Web Analytics

এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সারজিস আলম। তিনি লেখেন, বিরোধী দল হওয়ার কারণে বিগত ১৬ বছরে বিএনপি কী কী অন্যায় অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে এবং আওয়ামী লীগ কী কী অন্যায়-অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কী হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তাদের বর্তমান আমলনামা কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কী হতে পারে সেটার একটি তুলনা তারা সহজে করতে পারবে। তিনি বলেন, আগে করতে যেটা ১৫ বছর লাগতো এখন ৫ বছরেই হয়ে যাবে। এরপর তিনি সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগর মাসুদের উপর যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার চান।

25 Mar 25 1NOJOR.COM

আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সারজিস

নিউজ সোর্স

আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।