Web Analytics

সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর উড়োজাহাজে চড়ে যাওয়ার পর ১০০ কিলোমিটার পথের অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। এনসিপির নেতৃত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন সোমবার। শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা সফর করেছেন এবং পথসভা করে বক্তব্য দেন। রাখালদেবীর বাসিন্দা মিলন ইসলাম বলেন, ‘আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকায় সারজিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই চারটি গাড়ি সারজিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে বোদা, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা ঘুরে আটোয়ারীতে এসে ইফতার করেছি।’ চালক মো. আসিফ বলেন, ‘গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না। তবে দেড়শ গাড়ির বেশি হতে পারে। একেকটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে।’ এছাড়া পোস্টারও ছাপানো হয়েছে।

25 Mar 25 1NOJOR.COM

উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ সারজিসের

নিউজ সোর্স

উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি নিয়ে ‘শোডাউন’ সারজিসের

ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ‘শোডাউন’ দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর ছেলে সারজিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হয়েছেন তিনি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।