Web Analytics

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এনআইডি ইসিতেই রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়। তিনি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা নিরীক্ষা করছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। এদিকে, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে কঠোর পথে হাঁটতে চায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তারা সিইসির দপ্তরে এসে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে।

06 Mar 25 1NOJOR.COM

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: সিইসি

নিউজ সোর্স

RTV 06 Mar 25

এনআইডি ইসিতে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে: সিইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।