শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়ার পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, একটি টিনশেডের ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিস। প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ও পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। পরে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আশুলিয়ার ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের নেতৃত্বে উপজেলা ইউএনও কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহিন আলমকে মারধরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ইউএনও নিশাত তামান্না ও সহকারী কমিশনার নিয়াজ মাখদুমসহ কর্মকর্তা-কর্মচারীরা। শাহীন আলম বলেন, গত বুধবার বিকালে অফিসের সামনে সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে গল্প করছিলাম। এ সময় ফোনে সাইফুল বলে উঠেন, শাহীন আমার সামনে আছে। তখন রিয়াদ আমার সঙ্গে কথা বলতে চাইলে ফোন ধরতেই গালমন্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে কিছুক্ষণের মধ্যে ২০-২৫ জনকে নিয়ে রিয়াদ আমাদের কাছে আসেন। এরপর রিয়াদের উপস্থিতিতে আমাকে মারধর করা হয়।
ইউএনও কার্যালয়ের কর্মচারীকে যুবদল নেতার মারধর, প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার ভোরে সিলেট কানাইঘাটের সীমান্ত এলাকায় ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম সাহেদ মিয়া। বিজিবি জানায়, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।
সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলি, বাংলাদেশি যুবক নিহত
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দপ্তরটি এআই ব্যবহার করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সমর্থক হিসেবে বিবেচিত বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করছে। এআই চালিত ‘ক্যাচ অ্যান্ড রিভোক’ প্রচেষ্টায় হাজার হাজার স্টুডেন্ট ভিসাধারীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এআই-সহায়তা পর্যালোচনার অন্তর্ভুক্ত থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পদক্ষেপ নিয়েছেন। রুবিও লিখেছেন, ‘যারা হামাসসহ অন্যান্য সংগঠনগুলোকে সমর্থন করে তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৭ অক্টোবর হামাসের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করা হবে।
হামাসকে সমর্থনকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র
জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA-এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের সামরিক অভিযান ১৯৬৭ সালের পর সবচেয়ে বড় ফিলিস্তিনি বাস্তুচ্যুতির কারণ হয়েছে। জেনিন, তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবির ধ্বংস হয়ে হাজারো মানুষ গৃহহীন হয়েছে, এবং বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০,০০০ মানুষ পালাতে বাধ্য হয়েছে। জাতিসংঘ পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যায়িত করেছে এবং ইসরাইলি বাহিনীর ক্রমাগত অভিযানে বাস্তুচ্যুতি, ঘরবাড়ি ধ্বংস ও অবকাঠামোর ক্ষতির ব্যাপারে সতর্কতা জারি করেছে।
১৯৬৭ সালের পর পশ্চিম তীরে সবচেয়ে ভয়াবহ অভিযান চালাচ্ছে ইসরাইল, ব্যাপক বাস্তুচ্যুতি
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৮৬টি। তবে ২০১৬ সালে এই তালিকায় রেকর্ড ৩৭৬ জন মনোনয়ন পেয়েছিল। নোবেল আইন অনুসারে, প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন, চলতি বছর এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, ‘তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়।’
নোবেল শান্তি পুরস্কার মনোনয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় ট্রাম্প
মাগুরার নিজনান্দুয়ালীতে ধর্ষণের শিকার হওয়া আট বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার। সে ঢামেকে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে পুলিশ আটক করেছে। এরমধ্যে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। শিশুর চাচা বলেন, ভুক্তভোগী তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। শনিবার সে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়।
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, মৃত্যুর খবর গুজব
প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অর্থনৈতিক সুবিধা লাভের অভিযোগে সম্প্রতি জাতীয় সংসদে দুটি পৃথক দলের অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হয়েছে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর সরকার। এতে সরকার রক্ষা পেলেও আগামী সপ্তাহে নিজেদের ডাকা সম্ভাব্য আস্থা প্রস্তাবে ভরাডুবির সম্ভাবনা রয়েছে। এর আগে পর্তুগালের জাতীয় সংসদের একটি দল পিসিপি সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আহ্বান করলেও বুধবার সংসদের অন্যতম প্রধান দুটি দল সোশ্যালিস্ট পার্টি এবং শেগা পার্টি ভোটদানে বিরত থাকার কারণে এ অনাস্থা প্রস্তাব ভেস্তে যায়। গত সপ্তাহে শেগা পার্টিও একইরকম প্রস্তাব এনেছিল সংসদে এবং সেটিও ভেস্তে যায়। এর প্রেক্ষিতে বর্তমানে সরকারে টিকে থাকলেও সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সাংবিধানিক নিয়ম অনুযায়ী আস্থা প্রস্তাব আহ্বান করেছেন।
পতনের দ্বারপ্রান্তে পর্তুগালের ক্ষমতাসীন সরকার
মঙ্গলবার ফারাক্কায় জল পরিমাপের পর বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বৈঠকে বসে ভারত ও বাংলাদেশের যৌথ কমিটির প্রতিনিধিদল। এই বৈঠকে গঙ্গার জলবন্টন চুক্তি অনুযায়ী জল ভাগাভাগি নিয়ে কথা হয়। ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা কম জল পাওয়ার কারণে কী কী সমস্যা হয় নিয়েও কথা হয়। শুক্রবারও হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব মোহাম্মদ আবুল হোসেন ফারাক্কাতে ডিডাব্লিউকে জানিয়েছিলেন জল বণ্টন নিয়ে সন্তুষ্ট তারা। তবে তিনি এও জানান, এবছর জল প্রবাহ কম থাকার জন্য কম জল পাচ্ছে দুই দেশ। জল কম পেলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেচের সমস্যা হয়। জীববৈচিত্র ও সুন্দরবন অঞ্চলে সমস্যা হয়।
গঙ্গার পানিবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা শুরু
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত-এই খোঁজ নিয়েছিলেন কেউ? তিনি লেখেন, দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ। আজ উল্টোদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ। সবশেষ উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ন, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?
সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না; আগেও না, আজও না, ভবিষ্যতেও না: ফারুকী
শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের হুঁশিয়ারিকে উপেক্ষা করে মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। মিছিলটি বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হরে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও টিয়ারশেল ছুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিপরীতে হিজবুত তাহরীরের কর্মীদেরও ইটপাটকেল ছুঁড়তে দেখা গেছে। এরমধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া
জাতীয় নাগরিক পার্টি থেকে বৃহস্পতিবার তিন নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। জানা গেছে, আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। এরপর হানিফসহ নুরুল হকের গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা এলো।
জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা
বৃহস্পতিবার বিকেল চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া একটি বন্য হাতিকে নয় ঘণ্টার চেষ্টায় বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করেছে। বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা (রেঞ্জার) আনিসুজ্জামান বলেন, মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না। তিনি বলেন, প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হয়েছি। চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান।
২২ ঘণ্টা পর কাদায় আটকে পড়া হাতি উদ্ধার
বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ চেয়ে বুধবার বিক্ষোভ কর্মসূচি এবং আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এ উদ্ভূত পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ওটা আমার কিছু করার নেই। বিএসইসির চেয়ারম্যান আছেন, উনি দেখবেন। ওনাকে সব দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, যার যেটা করার করুক। প্রতিষ্ঠান কীভাবে চলবে তারাই জানে। অনেকেই তো কর্মবিরতি পালন করছে। বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে সরকারের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের বলেছেন, যে কাজটা করে যাচ্ছি, সেটা যেন করে যাই, আরও জোরদার করি। তিনি বলেন, মাথা নত করা যাবে না।
কর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টিউটোরিয়াল প্রেজেন্টেশন এবং পরীক্ষার সময় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখার নিয়ম রয়েছে। তবে, অনেক নারী শিক্ষার্থী এই নিয়ম মানতে চান না। ফলশ্রুতিতে ঢাবির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা ও নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো বলা হয়, ‘ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে।
ঢাবির নারী শিক্ষার্থীদের পরিচয় শনাক্ত করা হবে নারীদের দিয়ে: ঢাবি প্রশাসন
শুক্রবার সকালে ডিএমপির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বায়তুল মোকাররমে পূর্বঘোষিত কর্মসূচি পালনের ‘পরিকল্পনার সময়’ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)। এর আগে হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় ডিএমপি। বৃহস্পতিবার রাত বারোটার পর উত্তরা পশ্চিম থানার সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীতে হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার
দ্য হিন্দু সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যে সরকারি সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও বাংলাদেশ ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। এ ছাড়া বৈঠকে বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক নানা ইস্যু ভারতীয় ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় স্থান পেয়েছে। কিন্তু বাংলাদেশ বিষয়ে কী আলোচনা করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভারতের পরররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
সমসাময়িক বিষয়াবলী নিয়ে শুক্রবার (৭ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শুক্রবার বিকাল ৩টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সমসাময়িক বিষয়াবলী নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকায় নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ১টি এক নলা বন্ধুক, ১টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
কুতুবদিয়ায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কল্যাণপুরের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন ইসলামী মনোভাবাপন্ন সরকার বিরোধী যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকস, ডিএমপি সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।
সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
যশোরের শার্শা খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের সব ধরনের পদ স্থগিত করেছে জেলা বিএনপি। অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করেছেন রুহুল কুদ্দুস। তিনি এ সময় কেঁদে ফেলেন। তার দাবি, চাল লুটের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ১৫৫ বস্তা চাল পরিবহনে থাকার সময় রাস্তায় আটকিয়ে লুট করার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
চাল লুটের অভিযোগ অস্বীকার করে কাঁদলেন রুহুল কুদ্দুস
মার্কিন শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। এর আগে বুধবার মার্কিন কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে প্রথম ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি এপ্রিলের ২ তারিখ থেকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাদের সঙ্গে একই সুর তুলেছে কানাডা ও মেক্সিকোও। ট্রাম্পের এমন নীতিতে বিশ্ব কার্যত একটি বাণিজ্য যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে মত বিশ্লেষকদের। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন
সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন নিরাপত্তাকর্মী। লাতাকিয়া প্রদেশে সংঘর্ষের এই ঘটনায় ওই অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে। সানা জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পর ‘বিশাল সামরিক শক্তি বৃদ্ধি করে’ সরকারি সেনারা জাবলেহ শহরের দিকে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে সিরিয়া-ভিত্তিক স্টেপ সংবাদ সংস্থা জানিয়েছে, সরকার-সমর্থিত বাহিনী ‘প্রায় ৭০ আসাদ অনুগত সাবেক সরকারি যোদ্ধাকে হত্যা করেছেন এবং ২৫ জনেরও বেশি যোদ্ধাকে আটক করা হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র সমর্পণের আহ্বান করেছে।
সিরিয়ায় আসাদপন্থিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, নিহত ৪৮
বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সফররত মিস ইউনিভার্স- ২০২৪ ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ভিক্টোরিয়া কিয়ার থেইলভিগ ও তার দল আমাদের দূতাবাসে এলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি মেক্সিকোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ডেনমার্কের প্রথম মিস ইউনিভার্স হিসেবে বিজয়ী হন। তিনি আরও লেখেন, ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশে জনহিতকর কার্যক্রমে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন।
ভিক্টোরিয়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবেন: মুশফিকুল ফজল আনসারী
বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। এক বিবৃতিতে বলা হয়, গত ৫ তারিখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। এতে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার গণঅভ্যুত্থানের হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় আসামী মোস্তাকিম (২০) এবং চুরি ও চাঁদাবাজির অভিযোগে আব্দুল কাদের পাপ্যু (৩২) নামের আসামিদের গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, ১৪ আগষ্ট যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় গণঅভ্যুত্থানকালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী ধারালো অস্ত্র, রড এবং লাঠি-সোটাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি হামলা করে। এসময় ভিকটিম মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখে। পরবর্তীতে ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় সাইদুল মারা যায়। এই হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে হত্যা: মামলার আসামি গ্রেফতার
বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা আমিনুল হক বলেন, একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আইন নিজের হাতে নিচ্ছে। তিনি বলেন, আজকে দেশের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে পাড়া মহল্লায় অনৈতিক কাজ করে একটা বিশৃঙ্খলা চলছে। এটা আমরা কামনা করি না। আরও বলেন,সেই বিশৃঙ্খলার কারনে বাংলাদেশের মানুষের আইনের প্রতি যে আস্থা ও বিশ্বাস ছিল, এটা আস্তে আস্তে ভেঙ্গে যাচ্ছে এবং এর দায়দায়িত্ব কিন্তু এই সরকারকেই নিতে হবে। বিএনপি নেতা বলেন, আজকে লেবু কিনতে গিয়েও মানুষ হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে আওয়ামী সিন্ডিকেট এখনও রয়েছে। এই সময় তিনি বলেন, দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন দরকার।
মব জাস্টিসের নামে দেশে অরাজকতা ছড়াচ্ছে একটি গোষ্ঠী: আমিনুল হক
১৯৫৭ সালে যাত্রা শুরুর পর থেকে সিনেমার উন্নয়নে এফডিসি কাজ করলেও একটা দীর্ঘ সময় ধরে স্থবির হয়ে পড়েছে। এখন রাজনীতি হয়, সিনেমার উন্নয়ন নয়। আওয়ামী লীগের আমলে প্রতিষ্ঠানের দায়িত্বে যারাই দায়িত্বে ছিলেন, কেউই সিনেমার উন্নয়নে সঠিক ভূমিকা পালন করেননি বলে অভিযোগ সিনেমাসংশ্লিষ্টদের। আওয়ামী শাসনামলে ২০১৮ সালে এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোর ভেঙে ৯৪ কাঠা জমির ওপর বহুতল কমপ্লেক্স নির্মাণ প্রকল্প চালু হয়। প্রযোজকদের মতে, বহুতল ভবন নির্মাণের আগে সরকারের উচিত ছিল প্রেক্ষাগৃহগুলোর দিকে নজর দেওয়া। এফডিসিতে নিয়োগ পেয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি। এতে প্রতিবাদের আওয়াজ তুলেছে বৈষম্যবিরোধীরা। নতুন নিয়োগপ্রাপ্ত এমডি একজন ফ্যাসিস্টের দোসর বলে দাবি তাদের।
সিনেমার উন্নয়নের চেয়ে বাণিজ্য নিয়ে বেশি ব্যস্ত এফডিসি
চট্টগ্রামের লোহাগাড়ায় তিনটি ইটভাটায়—আইবিএম, এনবিকে ও এনবিএম—সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা হামলা চালায়, কারণ মালিকরা চাঁদা দিতে অস্বীকার করেন। মুখোশধারী ও ভারী অস্ত্রধারী হামলাকারীরা মোটরসাইকেলে এসে ২০ জনের বেশি শ্রমিককে মারধর করে, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইটভাটার মালিক জানান, পাহাড়ি সন্ত্রাসীরা ১৫ দিন ধরে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করছিল। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলার ফলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
লোহাগাড়ায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজির জেরে ইটভাটায় হামলা, আহত ২০
বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, ‘তাদের জন্য বড় আশার জায়গা ছিল আসলে আমরা কী বলি, আমরা কী করতে পারি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয়, তারা হয়ত আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম।’ ভলকার তুর্ক বলেন, ‘অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে আমাকে তাৎক্ষণিকভাবে বললেন, আপনি কি একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন, এবং যা ঘটেছে, তা তদন্ত করতে বললেন। আমরা এগুলোই করেছিলাম। এজন্য বাংলাদেশের ছাত্ররা কৃতজ্ঞতা জানিয়েছেন বলেও জানান তিনি।
গণঅভ্যুত্থানে দমনপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম: ভলকার তুর্ক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম সাদ্দাম জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে বলেন, তাদের ভূমিকা বিপ্লবের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ববিদ্যালয়ে এক ইফতার মাহফিলে তিনি মূলধারার গণমাধ্যমকে স্বার্থসিদ্ধির হাতিয়ার এবং হলুদ সাংবাদিকতা ছড়ানোর জন্য অভিযুক্ত করেন। সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রীয় নীতির দাবি জানিয়ে তিনি ব্যক্তিস্বার্থের চেয়ে সম্প্রদায়ের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নৈতিক সাংবাদিকতা ধর্মীয় মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।
জুলাই বিপ্লবে ক্যাম্পাস সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করলেন শিবির সেক্রেটারি
ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে ছাত্রদল কর্মীদের উদ্যোগে ছিনতাই হওয়া টিভিএস এপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সামনে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা তাদের ধাওয়া করে, ফলে ছিনতাইকারী মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় ছাত্রদল নেতা আবু বক্কর সিদ্দিক সুমন ও আনিসুর রহমান মানিক-এর তত্ত্বাবধানে পুলিশ মাধ্যমে প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
ঢাকায় ছাত্রদল কর্মীদের তৎপরতায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতের বিভিন্ন শহরে, বিশেষ করে কলকাতায়, আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তারা সন্ত্রাসী, চোরাচালানকারী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন অশান্তি সৃষ্টির জন্য। প্রায় ৪৫,০০০ নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন এবং ডিজিটাল মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা এবং আসন্ন নির্বাচন বানচাল করতে চায়। প্রাক্তন মন্ত্রীসহ শীর্ষ নেতারা কলকাতা ও দিল্লিতে অবস্থান করে ক্ষমতা পুনরুদ্ধার এবং চলমান বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছেন।
ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত: ভারতে আশ্রিত পলাতক আওয়ামী নেতারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে
জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে থাকা চার শিক্ষক-কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে রুয়েট। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আন্দোলন দমনে সংশ্লিষ্টতা এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে রুয়েট সিন্ডিকেট। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা ও রুয়েটের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা; প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী ও রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম রহমান নিবিড় এবং পদার্থবিদ্যা বিভাগের ডাটা প্রসেসর ও কর্মচারী সমিতির সাবেক সভাপতি মো. মহিদুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী প্রকৌশলী রুয়েট ছাত্রলীগের সাবেক আহবায়ক হারুন অর রশিদকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তাকে বরখাস্ত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ সরকার প্রধান হয়েছেন। তার কাছ থেকে সব সময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের ভেতরেও কিছু বিএনপিবিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপি যদি কারও নামে সুপারিশ করে তাহলে উনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হন। তিনি বলেন, অনেকেই ভুলে গেছে বেগম জিয়ার সংগ্রাম, ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের ত্যাগ। রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। সংস্কার নির্বাচিত সরকার করবে বলেও মন্তব্য করেন।
‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী’
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ‘আবু সাঈদ হত্যা মামলায় সবচাইতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এটা বিচার বিচার যেন ফেল না করে সেজন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে। যেই শহিদদের পোস্টমর্টেম করা হয়নি সেই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে বলেন, অনেক মামলা হয়েছে যেখানে ৫ আগস্টের পরে যথাযথভাবে মামলা রুজু হয়নি। একই ঘটনায় কয়েকটি মামলা হয়েছে, আবার শহিদের ঘটনায় আমরা পোস্টমর্টেম করতে পারিনি। যেখানে কবর দিতেই পারেনি সেখানে হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত করা অকল্পনীয়। এসব মৃত্যুর সুবিচার ও ন্যায়বিচার দিতে হলে আমরা যদি আইনের প্রতি অক্ষরের দিকে চিন্তা করি যে ময়নাতদন্ত প্রতিবেদন নেই তাহলে এ জাতির প্রতি, আন্দোলনের প্রতি, শহিদদের প্রতি আমরা হয়তোবা ন্যায়বিচার করতে পারব না।
আবু সাঈদ হত্যা মামলার তদন্তে সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে: আইজিপি
ঢাকার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করে আগামী দিনে উন্নয়ন অংশীদারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সামনের পথ স্পষ্ট; একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তন।’ রোববার সন্ধ্যায় এই আয়োজনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি হেড অব মিশন জন ড্যানিলোভিচ, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, ভারতের হাই কমিশার প্রণয় কুমার ভার্মা, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আশা ফখরুলের
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বহির্বিশ্বের চেয়ে বাংলাদেশের ভ্যাট ট্যাক্স আদায় কম। তাই বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে। বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা বাড়ছেই। দেশের উন্নয়নে রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। রহমান আরও বলেন, দেশে ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। উন্নত বিশ্বের ইউরোপ ৪৫%, আমেরিকা ৩৫℅, জাপান ২৪℅ ট্যাক্স আদায় করলেও বাংলাদেশের ৭% এর সামান্য বেশি আদায় হচ্ছে। অনলাইনে রিটার্ন জমাকে সহজতর করা হচ্ছে বলে তিনি অভিযোগ থাকলে অনলাইনে করতে বলেন।
বাংলাদেশ ঋণগ্রস্ত জাতি হয়ে যাচ্ছে: এনবিআর চেয়ারম্যান
ইউক্রেনের ইস্যুতে রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের তীব্র সমালোচনা করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। এমনকি ট্রাম্পের আচরণ একপাক্ষিক বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ওয়েভার বলেন, ট্রাম্প যা করছেন তা পুরোপুরি ইউরোপের বিপরীতে। সে আসলেই একটা গুন্ডা। ইউক্রেনের প্রতি বেলজিয়ামের অকুণ্ঠ সমর্থনের কথ জানিয়েছেন ওয়েভার। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও বজায় রাখবেন । ওয়েভার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর ঐতিহাসিক গুরত্বপূর্ণ মিত্র। একজন প্রেসিডেন্টের জন্য সেটি পরিবর্তন হবে না।
ট্রাম্প আসলেই একটা গুন্ডা: বেলজিয়ামের প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার ইইউ সম্মেলনের শুরুতে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা একা নই। তিনি আরও বলেন, বিশ্বব্যবস্থা ধ্বংস করতে রাশিয়াকে সাহায্য করছেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন ছেড়ে দেওয়ার পর পুরো ইউরোপ আশঙ্কায় ভুগছে। ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইউরোপ স্পষ্টতই একটি হুমকির সম্মুখীন। আমাদের জীবদ্দশায় যা আগে কখনো দেখা যায়নি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্রাসেলসে ২৭ দেশের এক বিশেষ এই বৈঠকেরও আয়োজন করেছেন তারা। আর ইউনিয়নটি প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো এবং নিজেদের সামরিক জোট করার কথা ভাবছে বলে জানিয়েছে।
‘আমরা একা নই’, ইউরোপকে জেলেনস্কির কৃতজ্ঞতা
বৃহস্পতিবার দুপুরে সাভার থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর জানান, সাভারে অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত নারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। কবীর জানান, গত ১ মার্চ সন্ধ্যায় সাভারের নিজ বাসা থেকে উলাইল যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতদের কবলে পড়ে লুৎফর রহমান নামে এক ব্যক্তি। সেসময় দুইজন মহিলা সহ ৭-৮ জন ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা ছিনিয়ে নেয়।
সাভারে ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৭
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৩ মার্চ চার দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের নাম ‘রামাদান সলিডারিটি ভিজিট’। রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানাতে একদিন রোজা রাখবেন অ্যান্তোনিও গুতেরেস। গত বছর মিসর ও জর্ডান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। বাংলাদেশ সফরে চারদিন থাকবেন তিনি। সফরের আনুষ্ঠানিকতা ও কর্মসূচির বিস্তারিত পরে প্রকাশ করা হবে। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন।
ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, রাখবেন রোজা
বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে; যা চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। আর ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদে বেশ কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে। তবে কয়টি বিশেষ ট্রেন চলবে, তা এখনও চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট ১৪ মার্চ থেকে
বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে, ২৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাতসহ মোট ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, ইসমত আরা বেগম, ড. জামাল উদ্দিন আহমেদ, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, ড. আর এম দেবনাথ, মো. আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও অধ্যাপক নিতাই চন্দ্র নাথ প্রমুখ। আবেদনে বলা হয়েছে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে তদন্ত ব্যহত হবে।
২৯৮ কোটি টাকা আত্মসাৎ: আতিউর-বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমাণ গাফলতি দেখলে আবারও আবু সাঈদের মতো বুক চিতিয়ে মীর মুগ্ধের মতো পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে নামবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে অনুষ্ঠানে তিনি শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবার ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ জনকে ১ লাখ টাকা করে চেক হস্তান্তর করেন। গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলায় ৪ জন শহীদ এবং ৮২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই হয়েছে।
বিচারে গাফলতি দেখলে আবারও মাঠে নামবে ছাত্র-জনতা: মীর স্নিগ্ধ
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির নলছিটিতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করার অপরাধে হাওলাদার ব্রিকস নামে একটি ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এসআরবি ব্রিকস নামে একটি ইটভাটার ড্রাম চিমনি ভেঙে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট বিনষ্ট করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক আমিনুল হক উপস্থিত ছিলেন।
কৃষি জমির মাটি ইট ভাটায় ব্যবহার, ২ লাখ টাকা জরিমানা
জন্মনিবন্ধন দিয়েই এখন থেকে প্রবাসীরা পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয়, জন্ম নিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু/রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে।
জন্মনিবন্ধন দিয়েই পাসপোর্ট করতে পারবেন প্রবাসীরা
বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ফেসবুকে ঢাবি শিক্ষার্থী হেনস্থার ঘটনায় তিনি আসামির পক্ষে নিয়ে ফেসবুকে লেখালেখি করেছিলেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা মাজহারুলের সদস্যপদ স্থগিত
বৃহস্পতিবার ‘গণমানুষের ইফতার’ আয়োজনে অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, সমাজে নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়ন ঘটেনি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। তিনি বলেন, আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, ভবিষ্যৎও একসঙ্গে হবে। একসঙ্গে লড়াই করেই আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব। দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে রাখতে, মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন, সড়কে নিরাপদ থাকেন- এই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে বলেও প্রত্যাশা করেন নাহিদ ইসলাম।
নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার যমুনায় সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ড্যানিলোভিচ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে, আর যদি কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদে প্রদত্ত সুপারিশের কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করবে।
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার চাইলে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারও অভিযান চালানোর অধিকার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব হচ্ছে, এটা অস্বীকার করব না। জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না। চৌধুরী আরও বলেন, রমজান ও ঈদ ঘিরে ডাকাতি আর ছিনতাই রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে।
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারও নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাধীনতা পুরস্কার না নেয়ার ঘোষণা দিয়েছেন লেখক গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি গ্রহণ করিনি। এখন অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এ জন্য তাদের ধন্যবাদ। কিন্তু পুরস্কার আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। উল্লেখ্য, এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।
স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর
বৃহস্পতিবার আইসিটি চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আমাদের বীর সন্তানদের ওপর যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, যারা এর আর্কিটেক্ট, মাস্টারমাইন্ড ও সরাসরি জড়িত ছিল সেসব রাঘব বোয়ালকে আমরা ধরব। তাজুল ইসলাম বলেন, লক্ষ্য হলো সত্যিকার অর্থে যারা এই গণহত্যায় পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচার নিশ্চিত করা। গোটা পুলিশ বাহিনী নয়। আইসিটিরতে ৫০ জনের কিছু বেশি পুলিশ সদস্যকে আমরা আসামি করেছি। অথচ বাংলাদেশে ২০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। বলেন, ‘আমরা কনস্টেবল পর্যায়ের কাউকে ধরতে চাই না। যারা হুকুমদাতা মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তার পরবর্তী এরা ছিল তাদের ধরব।
প্রতিষ্ঠান নয়, ব্যক্তির বিচার হবে : চিফ প্রসিকিউটর
বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে যে, জুলাই গণহত্যার বিষয়টি নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো হবে কি না, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যানের সঙ্গে বৈঠকে আইসিসির সঙ্গে সহযোগিতা, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা হয়। জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন আগে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন দেয়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পালিয়ে যাওয়া অপরাধীদের বিচারের আওতায় আনার বিষয়টিও গুরুত্ব পায়।
জুলাই গণহত্যার বিষয় আইসিসিতে পাঠানোর সিদ্ধান্ত শিগগিরই: বাংলাদেশ
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণীয় রাখতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নাম করা হয়েছে। এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহও উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের কাছ থেকে। জুলাই গণ-অভ্যুত্থাণে আগ্রাসন থেকে মুক্তির জন্য এ দেশের তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে এবং অবশেষে আমরা আগ্রাসন শক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি।
আবরার ফাহাদ আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন : আসিফ মাহমুদ
জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর স্বাধীনতা পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৮জন বিশিষ্ট ব্যক্তি। বৃহস্পতিবার একটি সরকারি সূত্র জানিয়েছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি
ইটভাটা বন্ধ করতে গিয়ে কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই, পরিবেশদূষণ হালকা বিষয় নয়, এটি কঠিন অপরাধ মন্তব্য করে উপদেষ্টা রিজওয়ানা হাসান পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘রংপুরে পাহাড় নেই কিন্তু কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে। উপদেষ্টা বলেন, ‘পরিবেশ সংরক্ষণের ৪ ধারায় বলা হয়েছে, কোনো সরকারি সংস্থাকে সহযোগিতার কথা বলা হলে, সেই সংস্থা সহযোগিতা করতে বাধ্য।’ পলিথিনের বিষয়ে তিনি বলেন, ‘পলিথিন একটা নিষিদ্ধ পণ্য। আগামী তিন মাস সপ্তাহে একটি ক্রাস প্রগ্রাম হাতে নিতে হবে।
ইটভাটা বন্ধে সহানুভূতির সুযোগ নেই : উপদেষ্টা রিজওয়ানা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, এ বছর নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। নাহিদ বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমার পর প্রত্যাশা অনুযায়ী হয়নি। অপরদিকে প্রধান উপদেষ্টা বলেছেন এ বছরের শেষের দিকে নির্বাচন হবে। তবে নির্বাচন যখনই হয়, এনসিপি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। তবে বলেন, এর আগে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ।
এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি : রয়টার্সকে নাহিদ
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন, শি জিনপিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওনা দেবেন। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।
চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় হাসপাতাল চত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার সকাল থেকে অভিযানে এনএসআই’র সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ জনের অধিক দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদের সর্বোচ্চ তিন মাস পর্যন্ত জেল প্রদান করা হয়। এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গরিব রোগীরা যৌথবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
ঢাকা মেডিকেল থেকে অর্ধশতাধিক দালাল আটক
জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি ইসিতেই রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়। তিনি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা নিরীক্ষা করছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এদিকে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে কঠোর পথে হাঁটতে চায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা সিইসির দপ্তরে এসে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে।
এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: সিইসি
বুধবার প্রকাশিত জরিপ অনুসারে, নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচণ্ড ধাক্কা খাবে। এখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২৪ আসন, বেনেটের দল ২৪, ইয়েশ আতিদ ১১, দ্য ডেমোক্র্যাটস ১০, ন্যাশনাল ইউনিটি ৯, শাস ৯, ইউনাইটেড তোরাহ জুদাইজম আট, ইসরায়েল বেইতেনু আট, ওজমা ইহুদিত সাত, হাদাশ-তা'ল পাঁচ, রা'ম পাঁচ এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি চারটি আসন জিতবে। প্রধানমন্ত্রীর জরিপে ৩৬ শতাংশ উত্তরদাতা বেনেটকে সমর্থন করেছেন, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে ৩৪ শতাংশ মানুষ। ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুপন্থী জোট মাত্র ৪৮ আসন পাবেন বলা হয়েছে, যেইটা আগের জরিপে ছিল ৫১।
নেতানিয়াহুর পদত্যাগ চায় ৬০ শতাংশ ইসরায়েলি
শারীরিক অবস্থার উন্নতি হওয়াতে বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব। বিকেলে ওয়েস্টিন হোটেলে কূটনীতিকদের সম্মানে দলের পক্ষ থেকে আয়োজিত ইফতারে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, গত ১ মার্চ হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। গুলশানের ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
হাসপাতাল ছেড়ে কূটনীতিকদের ইফতারে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল
বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ। তিনি জানান, ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। ফলত তারা কার্যক্রম চালালে ব্যবস্থা নেওয়া হবে।
হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি
বুধবার এক অভিযানে মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১ বাংলাদেশিসহ ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৈধ পারমিট ছাড়াই কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর পান্ডান পাইকারী বাজারের আশপাশে প্রথম অভিযান চালানো হয়। অভিযানে ২০টি প্রাঙ্গণ পরিদর্শন ও ৬৬ জন ব্যক্তিকে তল্লাশি করে ৩৫ জন বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার রাতে বন্দর বারু পারমাস জায়ায় পরিচালিত অভিযানে নয়টি দোকানঘর প্রাঙ্গণ পরিদর্শন করা হয়। এতে মোট ৬৪ জন বিদেশিকে তল্লাশি করে ৪০ জনকে তদন্তের জন্য আটক করা হয়েছে।
মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসী গ্রেপ্তার
বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটিতে তখন ২০ জন যাত্রী ছিলেন। তবে এতে কেউ আহত হননি। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন দেখা যায়। এ সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বরিশালে গ্রীনলাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
যুক্তরাজ্য সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালিস্তানি স্বাধীনতাপন্থীদের ‘হামলার মুখে’ পড়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা শেষে জয়শঙ্কর যখন চ্যাথাম হাউস থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি তার গাড়ির দিকে দৌড়ে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সামনেই ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। তবে কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে এবং অন্যদের ধরে নিয়ে যায়। এর নেপথ্যে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি হয়েছে।
যুক্তরাজ্যে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতীয় পতাকা
ভারতের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেরও নিয়ন্ত্রণ নেওয়া। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমরা ধাপে ধাপে এগোচ্ছি, ইতোমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মিরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি। তিনি বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। জম্মু-কাশ্মিরের যে অংশটি পাকিস্তান দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা।
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরেরও দখল চায় ভারত
কিছুদিন ধরে ঢাকায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত একসপ্তাহের মধ্যে গুলশানের শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৪ জন। এর পরপরই গাবতলী শাহী মসজিদ বস্তি ও ভাসানটেকে আবুল বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে সতর্কতামূলক নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরমধ্যে সিসিটিভি মনিটরিং, উচ্চ সংবেদনশীল এলাকায় সীমিত প্রবেশাধিকার, অস্বাভাবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও ইলেকট্রনিক লোড ভারসাম্য রাখার নির্দেশনা অন্তর্ভুক্ত।
রাজধানীতে বাড়ছে অগ্নিদুর্ঘটনা, সেনাবাহিনী সচেতন নির্দেশনা দিয়েছে
এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে আলাদা কমিশনের অধীনে নেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এজন্য আন্দোলনে যেতে পারে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। ইতোমধ্যে এনআইডি নিয়ে সরকারের নেওয়া উদ্যোগের বিরুদ্ধে সিইসি এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হয়েছেন তারা। তারা বলেছেন, এতে যদি কাজ না হয় প্রথমে অর্ধবেলা কর্মকর্তা বিরতিতে যাবো, এরপর পূর্ণ বেলা। তাও না হলে সারাদেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব। জানা যায়, জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখতে আন্দোলনে নামছেন কর্মকর্তারা
এনসিপি'তে যোগ দিয়েছেন নুরুল হকের দলের অন্তত ২০ জন নেতাকর্মী। নুরুল হক দাবি করছেন, এই নেতাদের নানা প্রলোভন দেখিয়ে দলে ভেড়ানো হয়েছে। কয়েকজনকে ‘১০ কোটি টাকা’ ও ‘এমপি’ করার প্রলোভনও দেখানো হয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যায়িত করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। এছাড়া নুর এক সংবাদ সম্মেলনে এনসিপির সাথে সম্পৃক্ত হবে এমন দোহাইয়ে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগে দাবি করেছিলেন। কিংস পার্টির অভিযোগ তুলেন তিনি। এনসিপির আবদুল হান্নান মাসউদ জানিয়েছিলেন, নুর তার নিজের দল বিলুপ্ত করে নতুন দলে যোগ দিতে চান।
১০ কোটি টাকা ও এমপি করার প্রলোভন দেখিয়ে তার দল থেকে লোক ভিড়িয়েছে এনসিপি: নূর
ইসরায়েলি পার্লামেন্ট অধিবেশন চলাকালে ৭ অক্টোবরে হামলার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ ধস্তাধস্তির ভিডিও শেয়ার করেছেন। আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশের চেষ্টাকে ঘিরে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়। তারা নেতানিয়াহুর বক্তৃতাকালে পৃষ্ঠ প্রদর্শন করে প্ল্যাকার্ড তুলে ধরেন। এনজিওটিতে হামলায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
ইসরায়েলের পার্লামেন্টে ৭ই অক্টোবর হামলায় ক্ষতিগ্রস্তদের প্রবেশ ঘিরে ধস্তাধস্তি, আহত ২
আওয়ামী সমর্থক শিল্পীরা গণঅভ্যুত্থানের সময় জুলাই গণঅভ্যুত্থানের নির্মমতায় শেখ হাসিনাকে সমর্থন করে আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে। ৫ আগস্ট পরবর্তীতে গ্রুপটার বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হলে ধরে নেওয়া হয় গ্রুপটি বন্ধ হয়ে গেছে। সম্প্রতি অভিনেত্রী সোহানা সাবা জানালেন, এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি। গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সাংসদ-অভিনেতা ফেরদৌস, রিয়াজ, সাজু খাদেম ও শামীমা তুষ্টি। গ্রুপে যুক্ত ছিলেন জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, চন্দন রেজা, শুভ্র দেব, মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
আওয়ামী শিল্পদের 'আলো আসবেই' গ্রুপ বন্ধ হয়নি, চলছে অটো ইনভাইট: সোহানা সাবা
বৃহস্পতিবার সকালে রংপুরে এক কর্মশালায় আইজিপি বাহারুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি না হলে জাতি ক্ষমা করবে না। মামলাগুলো সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যদি নিষ্পত্তি না করা হয় এবং মানুষ যদি ন্যায়বিচার না পায়, তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। এ জন্য সবার একটি সম্মিলিত প্রয়াসের দরকার। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে ও সরিয়ে দিয়ে পুলিশ বাহিনীকে স্বগৌরবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে তিনি পুলিশকে কাছে টেনে নেওয়ার অনুরোধ করে নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।
জুলাই অভ্যুত্থানের মামলাগুলো নিষ্পত্তি না হলে জাতি ক্ষমা করবে না: আইজিপি
বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত। মামলার অপর আসামিরা হলেন তারেক রহমানের তৎকালীন এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, সাদাত সোবহান ও আবু সুফিয়ান।
ঘুষ লেনদেনের মামলায় জামিন পেলেন বাবর
দুদকের অর্থপাচার মামলায় ৭ বছরের দণ্ড থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। মামলায় অভিযোগ করা হয়েছিল, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি টাকার অধিক নেন। এর থেকে একটা অংশ তারেক রহমান ভোগ করেন।
অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও আল মামুন
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে শহীদ আবরারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন। এরপর কুষ্টিয়া শহরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত আবরার ফাহাদ স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন উপদেষ্টা।
আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আসিফ
ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, না হলে জরিমানা ও রুট পারমিট বাতিল করা হবে। সদরঘাট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা হবে এবং রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল নিষিদ্ধ থাকবে। লঞ্চের ফিটনেস পরীক্ষাও তাৎক্ষণিকভাবে শুরু হবে। নিয়ম লঙ্ঘন বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা, এমনকি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা ও রুট পারমিট বাতিল হবে
রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে হেয় এবং অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর যৌথ হাইকোর্ট আগামী ১৮ মার্চ তাকে আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন। শিশির মনির বলেন, গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব, রেঞ্জ ডিআইজির সমমর্যাদায় নিচে আনা হয়েছে। অথচ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে প্রধান বিচারপতির স্থান অনেক উপরে।
প্রধান বিচারপতি ও বিচার বিভাগকে অসম্মান, স্বরাষ্ট্র সচিবকে তলব
ঢাবি ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাবি কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে জামিন দিয়েছেন আদালত। এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন পুলিশ। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ৫ মার্চ দুপুরে রাজু ভাস্কর্যের সামনে মোস্তফা আসিফ বাদীর সামনে এসে তিনি পর্দা করেননি কেন বলে প্রশ্ন করেন। তার ওড়না ঠিক নেই কেন–এরকম প্রশ্ন করাসহ আরও কুরুচিপূর্ণ কথা বলে তাকে হেনস্তা করেন। তখন প্রক্টরকে কল দিতে চাইলে আসামি দৌড়ে পালিয়ে যান। তারপর প্রক্টর আসামিকে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
ঢাবি ছাত্রীকে হেনস্তা, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আসামির জামিন
বুধবার মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন সুন্দরবনের দুবলারচরের আলোরকোল সাগরে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ এর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা (৯৯৯) থেকে জানা যায়, একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। এ তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড পশ্চিম জোনের ৪ সদস্যের কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকল বোটটির ১৩ জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। জানা যায়, বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করে।
সমুদ্রে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি গোলাবর্ষণে গত ৪৮ ঘণ্টায় চারজন ফিলিস্তিনি এবং আগে আহত আরেক ফিলিস্তিনি মারা গেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের মাধ্যমে ১৫ মাসের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের অবসান ঘটে। এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ।
গাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ৩০ লাশ, নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৫০
মানবাধিকার লঙ্ঘনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ১৫টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। ইতোমধ্যে ছয়টি কমিশন রিপোর্ট জমা দিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের রিপোর্টের সঙ্গে সেগুলোর মিল আছে। সেগুলোর বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার অফিসের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার ‘চার্টিং দ্য পাথ ফরোয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধকার হাইকমিশনার ভলকার টুর্ক উপস্থিতিতে তিনি এসব বলেন। অনুষ্ঠানে সাংবাদিক ডেভিড বার্গম্যানের তৈরি ‘যাত্রাবাড়ী: অ্যান এভিডেন্স টু ম্যাসাকার’ শীর্ষক তথ্যচিত্র দেখানো হয়।
বাংলাদেশ ঘনিষ্ঠভাবে জাতিসংঘ মানবাধিকার অফিসের সঙ্গে কাজ করবে: আইন উপদেষ্টা
ঢাবির এক নারী শিক্ষার্থীকে তার পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির মুক্তির দাবিতে মধ্যরাতে শাহবাগ থানায় জড়ো হন একদল লোক। প্রায় ৮ ঘণ্টা সেখানে অবস্থান শেষে সকাল সাড়ে ৯টার দিকে তারা থানা এলাকা ছেড়ে যান। শাহবাগ থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবকে (২৫) আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পোশাক নিয়ে রাস্তায় হেনস্তা করার কারণে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্ণবকে শাহবাগ থানায় হস্তান্তর করে। তিনি ঢাবি কেন্দ্রীয় গ্রন্থাগারে বুকবাইন্ডারের কাজ করেন। ভুক্তভোগী জানিয়েছেন, সে আমাকে হুট করে রাস্তায় দাঁড় করায় দিয়ে বলেছে আমার ড্রেস ঠিক নাই, পর্দা করি নাই ইত্যাদি ইত্যাদি এবং তার আচরণ খুবই অ্যাগ্রেসিভ ছিল।
ঢাবি শিক্ষার্থীর পোশাক নিয়ে হেনস্থা করার অভিযোগে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে
বৃহস্পতিবার বিবিসি প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানে প্রফেসর ইউনুস বলেছেন, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকারের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিচালনার ক্ষেত্রে তার পূর্ব ধারণা ও পূর্ব অভিজ্ঞতা, কোনোটাই ছিল না। ফলত চমকে গিয়েছিলেন। তিনি বলেন, নতুন সরকারের আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।
লীগকেই সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন করতে চায় কি না, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না: ইউনুস
অন্যান্য দেশের নাগরিকদের মতো যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে। তবে, দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ নিজ নাগরিকদের ফেরত নিতে রাজি। তবে, ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, সেইটার অনুরোধ রেখেছে, এবং সম্মতি পেয়েছে।
অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
বুধবার রাত আটটার দিকে মগবাজারে অস্ত্রের মহড়া দেওয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এক ‘অস্ত্রধারী’ ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গণপিটুনিতে আহত মাহফুজুর রহমান শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ বলেছে, রাত আটটার এ ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অভিযান শুরু করেছে। এখনো অভিযান চলছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তার স্বজনদের জিম্মায় দেওয়া হয় বলেও জানান তিনি।
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘অস্ত্রধারী’ ব্যক্তিকে গণপিটুনি
বুধবার রাতে মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটকের দশ ঘণ্টা পর বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদেরকে আটক করেছিল মিয়ানমারের নৌবাহিনী। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়। পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় মিয়ানমার নোবাহিনী। এরপর তাদের ছেড়ে দেয়।
মিয়ানমারে থেকে ফিরলেন ৫৬ বাংলাদেশি জেলে
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন শতাধিক নারী। এতে স্থানীয় বাসিন্দারাও সংহতি জানিয়ে যোগ দেন। তারা বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (২০০৫) কঠোর বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, সর্বজনীন ধূমপান নিষিদ্ধ করা হোক। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তারা দাবি করেন, লালমাটিয়া এলাকায় মাদকের অবাধ বিস্তার ঘটছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, যা শিশু-কিশোরদের বিপথগামী করছে।
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে নারীদের মশাল মিছিল
হামাসের উদ্দেশ্যে ‘শেষ সতর্কতা’ জারি করেছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। এতে হামাস নেতাদের গাজায় আটক থাকা সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে এবং গাজা ছেড়ে চলে যেতে বলেছেন। তিনি লিখেছেন গাজার জনগণের উদ্দেশ্যে, আপনাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে, কিন্তু আপনারা যদি জিম্মিদের আটকে রাখেন তাহলে তেমনটি হবে না। যদি আপনারা তেমন কিছু করেন, তাহলে আপনি মৃত! এদিকে ৯৭ সালের পর এই প্রথম ট্রাম্প প্রশাসন হামাসের সাথে বৈঠক করেছে। অপরদিকে ইসরাইল গাজা অবরোধ করে ত্রাণ ও খাদ্য সংকট তৈরি করেছে।
জিম্মিদের মুক্তি না দিলে গাজাবাসীর ভবিষ্যৎ সুন্দর হবে না: ট্রাম্প
বরগুনার চাষিদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে এক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা জহিরুল ইসলামকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। তরমুজ চাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন। পুলিশ বুধবার দুপুরে আসামিকে আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক শরীয়াতুল্লাহ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলনেতা জেলহাজতে
বুধবার দিবাগত রাতে রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারীর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। বৃহস্পতিবার সকালে আদালতে নেওয়া হবে।
আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
জাতীয় দলের মাঠে আর দেখা যাবে না মুশফিকুর রহিমকে। এতে সতীর্থ ও বন্ধুর বিদায়ে আবেগী হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকের অবসরের ঘোষণার পর বুধবার মাঝরাতে ভিডিও বার্তায় তামিম বলেন, আজ এমন একজন ব্যক্তি অবসর নিল যার সঙ্গে আমার অলমোস্ট ২০ বছর বা ২৫ বছর একটা জার্নি। একটা স্ট্যাটাসে আসলে আমি মানুষকে বোঝাতে পারব না যে আমার ফিলিংসটা তার প্রতি। তিনি বলেন, তার সাথে আমার খেলা শুরু অনূর্ধ্ব ১৫ থেকে। কেমনে একটা ছেলে এতটা কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার মনে হয় সে সবটুকুই করেছে। উল্লেখ্য, বুধবার অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।
মুশফিকের অবসর নিয়ে মাঝরাতে তামিমের আবেগী বার্তা
সরকার পতনের সাত মাস পার হলেও কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল মেডিকেলের টিকিটে এখনো মুজিববর্ষের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতা। তারা বলছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো বিভিন্ন অফিস-আদালতে তাদের লোকজন রয়ে গেছে। মঙ্গলবারও হাসপাতালটির জরুরি বিভাগের টিকিটে মুজিববর্ষের লোগো দেখা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগের ছাপানো অনেক টিকিট রয়ে গেছে। যা এখনো বাতিল করা যাচ্ছে না। এছাড়া নতুন টিকিট ছাপানোরও অনুমতি পাওয়া যাচ্ছে না। তাই পুরোনো টিকিট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা।
সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালের টিকিটে মুজিববর্ষের লোগো
বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা যায়। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অংশও একই অভিযোগে থানায় গিয়েছে। একাধিক ভিডিওতে দেখা যায়, সারজিস আলম তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা-পালটা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়। সারজিস বলেন, ছাত্রদলের শাকিলের নেতৃত্বে থাকা টোকাই দুষ্কৃতকারীরা আমার সঙ্গে থাকা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে ৷
সারজিস আলমের ওপর হামলার অভিযোগ, থানায় দুপক্ষ
বুধবার টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেনকে (২৭) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহাদাত। ভুক্তভোগী শাহাদাত জানান, তার ব্যবহৃত মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপভ্যান। এ সময় তিনি প্রতিবাদ করলে পিকআপচালক ও গ্যারেজ মালিকরা একত্রিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় শাহাদাতকে মারধর করে হাতে পিঠে ও মাথায় গুরুতর জখম করা হয়। তিনি এখন চিকিৎসাধীন।
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে জখম
গাবতলীতে শাহী মসজিদের পাশের একটি বস্তিতে গভীর রাতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ফায়ার সার্ভিস অফিসার রাকিবুল হাসান আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে গাবতলীতে অবস্থিত আব্দুল্লাহ বস্তিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। সর্বশেষ তথ্যমতে আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস।
গাবতলী বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ইসরাইলকে বাদ দিয়ে গাজা উপত্যকায় আটক মার্কিন জিম্মিদের মুক্তি নিশ্চিত করার সাথে যুদ্ধের অবসানের জন্য একটি বৃহত্তর চুক্তির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। বুধবার ট্রাম্প প্রশাসনের ‘জিম্মি দূত’ অ্যাডাম বোহেলার দোহায় বৈঠক করছেন। একটি সূত্র এক্সিউসকে জানিয়েছে, আলোচনা চললেও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরনের চুক্তি এখনো হয়নি। এতে আরো বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফের মঙ্গলবার কাতারে যাওয়ার কথা থাকলেও ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি না হওয়াতে সফর বাতিল করেছেন।
নিজেদের জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি ইস্যুতে হামাসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বৈঠক
পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ভারত ভেবেছিল এটা ছয় সাত ঘন্টার একটি সফর। কিন্তু হাসিনা এখনো দেশটিতে অতিথি হিসেবে রয়েছেন। অপরদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ ইস্যুতে চাপ সৃষ্টি করে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, অতিথিকে ফিরিয়ে দেওয়া ভারতের রীতি বিরোধী। প্রত্যর্পণ চুক্তির আওতায় রাজনৈতিক মামলা হিসেবে প্রত্যর্পণ না করার সুযোগ রয়েছে। এদিকে হাসিনাকে রাষ্ট্রীয় প্লাটফর্ম না দিলেও অনলাইনে কথা বলার স্পেস দিয়েছে। তবে মোদি ও দোভাল জরুরি প্রয়োজন ছাড়া দেখা করেন না, অন্যদের সাথে দেখা করার সুযোগ কম। জাতিসংঘের কর্মকর্তা হওয়াতে পুতুলের সাথে থাকতে দেওয়া হচ্ছে না হাসিনাকে।
অতিথিকে ফিরিয়ে দেওয়া ভারতের রীতি বিরোধী: ভারতীয় সাবেক কূটনীতিক
হাসিনার পতনের পর রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই বিপ্লবের বিষয়ে বিদেশে কোনো ন্যারেটিভ তৈরি করা হয়নি, সংস্কারও হয়নি। এজন্যে জসীম উদ্দিনকে দায়ী করা হচ্ছে। আওয়ামী দোসরদের অনেককে তিনি বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন। ফ্যাসিস্ট আমলে জসীম উদ্দিন জনপ্রশাসন পদক পেয়েছেন। গণ-অভ্যুত্থানের কারণে দেশ অগ্নিগর্ভ হলেও জসিম হাসিনা সরকারের অনুগত ছিলেন। ফেসবুকে আওয়ামী লীগ সরকারের পক্ষে পোস্ট দিয়েছেন। হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এবং দিল্লিতে বসে হাসিনার বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের ব্যাপারে তিনি ভারতের ওপর সামান্যতম চাপ সৃষ্টি করতে পারেননি।
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আওয়ামী দোসরদের অনেককে বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন
গত ২৪ ঘন্টায় একনজরে ১৫৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।