Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। ব্যাপক সমালোচনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে উপদেষ্টার কক্সবাজার সফরে প্রেস ব্রিফিংয়ের সময় চকরিয়া থানার ওসির বিরুদ্ধে সাংবাদিক উঠিয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ আসে‌। তৎক্ষণাৎ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফোনে বরখাস্তের নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে বদলী করা হয়। পরে সমালোচনার মুখে রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ দেন।

03 Mar 25 1NOJOR.COM

চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার

নিউজ সোর্স

চকরিয়ায় সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার

স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। কিন্তু ব্যাপক সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।