Web Analytics

উৎপাদন শুরুর ৩৮ দিনের মাথায় আবারও গ্যাস সংকটে আশুগঞ্জ সার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শনিবার রাত থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একই কারণে সার উৎপাদন বন্ধ থাকে। পরে শ্রমিকদের আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ২৩ জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয়। কারখানা সূত্রে জানা গেছে, প্রতিদিন অন্তত সাড়ে ১১শ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম কারখানাটি। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

02 Mar 25 1NOJOR.COM

আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইউরিয়া সার উৎপাদন

নিউজ সোর্স

আশুগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ইউরিয়া সার উৎপাদন

আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।