Web Analytics

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন বলেছেন, ব্যাংককে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তত বাংলাদেশ। ভারতের দিক থেকে ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি। এ বৈঠকটি যদি অনুষ্ঠিত হয়, তাহলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা, সেটি কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি বলেন, ওয়াটার ম্যানেজমেন্টের আওতায় তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনার সম্ভাবনা আছে। আগামী ২ থেকে ৪ এপ্রিল ষষ্ঠ বিমসটেকের শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দেবেন।

25 Mar 25 1NOJOR.COM

ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির ইতিবাচক উত্তরের: পররাষ্ট্রসচিব

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই।’ তিনি আরো বলেন, পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসের কলঙ্কিত দিন। এদিন গণহত্যা শুরু করেছিল পাকবাহিনী। তিনি ৯ মাসের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধা জানান। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নেওয়া ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই প্রচেষ্টা চলমান থাকবে বলেও জানান তিনি। মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সব নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কীভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারেন! এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিবের সফরের কথা তুলে ধরেন।

25 Mar 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থান যে সুযোগ এনেছে তা কাজে লাগাতে চান প্রধান উপদেষ্টা, বলেন, হাসিনার নিষ্ঠুরতা পৃথিবী ছাড়িয়ে গেছে

স্বাধীনতার ৫৩ বছর পরেও জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে এক বাণীতে বলেন, দেশের অগণিত দেশপ্রেমিক শহীদ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি স্মরণ করেন সেসব মা-বোনদের, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আরো বলেন, বারবার ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি জনতার লক্ষ্য পূরণ করতে দেয়নি। তারেক বলেন, জিয়াউর রহমানকে হত্যার পরে বেগম খালেদা জিয়ার সফল ও সার্থক নেতৃত্বে গণতন্ত্র পুণরুদ্ধারের ধারা সূচিত হলেও গণতন্ত্রের শত্রুদের কারণে স্থায়ী ও মজবুত গণতান্ত্রিক কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। তাদের দেশ থেকে খেদিয়ে আবার নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে।

25 Mar 25 1NOJOR.COM

৫৩ বছর পরেও মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি: তারেক রহমান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ সালে আত্মসমর্পণ করেছিলেন শেখ মুজিব, মানুষকে অরক্ষিত রেখে কোনো দিকনির্দেশনা না দিয়ে আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের আগস্টেও তারা তাদের নেতাকর্মীদের রেখে হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেছেন। ৭১-এ স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন জিয়াউর রহমান। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। তিনি বলেন, পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি। যারা হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন, তারা এখন গলা ফুলিয়ে কথা বলছেন। আরো বলেন, গণতন্ত্রে প্রবেশ করতে নির্বাচন লাগবে। নির্বাচন পিছিয়ে দিতে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুতুব তৈরি হয়েছে, সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত হতে দিতে পারি না।

25 Mar 25 1NOJOR.COM

একাত্তরের মতো চব্বিশেও পালিয়েছেন আ.লীগ নেতারা: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির ও রেজাউল করিম এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম জানা গেছে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। একই দিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।

25 Mar 25 1NOJOR.COM

শহিদ ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম শহরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর নগরে রূপান্তরের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন ও বাহন লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিটিআরসির এনটিটিএন লাইসেন্সপ্রাপ্ত বাহন লিমিটেড নগরে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও স্মার্ট প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে কাজ করবে। মেয়র শাহাদাত হোসেন বলেন, চুক্তির মাধ্যমে নগরের ঝুলন্ত তারের জঞ্জাল অপসারণ করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা হবে, যা সৌন্দর্য বর্ধনের পাশাপাশি নাগরিকদের দ্রুতগতির ইন্টারনেট সুবিধা দেবে।

25 Mar 25 1NOJOR.COM

স্মার্ট নগর গঠনে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কে যাচ্ছে চট্টগ্রাম সিটি

হাতিয়ায় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। এক বিবৃতিতে বলা হয়, বিএনপি নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ কর্তৃক ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা নিতে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।

25 Mar 25 1NOJOR.COM

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্রসংগীত শিল্পী ও ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই। বার্ধক্যজনিত ও নানা রোগে ৯৩ বছর বয়সে মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্‌জীদা খাতুন পড়াশোনা করেছেন কামরুননেসা স্কুল, ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তিনি অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

25 Mar 25 1NOJOR.COM

ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন আর নেই

মঙ্গলবার বেলা এগারোটায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন।

25 Mar 25 1NOJOR.COM

ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন। এই গ্রুপ চ্যাটে ইয়েমেনে হুতিদের ওপর বিমান হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। ফলে বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই গোল্ডবার্গ জেনে গিয়েছিলেন, এই হামলা হতে চলেছে। মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেই গ্রুপে দ্য অ্যাটলান্টিক পত্রিকার সাংবাদিক জেফরি গোল্ডবার্গকেও রাখা হয়েছিল। তিনি লিখেছেন, আমার সন্দেহ ছিল এই টেক্সট গ্রুপটা আসল হতেই পারে না। কারণ, আমি ভাবতে পারিনি, জাতীয় সুরক্ষার বিষয়টি নিয়ে মার্কিন নেতৃত্ব সিগন্যালের মাধ্যমে কথা বলবেন।

25 Mar 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের হুতিদের উপর বিমান হামলার গ্রুপ চ্যাট ফাঁস

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরক আইনের একটি মামলায় সোমবার রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর রাত ৯টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট এলাকায় অবস্থিত গোবরচাঁপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর তিনি আত্মগোপনে ছিলেন।

25 Mar 25 1NOJOR.COM

এবার বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ফের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে। একজন বাংলাদেশে চরমপন্থী হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করেন। তবে ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যেকোনো বিষয় কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবেই প্রতিক্রিয়া জানান তিনি।

25 Mar 25 1NOJOR.COM

কূটনৈতিক আলোচনার প্রতি গুরুত্বারোপ করে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেল মার্কিন পররাষ্ট্র দপ্তর

এনসিপি নেতা ও সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অসহিষ্ণু রাজনৈতিক চর্চা আমরা পুনরায় দেখতে চাই না বাংলাদেশে। ২৪ মার্চ ইফতারের পর হাতিয়ায় আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটে। এতে হান্নান মাসউদসহ এনসিপির অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন।

25 Mar 25 1NOJOR.COM

হান্নান মাসউদের ওপর হাতিয়ার বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি: হাসনাত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা সকালে স্বাধীনতা পদক তুলে দেন। এবং জীবিত অবস্থায় যেন স্বাধীনতা পুরস্কার দেওয়া যায় এইরকম নীতিমালার দিকে যাওয়ার তাগিদ দেন।

25 Mar 25 1NOJOR.COM

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কক্সবাজার খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাট থেকে মায়ানমারের আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। নুর মোহাম্মদ নামে পোশাক সরবরাহকারী চক্রের অন্যতম হোতা পালিয়ে যায় এবং গ্রেপ্তারকৃতরা তার নেতৃত্বে এই কাজ করতো বলে র‍্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে। পুলিশ সুপার আ ম ফারুক বলেন, ২৩ মার্চ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জুলাইবিপ্লবের পর কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আরাকান আর্মির কার্যতৎপরতা বৃদ্ধি পেয়েছে। দুষ্কৃতিকারীদের কাছে জব্দ হওয়া আরাকান আর্মির পোশাকগুলো রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছিলো।

25 Mar 25 1NOJOR.COM

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ গ্রেপ্তার ৩

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের ফলে প্রাপ্ত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কোনোক্রমেই বৃথা যেতে দেব না। ১৯৭১ সালে ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বরং ফ্যাসিস্ট ও লুটেরা শাসন কায়েম হয়েছে। তিনি বলেন, মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার পেলে যে আনন্দ, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য; তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে একটা নিয়ম করতে পারি, যাদের মরণোত্তর পুরস্কার দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে যারা জীবিত অবস্থায় আছেন তাদেরকে যেন পুরস্কার দিই।

25 Mar 25 1NOJOR.COM

নতুন দেশ গড়ার সুযোগ পেয়েছি, বৃথা যেতে দেব না: ইউনূস

বৈষম্যবিরোধী নেতাদের মারধর, ক্লাব দখল করে চাঁদাবাজির অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর নেতা মো. নাইম হাওলাদার। অভিযোগ, গত ১৮ মার্চ রাতে বাদী ও তার সংগঠনের কয়েকজন সদস্য অভিযুক্তদের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেন। পরে নুরুল হক নুরু মোবাাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। হামলায় বাদীসহ আরও কয়েকজন আহত হন এবং চিকিৎসা নেন।

25 Mar 25 1NOJOR.COM

চাঁদাবাজির অভিযোগে নুরের বিরুদ্ধে মামলা

মেয়র একরাম ইমামোগলুকে কারাগারে পাঠানো ঘিরে বিক্ষোভ ‘সহিংস আন্দোলনে’ রূপ নিয়েছে। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধীদলকে নিতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এই রাস্তায় নেমে আসার ঘটনায় অবাক হয়েছেন বলেও জানান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, বিক্ষোভ চলাকালীন অন্তত ১২৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সরকার ‘রাস্তায় সন্ত্রাসী কর্মকাণ্ড’ বরদাশত করবে না। বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত পাঁচদিনে এক হাজার ১৩৩ জনকে গ্রেফতার করেছে তুরস্ক কর্তৃপক্ষ।

25 Mar 25 1NOJOR.COM

আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধীদলকে নিতে হবে: এরদোগান

হাইকোর্টের নির্দেশ মোতাবেক কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে চার সপ্তাহের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে দেশটির কেন্দ্রীয় সরকারকে। সুব্রহ্মণ্যম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ জানান রাহুলের বিরুদ্ধে। তার দাবি, ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেওয়া কিছু নথিপত্রে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছেন। ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। সে কথা উল্লেখ করে রাহুলের পাসপোর্ট বাতিলের দাবি করেছিলেন সুব্রহ্মণ্যম।

25 Mar 25 1NOJOR.COM

রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্ক: স্ট্যাটাস রিপোর্ট চাইলেন আদালত

মঙ্গলবার ভোরে ফিলিস্তিনির দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। গাজার যুদ্ধবিরতি গত ১৯ জানুয়ারি শুরু হলেও, ১৮ মার্চ থেকে ইসরাইল হামলা শুরু করে, যা থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৭০০ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত ৪০০ জন নারী ও শিশু। হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আল জাজিরার এক সাংবাদিকও নিহত হয়েছেন ইসরাইলি বর্বর হামলায়।

25 Mar 25 1NOJOR.COM

গাজায় ভোরে ইসরাইলি হামলায় নিহত ১৭ ফিলিস্তিনি

এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সারজিস আলম। তিনি লেখেন, বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কী কী অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে এবং আওয়ামী লীগ কী কী অন্যায়-অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কী হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কী হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। তিনি বলেন, আগে করতে যেটা ১৫ বছর লাগতো এখন ৫ বছরেই হয়ে যাবে। এরপর তিনি সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগর মাসুদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চান।

25 Mar 25 1NOJOR.COM

আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সারজিস

গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসাবে লীগের বিচার করতে হবে। সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। কেউ বলছেন সংস্কার কেউ বলছেন নির্বাচন; অথচ কথা ছিল সংস্কার ও নির্বাচন হবে একসঙ্গে। তিনি আরো বলেন, আন্দোলন সফল হওয়ার পরে, গণতান্ত্রিক রূপান্তরে একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো। তখন সে কাজের মনোযোগের বদলে ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। এখন তো প্রায় দলীয়করণ করার একটা চেষ্টা। এখানে যে জনগণের অবদান আছে, দেশের সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার অবদান আছে সেটা স্বীকৃত স্বীকার্য হিসাবেই থাক।

25 Mar 25 1NOJOR.COM

গণহত্যাকারী দল হিসাবে আ.লীগের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত এসওপি মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করে। আমরা বিপজ্জনক এবং জীবন হুমকিপূর্ণ যাত্রা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছি। যাতে প্রতিটি বাংলাদেশি নাগরিকের নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা যায়। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক আইন-নীতিমালা মেনে অভিবাসনব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। উপদেষ্টা এ সময় থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশগুলোয় বিস্তৃত অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক কাঠামো তৈরির প্রস্তাব করেন।

25 Mar 25 1NOJOR.COM

মানব পাচার রোধে অস্ট্রেলিয়ার সঙ্গে এসওপি মাইলফলক: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে, সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে, জনগণও জানে। নানা গুজব ছড়ানো হচ্ছে; দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। বিভ্রান্ত হওয়া যাবে না। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ। সেনাপ্রধান বলেন, সামনে ঈদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে হবে। তিনি জানান, জাতিসংঘ মহাসচিব শান্তি মিশনের ভূমিকা ও ৫ আগস্ট–পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলেছে, সে বিষয়ে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব।

25 Mar 25 1NOJOR.COM

গুজব–ভুল তথ্য ছড়ানো হচ্ছে, বিভ্রান্ত হওয়া যাবে না: সেনাপ্রধান

হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। সোমবার রাত ১২টায় বাংলামোটর থেকে শুরু হওয়া এই মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়। এনসিপির নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, আবদুল হান্নান মাসউদ বিশ্ব কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। মাসউদের ওপর হামলা জুলাই বিপ্লবের ওপর হামলা। এ হামলা সহ্য করবে না জাতি।

25 Mar 25 1NOJOR.COM

হান্নান মাসউদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

গাজার যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশর। যুক্তরাষ্ট্র ও হামাস প্রস্তাবটি সমর্থন করলেও ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। মিশরের এই প্রস্তাবের মধ্যে মূলত একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যার মাধ্যমে গাজা উপত্যাকা থেকে ইসরাইলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সব বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।

25 Mar 25 1NOJOR.COM

যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাবে’ সম্মত যুক্তরাষ্ট্র-হামাস, নিশ্চুপ ইসরাইল

তুরস্কে কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে। প্রায় দেড় কোটি মানুষ ভোট দিয়েছেন, যাদের ১ কোটি ৩২ লাখের বেশি দলটির সদস্য নন। অবশ্য তিনি একক প্রার্থী ছিলেন। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে বুধবার ইমামোগলুকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে বুধবার রাত থেকে রাজধানী আঙ্কারা, প্রধান শহর ইস্তাম্বুলসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশাসন জানিয়েছে, দেশজুড়ে ১ হাজার ১৩৩ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

25 Mar 25 1NOJOR.COM

তুরস্কে ধরপাকড়ের মধ্যেই ইমামোগলু প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বর্তমান সংবিধানটি প্রশ্নবিদ্ধ, এই সংবিধান একটি দলীয় সংবিধান ছিল, ব্যক্তিকেন্দ্রিক সংবিধান। পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট ছিল। এখন যে সচিবালয়-মন্ত্রণালয়ে বসে যারা বড় বড় কথা বলছেন, তারা সবাই একদলীয় এবং এক ব্যক্তিকেন্দ্রিক সচিবালয়-মন্ত্রণালয় চালিয়ে আসছেন। তিনি বলেন, সেবাভিত্তিক রাজনীতির কথা বলতে হবে। তরুণদের জন্য অবশ্যই শোডাউনের রাজনীতি পরিবর্তন করে দায়িত্বের কথা বলতে হবে। এটা শুধু এনসিপির নয়; সব রাজনৈতিক দলের দায়িত্ব। সামান্তা শারমিন বলেন, ঐকমত্য কমিশনে অনেকেই গণপরিষদ নির্বাচনের বিরোধিতা করেছেন। গণপরিষদ নির্বাচন ব্যতীত বাংলাদেশে আর কোনো নির্বাচন এই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট ধারণ করবে না। এটা কোনো কঠিন বিষয় নয়।

25 Mar 25 1NOJOR.COM

নতুন সংবিধান ও গণপরিষদ হতে হবে: সামান্তা শারমিন

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। স্বাধীনতা-পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশে পতিত স্বৈরাচারের শাসনামলে মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বীরত্বে জাতি স্বৈরাচারের অত্যাচার-নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। রাতে ঢাকাসহ সারা দেশে বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আমি দুঃখভারাক্রান্ত হৃদয়ে স্মরণ ও শ্রদ্ধা করি সেই কালরাতের সব শহীদকে।

25 Mar 25 1NOJOR.COM

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় সরকার: প্রধান উপদেষ্টা

কক্সবাজারের পেকুয়ায় ১১ একর লবণমাঠ দখলে নিতে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে দুই শিক্ষার্থী ও ৮ নারীসহ সহ ১৬ জন আহত হয়েছেন। কালা মিয়া, খুইল্যা মিয়া ও আলী হোসেন গংদের সঙ্গে একই ইউপির মালেক পাড়ার জাফর আলম, আবু তাহের, মনির আহমদ ও আরিফ আহমদ গংদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে একদল অস্ত্রধারী লোক এলোপাতাড়ি গুলি ছোঁড়ে রুপালী বাজার পাড়ায় হাবিব উল্লাহ বাপের বাড়িতে ঢুকে পড়ে। এসময় অস্ত্রধারীর ছোঁড়াগুলিতে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এনজিও কর্মী আবিদের বাড়ি আগুন দিয়ে জালিয়ে দেয়। তারা অন্তত ১৫ রাউন্ড গুলি ছুঁড়ে। আহতদের স্বজনরা বলেন, সকালে মালেক পাড়ার সাইফুল, সুমন, আবু সুফিয়ান, জাবেদ, জায়েদ, সায়েদ, আরাফাত, লিমন, ফরহাদ, লুৎফর, নেওয়াজ, ওয়াহিদসহ ২০ থেকে ৩০ জনের অস্ত্রধারী দুদিক থেকে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

25 Mar 25 1NOJOR.COM

পেকুয়ায় লবণমাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৬

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১ জন নেতাকে গুরুত্বপুর্ণ পদ দেওয়ার অভিযোগ ওঠে। অনুমোদনের ২৪ ঘণ্টা পর পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নবগঠিত ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ বলেন, আমি কখনও ছাত্রলীগ করতাম না; কিন্তু ওই সময়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক কলেজে যারা অ্যাকটিভ ছিল তাদেরকেই কমিটিতে অনুমতি না নিয়ে সরাসরি অ্যাড করে দিয়েছিল।

25 Mar 25 1NOJOR.COM

২২ সদস্যের ১১ পদেই ছাত্রলীগ, পাবনা মেডিকেলের ছাত্রদল কমিটি স্থগিত

সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর উড়োজাহাজে চড়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার পথের অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। এনসিপির নেতৃত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন সোমবার। শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন এবং পথসভা করে বক্তব্য দেন। রাখালদেবীর বাসিন্দা মিলন ইসলাম বলেন, ‘আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সারজিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই চারটি গাড়ি সারজিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি।’ চালক মো. আসিফ বলেন, ‘গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে দেড়শ গাড়ির বেশি হতে পারে। একেকটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে।’ এছাড়া পোস্টারও ছাপানো হয়েছে।

25 Mar 25 1NOJOR.COM

উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ সারজিসের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক ইফতার মাহফিলে বলেছেন, বিএনপি উদারপন্থি ও সব ধর্মের মানুষের দল। দেশে-বিদেশে বিএনপিকে বাংলাদেশের পক্ষের দল হিসেবে অ্যাখ্যায়িত করা হয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো বলেন, ৭১-এর চেতনা এবং ২৪-এর চেতনা এক ও অভিন্ন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গড়তে চাই।

25 Mar 25 1NOJOR.COM

বিএনপি উদারপন্থি ও সব ধর্মের মানুষের দল: প্রিন্স

ছাত্রত্বহীন ছাত্রলীগের নূর ইসলাম নামে এক কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি করা হয়েছে। নতুন সভাপতির এখন ছাত্রত্বও নেই। এতে ছাত্রদলের নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে রামেক ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় রামেকের সাবেক শিক্ষার্থী নূর ইসলামকে। এরপরই তার ছাত্রলীগের এক্টিভিটির বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কমিটি দেওয়ার পর ছাত্রলীগ নেতাদের সঙ্গে নূরের ছবিগুলো আমরাও পেয়েছি। রাতেই আমরা তদন্ত করে দেখেছি। তাকে জোর করে ছাত্রলীগের কয়েকটা প্রোগ্রামে নেওয়া হয়েছিল। পরে দীর্ঘদিন ধরেই সে আমাদের সঙ্গে ছিল।

25 Mar 25 1NOJOR.COM

রামেক ছাত্রদলের সভাপতি হলেন ছাত্রলীগকর্মী

বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে এনসিপি। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সংস্কার এজেন্ডা উচ্চাভিলাষী, কিন্তু প্রয়োজনীয়। এটাও জানি যে বাংলাদেশ প্রস্তুত। বক্তব্যের শুরুতেই গাজায় নৃশংস হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, প্রতিটি দেশ এবং প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তির উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা অন্যতম বড় মানবিক চ্যালেঞ্জ। এই দায়িত্ব কেবল বাংলাদেশের একার নয়, এটি একই সঙ্গে বৈশ্বিক দায়িত্ব। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মর্যাদা, ন্যায়বিচার, পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থের সুরক্ষার ভিত্তিতে সম্পর্ক হতে হবে, আধিপত্যের নয় বলেও জানান তিনি।

25 Mar 25 1NOJOR.COM

সংস্কার এজেন্ডা উচ্চাভিলাষী হলেও প্রয়োজনীয়: কূটনীতিকদের সম্মানে ইফতারে নাহিদ

আহত চার শতাধিক ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে। সমগ্র বাংলাদেশে সর্বমোট ৪ হাজার ২২১ জন আহত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও সর্বমোট ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন।

25 Mar 25 1NOJOR.COM

কুমিল্লা সেনানিবাসে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে। তিনি আরো বলেন,‌ এটার পিছনে কোন মহান উদ্দেশ্য থাকতে পারে না, এটার উদ্দেশ্য একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে, সেইটা!

25 Mar 25 1NOJOR.COM

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ফখরুল

আইসিটিতে মামলা করায় অভিযুক্ত আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান। তিনি বলেন, ‘সংস্কারের আগে কোনো নির্বাচন আমি একজন নাগরিক ও শহীদের মা হিসেবে চাই না। আমার কাছে মনে হয় না অন্য একটি সরকার এলে এসব হত্যাকাণ্ডের বিচার হবে। আমি এখন আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাকে বলা হয়েছে, তোর ছেলেকে হত্যা করা হয়েছে এবার তোর পালা।’ এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই অভ্যুত্থানের সব শহীদ পরিবারের নিরাপত্তা দাবি করেন শামসি আরা জামান।

25 Mar 25 1NOJOR.COM

মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে আসামিরা: শহীদ সাংবাদিক তাহিরের মা

উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আওয়ামী সময়কালে দুর্নীতির শিকার হওয়া ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। ব্যাংকগুলোকে রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে। বর্তমানে ব্যাংক রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে। এ ছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান কমেছে, তাই প্রবাসী আয় বেড়েছে। ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। এক বছরের পরিকল্পনায় হবে না। উপদেষ্টা আরও বলেন, পরিকল্পনা কমিশনের অনিয়ম যতটুকু প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে। আগের সরকার যেসব অর্থনৈতিক কর্মকাণ্ড করছিল তাতে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো।

25 Mar 25 1NOJOR.COM

টাকা ছাপিয়েও ব্যাংক রক্ষা কঠিন হয়ে যাচ্ছে: পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০২৫-২৬ মেয়াদে প্রায় ১’শ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। জেনেভায় অংশীজনদের সঙ্গে জেআরপি-র উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার হাইরিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান রহমান, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং আইওএম মহাপরিচালক অ্যামি পোপ। জাতিসংঘ জানিয়েছে, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক তৃতীয়াংশের বয়স ১০-২৪ বছর। আনুষ্ঠানিক শিক্ষা, পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ আশঙ্কাপূর্ণ

25 Mar 25 1NOJOR.COM

রোহিঙ্গাদের জন্য প্রায় ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ আগে আওয়ামী লীগের বিচার তারপর নির্বাচন ব্যবস্থা দেখতে চায়। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। তিনি বলেন, সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা প্রত্যেক পক্ষকে আহ্বান জানাই, যে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেটি যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যায়। দেশের অস্থিরতা সৃষ্টির চেষ্টা মানে ষড়যন্ত্রের চেষ্টা উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন, সবাইকে ঐক্য বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।

25 Mar 25 1NOJOR.COM

আগে আ.লীগের বিচার, তারপর নির্বাচন ব্যবস্থা: জোনায়েদ সাকি

গণঅধিকার পরিষদ নেতা আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাকাণ্ডে পুলিশ, র‍্যাব, বিজিবি সদস্যরা জড়িত রয়েছে, তারা গুলি করেছে। সবাই দায়ী না, যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই গণহত্যায় জড়িত এমন অসংখ্য আসামি এখনও আটক হয়নি। তিনি বলেন, সরকারি হিসাব মতে ৮০০ ও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। বাস্তবে এই শহীদের সংখ্যা ২ হাজারের কাছাকাছি। হানিফ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করে কিসের সংস্কার করছে সরকার এটা আমাদের প্রশ্ন। আরো বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের এতো দিন সময় পেরিয়ে গেলেও বিচারকার্যের গতি তেমন দেখা যাচ্ছে না, বিচারের এই ধীরগতির ফলে আশঙ্কা সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত বিচার হবে কিনা।

25 Mar 25 1NOJOR.COM

জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি এখনও আটক হয়নি: আবু হানিফ 

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এনসিপি হাতিয়া প্রতিনিধি ইউছুফ জানান, পূর্ব নির্ধারিত পথ সভায় আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়ার সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আবদুল হান্নানকে পথসভায় বাধা দেয়। তাকে আঘাতও করা হয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে সন্ধ্যায় পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মাসুদের পথ সভার সামনে পড়লে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

24 Mar 25 1NOJOR.COM

পথসভায় বাধা দেওয়ার অভিযোগ, সড়কেই বসে পড়লেন হান্নান মাসউদ

এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে গত ৫ আগস্ট সেনাবাহিনী ছাত্র ও নাগরিকদের পাশে ছিল। এ সময়ও জনগণের পাশে থাকার আহ্বান জানান। হাসনাত বলেন, আপনার রাজনীতির আদর্শ যেটাই হোক না কেন যদি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহঅবস্থান থাকবে। যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন আমরা তাদের শত্রু মনে করব। হাসনাত বলেন, গত দেড় দশকে জুলুম হয়েছে এবং আমি বনাম ডামি ইলেকশন হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে।সে সময় কোনো সচিব, কোনো ডিসিকে পদত্যাগ করতে দেখিনি। ১০টি ফেরাউনকেও যদি একত্রে করা হয়, তা-ও হাসিনার মতো এত দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না।

24 Mar 25 1NOJOR.COM

৫ আগস্ট সেনাবাহিনী পাশে ছিল উল্লেখ করে হাসনাত এখনও সেনাবাহিনীকে জনতার পাশে থাকতে বলেছেন

এনসিপি নেতা সারজিস আলম বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সোনাবহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। তিনি জানান, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়, সেটাই আমরা আশা করি। গুজবকে ব্যাধি বলে গুজববিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সারজিস আলম।

24 Mar 25 1NOJOR.COM

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি: সারজিস

বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা রাইফেল দিয়ে জোরপূর্বক ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন। ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল। দূরে থেকে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে। রিজভী বলেন, লীগ একাত্তরের স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করতো। স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট, অপকর্ম! আরো বলেন, কিছু জিনিসের দাম কমলেও নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল ও মুরগির দাম হু হু করে বাড়ছে। এর লাগাম টানা ধরা দরকার। ইফতার পার্টির নাম করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছে। এটা ভয়াবহ ব্যাপার। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো সম্পর্কে বলেন, প্রধান উপদেষ্টা চীনে যাবেন, এজন্য ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে গুজবের মাধ্যমে।

24 Mar 25 1NOJOR.COM

শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন: রিজভী

গ্রিনল্যান্ড লখলের আলোচনা জোরদার করার মধ্যে, যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই সপ্তাহে গ্রিনল্যান্ড সফর করবে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের স্ত্রী উষা ভ্যান্সের নেতৃত্বে এই সফরে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং জ্বালানি সচিব ক্রিস রাইট। তারা মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন ও একটি ঐতিহ্যবাহী কুকুরস্লেজ প্রতিযোগিতা দেখবেন। ব্রায়ান হিউজ বলেছেন, `আমরা আত্মবিশ্বাসী যে এই সফর গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের প্রতি সম্মান জানিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, এ সফর ইতিহাস ও সংস্কৃতি সম্পৃক্ত, এর বাইরে কিছু নয়।` ডেনমার্ক এতে উদ্বোগ জানিয়ে সার্বভৌম প্রশ্নে ছাড় না দেওয়ার অবস্থান জানিয়েছে।

24 Mar 25 1NOJOR.COM

গ্রিনল্যান্ড সফরে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল, ডেনমার্কের উদ্বেগ

ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন এবং কিয়েভের প্রতিনিধিরা আলোচনা করার একদিন পর সোমবার সৌদি আরবে মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা এই আলোচনা শুরু করেন। তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আশা করছেন রিয়াদের আলোচনা একটি অগ্রগতির পথ তৈরি করতে পারে। এদিকে, কিয়েভ জানিয়েছে, রাশিয়া গত রাতে অন্তত ৯৯টি ড্রোন হামলা চালিয়েছে।

24 Mar 25 1NOJOR.COM

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা শুরু সৌদিতে

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কোন হাসপাতাল বা ক্লিনিক পরিচালনা করা অবৈধ। মাদারীপুরের টেকেরহাটে সিটি হাসপাতালটি অবৈধভাবে পরিচালিত হলেও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে সঠিকভাবে চলছে বলে ঘোষণা দিয়ে এসেছে। পরিবেশ অধিদপ্তর লিখিতভাবে জানিয়েছে, সিটি হাসপাতালের পরিবেশের ছাড়পত্র নেই। হাসপাতালের পরিচালক রফিকুল ইসলাম জানান, আমাদের সব কাগজ ঠিক আছে। ম্যাজিস্ট্রেট এসে আমার হাসপাতালের সব ঘুরে দেখেছে। সব ঠিক আছে। আপনারা পরিবেশ অধিদপ্তর থেকে জোর করে লিখিয়ে এনেছেন। আপনারা ইউএনও, ম্যাজিস্ট্রেটসহ যাদের কাছেই যান, আমাদের কিছুই করতে পারবেন না। স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, তিনি ব্যবস্থা নিতে অক্ষম, ব্যবস্থা নেবেন ইউএনও ও প্রশাসন।

24 Mar 25 1NOJOR.COM

অবৈধভাবে চললেও মোবাইল কোর্টে বৈধতা পেল বেসরকারি হাসপাতাল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করে পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। স্বাধীনতার ৫৪ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি হিসাব করলে দেখা যায় বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি। আরও বলেন, গত জুলাইয়ের গণ-আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। বিবৃতিতে মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।

24 Mar 25 1NOJOR.COM

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে আওয়ামী লীগের গুজব ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র সচিব বলেন, ‘এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই’। তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

24 Mar 25 1NOJOR.COM

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

সন্দ্বীপে ফেরি উদ্বোধন উপলক্ষে সমাবেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছে, সন্দ্বীপের মানুষদের এতদিন কাদা মাড়িয়ে ডিঙি নৌকায় আর বোটে করে কেন সমুদ্র পারাপার করতে হবে? সন্দ্বীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ। কিন্তু ৫০ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি, কী লজ্জার কথা! সন্দ্বীপের সাথে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হলো। কেন এতদিন হয়নি- সেটা লজ্জার। এ লজ্জা থেকে বাঁচলাম। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দুটি ঘাটের নাম কাল থেকে জুলাই আন্দোলনে সন্দ্বীপের শহীদ মাহমুদুর রহমান সৈকত ও সাইমুন হোসেন মাহিনের নামে নামকরণের প্রস্তাব করছি।

24 Mar 25 1NOJOR.COM

সন্দ্বীপে ফেরি উদ্বোধন: ৫০ বছর ফেরি না থাকাকে লজ্জাজনক বললেন ড. ইউনুস

সোমবার দুপুরে দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে অবস্থান নিয়েছেন গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগ দাবি করা হয়। শহিদ আমিনের মা বলেন, ‘আমাদের সন্তানদের বিচার চাই। আমরা আমাদের সন্তান হারিয়েছি। তারা ক্ষমতা পেয়ে সব ভুলে গেছে।' শহীদ নাদিমুল হাসান সেলিমের বাবা বলেন, ‘আমার ছেলেকে শেখ হাসিনা খুন করেছে। তার মতো স্বৈরাচার যেন দেশে আর না আসে। বিচারের দাবিতে আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। ক্ষমতায় বসে আমাদের আর খবর রাখে না। কেন খবর রাখেন না তা আমরা জানতে চাই।’

24 Mar 25 1NOJOR.COM

দ্রুত বিচারের দাবিতে শহিদ পরিবারের সদস্যদের ট্রাইব্যুনাল ঘেরাও

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু হারানো পদ ফিরে পেয়েছেন আদালতের রায়ে। গত ১৪ ডিসেম্বর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ৭৫ বয়সী এ নেতা। কিন্তু মাত্র দুই সপ্তাহের মাথায় তাকেও অভিশংসিত করেন আইনপ্রণেতারা। আদালতের আদেশের পর প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন হান ডাক-সু। হান বলেন, সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ। আমি বরখাস্ত থাকাকালীন কঠোর পরিশ্রমের এ সময়ে মন্ত্রিসভার সদস্যরা যেভাবে দায়িত্ব পালন করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

24 Mar 25 1NOJOR.COM

আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন দ. কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

বদলাচ্ছে না মঙ্গল শোভাযাত্রার নাম। এমনকি নাম বদল নিয়ে কোনো আলোচনাও হয়নি। যদিও উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আগে মঙ্গলবার বলেছিলেন, সর্বসম্মত হলে নাম পরিবর্তন হতে পারে। এবারের শোভাযাত্রাটি আর বাঙালির একার নয়, বাঙালি, চাকমা, মারমা, গারো, প্রত্যেকের। তাই আমাদের দেখতে হবে আমরা এমন একটা নাম না দেই যেটা শুধু আমাদেরই হয়, ওরা আর অন্তর্ভুক্ত হতে না পারে। আজ তিনিই জানান, মঙ্গল শোভাযাত্রার নাম বদল না হলেও নতুনত্ব থাকছে এবারের বাংলা নববর্ষ উদযাপনে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে দুই দিনব্যাপী উৎসব আয়োজনের সিদ্ধান্ত। এবারের প্রতিপাদ্য 'নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান’। বেসরকারি বিদ্যালয়গুলোও অংশ নিবে এবারের শোভাযাত্রায়।

24 Mar 25 1NOJOR.COM

মঙ্গল শোভাযাত্রার নাম বদল নিয়ে কোনো আলোচনা হয়নি: ফারুকী

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৫ মার্চ সকাল ১১টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন। ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন এবং ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। সারাদেশেই বিএনপির কর্মসূচি বাস্তবায়িত হবে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে।

24 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি

অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচন না দিলে কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে। তিনি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে, তা আমরা সহ্য করেছি। কিন্তু আন্দোলন থেকে কখনো মাঠ ছেড়ে পালাইনি। আরও বলেন, আগস্টের আন্দোলনের রূপরেখা দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তার নির্দেশনায় এই আন্দোলন সফল হয়েছে। তাই এই সরকারকে বলছি, অতিদ্রুত নির্বাচন দিন। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নেই, তাই নির্বাচনের বিকল্প নেই।

24 Mar 25 1NOJOR.COM

নির্বাচন কীভাবে আদায় করতে হয়, তা বিএনপি জানে: সালাউদ্দিন টুকু

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আরম্ভ হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। খেলাধুলার আয়োজন, খাবার বিতরণ, ফ্রি জাহাজ ভ্রমণসহ সরকার নানান উদ্যোগ নিয়েছে।

24 Mar 25 1NOJOR.COM

ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটির সূচনা হবে

গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় পৃথক মামলায় কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই আদালত ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে সিএনজিচালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

24 Mar 25 1NOJOR.COM

কামরুল-কামাল-আতিকুল ও পলক নতুন মামলায় গ্রেপ্তার

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। আজ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে হাসপাতালে নিলে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

24 Mar 25 1NOJOR.COM

অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহানসহ চারজনের ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। বাকিরা হলেন মাহফুজ আহমেদের শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শাশুড়ি শরীফা কাদের। চিঠিতে চারজনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে যেকোনো মেয়াদী আমানত হিসাব, সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, ফরেন কারেন্সি একাউন্ট, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সেভিংসের ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ বিবরণী পাঠাতে বলা হয়। এর আগে একইদিন জি এম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল।

24 Mar 25 1NOJOR.COM

অভিনেতা মাহফুজের ব্যাংক হিসাব তলব

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছাত্রদল নেতা কামরুল হাসান আকাশকে হত্যা পরিকল্পনার মোবাইল অডিও রেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় জিডি করা হয়েছে। অভিযুক্তরা হলেন—আব্দুল হাকিম সুজন (৩৮), সফি উল্যাহ ওরফে হেন্জু মাঝি, আব্দুল মালেক (৫৫) ও মো. ইউনুছ (৪৫)। অভিযুক্ত আব্দুল হাকিম সুজন ফাঁস হওয়া অডিও ক্লিপের ভয়েস তার বলে নিশ্চিত করেন। অভিযুক্ত যুবলীগ নেতা রিপন কিছু দিন আগে মারা যায়।

24 Mar 25 1NOJOR.COM

ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা ফাঁস, থানায় জিডি  

সুন্দরবনে তেইশের ছিলা ও শাপলার বিল এলাকায় লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পানি সংকটের জন্য কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দেখা যায়, ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা সম্মিলিত ভাবে অগ্নি নির্বাপনে কাজ করছেন। কেউ পানি ছেটাচ্ছেন, কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, আবার কেউ ধোঁয়া ওঠা জায়গা পাড়িয়ে দিচ্ছেন। তবে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সুপ্ত আগুন জ্বলে উঠছে। পানির উৎস মরা ভোলা নদী প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় বেগ পেতে হচ্ছে।

24 Mar 25 1NOJOR.COM

সুন্দরবনের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি, ভোগাচ্ছে পানি সংকট

চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও সাবেক আওয়ামী সাংসদ সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গত ১৯ জানুয়ারি এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। অভিযোগ করা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় ঋণের টাকা পরিশোধে চেক দেয়। যার একাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না। তারপর আইনী নোটিশ পাঠালেও টাকা পরিশোধ করেনি।

24 Mar 25 1NOJOR.COM

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আইসিটি'তে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে। রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকে হাজির করা হয়েছে একই ট্রাইব্যুনালে। সোমবার সকালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

24 Mar 25 1NOJOR.COM

জঙ্গি অভিযানে ৯ জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল

রোববার এনসিপির শ্রমিক উইংয়ের ১৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কো-অর্ডিনেটর কমিটি গঠিত হয়েছে। এতে মাজহারুল ইসলাম ফকির প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মটর শ্রমিক মোশাররফ হোসেন স্বপন। এনসিপি বলছে, ‘ঔপনিবেশিক কাল থেকে শ্রমিকশ্রেণি তাদের মৌল-মানবিক অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। এখনও ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার জন্য লড়াই করতে হচ্ছে।’ জুলাইয়ের শহীদ শ্রমিকদের প্রেরণা উল্লেখ করে বলা হয়, মূল লক্ষ্য হবে শ্রমিকদের অধিকার রক্ষা, সঠিক নীতিমালার মাধ্যমে কল্যাণ নিশ্চিত করা এবং রাজনীতিতে সক্রিয়করণের মাধ্যমে শ্রমিকদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা।

24 Mar 25 1NOJOR.COM

এনসিপির ১৬১ সদস্যের শ্রমিক উইং গঠন

সুন্দরবনের কলমতেজীতে আগুন নেভানো গেলেও গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকেই পানি ছিটানো শুরু হয়। জানা গেছে, আগুন লাগার স্থান থেকে পানির উৎস অর্থাৎ খালের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। সুন্দরবনের অভ্যন্তরে তা খুবই দুর্গম হওয়া এবং ঘন গাছপালায় থাকায় পানি সরবরাহের পাইপ টানতে খুবই বেগ পেতে হচ্ছে।

24 Mar 25 1NOJOR.COM

সুন্দরবনে নতুন এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে

চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাটে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে (চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে) ফেরি চলাচল উদ্বোধন করেন। জানা গেছে, বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে উপদেষ্টারা সন্দ্বীপে যাবেন। সেখানে সুধী সমাবেশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

24 Mar 25 1NOJOR.COM

দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু

গাজায় ইসরাইলি হামলায় নারীসহ শহীদ হয়েছেন আরও ১২ ফিলিস্তিনি। এতে করে ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ২১ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। ৫ দিনে ইসরাইলি বাহিনীর স্থল ও বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৭ শতাধিক। আহত হয়েছেন ১ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি।

24 Mar 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ১২ ফিলিস্তিনি

দক্ষিণ গাজার সবচেয়ে বড় নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে রোববারের এ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। অন্যান্য চিকিৎসাব্যবস্থার মতো ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

24 Mar 25 1NOJOR.COM

দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরাইলি বিমান হামলা

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, রাশিয়ায় সঙ্গে যুদ্ধের উত্তেজনা কমানোর বিষয়ে রিয়াদে ইউক্রেন গৃহযুদ্ধের যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা ‘ফলপ্রসূ’ ছিল। আমরা জ্বালানিসহ মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, ‘নায্য ও স্থায়ী শান্তির’ লক্ষ্যকে ‘বাস্তব’ করার জন্য কাজ করছি। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে এই আলোচনা মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টার অংশ।" মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হওয়ার প্রতি দৃঢ়তা দেখিয়েছেন।

24 Mar 25 1NOJOR.COM

রিয়াদে যুদ্ধ প্রশমনের আলোচনা ‘ফলপ্রসূ’: ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী

"এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন" গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় এমন একটি খবর ছড়িয়ে পড়ে। তবে এটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঞ্জু আরও বলেন, এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে এক ক্ষুদে বার্তায় তিনি গণমাধ্যমকে এ কথা জানান। প্রসঙ্গত, আওয়ামী সরকারের পতনের পর থেকে প্রায় প্রতি রাতেই বিভিন্ন ধরনের গুজব তৈরি করার চেষ্টা করে আসছে একটি মহল। যাদের অনেকে বাংলাদেশের বাইরে অবস্থান করছে।

24 Mar 25 1NOJOR.COM

ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবরটি সঠিক নয়: এবি পার্টির চেয়ারম্যান

তিতাস গ্যাসফিল্ডের ১৪ নম্বর কূপের সংস্কারকাজের পর মাত্র ৪৮ দিন গ্যাস তোলার পরপরই ফের বন্ধ হয়ে যায়। কূপটি কবে চালু করা যাবে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই কর্তৃপক্ষের কাছে। বিজিএফসিএল’র এমডি নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠজন প্রকৌশলী ফজলুল হক এবং প্রকল্প পরিচালকের অনিয়ম-দুর্নীতির কারণে এমন হয়েছে। গ্যাসের উৎপাদন বাড়াতে ৫২৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন গ্যাসফিল্ডের ৭টি কূপের সংস্কারকাজ হাতে নেয় বিজিএফসিএল। ৭৫ কোটি টাকা ব্যয়ে ওয়ার্কওভার শেষে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। অল্প দিনেই আবার বন্ধ হয়ে গেছে!

24 Mar 25 1NOJOR.COM

ফের বন্ধ তিতাসের ১৪ নম্বর কূপ, গচ্চা ৭৫ কোটি টাকা

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকারে যাওয়ায় ১৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ টি মামলায় ৭ জনকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বয়স বিবেচনায় ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪ টি মাছ ধরার নৌকা, ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০০ মিটার মশারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। নৌকাগুলো জব্দ রাখা হয়।

24 Mar 25 1NOJOR.COM

লক্ষ্মীপুরে নদীতে মাছ শিকারে গিয়ে ১৪ জেলে আটক

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পার্লামেন্ট ভেঙে ২৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে কারণ হিসেবে উল্লেখ করে। কার্নি অভিযোগ করেন, ট্রাম্প তার বাণিজ্য নীতি ও উচ্চ শুল্কের মাধ্যমে কানাডার সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছেন। ট্রুডোর পদত্যাগের পর লিবারেলদের জনপ্রিয়তা কিছুটা বাড়লেও ট্রাম্প ইস্যুতে তাদের অবস্থানের পর কনজারভেটিভদের চাইতে জনপ্রিয় দলে পরিনত হয়েছে তারা। ট্রাম্পের “কানাডাকে ৫১তম রাজ্য বানানো” মন্তব্য জাতীয়তাবাদী আবেগ উসকে দিয়েছে। জরিপ অনুযায়ী, ট্রাম্পের অর্থনৈতিক চাপ মোকাবিলায় কার্নিকেই সবচেয়ে শক্তিশালী নেতা মনে করা হচ্ছে।

24 Mar 25 1NOJOR.COM

ট্রাম্পের হুমকির মুখে কানাডায় আগাম নির্বাচন ঘোষণা

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আওয়ামী অর্থে পুষ্ট একটি শ্রেণি এখনও গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিগত সময়েও প্রচুর অপতথ্য ও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। ক্ষমতায় থাকার সময় যখন অর্থনীতি টালমাটাল ছিল, তখন রাসেল ভাইপারের গল্প, ৫ আগস্টের পর ডাকাত-ডাকাত বলে অপপ্রচার চালিয়ে মানুষকে ভিন্ন খাতে ব্যস্ত রাখা হয়েছে। গণমাধ্যমকে বলেন, ‘সঠিক তথ্য তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। অনেকেই ব্যবসা টিকিয়ে রাখতে গণমাধ্যম চালু করেছেন, যার পেছনে অসৎ উদ্দেশ্য ছিল। ফলে বুঝতে হবে, কারা প্রকৃত সত্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে আর কারা ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের মনে দ্বিধা সৃষ্টি করছে। আরো বলেন, দেশের অনেক গণমাধ্যম জুলাই আন্দোলন মেনে নেয়নি। ৫ আগস্টের এক দিন আগেও ছাত্রদের পক্ষে কোনো সংবাদ প্রচার করেনি। কিন্তু পরে তারা ভিন্ন অবস্থান নিয়েছে। তবু তাদের মধ্যে কোনো অনুতাপ নেই।

24 Mar 25 1NOJOR.COM

আওয়ামী অর্থে পুষ্ট একটি শ্রেণি এখনও অপপ্রচার চালাচ্ছে: রিজওয়ানা

ফাতাহ আন্দোলন গাজায় ফিলিস্তিনিদের ‘অস্তিত্ব’ রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে বলেছে, *হামাসকে গাজা, উপত্যকাটির শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে।" ২০০৭ সালে ফাতাহ-অধ্যুষিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে হামাস গাজায় ক্ষমতা দখল করে। হামাস বারবার বলেছে যে, যুদ্ধ শেষ হয়ে গেলে তারা গাজায় ক্ষমতা ত্যাগ করতে ইচ্ছুক। তবে অস্ত্র সমর্পণ করবে কি না তা স্পষ্ট নয়। হামাসের মুখপাত্র বলেছেন, ‘আমরা গাজার প্রশাসন সম্পর্কিত যেকোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত, এবং এতে থাকতে আগ্রহী নই।' যুদ্ধ-পরবর্তী গাজা পরিচালনা এবং পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য পেশাদার এবং টেকনোক্র্যাটদের একটি স্বাধীন কমিটির জন্য হামাস মিশরের প্রস্তাবকে সমর্থন করেছে। এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, কমিটিকে রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে।

24 Mar 25 1NOJOR.COM

ফাতাহর প্রস্তাবে হামাস বলল: আমরা গাজার প্রশাসন সম্পর্কিত যেকোনো চুক্তি মেনে নিতে প্রস্তুত, এবং এতে থাকতে আগ্রহী নই

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গাজাবাসীর বিরুদ্ধে ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা এবং মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ও জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। এ সময় তিনি বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ইসরাইলের আগ্রাসন প্রতিরোধে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আরাগচি ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চলমান সামরিক আগ্রাসনেরও নিন্দা জানান। প্রিন্স ফারহান ইসরাইলি শাসনের প্রাণঘাতী আগ্রাসনের নিন্দায় রিয়াদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

24 Mar 25 1NOJOR.COM

সৌদি প্রিন্স ও ইরানী পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ: ইসরাইলকে থামাতে ‘কঠোর ও সমন্বিত’ পদক্ষেপ নেওয়ার আহ্বান

আইজিপি পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদমর্যাদা জারি করা হয়। এতে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োজিত ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর আবেদন ও প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, রায় অনুযায়ী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২), ১৮-৭-২০১৩ তারিখ হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), ৩০-১২-২০১৪ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে) ও ১২-০১-২০১৭ তারিখ হতে পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যদা) পদে ভূতাপেক্ষভাবে পদোন্নতি প্রদান করা হলো।

24 Mar 25 1NOJOR.COM

আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, দেশটির উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কাল্লায় আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৬ খারিজি নিহত হয়েছে। পাকিস্তান বারবার আফগান সরকারের প্রতি সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার আহ্বান জানিয়ে আসছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আফগান সরকারের উচিত তাদের ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহার করতে না দেওয়া’।

24 Mar 25 1NOJOR.COM

আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশ, ১৬ জন খারিজি নিহত

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এতদিন পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছিল। এর আগে রপ্তানি নিষিদ্ধ করে, দ্বিতীয় দফায় ৪০ শতাংশ শুল্ক করার তৃতীয় দফায় ২০ শতাংশ শুল্ক আরোপ করে। ভারত এমন সময় এই রপ্তানি শুল্ক প্রত্যাহার করল, যখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কম। অতীতে দেখা গেছে, বাংলাদেশের বাজারে যখন পেঁয়াজের দাম কমতে শুরু করে, তখন ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দাম আরও কমে যায়। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

24 Mar 25 1NOJOR.COM

পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিল ভারত, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষক

বগুড়ার কাহালুতে আবদুল গফুর শাহর (৪০) নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। রোববার বিকালে উপজেলা বিএনপি তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। গ্রেফতার এক চোরের স্বীকারোক্তিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ শনিবার রাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালায় এবং গরুগুলো উদ্ধার করেন।

24 Mar 25 1NOJOR.COM

বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ চোরাই গরু উদ্ধার

বিএনপির এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেনাবাহিনী দেশের মানুষের আশা ভরসারস্থল। একটি মহল এ বাহিনীকে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচষ্টো করছে। ৫ আগস্টের পর সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের হাল ধরে। তিনি বলেন, দেশের ক্লান্তিলগ্নে সেনাবাহিনী সাত আট মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অন্যায় অবিচার ও চাঁদাবাজি বন্ধে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা পালন করছে। দুলু বলেন, যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিতর্কিত করছে তারা আরেকটি ১/১১ আনতে চায়।

24 Mar 25 1NOJOR.COM

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চষ্টো চলছে: দুলু

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে প্রধান উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বরাবর বিভিন্ন জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে। সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সাল হতে অদ্যবধি ১০ম গ্রেড রয়েছে। দীর্ঘ ৩০ বছর এই গ্রেডের উন্নতি না হওয়ায় তারা বৈষম্যের স্বীকার হয়েছে বলে অভিযোগ করেছেন। পদোন্নতির হারও কম। এছাড়া প্রধান শিক্ষকের গ্রেডও একই হওয়ায় চেইন অব কমাণ্ড ভেঙে পড়ার কথাও জানান তারা।

24 Mar 25 1NOJOR.COM

৯ম গ্রেড চেয়ে প্রধান উপদেষ্টাকে শিক্ষা অফিসারদের স্মারকলিপি

রোববার ঢাকা সেনানিবাসে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজ হয়। জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির কৃতী সন্তান অ্যাখ্যা দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি সবসময়। আইএসপিআর জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

24 Mar 25 1NOJOR.COM

জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (২৫ মার্চ) স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রদান করবেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরুস্কার পাচ্ছেন তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।

24 Mar 25 1NOJOR.COM

মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা

আগামী ৭ এপ্রিল থেকে ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনে চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানসহ ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তবে ৯ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো এ আয়োজনের প্রধানতম উদ্দেশ্য।

24 Mar 25 1NOJOR.COM

৯ এপ্রিল স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে: আশিক মাহমুদ

বিচারিক প্রক্রিয়ায় লীগকে নিষিদ্ধ এবং ঐকমত্যের ভিত্তিতে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। এক বিবৃতিতে বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে ৫ মে শাপলার গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন ও চব্বিশের গণহত্যার বিচারিক প্রক্রিয়া গতিহীন হয়ে পড়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণের ইমান, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ অটুট রেখে রাষ্ট্র-কাঠামোর সংস্কার করতে হবে। আলেম-ওলামা ও তৌহিদী জনতার সমর্থন ছাড়া কারো পক্ষে বৈধ পন্থায় ক্ষমতায় যাওয়া কিংবা টিকে থাকা সম্ভব হবে না। এ মুহূর্তে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি উপদেষ্টা পরিষদের সংস্কারও আবশ্যক হয়ে পড়েছে।" হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

24 Mar 25 1NOJOR.COM

ছদ্মবেশী ভারতীয় দালালদের কারণে আ.লীগের বিচার গতিহীন: হেফাজত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, ৮টি সংশোধিত আর ৭টি নতুন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। সংশোধিত ও নতুন প্রকল্পগুলোর জন্য মোট ২১ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৪ হাজার ১৯৩ কোটি ৫৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ৬ হাজার ৫৩৯ কোটি ২৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪০৬ কোটি ৫৯ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পসমূহ হলো-নৌপরিবহন মন্ত্রণালয়ের পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ের শক্তি বৃদ্ধিকরণ (১ম সংশোধিত) প্রকল্প।

24 Mar 25 1NOJOR.COM

একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারাই কথা বলবেন, তারাই জাতীয় নাগরিক পার্টির শত্রু। তিনি বলেন, ক্যান্টনমেন্ট হোক বা রাজনৈতিক দল- আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে তাদের অবস্থাও দলটির মতোই হবে। সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে করা সম্ভব হবে না। তাই সরকারকে সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এর প্রস্তুতি নিতে থাকুন।

24 Mar 25 1NOJOR.COM

আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশে শিশুদের উপর বিশেষ করে কন্যাশিশুদের ওপর যৌন সহিংসতার খবর উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় গভীরভাবে আতঙ্কিত বলে জানিয়েছেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সরকার অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনার যে নির্দেশ দিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন তিনি। নারী ও কন্যা শিশুদের ওপর সহিংসতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘শূন্য সহিষ্ণুতার’ নীতির প্রতি অঙ্গীকারকে সাধুবাদ জানাচ্ছে ইউনিসেফ। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বিটিআরসির প্রচেষ্টারও প্রশংসা করেন।

24 Mar 25 1NOJOR.COM

ধর্ষকদের বিরুদ্ধে সরকারের কঠোরতর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

মহেশপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বিজিবি জানায়, টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে আট বাংলাদেশিকে আটক করে বিজিবি। খোসালপুর টহলে নারী ও শিশুসহ সাতজনকে আটক করে বিজিবি। এ দিকে পলিয়ানপুর সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক এসব অভিযানে আটক ১৫ জনের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

24 Mar 25 1NOJOR.COM

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১৫

রোববার জুলাইবিপ্লবে খুলনার পাইকগাছার দুই শহীদ পরিবারের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেওয়া হয়েছে। ঈদ উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। কালিদাপুর গ্রামের রকিবুল ইসলামের অন্ধ বাবা রফিকুল ইসলাম ও তার ছোট বোনের কাছে এবং শ্রীকন্ঠুপুর গ্রামের শহীদ নবী নুর মোড়লের পরিবারের কাছে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

24 Mar 25 1NOJOR.COM

পাইকগাছায় শহীদ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার

ইসরাইলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এতে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরাইল। হামলার কারণে অধিকৃত আল-কুদসসহ ২০টিরও বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করেও হামলা চালিয়েছেন। এই অভিযানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা কয়েক ঘণ্টা ধরে চলে।

23 Mar 25 1NOJOR.COM

ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত ১৭ মাসে মোট ৫০,০২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,১৩,২৭৪। গাজার সরকারি মিডিয়া জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি হতে পারে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার ফলে সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

23 Mar 25 1NOJOR.COM

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় হতাহত আরও শতাধিক

রোববার আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। যে জাহাজগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে, বানৌজা চিত্রা, পাগলা নেভাল জেটি, বানৌজা অতন্দ্র, নেভাল বার্থ-২, নিউ মুরিং, বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা অপরাজেয়, মোংলা, বানৌজা ধলেশ্বরী, বানৌজা পদ্মা, চাঁদপুর ও বানৌজা শহীদ ফরিদ।

23 Mar 25 1NOJOR.COM

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর জাহাজ সবার জন্য উন্মুক্ত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। এই ধ্বংস থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না। তিনি বলেন, আমরা দেশের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার সবকিছুকে সামনে রেখে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। আরো বলেন, সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব ইস্যুতে কথা বলা উচিত। স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, অ্যাম্বুলেন্স কীভাবে ১০ মিনিটে বাসায় পৌঁছাবে; এইসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে।

23 Mar 25 1NOJOR.COM

দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে হলে মেরামত প্রয়োজন: তারেক রহমান

বিএনপি যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭১, ৯০-এর আন্দোলনে এবং ২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আন্দোলন তীব্র হয়েছে। জনগণের পক্ষে থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। রিজভী বলেন, সতর্ক থাকতে হবে যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। আরো বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায়বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

23 Mar 25 1NOJOR.COM

সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে: রিজভী

চলতি সপ্তাহেই তিন দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এ সফর ঘিরে আসতে পারে বড় কোনো ঘোষণাও। এই সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারতসহ সারাবিশ্বের দৃষ্টি রয়েছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "আমরা চাই সফরটি যেন বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয়।" আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার, চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

23 Mar 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার চীন সফর ঘিরে আসতে পারে বড় ঘোষণা

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের উদ্যোগ নিয়েছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আসিফ মাহমুদ লেখেন, আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। তাই চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে ঈদের জামাত হবে। গ্রামের ঈদগাহের পাশে যেমন ছোট মেলা বসে তেমনই মেলা থাকবে দিনব্যাপী। নামাজের পরে হবে ঈদ আনন্দ মিছিল। মিছিলটি জামাতের স্থান থেকে শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে।

23 Mar 25 1NOJOR.COM

ঢাকায় সুলতানি আমলের মতো ঈদ মিছিল হবে এবার: আসিফ মাহমুদ

গত ২৪ ঘন্টায় একনজরে ১৪৪ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।