Web Analytics

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামায়াত-এই খোঁজ নিয়েছিলেন কেউ? তিনি লেখেন, দাড়ি-টুপি-বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ। আজ উল্টোদিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় ‘না’! আগেও না, আজও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ। সবশেষ উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ন, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?

07 Mar 25 1NOJOR.COM

সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না; আগেও না, আজও না, ভবিষ্যতেও না: ফারুকী

নিউজ সোর্স

RTV 07 Mar 25

সব প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না; আগেও না, আজও না, ভবিষ্যতেও না: ফারুকী

দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশে জুলাই এসেছিল বহু মত, বহু পথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।