Web Analytics

জাতীয় নাগরিক পার্টি থেকে বৃহস্পতিবার তিন নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিন জনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। জানা গেছে, আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ছিলেন। এরপর হানিফসহ নুরুল হকের গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা এলো।

07 Mar 25 1NOJOR.COM

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা

নিউজ সোর্স

RTV 07 Mar 25

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন ৩ নেতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।