Web Analytics

হাসিনার পতনের পর রাষ্ট্রদূত জসীম উদ্দিনকে ২৭তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জুলাই বিপ্লবের বিষয়ে বিদেশে কোনো ন্যারেটিভ তৈরি করা হয়নি, সংস্কারও হয়নি। এজন্যে জসীম উদ্দিনকে দায়ী করা হচ্ছে। আওয়ামী দোসরদের অনেককে তিনি বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন। ফ্যাসিস্ট আমলে জসীম উদ্দিন জনপ্রশাসন পদক পেয়েছেন। গণ-অভ্যুত্থানের কারণে দেশ অগ্নিগর্ভ হলেও জসিম হাসিনা সরকারের অনুগত ছিলেন। ফেসবুকে আওয়ামী লীগ সরকারের পক্ষে পোস্ট দিয়েছেন। হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এবং দিল্লিতে বসে হাসিনার বাংলাদেশবিরোধী কার্যকলাপ বন্ধের ব্যাপারে তিনি ভারতের ওপর সামান্যতম চাপ সৃষ্টি করতে পারেননি।

06 Mar 25 1NOJOR.COM

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আওয়ামী দোসরদের অনেককে বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন

নিউজ সোর্স

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন আওয়ামী দোসরদের অনেককে বঞ্চিত কর্মকর্তা অভিহিত করে সুপারিশ প্রণয়ন করেছেন

হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। ড. মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে ২৭তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেন ও সাবেক পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হন। গত ৮ সেপ্টেম্বর নতুন পররাষ্ট্রসচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জসীম উদ্দিনের নাম যুক্ত করা হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।