Web Analytics

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারাই কথা বলবেন, তারাই জাতীয় নাগরিক পার্টির শত্রু। তিনি বলেন, ক্যান্টনমেন্ট হোক বা রাজনৈতিক দল- আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে তাদের অবস্থাও দলটির মতোই হবে। সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে আওয়ামী লীগের বিচার সঠিকভাবে করা সম্ভব হবে না। তাই সরকারকে সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এর প্রস্তুতি নিতে থাকুন।

24 Mar 25 1NOJOR.COM

আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ সোর্স

RTV 23 Mar 25

আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনৈতিক দলগুলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, এর প্রস্তুতি নিতে থাকুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।