Web Analytics

পলাতক আওয়ামী লীগ নেতারা ভারতের বিভিন্ন শহরে, বিশেষ করে কলকাতায়, আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। তারা সন্ত্রাসী, চোরাচালানকারী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন অশান্তি সৃষ্টির জন্য। প্রায় ৪৫,০০০ নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন এবং ডিজিটাল মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করা এবং আসন্ন নির্বাচন বানচাল করতে চায়। প্রাক্তন মন্ত্রীসহ শীর্ষ নেতারা কলকাতা ও দিল্লিতে অবস্থান করে ক্ষমতা পুনরুদ্ধার এবং চলমান বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছেন।

07 Mar 25 1NOJOR.COM

ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত: ভারতে আশ্রিত পলাতক আওয়ামী নেতারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে

নিউজ সোর্স

ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত: নিরাপদ আশ্রয়ে থেকে ষড়যন্ত্রের জাল বুনছে আওয়ামী দুর্বৃত্তরা

ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন শহরে নির্বিঘ্ন আশ্রয়ে থেকে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন। কলকাতার মাটি অভয়ারণ্য বানিয়ে তারা বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করছেন।

এ লক্ষ্যে ঢাকাসহ বিভাগীয় শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, জেলা ও উপজেলা পর্যায়ের তালিকাভুক্ত সন্ত্রাসী, ভাড়াটে কিলার, মাদক ব্যবসায়ী, সোনা কারবারি, সীমান্তবর্তী এলাকার চিহ্নিত স্মাগলার, সশস্ত্র সর্বহারা গ্রুপের সদস্যসহ বিভিন্ন গ্রুপের সঙ্গে এই নেতারা যোগাযোগ রাখছেন। তাদের ইশারায় অশান্ত হয়ে উঠছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। সংক্রিয় হচ্ছে নিষিদ্ধ সর্বহারা গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পসহ পার্বত্য অঞ্চল অশান্ত করার পেছনেও আছে তাদেরই হাত। এসব করতে বিনিয়োগ করছেন বিপুল পরিমাণ অর্থ। যা গত ১৬ বছরে অবৈধভাবে আয় করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।