চাল লুটের অভিযোগ অস্বীকার করে কাঁদলেন রুহুল কুদ্দুস
যশোরের শার্শা খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ স্থগিত করা হয়েছে। বুধবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।