Web Analytics

২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন। নতুন তালিকা প্রকাশ উপলক্ষ্যে রোববার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে'। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ সারাদেশে নানান কর্মসূচি নিয়েছে। ‎২ জানুয়ারি ‎খসড়া হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন অন্তর্ভুক্ত হন। এবার নতুন ভোটার যোগ ও মৃত ভোটার বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হচ্ছে। ইসির কর্মকর্তারা জানান, খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়বে বলে মনে করছেন তারা।

02 Mar 25 1NOJOR.COM

হালনাগাদ ভোটার তালিকা আজ প্রকাশ করবে ইসি

নিউজ সোর্স

হালনাগাদ ভোটার তালিকা আজ প্রকাশ করবে ইসি

২০২৪ সালে তালিকায় যুক্ত হওয়া ভোটারদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা প্রকাশ উপলক্ষ্যে রোববার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।