Web Analytics

বুধবার প্রকাশিত জরিপ অনুসারে, নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচণ্ড ধাক্কা খাবে। এখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২৪ আসন, বেনেটের দল ২৪, ইয়েশ আতিদ ১১, দ্য ডেমোক্র্যাটস ১০, ন্যাশনাল ইউনিটি ৯, শাস ৯, ইউনাইটেড তোরাহ জুদাইজম আট, ইসরায়েল বেইতেনু আট, ওজমা ইহুদিত সাত, হাদাশ-তা'ল পাঁচ, রা'ম পাঁচ এবং ধর্মীয় ইহুদিবাদী পার্টি চারটি আসন জিতবে। প্রধানমন্ত্রীর জরিপে ৩৬ শতাংশ উত্তরদাতা বেনেটকে সমর্থন করেছেন, অন্যদিকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছে ৩৪ শতাংশ মানুষ। ১২০ সদস্যের নেসেটে নেতানিয়াহুপন্থী জোট মাত্র ৪৮ আসন পাবেন বলা হয়েছে, যেইটা আগের জরিপে ছিল ৫১।

06 Mar 25 1NOJOR.COM

নেতানিয়াহুর পদত্যাগ চায় ৬০ শতাংশ ইসরায়েলি

নিউজ সোর্স

নেতানিয়াহুর পদত্যাগ চায় ৬০ শতাংশ ইসরায়েলি

বুধবার প্রকাশিত ইসরায়েলি টেলিভিশন জরিপ অনুসারে, নির্বাচন অনুষ্ঠিত হলে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ব্যাপকভাবে বিজয়ী হবেন। নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট প্রচণ্ড ধাক্কা খাবে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।