Web Analytics

এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এনসিপি হাতিয়া প্রতিনিধি ইউছুফ জানান, পূর্ব নির্ধারিত পথ সভায় আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়ার সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আবদুল হান্নানকে পথসভায় বাধা দেয়। তাকে আঘাতও করা হয়। পরে হান্নানের সাথে থাকা লোকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ি করেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে সন্ধ্যায় পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি মাসুদের পথ সভার সামনে পড়লে সামান্য উত্তেজেনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

24 Mar 25 1NOJOR.COM

পথসভায় বাধা দেওয়ার অভিযোগ, সড়কেই বসে পড়লেন হান্নান মাসউদ

নিউজ সোর্স

RTV 24 Mar 25

পথসভায় বাধা দেওয়ার অভিযোগ, সড়কেই বসে পড়লেন হান্নান মাসউদ

নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পাটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।