধারণ পথচারী রোজাদাররাও অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতার অনশনের মধ্য দিয়ে রাজু ভাস্কর্যের চলমান কর্মসূচি শুরু হলে পরে ১৫ ফেব্রুয়ারি অনশনে যোগ দেন বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

03 Mar 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণ-অবস্থানের ১৮দিন অতিবাহিত

রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা। এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ইফতারের আগে বক্তৃতায় দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা যদি নিজেদের সৎ কাজে উৎসাহিত এবং অসৎ কাজে নিরুসাহিত করতে পারি তাহলে আমরা প্রত্যাশিত সমাজ ও দেশ গড়ে তুলতে সক্ষম হব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রমজান আমাদের শেখায় সংযমী ও ধৈর্যশীল হতে, মানুষের পাশে দাঁড়াতে। একই সঙ্গে আল্লাহর যা যা সৃষ্টি আছে, সবকিছুর পাশে আমাদের দাঁড়ানোর শিক্ষা দেয়। এই সময় তিনি সারা বিশ্বের সাথে বিজ্ঞানের যুগে একইদিনে রোজা ও ঈদ পালন করা সম্ভব কিনা এ নিয়ে আলোচনার আহ্বান জানান।

03 Mar 25 1NOJOR.COM

রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে: তারেক রহমান

রোববার দুপুরে রাজধানীর উত্তরখানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন,উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং ঈদের আগেই শেষ হবে। তিনি আরো বলেন, ঢাকা ওয়াসা ও ডেসকো পানির ও বিদ্যুতের কাজের জন্য রাস্তা কাটার অনুমতি চেয়ে ডিএনসিসির কাছে আবেদন করেছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্ষায় নতুনভাবে রাস্তা কাটতে দেওয়া হবে না‌‌। পরবর্তীতে কাজের অনুমতি দেওয়া হবে। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণকেও তিনি উন্নয়নের জন্য সমস্যাজনক ও ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন।

03 Mar 25 1NOJOR.COM

ঈদের আগেই প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের পেকুয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল কবিরের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ভুক্তভোগী একটি ডায়েরী করেছেন থানায়। এক সালিশী বৈঠক শেষে বাড়ি ফেরার পথে হকিস্টিক দিয়ে ব্যাপক মারধর করা হয় নুরুল কবিরকে। পরে হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল দিয়ে সটকে পড়ে।

03 Mar 25 1NOJOR.COM

পেকুয়ায় জামায়াতের সেক্রেটারির ওপর হামলা

শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকের বাড়িতে গুলিবর্ষণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় জাফর আলী নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শফিক জানান, এলাকার চিহ্নিত শুটার রিয়াজ দীর্ঘদিন ধরে তার কাছে একটি গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবি করা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার রাত ৯টার দিকে রিয়াজের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে গুলিবর্ষণ করে। যদিও অভিযুক্ত অস্বীকার করেছে, পুলিশ গুলির খোসা পেয়েছে।

03 Mar 25 1NOJOR.COM

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, পথচারী গুলিবিদ্ধ

সিলেটে ছাত্রলীগ নেতার নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীর বাসা দখলের পায়তারার অভিযোগ উঠেছে। সিলেট পুলিশ কমিশনারের কাছে প্রবাসীল বোন অভিযোগ করেছেন, ভাড়াটিয়া অভিযুক্তরা বাসা না ছেড়ে উল্টো ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এই টাকা না দিলে নানা ধরনের হুমকি দিয়ে আসছে তারা। পুলিশ কমিশনার আগামী ১৫ দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপ-পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের থানায় উপস্থিত হওয়ার জন্য বারবার নোটিশ দিলেও তারা সময় ক্ষেপণ করছে। আরেকটি তারিখ দেওয়ার পর না আসলে ব্যবস্থা নেবে।

03 Mar 25 1NOJOR.COM

ছাত্রলীগ নেতার নেতৃত্বে প্রবাসীর বাসা দখলের পায়তারা, অর্ধকোটি টাকা চাঁদা দাবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অত্যন্ত যোগ্য বলে প্রশংসা করেছেন এবং তার সক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। শান্তিনিকেতনে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউনূসকে একজন অসাধারণ ব্যক্তি ও পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, এটি অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি আশাবাদী যে আগামী নির্বাচন আরও অবাধ ও সুষ্ঠু হবে এবং ইউনূসকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

03 Mar 25 1NOJOR.COM

অমর্ত্য সেন: ড. ইউনূস অত্যন্ত যোগ্য, তার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে

রোববার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ওই আরোহীর লাশের টুকরো টুকরো অংশ পড়ে ছিল। নিহতের মোটরসাইকেলটি সড়কের উপর গর্তে পড়ে গেলে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহণ আরোহীকে চাপা দেয়। এ সময় তার লাশ টুকরো টুকরো হয়ে যায়। এছাড়া রোববার সকাল ৮টার দিকে ভাঙ্গাগামী একটা পিকআপ রাস্তার উপর গর্তে পড়ে ড্রাইভারসহ দুজন আহত হন বলে নিশ্চিত করেছেন পুলিশ।

03 Mar 25 1NOJOR.COM

মহাসড়কের ওপর পড়েছিল লাশের টুকরো টুকরো অংশ

ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর রোববার কলেজের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে ১১ জন পদত্যাগ করেছেন। এর আগে শনিবার ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ওই কমিটির অনুমোদন দেন। পদত্যাগী নেতাদের দাবি, বিগত ফ্যাসিস্ট আমলে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে। এতে আওয়ামী সুবিধাভোগীরা ঠাঁই পেয়েছে, অভিযোগ করেছেন। জেলা ছাত্রদল বলেছে, অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেবেন।

03 Mar 25 1NOJOR.COM

বোয়ালমারী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পর ১১ জনের পদত্যাগ

বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত খাত থেকে বিগত সরকারের নেওয়া ঋণের দায় পড়েছে বর্তমান সরকারের ওপর। যার সবই পাচার করে দিয়েছে আওয়ামী লুটেরারা। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা যায়, চলতি অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করেছে ৫৮ হাজার ৬৭০ কোটি টাকা। এছাড়া লুটপাটের কারণে তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোকে ছাপানো টাকায় ২২ হাজার ৫০০ কোটি টাকা জোগান দিয়েছে। ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও নন-ব্যাংক খাতে সরকারের ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা।

03 Mar 25 1NOJOR.COM

বিগত সরকারের ঋণ ৩৮ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ

শনিবার সকালে চান্দিনা উপজেলার বানিয়াচং গ্রামে মসজিদে জুমার নামাজের খুতবায় সুদ-ঘুসের বিরুদ্ধে আলোচনার জের ধরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এদিকে ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘর ভাঙচুর করে। আহত ইমাম মো. হাসান মুরাদ বলেন, আমি সুন্নি আকিদা বাস্তবায়ন করার পাশাপাশি সুদ ও ঘুসের বিরুদ্ধে কথা বলি। আর এটাকে কোনোভাবেই মানতে পারছে না হাতেগোনা কয়েকজন। এতে ইউপি মেম্বার, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম মাস্টার, তার ভাই জাকিরসহ কয়েকজন তার উপর হামলা করে বলে অভিযোগ করেছেন তিনি।

03 Mar 25 1NOJOR.COM

খুতবায় সুদ-ঘুসের বিরুদ্ধে আলোচনা করায় ইমামকে মারধর

এক ইফতার মাহফিলে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, বিএনপির সঙ্গে দেশে ও বিদেশের এক শ্রেণী আলেম-ওলামাদের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। এই বিভেদের মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে তার মধ্য দিয়ে বিদেশি শক্তি প্রবেশ করবে। তারা দেশটা ধ্বংস করার চেষ্টা করবে বলে সতর্ক করেছেন মির্জা আব্বাস। তিনি নতুন স্লোগান (ইনকিলাব জিন্দাবাদ) থেকে সবাইকে সাবধান করে বলেন, এর অর্থ কী? দ্বিতীয় স্বাধীনতা কী? সেকেন্ড রিপাবলিক কাকে বলে, তিনি প্রশ্ন করেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

03 Mar 25 1NOJOR.COM

সেকেন্ড রিপাবলিক কী, জানতে চেয়েছেন মির্জা আব্বাস

রোববার সকালে জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। জামালপুর-ময়মনসিংহ সড়কের জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার জানান, ঢাকা থেকে জামালপুরগামী বাস ও জামালপুর থেকে নান্দিনাগামী ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসে আগুন দেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার প্রতিবাদে দুপুরে জামালপুর-ময়মনসিংহ সড়কের ফেরিঘাট এলাকার বাস শ্রমিকরা ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

02 Mar 25 1NOJOR.COM

অটোরিকশার যাত্রী নিহত, পুড়িয়ে দিল বাস

অস্ত্র ও গুলি হাতে চট্টগ্রাম গণঅভ্যুত্থানে গুলিবর্ষণকারী মামলার আসামি মো. শিবলুর (২৮) একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে শিবলুর ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করেছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন স্টাইলে ভিডিও ধারণ করছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থী আহত হন। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করার জন্য অভিযান চলমান রয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

অস্ত্রসহ আন্দোলনে গুলিবর্ষণকারীর ভিডিও ভাইরাল

উৎপাদন শুরুর ৩৮ দিনের মাথায় আবারও গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একই কারণে সার উৎপাদন বন্ধ থাকে। পরে শ্রমিকদের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ২৩ জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয়। কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিন অন্তত সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটি। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

02 Mar 25 1NOJOR.COM

আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইউরিয়া সার উৎপাদন

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গত ১২ ফেব্রুয়ারি তাদের জেনেভা অফিস থেকে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। তারা মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনসহ নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কোনো দল নিষিদ্ধের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নূন্যতম সংস্কারের ঐক্যমত হলে নির্বাচন ডিসেম্বরেই।

02 Mar 25 1NOJOR.COM

জাতীয় নির্বাচনে সব দলের সমান সুযোগ চায় জাতিসংঘ

রোববার ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করতে হবে। এই বিএনপি নেতা বলেন, নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, দেশের চলমান সমস্যা তত বাড়বে। জাতির মধ্যে যে অস্থিরতা, তা কাটাতে হলে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, পুরো বিশ্ব ঘৃণিত গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে অনুশোচনা নেই, দায় স্বীকার নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সম্পূর্ণ রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে। সব মানুষ আপন করে নিতে পারে এরকম রাজনৈতিক সংস্কৃতির চর্চা আমাদের চালু করতে হবে।

02 Mar 25 1NOJOR.COM

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, সমস্যা তত বাড়বে: সালাহউদ্দিন

রোববার সকাল থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। চিকিৎসকরা জানান, আন্তঃক্যাডার বৈষম্য, আর্থিক বৈষম্য, সামজিক বৈষম্য নিরসন ও পদোন্নতির দাবিতে তাদের এ কর্মসূচি। রোগীদের স্বার্থে জরুরি বিভাগ এবং আন্তঃবিভাগ চালু রয়েছে। আন্দোলনরতা বলেন, স্বাস্থ্য ক্যাডারে বৈষম্য রয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রশাসন ক্যাডারে স্বাস্থ্য ক্যাডার থেকে পদায়ন দেওয়া হয় না। প্রশাসন ক্যাডার চিকিৎসকদের নিয়ন্ত্রণ করে। আর্থিক এবং সামাজিক বৈষম্যও আছে। এ তিন বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অপরদিকে রোগীরা ধর্মঘটের ফলে বিড়ম্বনায় পড়েছে।

02 Mar 25 1NOJOR.COM

লক্ষ্মীপুরে চিকিৎসকদের কর্মবিরতি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস নৌবাহিনীর কমান্ডার আলীরেজা তাংসিরি, ডোনাল্ড ট্রাম্পের ভলোদিমির জেলেনস্কির প্রতি অপমানজনক আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এটি প্রমাণ করে বিদেশি শক্তির ওপর নির্ভরতা শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যায়। তাংসিরি বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল হয়, তার পরিণতি জানা থাকে। ইউক্রেন তার উদাহরণ। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইরাকে কোনো প্রকৃত উন্নয়ন আনতে পারেনি এবং সেখানে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা সকলের জানা। ট্রাম্প ইউক্রেনের প্রতি এমন মনোভাব রাখলে মুসলিম দেশের প্রতি কেমন মনোভাব রাখে তা অনুমান করা সহজ বলে মন্তব্য করেন তিনি।

02 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প-জেলেনস্কি প্রমাণ করেছে, বিদেশি শক্তির নির্ভরতা বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যায়: ইরানী কমাণ্ডার

পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার মুখে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা বাতিল করার সামর্থ্য আছে ইরানের। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংস্থাগুলির সঙ্গে কার্যকর এবং একত্রিত হয়ে আঞ্চলিক দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। যা মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অকার্যকর করে তুলতে কাজ করবে। পেজেশকিয়ান বলেন, আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করব। সফরের সময় বিষয়গুলো আমরা সম্মান ও শক্তির সঙ্গে মোকাবিলা করব।

02 Mar 25 1NOJOR.COM

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সামর্থ্য আছে ইরানের

প্রধান উপদেষ্টা স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার সঠিক নথিভুক্তির ওপর গুরুত্বারোপ করেছেন। এতে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর আন্দোলনে নিষ্ঠুরতা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস এবং মানবাধিকার উপদেষ্টা হুমা খানের সঙ্গে মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, যদি এসব ঘটনার যথাযথ নথিভুক্তি না করা হয়, তাহলে সঠিক তথ্য জানা ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হবে। আবাসিক সমন্বয়কারী লুইস জানান, সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এই সময় তিনি জানান, ৫ মার্চ মানবাধিকার সম্মেলনে হাসিনার জুলাই নিষ্ঠুরতার প্রতিবেদন ব্রিফ করা হবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট প্রসঙ্গে গভীর উদ্বেগ জানান।

02 Mar 25 1NOJOR.COM

স্বৈরশাসক হাসিনার নৃশংসতা নথিভুক্তির ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামের থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা যায়, আমির হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

02 Mar 25 1NOJOR.COM

স্ত্রী-মেয়েসহ আমুর ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়ের সাবেক মন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র, কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেরও আগ্রহ দেখায়। কারণ, বাংলাদেশ আগামী বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ সরবরাহের পথ এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থার উপর জোর দেন। এছাড়াও অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ কার্বন বাজারের সুযোগ অনুসন্ধানে অত্যন্ত আগ্রহী।

02 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেটে বড় বিনিয়োগ চায়: নরওয়ে প্রতিনিধি দলকে মুহাম্মদ ইউনূস

নির্বাচনি আচরণবিধি মানার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি, বলে মনে করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচন দিতে চাই। আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না। ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছি।’ কারসাজি করে ভোটে জয়ের মুখ দেখা গেলেও আখেরে যে তা দলেরই ক্ষতি ডেকে আনে তা মনে করিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

02 Mar 25 1NOJOR.COM

আমরা কারও এজেন্ডা নিয়ে কাজ করছি না: সিইসি

মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু হয়েছে ইসলামি বইমেলা। শনিবার উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বইমেলার উদ্বোধন করেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। এবারের মেলায় মোট ৬৪টি স্টল স্থান পেয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক বিভিন্ন বই পাওয়া যাবে।

02 Mar 25 1NOJOR.COM

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু

ডিজিএফআই সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা জব্দ করেছে দুদক। রোববার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা, যৌথবাহিনীর সহায়তায় তার ক্যান্টনমেন্টের বাসা থেকে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধার করে দুদক। দুদকের হেফাজত থাকা উদ্ধার টাকা ও জব্দকৃত আলামত আদালতে উপস্থাপন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এ নিয়ে আইএসপিআর কিছু জানায়নি‌। ১১ সেপ্টেম্বর ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

02 Mar 25 1NOJOR.COM

ডিজিএফআই’র সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থাকা কুষ্টিয়ার দৌলতপুর চরাঞ্চলের সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠে। এসব সন্ত্রাসী আতঙ্ক ছড়াতে এলাকায় মাঝে মধ্যে গুলিবর্ষণ, বোমা হামলা, চাঁদাবাজি, ডাকাতি, গরু-মহিষ ও ফসল লুটসহ খুনের ঘটনাও ঘটাচ্ছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে চরের মানুষেরা। ৩০ সেপ্টেম্বরে দিবালোকে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে। ২ নভেম্বর রাতে ব্যবসায়ী নুরুল ইসলামকে মারধর করে পাঁচ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনতাই হয়। এর কদিন পর ছিনতাই হন এক নারী। এমন অসংখ্য ঘটনা ঘটছে, পুলিশ বলছে অভিযান চলছে।

02 Mar 25 1NOJOR.COM

সন্ত্রাসী গুন্ডাদের দাপটে অতিষ্ঠ চরাঞ্চলবাসী

সিএমপি পতেঙ্গা থানার উপপরিদর্শক ইউসুফ আলীকে ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে। পতেঙ্গা মডেল থানার ওসি জানান, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশনায় শনিবার রাতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে পতেঙ্গা থানার আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের ওপর এ হামলা চালায় গ্রেফতাররা।

02 Mar 25 1NOJOR.COM

‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে এসআইকে মারধর, গ্রেফতার আরও ১০

রোববার ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যে আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, আজকে ২০২৪-এর উপাত্তের আলোকে আইনি বাধ্য-বাধকতার কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যেসব উপাত্ত পাওয়া গেছে সেগুলো আবার যুক্ত হবে, মৃত ভোটাররা বাদ পড়বে। তিনি বলেন, আবারো একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা হবে। সেটার সঙ্গে সমন্বয় করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পাবেন। এই সময় তিনি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আশা করেন।

02 Mar 25 1NOJOR.COM

৩০ জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে: ইসি আবুল ফজল

গাজা নিয়ে অনুষ্ঠিত রিয়াদে এক জরুরি সম্মেলনে বসেছিলেন আরব বিশ্বের নেতারা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানাতে বাঁধা দিয়েছে কাতার। তবে উত্থাপিত এমন দাবির প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে দোহা। কাতার শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই রিপোর্টের অভিযোগগুলো সাবেক অনির্ভরযোগ্য কর্মকর্তাদের থেকে নেওয়া, যা শুধুমাত্র গুজব এবং অপ্রমাণিত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই সময় স্মরণ করিয়ে দেওয়া হয়, কাতার ফিলিস্তিন কর্তৃপক্ষের সবচেয়ে বড় দাতা রাষ্ট্র। সুতরাং সম্পর্ক ভালো।

02 Mar 25 1NOJOR.COM

রিয়াদ সম্মেলনে আব্বাসকে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ অস্বীকার কাতারের

বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে রোববার সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছে ২৫টি ক্যাডারের সম্মিলিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। কর্মকর্তাদের সংখ্যার দিক দিয়ে অন্যতম বড় ক্যাডার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে তাদের কাজগুলো পরিবীক্ষণ করা হয়। এতে মাউশি মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খানও অংশ নেন। সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ‌

02 Mar 25 1NOJOR.COM

কর্মবিরতিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা

আল জাজিরার প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রমজানের শুরুতেই মানবিক ত্রাণের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ কেবল রমজান মাসের জন্য সমস্ত জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছে। ইসরায়েল ওই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি। হামাস চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি। এই মতবিরোধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিলো ইসরায়েল

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গাজীপুর মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে রোববার সকাল ৭টা পর্যন্ত অভিযান চলে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় ৪৪ জন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন, পূবাইল ও গাছা থানায় তিনজন করে, সদর মেট্রো ও কোনাবাড়ি থানা এলাকা থেকে একজন করে গ্রেফতার করা হয়। গত মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মহানগরী এলাকা থেকে ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

ডেভিল হান্ট: গাজীপুর মহানগরীতে গ্রেফতার ৫৮

মিরপুরে ককটেল ও খেলনা পিস্তলসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছিল যৌথবাহিনী। শুক্রবার গভীর রাতে মিরপুর ১ নম্বরে একটি চিলেকোঠা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ দুই ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতার ও বহিষ্কৃতরা হলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইমরান হোসেন ও সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক রাজিব বিশ্বাস। পুলিশ জানিয়েছে, কিছু দুষ্কৃতকারী বাড়িটিতে অবস্থান করছে খবর পেয়ে তাদের আটক করা হয়।

02 Mar 25 1NOJOR.COM

গ্রেফতারের পর বহিষ্কার ছাত্রদলের দুই নেতা

গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় ৪ জনকে আগামী ৯ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ৯ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ ও তাদের সহযোগিরা ক্যাম্পাস থেকে তাকে পিটিয়ে বের করে দেয়। তিনি শান্তিপূর্ণভাবে দুই হাত বাড়িয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তখন গুলিতে শহিদ হন আবু সাঈদ। প্রসিকিউশন জানিয়েছে, এই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ এস আই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর বেরোবি প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী এমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে ইন্ধন যুগিয়েছিলেন।

02 Mar 25 1NOJOR.COM

আবু সাঈদ হত্যা: ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১১৬ বারের মতো পিছিয়েছে আদালত। রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় এই রায় দেয় আদালত। পরবর্তী তারিখ ৬ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। গত ৩০ সেপ্টেম্বর এই মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হয় । ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি খুন হন তারা‌।

02 Mar 25 1NOJOR.COM

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ফের পেছাল

ক্যালিগ্রাফি আর্ট প্রতিযোগিতা ২০২৫-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে গ্রাফিতি আঁকতে ক্যালিওগ্রাফি শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যালিওগ্রাফি চর্চা বাড়াতে হবে। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরি থেকে সর্বমোট নয়জনকে পুরস্কৃত করা হয়। জুনিয়র ক্যাটাগরিতে প্রথম ফাতেমা কানিজ সাজিদা, দ্বিতীয় মেহজাবিন রহমান ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন সুমাইয়া সারওয়াত। সিনিয়র ক্যাটাগরিতে প্রথম নওশীন জাহরা সুবহা, দ্বিতীয় মো. নজরুল ইসলাম ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন মনতাজার হাসান। প্রফেশনাল ক্যাটাগরিতে প্রথম মুনিরা মুমতাহিনা, দ্বিতীয় তাসরিন সুলতানা আনিকা ও তৃতীয় স্থান স্থান অর্জন করেন ইফতেখারুল আলম ত্ব-য়াহা।

02 Mar 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে ক্যালিওগ্রাফি শিল্পীরাও ভূমিকা রেখেছেন

ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার ঘটনা ও ঐতিহাসিক খনিজ চুক্তি না হওয়ার পর ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এই দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিবিসির সাংবাদিক জেরেমি বোয়েন মনে করেন, এই উদ্বেগের কারণ ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা। ট্রাম্প লিখেছেন, শান্তির জন্য প্রস্তুত হলে আবার জেলেনস্কি যেন আসে। গুঞ্জন শোনা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার পর মার্কিন প্রশাসন হয়তো ইউক্রেনকে সামরিক সহযোগিতা কমিয়ে দিতে পারে। ইউরোপের নিরাপত্তা ও ন্যাটো সম্পর্ক কতটা জোরদার হবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের পর ইউরোপের নিরাপত্তা ও ন্যাটো সম্পর্ক নিয়ে সংশয়

১৮ ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পিএসসিতে সাতজনকে নিয়োগ দেন। এবার শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া পিএসসির সেই সাত সদস্য। রোববার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেওয়া ব্যক্তিরা হলেন: অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, শাব্বির আহমদ চৌধুরী, মো. মুনির হোসেন, অধ্যাপক শাহনাজ সরকার, অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, অধ্যাপক মো. শরীফ হোসেন ও আনোয়ারুল ইসলাম।

02 Mar 25 1NOJOR.COM

শপথ নিলেন পিএসসির সাত সদস্য

রোববার জাতীয় পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে এবার যোগ্যদের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। এবার ১০ জনের কম ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘আগে বিতর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। র‌্যাবের মতো প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। কিন্তু এটা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ পুরস্কার। এ পুরস্কারের মহিমা উপলব্ধি করে দল ও গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে আমরা নাম সুপারিশ করেছি। শিক্ষা উপদেষ্টা বলেছেন, এবার জাতীয় জীবনে অনন্য অবদান রেখেছেন যারা, তারাই পুরস্কার পাবেন।

02 Mar 25 1NOJOR.COM

এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ জনেরও কম

তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় ২০১১ সালে। সেই রায় অনুসারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি আগামী আটই মে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ এ সময় নির্ধারণ করেছে। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অগাস্টে আবেদন করা হয়।

02 Mar 25 1NOJOR.COM

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি ৮ মে

রোববার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে আহত হন তিনি। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

02 Mar 25 1NOJOR.COM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

রোববার দুদকের করা এক আবেদনের প্রেক্ষিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড থেকে খালাসের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামীকাল সোমবার। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন উভয় পক্ষেরই করা লিভ টু আপিলের শুনানি একসঙ্গে হবে বলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গত বছরের ২৭শে নভেম্বর সাত বছরের কারাদণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। গত ২৩শে ফেব্রুয়ারি এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১১ সালের অগাস্টে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি করে দুদক।

02 Mar 25 1NOJOR.COM

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আপিল শুনানি কাল

আজ রমজানের প্রথম রোজা। এ এক ইবাদত ও আনন্দের উৎসব হলেও জুলাইয়ে শহীদ পরিবারের জন্য নিজেদের উৎসর্গকৃত সন্তান বা ভাই বোনের অনুপস্থিতি অনুভব গভীর বেদনার। তেমনি এক বেদনার পোস্ট লিখেছেন জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধ। যেখানে স্নিগ্ধ লিখেছেন, সবাই পোস্ট দিচ্ছে,‘ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’ তিনি বলেন, মায়ের খুব চিন্তা থাকতো মুগ্ধ কী দিয়ে ইফতার করছে না করছে, আর বাসায় এলে পছন্দমত ইফতার করে খাওয়াতো। তিনি বলেন, আমি জানি আজকে ইফতারের সময় আম্মু ও হাজারটি মা কাঁদবে, অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধরা আর কখনোই বাড়ি ফিরবে না। পোস্টটি শেয়ার করেছেন উপদেষ্টা আসিফ নজরুল।

02 Mar 25 1NOJOR.COM

‘ইফতারের সময় আম্মু কাঁদবে’ মীর স্নিগ্ধের আবেগী পোস্ট শেয়ার আসিফ নজরুলের

রমজানে কারাগারে বন্দিদের জন্য ইফতার ও সেহরির বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ ঢাকা বিভাগের ১৭ কারাগারে বন্দিরা সেহরিতে পাবেন গরম খাবার। ডিআইজি মো. জাহাঙ্গীর কবির জানান, যে সকল বন্দিরা রোজা রাখতে ইচ্ছুক তাদের সেহরিতে দেওয়া হবে গরম খাবার। এ ছাড়া ইফতারে থাকছে ডিমসহ ছোলা, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, কলা ও শরবত। সেহরিতে তাদের রান্না করা গরম খাবার দেওয়া হবে। তবে প্রতিদিনের নিয়ম অনুযায়ী কারাগারে বন্দিদের জন্য তিনবেলা খাবার অব্যাহত থাকবে ও যে সকল বন্দিরা রোজা রাখবেন তাদের জন্য আলাদা রান্না করা হচ্ছে।

02 Mar 25 1NOJOR.COM

কারাগারে সেহরিতে বন্দিরা পাবেন গরম খাবার, দেওয়া হবে ইফতার, তিন বেলা রান্নাও চলবে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদানুবাদের এক দিনের মাথায় ভলোদিমির জেলেনস্কি লন্ডন গিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন। জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছালে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। স্টারমার বলেন, ‘যেমনটি আপনি বাইরে রাস্তায় উল্লাস ধ্বনি শুনছেন, গোটা যুক্তরাজ্যজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, আমরা আপনার ও ইউক্রেনের সঙ্গে রয়েছি। জবাবে জেলেনস্কি বলেন, আমি অনেক লোককে দেখেছি এবং আমি আপনাকে ও যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই এত ব্যাপক সমর্থনের জন্য।’ ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতাকে সহায়তা দিতে ২৮৪ কোটি ডলারের একটি ঋণ চুক্তি সম্পাদন করেছে যুক্তরাজ্য ও ইউক্রেন।

02 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর ব্রিটেনে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

গাজার পরিস্থিতি স্পর্শকাতর, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। তবে রোববার টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রথম ৪২ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইল নতুন যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী, রমজান এবং ইহুদিদের বসন্তকালীন উৎসবের সময় শান্তি চুক্তি প্রতিষ্ঠা করা। এই প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতি আরও এক মাস বাড়ানোর মাধ্যমে, সব বন্দিকে মুক্তি দেওয়ার কথা বলা হচ্ছে। হামাস এই প্রস্তাব গ্রহণ করেনি, তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি।

02 Mar 25 1NOJOR.COM

রমজানে গাজায় যুদ্ধবিরতি বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইসরাইলের সমর্থন

পারিবারিক বিরোধ, কলহ ও সহিংসতার জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ দুপুর পর্যন্ত রাজশাহীর দুর্গাপুরে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ বলছে, দুর্গাপুর আত্মহত্যাপ্রবণ এলাকা হিসেবে চিহিৃত। রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা ঘটে এ উপজেলায়। ২৮ ফেব্রুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করেন পাইকড়তলী গ্রামের ওয়াসিম আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৫)। একই সময়ে বিষপান করেন উপজেলার তেবিলা গ্রামের মো. রন্টুর স্ত্রী তাহমিনা খাতুন (৩০)। দুজনেরই মৃত্যু হয়েছে। বাকিরা চিকিৎসাধীন।

02 Mar 25 1NOJOR.COM

২৪ ঘণ্টায় এক উপজেলায় ৮ জনের আত্মহত্যার চেষ্টা, নিহত ২

শনিবার সকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খাস জমি দখল ও আধিপত্য নিয়ে শ্রীমাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, আফজল ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এর জেরে আগেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

শাল্লায় ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতের হামলায় আহত রওশন মিয়া (৩৭) শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে গত শুক্রবার নিহতের ওপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাত রওশনের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল। ঘরে প্রবেশ করে পরিবারটির সদস্যদের বেঁধে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলীসহ পরিবারের সদস্যদের মারধর করে। এতে রওশন ও তার স্ত্রী আছমা বেগম আহত হন। ওসি জানিয়েছেন, পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

02 Mar 25 1NOJOR.COM

নাসিরনগরে ডাকাতের হামলায় আহত যুবকের মৃত্যু

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড, শনিবার গাজায় আটক ইসরাইলি জিম্মিদের নিয়ে একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। জিম্মিদের ভিডিও এমন সময়ে সামনে এনেছে, যখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতে যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এএফপি জানিয়েছে, ভিডিওটিতে কয়েকজন জিম্মিকে দেখা গেছে। ভিডিওতে থাকা দুইজন ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে মনে করা হচ্ছে এবং একজন ইসরাইলের কাছে মুক্তির আকুতি করেছে। ভিডিওটির সঙ্গে একটি বার্তা ছিল, ‘শুধুমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি তাদের জীবিত ফিরিয়ে আনতে পারে’।

02 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ, হামাসের যুদ্ধবিরতি চুক্তির আহ্বান

ফিলিস্তিনিদের প্রতি পবিত্র রমজান মাসে দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে গিয়ে ইবাদত, দৃঢ় অবস্থান ও ইতেকাফে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটি একে শুধু ধর্মীয় আনুগত্যের প্রতীক নয়, বরং দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধেরও অংশ হিসেবেও দেখছে। বিবৃতিতে হামাস বলেছে, রমজানের বরকতময় দিন ও রাতগুলো ইবাদত, দৃঢ় অবস্থান এবং শত্রু ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে প্রতিরোধে উৎসর্গ করুন, পাশাপাশি জেরুজালেম ও আল-আকসার প্রতিরক্ষা নিশ্চিত করুন যতক্ষণ না তা দখলদারিত্ব থেকে মুক্ত হয়। বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের উদ্দেশ্যে হামাস ব্যাপক কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

আল-আকসা মসজিদ রক্ষায় রমজানে ফিলিস্তিনিদের ঐক্যের ডাক দিল হামাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার ভোররাতে দলের সদস্যসচিব আখতার হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী শাসন থেকে বাংলাদেশের নাগরিকরা মুক্ত হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ঐতিহাসিক ১৯৪৭ ও ১৯৭১ এ এই অঞ্চলের মানুষ স্বতন্ত্র রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হলেও তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এই বাস্তবায়নের আকাঙ্ক্ষায় নতুন দল গঠিত হয়েছে বলে তিনি জানান, আগামী এক বছর আহ্বায়ক কমিটি কাজ করবে।

02 Mar 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারসহ দেশের মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর আগে ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে ইসির কর্মকর্তারা জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়বে বলে মনে করছেন তারা।

02 Mar 25 1NOJOR.COM

দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ

ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। এতে বিজিবির কড়া বাঁধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়। শনিবার বিকেলে এ নিয়ে আধঘন্টা পতাকা বৈঠক হয় দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে। স্থানীয়রা জানিয়েছে, সীমান্তে শুক্রবার গভীর রাতে ৩-৮ নম্বর পিলার পর্যন্ত ৩-৫ গজ বাদ দিয়ে সবটুকু বেড়া নির্মাণ করে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে বলে বিজিবি টহল বাড়ানোর কথা অবগত করেছে। বিএসএফ জানিয়েছে, তাদের স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসন নিয়ে বেড়া নির্মাণ করেছে।

02 Mar 25 1NOJOR.COM

ফের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ, বাধা বিজিবির

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ অপরাধীকে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর পুলিশ। এ সময় নগদ ৩৯ হাজার ৪০০ টাকাসহ দেশীয় অস্ত্র ও মদ জব্দ করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের আবাস। এই বস্তিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

02 Mar 25 1NOJOR.COM

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক অর্ধশতাধিক

আইএসপিআর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত বেশ কিছু অভিযান চালানো হয়। রাজধানীর বিভিন্ন এই স্থানে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ১২৬ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারদের কাছ থেকে অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, অবৈধ ওষুধ, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, পাসপোর্ট, এনআইডি, মোবাইল ফোন, সিমকার্ড, অবৈধ প্রসাধনী ও নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

যৌথ বাহিনীর অভিযানে ৫ দিনে গ্রেফতার ১২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশীরা। শনিবার বিকালে লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে আসাদ গেট মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এতে মিরপুর রোড, মোহাম্মদপুর সড়ক ও মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শেরেবাংলা নগর থানার ওসি বলেন, আসাদ গেট এলাকা অবরোধের কিছুক্ষণ পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ একে অপপ্রচার বললেও দুটি কেন্দ্রে পরীক্ষা স্থগিত করে।

02 Mar 25 1NOJOR.COM

বিমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সড়ক অবরোধ

২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। নতুন তালিকা প্রকাশ উপলক্ষ্যে রোববার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে'। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ সারাদেশে নানান কর্মসূচি নিয়েছে। ‎২ জানুয়ারি ‎খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন অন্তর্ভুক্ত হন। এবার নতুন ভোটার যোগ ও মৃত ভোটার বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হচ্ছে। ইসির কর্মকর্তারা জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়বে বলে মনে করছেন তারা।

02 Mar 25 1NOJOR.COM

হালনাগাদ ভোটার তালিকা আজ প্রকাশ করবে ইসি

এক মানববন্ধনে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে। মানববন্ধনে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি করা হয়। এতে মব-কালচার বন্ধ করাসহ ২৬ দাবি জানানো হয়। তিনি বলেন, গণঅভ্যুত্থান হাসিনাকে কেবল ক্ষমতাচ্যুত করার জন্য নয়, এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতাড়ন ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। নির্বাচনের মার্কিন অনুদান সুজন পেয়েছে কিনা এমন প্রশ্নোত্তরে তিনি একে গুজব বলেন।

02 Mar 25 1NOJOR.COM

সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে

গণতান্ত্রিক ছাত্র সংসদ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব মহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম প্রমুখ। জাহিদ আহসান বলেন, স্বাধীনতা যুদ্ধের পর ৫৪ বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু ধারার রাজনীতি হয়নি। বরং ছাত্ররাজনীতির নামে ক্যাম্পাসগুলোয় ট্যাগিং কালচার, মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ক্যাম্পাসকে অস্থিতিশীল করে রাখার প্রচেষ্টা দেখেছি। এর থেকে উত্তরণে মেধা ও মনন এবং দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের রাজনীতি শুরু করেছি। আবদুল কাদের বলেন, শহীদ ও তারুণ্যের স্বপ্ন গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিত্তি।

02 Mar 25 1NOJOR.COM

শহিদদের স্মরণ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু

জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৬ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ। আটকরা হলেন- সানাউল্লাহ, আইয়ুব, রাজিদা, হারেজ, আরজ এবং এরফান। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পের শরণার্থী বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে শনিবার নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক সানাউল্লাহ বাংলাদেশের পরিচয়পত্র করে ফেলেছে। বাকিদের পরিচয়পত্র করার জন্য যশোর নিয়ে যাচ্ছিল। ওসি জানিয়েছে, যথাযথ আইনি ব্যবস্থা শেষে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানো ৬ শরণার্থীকে আটক করেছে ডিবি

বিএসএফের গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত এবং বিল্লাল নামে একজন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এক বিবৃতিতে বলে, কসবা সীমান্তে বিএসএফ কর্তৃক আল আমিন নিহত ও ঝিনাইদহে সীমান্তে ২৭ ফেব্রুয়ারি বিল্লালের ওপর চরম নির্যাতন চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বারবার সীমান্তে হত্যা শূন্যতে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়ার পরও গত তিন মাসে আটজন নাগরিক বিএসএফ কর্তৃক খুন হওয়াতে গভীর উদ্বেগ জানায় দলটি। প্রতিবাদ জানিয়ে একে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অন্তরায় বলেও অভিহিত করা হয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় জামায়াতের প্রতিবাদ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি বলেছিলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে। ইরানি নৌবাহিনী পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরাইলের একটি জাহাজ আটক করেছে। শনিবার বিকালে যার প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। ভিডিওতে দেখা গেছে, ইরানের এক প্রতিবেদক আটককৃত ইসরাইলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে।

02 Mar 25 1NOJOR.COM

ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। এএনআই জানিয়েছে, এদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা।

02 Mar 25 1NOJOR.COM

উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার শুরু হয় পবিত্র রমজান। এদিন রাতে প্রথম সেহরি খাওয়ার প্রস্তুতি নিলে ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টির কারণে ঠিকমতো সেহরি খেতে পারেননি গাজাবাসী। যখন সাধারণ মানুষ সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই বাগড়া দেয় বৃষ্টি। এতে তাদের অস্থায়ী তাঁবুতে পানি জমে যায়, ভিজে যায় ব্যক্তিগত জিনিসপত্র। বৃষ্টির পানি থেকে বাঁচতে তাঁবু থেকে বের হলেও, অন্য কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা ছিল না এসব মানুষের। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট ছিল সীমাহীন। যারা বিধ্বস্ত বাড়িঘরে ফিরে গেছেন তারাও পড়েছেন দুর্ভোগে। ভাঙা দেয়াল ও ছাদের মধ্য দিয়ে বৃষ্টির পানি আসায় তাদের রাতটি বেশ খারাপ যায়।

02 Mar 25 1NOJOR.COM

প্রথম রোজার সেহরি ঠিক মতো খেতে পারেননি গাজাবাসী

রাজশাহীতে একটি ভ্যানের জন্য চালককে খুন করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার থানা পুলিশ ও ডিবি যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে। গ্রেফতার চারজন হলেন- হাবিবুর রহমান ওরফে আরিফ (২৬), শয়ন ইসলাম (২৮), দেবর্শিষ সাহা (২২) ও আনোয়ার হোসেন (৩০)।গত ২৫ ফেব্রুয়ারি মোহনপুর উপজেলার বড়াইল গ্রামের একটি পুকুর থেকে আবদুল মালেক (৪২) নামের ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আতাউর রহমান জানান, গত ২১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক মালেক। একইদিনে কোমল পানীয়র সঙ্গে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর তার ভ্যানটি নিয়ে গিয়ে বিক্রি করে দেয়।

02 Mar 25 1NOJOR.COM

রাজশাহীতে ভ্যানের জন্য চালককে খুন, গ্রেফতার ৪

উপদেষ্টা ফরিদা আখতার রমজানে বাজার নিয়ন্ত্রণ নিয়ে বলেছেন, খামারীদের উৎপাদিত পণ্য ভোক্তা পর্যন্ত আনতে হাত বদলের কারণে যে দাম বাড়ে, সেখান থেকে যদি আমরা বের হতে চাই, তাহলে আমাদের কিছু প্রক্রিয়া রাখতে হবে। সেই জন্য সুলভ মূল্যে ডিম, দুধ, মুরগি ও গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এটা ভুর্তুকি না, আসল খরচেই সরবরাহ। রোজার মাসে মাছের চেয়ে মাংসের চাহিদা বেশি থাকায় মাছ রাখা হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি এই সময়ে বলেন, শুধু অভিযান চালিয়ে ও শাস্তি দিয়ে পরিস্থিতি ঠিক করা যায় না, দরকার বহুমুখী পদক্ষেপ।

02 Mar 25 1NOJOR.COM

আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি: মৎস্য উপদেষ্টা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাকাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল অ্যাকাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেশিয়াম এখন বীরশ্রেষ্ট হামিদুর রহমান জিমনেশিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্ট্যাটিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

02 Mar 25 1NOJOR.COM

যবিপ্রবিতে ৫ স্থাপনার নাম পরিবর্তন

রমজান উপলক্ষে দলের গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পল্লবীর ৫নং ওয়ার্ড যুবদল কর্মী মো. সানির পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেন আমিনুল। আমিনুল হক বলেন, গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য, সেটা বোঝাতেই এমন আয়োজন। ক্ষমতায় এলে দোষীদের বিচার করার প্রতিশ্রুতি দেন তিনি।

02 Mar 25 1NOJOR.COM

গুম ও শহিদ নেতাকর্মীদের পরিবারকে ইফতার সামগ্রী দিলেন আমিনুল

চলতি মাসেই শেখ হাসিনাসহ প্রধান প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার যাবে বলে প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, প্রতিবেদন হাতে পেলে এক থেকে দেড় মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে ঠিক কতদিন লাগবে শেষ হতে। কারণ বিচারিক যে তথ্য প্রমাণ ও দুই পক্ষের সাক্ষী রয়েছে তা উত্থাপন করতে ঠিক কত সময় লাগবে তা আদালতের এখতিয়ার। হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ইন্টারপোলে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

02 Mar 25 1NOJOR.COM

হাসিনার বিচার এক দেড় মাসের মধ্যে শুরু হবে: চিফ প্রসিকিউটর

আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারও ফিলিস্তিনি। ইসরাইলের কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আদায় করেছেন তারা। ইসরাইলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এবং মুসল্লিদে মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে। ৫৫ বছরের কম বয়সি পুরুষ এবং ৫০ বছরের কম বয়সি নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরাও মসজিদে ঢুকতে পারছেন না।

02 Mar 25 1NOJOR.COM

আল-আকসায় তারাবি আদায়

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়াতে রোববার থেকে রোজা শুরু হচ্ছে। এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, রমজান মাস আত্মসংযম সাধনার মাস। মুসলিম উম্মাহ পরম করুণাময় রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে আত্মনিবেদিত রাখেন। তিনি বলেন, সারাদিন সব ধরনের পানাহার থেকে মুক্ত হয়ে মোমিন মুসলমানরা আল্লাহর ভালোবাসা অর্জন করেন। তারেক রহমান সুখ ও শান্তির জন্য দোয়া করে বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।

02 Mar 25 1NOJOR.COM

রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা: তারেক রহমান

রমজানে সরকারকে আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘সুদ, ঘুস, জিনা, অশ্লীলতা, পর্ণোগ্ৰাফিও ব্যভিচার প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। রমজানের শুভেচ্ছা জানিয়ে মহাসচিব বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। পাশাপাশি সরকারের প্রতি জনগণের কষ্ট লাঘব এবং রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাসজুড়ে বাজার মনিটরিংয়ের আহ্বান জানান তিনি। এই সময় গাজা সুদানস নিপীড়িত মুসলিম জনতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে শুভেচ্ছা জানান।

02 Mar 25 1NOJOR.COM

রমজানে হোটেল বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান হেফাজতের

শনিবার ঢাকার কলাবাগান এলাকায় নিজ বাসা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমার (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ২০০৯-১৪ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী জানান, তিনি হতাশাগ্রস্ত ছিলেন এবং এক সপ্তাহ ধরে ঘুমের ওষুধ খাচ্ছিলেন। শনিবার সকালে তার মেয়েরা বাসায় এসে তাকে অচেতন অবস্থায় পান। পুলিশ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কর্তৃপক্ষ এটি আত্মহত্যা বলে ধারণা করলেও চূড়ান্ত নিশ্চিতের জন্য অপেক্ষা করছে।

02 Mar 25 1NOJOR.COM

ঢাকায় সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। আজ তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের আনুষ্ঠানিকতা। রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে। শনিবার এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন । প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ঢাকার বিভিন্ন মসজিদে ঢুকে এক অন্যরকম শুকরিয়া ও ইবাদতের প্রবাহ চোখে পড়েছে, যা ঈদের স্মরণ করিয়ে দিচ্ছে।

02 Mar 25 1NOJOR.COM

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ

দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অভিযান মিলিয়ে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরুর পর থেকে সারা দেশে গ্রেফতারের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টার অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি ছাড়াও ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রাম দা, একটি লোহার তৈরি দা, একটি ছোরা, দুটি লোহার রড ও একটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে।

01 Mar 25 1NOJOR.COM

অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জন গ্রেফতার

ইউক্রেনে গতকাল রাতে ১৫৪টি ড্রোন হামলা করেছে রাশিয়া। বেশি আঘাত হানা হয়েছে খারকিভে। এতে দুজন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহতও হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত চার স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। তিনতলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৬ নারী ও শিশুসহ মোট ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। কিয়েভ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত ১৫৪ ড্রোনের মধ্যে ১০৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আর ৫১ টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি।

01 Mar 25 1NOJOR.COM

ইউক্রেনে রাতারাতি ১৫৪ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুনতাসির মামুনের নিয়োগ নিয়ে সমালোচনার মুখে পড়েছে। তাকে এলজিবিটিকিউ কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে, যা অনেকেই বাংলাদেশের জন্য পশ্চিমা এজেন্ডা মনে করছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষকরা তার অন্তর্ভুক্তিকে বিদেশি প্রভাবের অংশ বলে দাবি করেছেন। এনসিপির নেতারা ভুল স্বীকার করে সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এই বিতর্ক দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

01 Mar 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টিতে মুনতাসিরের ভূমিকা নিয়ে বিতর্ক

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিলে যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন বলেন, ষড়যন্ত্র করে ও গুজব ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে রাখা যাবে না। তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের অকথ্য নির্যাতনের মধ্যেও জনগণের ভালোবাসায় এই দল টিকে আছে। আগামীতেও এই দল দেশের আপামর মানুষের আকুণ্ঠ সমর্থন নিয়ে সবার হৃদয়ে অবস্থান করবে। শাহীন বলেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ ও তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। কিন্তু কিছু ষড়যন্ত্রকারী ও এজেন্সি এই অন্তর্বর্তী সরকারের মাঝখানে ঢুকে জাতীয় নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে তিনি অবিলম্বে নির্বাচন চান।

01 Mar 25 1NOJOR.COM

ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে সরিয়ে রাখা যাবে না

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে আসা নেতকার্মীরা সরকারিভাবে বাস রিকুইজিশনের মাধ্যমে ঢাকায় আসেন বলে ফেসবুকে অনেকে অভিযোগ তোলেন। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যেটি ঘটেছে তা অতিরঞ্জিত। পিরোজপুর থেকে বাসযোগে সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ডিসিকে স্থানীয় নেতারা অনুরোধ করেছিল জুলাইয়ের আহত ও নিহত দুটি পরিবারকে অনুষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করে দিতে। তিনি সেজন্য পাঁচটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ভাড়া বা জ্বালানি খরচ বহন করেননি। তিনি অভিযোগ করেন, মিডিয়া অতিরঞ্জিত লিখেছে।

01 Mar 25 1NOJOR.COM

এনসিপির বাস রিকুইজিশনে সরকারের ভূমিকা নেই, মিডিয়া অতিরঞ্জিত করেছে: শফিকুল আলম

বিএনপি তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে, যেখানে তিনি বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় হতাহতের কথা বলেছিলেন। পরে দলটি স্বীকার করেছে যে বিবৃতিটি ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছিল। প্রথমে ফখরুল দুষ্কৃতকারীদের দোষারোপ করলেও বিএনপি এখন বলছে, সেখানে কোনো বোমা হামলা হয়নি, বরং হতাহতের ঘটনা এসি বিস্ফোরণের কারণে ঘটেছে। দলটি এই ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগের বিবৃতির ভুল স্বীকার করেছে।

01 Mar 25 1NOJOR.COM

বোমা হামলার ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ

২০১২ সালে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স এই জিজ্ঞাসাবাদ পরিচালনা করে এবং তাদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশ, ডিবি ও র‌্যাবের পর বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। এক দশক পেরিয়ে গেলেও চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়নি, ১১৫ বার সময় নেওয়া হয়েছে। উচ্চ আদালত আগামী ৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

01 Mar 25 1NOJOR.COM

সাবেক বিচারপতি মানিককে সাগর-রুনি হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের পরিবারের মধ্যে প্রতি বছরের মতো এবারো ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের মধ্যেও ঈদ উপহার বিতরণ করা হবে। সংগঠনটির সদস্য সচিব বলেন, ২০১৬ সাল থেকে তারেক রহমানের নির্দেশে ঈদ উপহার দেওয়া হয়। প্রায় ১২০০ পরিবারের মধ্যে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৭০০-১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

01 Mar 25 1NOJOR.COM

‘চব্বিশের শহিদ পরিবারের মধ্যে ঈদ উপহার দেবেন তারেক রহমান’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র রমজান মাস আত্মসংযমের মাধ্যমে আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়, যা আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের পথ খুলে দেয়। রমজান উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান এবং সিয়ামের মাধ্যমে সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। তিনি ভোগবিলাস, হিংসা ও দ্বন্দ্ব পরিহার করে ধৈর্য ও সংযমের চর্চার আহ্বান জানান। পাশাপাশি, বেশি বেশি কুরআন তেলাওয়াত ও ইবাদতে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং সবার জন্য শান্তি ও কল্যাণের দোয়া করেন।

01 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টা: রমজান আত্মসংযমের মাধ্যমে আত্মশুদ্ধি সাধন করে

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেছেন, মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি। সেই সঙ্গে ছোট-বড় যেকোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হয়েছে। মাহে রমজান সমাগম উল্লেখ করে তিনি বলেন, এজন্য ডিবি ছদ্মবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নজর রাখতে বিশেষ ভূমিকা পালন করবে। কেননা এই সময় আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। সাম্প্রতিক ছিনতাই-রাহাজানিতে অপরাধীদের বয়স ১৫-৩০ এর মধ্যে, এরমধ্যে পতিত ফ্যাসিস্টের উস্কানি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

01 Mar 25 1NOJOR.COM

সন্ত্রাসীর বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’: ডিবিপ্রধান

অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির কোনো পলিটিক্যাল ফিলোসফি পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দুই/একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে। ওনারা ভুলে গেছেন, ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন। এরশাদ, জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা যে ঠিক নয়, জিয়া যে অন্য মাত্রার, অন্যকিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। তিনি বলেন, জিয়াউর বহুদলীয় গণতন্ত্রের পুরোধা ব্যক্তিত্ব, তিনি কোনো গণতান্ত্রিক শাসন অপসারণ করে ক্ষমতায় আসেননি। বাকশালের অন্ধকার দূর করে এসেছেন।

01 Mar 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পাইনি: রিজভী

শনিবার রাজধানীর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান জানান, রোববার সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে ২৫ ক্যাডার। জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে এ সময়ে। ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না পেলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আশা করছি, সংশ্লিষ্টরা সমস্যার সমাধানে পদক্ষেপ নেবে।

01 Mar 25 1NOJOR.COM

রোববার কর্মবিরতি পালন করবে ২৫ ক্যাডার

গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।