Web Analytics

অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রামাল্লার গ্রামগুলোতে কমপক্ষে ১১৯টি লোহার গেট স্থাপন করেছে দখলদার ইসরাইলি বাহিনী। তাদের নির্দেশেই খোলা রাখা হয় গেটগুলো। ঘরে ফিরতে দেরি হলেই বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথগুলো। ফলে মাঝে মধ্যে তীব্র ঠান্ডায় রাস্তায় দিন কাটাতে হয় বাসিন্দাদের। বারঘৌতি বলেছেন, ‘প্রতিটি গ্রামে এখন একটি গেট আছে এবং খোঁয়ারে যেমন ভেড়া আটকে রাখা হয় ঠিক সেভাবেই তারা আমাদেরকে আটকে রাখে।' পশ্চিম তীরে এখন প্রায় ৯০০টি বাধা রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, এসব বাধা কেবল চলাচল নিয়ন্ত্রণ করে না, বরং কৃষি, সামাজিক ও জীবিকার সুযোগ, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনীতিতেও প্রভাব ফেলে।

21 Apr 25 1NOJOR.COM

পশ্চিম তীরের রামাল্লা এখন ইসরাইলি ‘খোয়াড়’

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রস্তাব একত্রিত করে ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। সে ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা ডিসেম্বর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে, আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে, আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আরো বলেন, যেগুলো ঐকমত্য হবে না, সেগুলো নির্বাচনের পরে যার যার ম্যান্ডেটের জন্য যাবে এবং ম্যান্ডেট নিয়ে সংসদে এসে এটা পাস করবে। আমির খসরু বলেন, বিচার বিভাগ বিচার করবে। সে জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

21 Apr 25 1NOJOR.COM

ঐকমত্য হওয়া বিষয়গুলো প্রকাশে এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব: আমির খসরু

ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির বলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিজেদের মতামত সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে জুলুম নির্যাতন করত। ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ধর্ষণসহ নানাভাবে শিক্ষাপ্রতিষ্ঠানকে কলুষিত করেছিল। সেই অন্ধকার কাটিয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নেতৃত্ব বাছাই করে যাচ্ছে। তিনি বলেন, সারা দেশে ১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কাঠামো গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে সারা দেশে আড়াই হাজার সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। আরো বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের খুনি হাসিনা অনেক দূরে রেখেছিল। বৈষম্য তৈরি করেছিল। বর্তমানে প্রতিটি মাদ্রাসায় আমরা কাজ করে যাচ্ছি।

21 Apr 25 1NOJOR.COM

ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান কলুষিত করেছিল: নাসির

টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার মা আলেয়া বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এর আগে একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

21 Apr 25 1NOJOR.COM

টঙ্গীতে দুই সন্তান হত্যার ঘটনায় আদালতে মায়ের দায় স্বীকার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার তোয়াক্কা না করে বিভিন্ন পদ থেকে ডজনখানেক কর্মকর্তাকে সরিয়ে শিক্ষাগত যোগ্যতা নেই এমন ব্যক্তিদের পদায়ন করেছেন। এ ছাড়া মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন এক অধ্যাপকসহ তিন শিক্ষককে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরো অভিযোগ, বারবার দাবি জানানোর পরও প্রতিটি দপ্তরে এখনও ফ্যাসিবাদী আমলের সেটআপে স্বৈরচারীর দোসরদের বহাল রেখে শহিদদের রক্তের সাথে প্রতিনিয়ত মশকরা করেই যাচ্ছেন।

21 Apr 25 1NOJOR.COM

একের পর এক বিতর্কিত নিয়োগ দিয়ে ও মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে তোপের মুখে ববি উপাচার্য

জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার বলেন, ‘১৬ ও ১৭ এপ্রিল ইউনিফর্ম ও অস্ত্রধারী আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবান রেমাক্রি মুখ এলাকায় অনুপ্রবেশ করে স্থানীয় "উপজাতিদের" নিয়ে জলকেলি উৎসব পালন করে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।' পরওয়ার বলেন, ‘উৎসবের সচিত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। এ ঘটনা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর মারাত্মক হুমকি। তিনি প্রশ্ন রাখেন, ‘ওই সময় আমাদের সরকার, বিজিবি ও সশস্ত্র বাহিনী কী করছিল? এটা বর্তমান সরকার ও সামরিক বাহিনীর জন্য চরম ব্যর্থতা। তিনি এর জবাবদিহিতা চেয়েছেন।

21 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশের সীমানায় আরাকান আর্মির অনুপ্রবেশে জামায়াতের উদ্বেগ

বিএনপি নেতা আব্দুস সালাম বলেছেন, ভোটের অধিকার দেয়নি বলে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে; স্বাধীনতার এতগুলো বছর পরেও আজকে ভোটের অধিকারের জন্য আমাদের আবার লড়াই করতে হচ্ছে। অনেকেই বলছেন এ সরকার আমরা বসিয়েছি। এ সরকারের বিরুদ্ধেও যদি আবার আমাদের আন্দোলন করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। এটা আমরা অবশ্যই চাই না। তিনি বলেন, নির্বাচন ছাড়া একটি সরকার বেশি দিন ক্ষমতায় থাকলেই ফ্যাসিবাদের জন্ম হয়। ড. ইউনূস সাহেবের সারা বিশ্বে যেমন পরিচিত ও গ্রহণযোগ্যতা আছে তেমনি বাংলাদেশেও আছে। আমরা আশা করব তার নেতৃত্বে অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেবেন। এই পতিত ফ্যাসিস্টের অস্থিতিশীলতা থেকে রক্ষার জন্য হলেও নির্বাচন চেয়েছেন তিনি।

21 Apr 25 1NOJOR.COM

এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের: আব্দুস সালাম

খাগড়াছড়ি থেকে অপহৃত ৫ চবি শিক্ষার্থীর খোঁজ ৫ দিনেও মেলেনি। এতে উৎকণ্ঠায় তাদের অভিভাবকরা। দ্রুত অপহৃতদের উদ্ধারের দাবি জানিয়েছেন পার্বত্য শিক্ষার্থীরা। অবিলম্বে তাদের সম্পূর্ণ সুস্থ শরীরে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। চাঁদাবাজি বন্ধ করার দিকেও জোর দেন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। ১৬ এপ্রিল অটোরিকশাযোগে কুকিছড়া থেকে জেলা সদরে যাওয়ার পথে গিরিফুল এলাকায় তাদের গাড়ি আটকে চালকসহ পাঁচ শিক্ষার্থীকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে চালককে ছেড়ে দিলেও পাঁচ শিক্ষার্থীর খোঁজ এখনো মেলেনি। ঘটনার সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে দায়ী করা হলেও তা অস্বীকার করেছেন সংগঠনটি।

21 Apr 25 1NOJOR.COM

পাঁচ দিনেও খোঁজ মেলেনি ৫ চবি শিক্ষার্থীর, পাহাড়ে অপহরণ নিয়ে উদ্বেগ

জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় শোক ও বিচার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধীদের আড়াল করে ছাত্রদল ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে মনোযোগী হয়েছে। এই হত্যাকাণ্ডকে গণঅভ্যুত্থানপন্থী প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। আরো জানান, প্রথম সিসি টিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় তাদের সঙ্গে বৈষম্যবিরোধীদের দূরতম সম্পর্ক নেই, ঘটনাস্থলে প্রদর্শিত দ্বিতীয় ফুটেজে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বৈষম্যবিরোধী বনানী থানা কমিটির সঙ্গে যুক্ত ও প্রাইম এশিয়ার ছাত্র হৃদয় মিয়াজি (২২১) ও সোবহান নিয়াজ তুষার (২৩১) ছিলেন। উপস্থিত ছিলেন ছাত্রদল কর্মী তাওহিদ, প্রাইম এশিয়ার ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থীও। তদন্তের আগে সিদ্ধান্তে পৌঁছাতে চাই না। এই সময় তিনি মিডিয়া ট্রায়ালের নিন্দা জানান।

21 Apr 25 1NOJOR.COM

পারভেজ হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধীদের আড়াল করে ছাত্রদল ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে মনোযোগী হয়েছে: উমামা ফাতেমা

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ পিলখানায় বিজিবির সুইমিং কমপ্লেক্স শহিদ সুবেদার মেজর নুরুল ইসলামের নামে ‘শহিদ নুরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স’ নামকরণ করা হয়েছে। এই সুবেদার হত্যাকাণ্ড প্রতিরোধ ও সেনাবাহিনীর অফিসারদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছেন। নামকরণ করাতে শহিদের সন্তান আশরাফুল আলম হান্নান বিজিবির ডিজি এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০০৯ সালের ২০ আগস্ট নুরুল ইসলামের কবরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে বিজিবির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদকে’ ভূষিত হন।’

21 Apr 25 1NOJOR.COM

পিলখানায় শহিদ নুরুল ইসলামের নামে সুইমিং কমপ্লেক্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। তিনি বলেন, বিএনপি ধর্মবান্ধব দল, ধর্মান্ধ নয়। আগামী দিনে বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। আরো বলেন, বিএনপির ওপর সবাইকে আস্থা রাখতে হবে। সবার আস্থা ও সমর্থনের প্রতিদান তারেক রহমান ও বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করে সাম্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের মাধ্যমে দেবে।

21 Apr 25 1NOJOR.COM

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি: প্রিন্স

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, খুব সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্রের উত্তরণ এখনও হয়নি। এই সময়টা আমাদের পরীক্ষার সময়। তিনি বলেন, সংস্কার, নির্বাচন এই কথাগুলো এখন অনেক বেশি উচ্চারিত হচ্ছে। সব রাজনৈতিক দল গোষ্ঠীর দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা, তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি পাবে। তিনি বলেন, জাহিদুলকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে, জানা যায়নি। যারা একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। কৃষক শ্রমিকদের সংস্কার প্রসঙ্গ না থাকায় তিনি হতাশা প্রকাশ করেছেন!

21 Apr 25 1NOJOR.COM

জাহিদুলকে যারা হত্যা করেছে, তারা কোনোভাবেই বাংলাদেশের পরিবর্তনের সাথে যুক্ত ছিল না: মির্জা ফখরুল

শিলিগুড়ি করিডোরের চাপ কমাতে ভারতের তরফ থেকে প্রায় ৫,০০০ কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া হয়। যার মধ্যে আখাউড়া-আগরতলা, খুলনা-মোংলা ও ঢাকা-জয়দেবপুর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। দিল্লি থেকে ঢাকাগামী উন্নয়নের সেই ট্রেন থেমে গেছে। ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। কারণে ভারত উল্লেখ করেছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা। এ উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটান ও নেপালের দিকে।

21 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত: দ্য হিন্দু বিজনেস লাইন

আফ্রিকায় আল কায়েদার অঙ্গসংগঠন জামা’আ নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন দাবি করেছে, তারা বেনিনের উত্তরাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে দশকের সবচেয়ে বড় হামলা চালিয়ে ৭০ জন সেনাকে হত্যা করেছে। ২০১২ সালে মালির উত্তরে তুয়ারেগ বিদ্রোহের পর সাহেল অঞ্চলে জিহাদি তৎপরতা শুরু হয়। এরপর এটি ছড়িয়ে পড়ে বুরকিনা ফাসো, নাইজার এবং সাম্প্রতিককালে বেনিনসহ উপকূলবর্তী দেশগুলোতেও। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সহিংসতা মালি, বুরকিনা ফাসো ও নাইজারে পাঁচটি সামরিক অভ্যুত্থানের অন্যতম কারণ হয়ে ওঠে।

20 Apr 25 1NOJOR.COM

আফ্রিকায় আল কায়েদার অঙ্গসংগঠন ৭০ সেনা সদস্যকে হত্যার দাবি করেছে

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, অনেক সময় আমাকে শুনতে হয়- আপনারা দুর্নীতির কথা বলেন, কিন্তু আপনার নিজের অফিসে তো দুর্নীতিগ্রস্ত। আমরা যদি দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সেই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে। তিনি বলেন, আমরা যদি দুর্নীতিগ্রস্ত মানুষদের একটু ঘৃণা করতে না পারি তাহলে কিন্তু এ সংকটটা খুব সহজে যাবে না। তিনি বলেন, 'রকার প্রধান মনে করেন, কর্মপদ্ধতিতে খানিকটা ভ্রান্তি আছে। আমরা মোট সময়টা পুরোনো দুর্নীতিকে কিভাবে নিরসন করা যায় তার পেছনে। আসলে আমাদের বড় কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয় সেটা রোধ করা।' নীলফামারী গণশুনানিতে ৮১টি অভিযোগের মধ্যে দুইটি আদালতে রয়েছে, কয়েকটি অপ্রাসঙ্গিক ও ৫৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।

20 Apr 25 1NOJOR.COM

আমরা যদি দুর্নীতি করি সেটাও দেখিয়ে দেবেন: দুদক চেয়ারম্যান

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা জ্যাঁ-পিয়ের লাক্রোয়া সাক্ষাৎ হয়। বৈঠকে উপদেষ্টা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও বেশি হারে ফোর্স নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন‌। শান্তিরক্ষা মিশনের সেক্রেটারি জেনারেল বলেন, পুলিশসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শীর্ষ পদগুলোতে যাতে বাংলাদেশি অফিসাররা আরও অধিক হারে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা চেষ্টা করছি। উপদেষ্টা দক্ষিন সুদান ও কঙ্গোতে বাংলাদেশি ফরমড পুলিশ ইউনিট মোতায়েনের অনুরোধ করেন।

20 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যেকোনো ব্যক্তি এখন থেকে সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কোনো ব্যক্তি মামলা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। আবদনপত্রের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার ও প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। আজ পর্যন্ত সর্বমোট ৮ হাজার ২৯৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

20 Apr 25 1NOJOR.COM

রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ে আবেদন করা যাবে

জামায়াত আমির শফিকুর রহমান লিখেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত। তিনি বলেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিবে।’ আমির আরও লিখেছেন, কতিপয় সুপারিশ কোরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দিবে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।

20 Apr 25 1NOJOR.COM

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট দেখে বিস্মিত জামায়াত আমির, বলেছেন কতিপয় সুপারিশ কুরআন সুন্নাহ বিরোধী

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের শুনানি শেষে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি দেওয়া সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন রাখা হয়েছে। এর আগে, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধীন প্রতিষ্ঠানগুলোতে ক্যাডারবহির্ভূত গেজেটেড ও নন-গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এর দুটি সিরিয়াল চ্যালেঞ্জ করে গত বছর ক্রাফট ইন্সট্রাক্টর মো. আশিক মিয়াসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন। রায়ে কিছু সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদে ক্রাফট ইন্সট্রাক্টরজের জন্য কিছু পদ রাখতে বা সন্নিবেশিত করতে নির্দেশ দেওয়া হয়। যদি পদ না থাকে তাহলে যোগ্যতাসাপেক্ষে যে কোনোভাবে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি দিতে বলা হয়।

20 Apr 25 1NOJOR.COM

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত

ইসরাইলকে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তার এক বয়ানে এ অভিযোগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, ইসরাইলকে ড. মুহাম্মদ ইউনূসের টাকা দেওয়ার তথ্যটি ভুয়া। আরও বলেছে, ‘এ মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ।’ এর আগে রিউমর স্ক্যানারও এই তথ্যটিকে ভুয়া বলে চিহ্নিত করেছিল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি।

20 Apr 25 1NOJOR.COM

ইসরাইলকে ড. ইউনূসের ১ হাজার কোটি টাকা দেওয়ার তথ্যটি ভুয়া: প্রেস উইং

যমুনায় প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও তার অধীন কর্মকর্তাদের বৈঠক হয়। ঈদ উৎসব ঝামেলাহীন হওয়ায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে আশ্বস্ত করেছেন ফাওজুল কবির। তিনি বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা তাদের নিজ শহরে যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন। তিনি জানান, আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়েছিলাম, তখন এটি নোংরা এবং অগোছালো ছিল। পরিবেশ মন্ত্রনালয়ের সঙ্গে কথা বলে এর সুরাহা করেছি। উপদেষ্টা বলেছেন, এ সফলতা ছিল সমন্বিত!

20 Apr 25 1NOJOR.COM

কুরবানির ঈদে কমবে লোডশেডিং, থাকবে না যানজট: সড়ক ও বিদ্যুৎ উপদেষ্টা

চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম বলেন, প্রায় ২০০টি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত জড়ো করা হয়েছে। তাজুল ইসলাম বলেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে; যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

20 Apr 25 1NOJOR.COM

শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪ প্রকল্পর অনুমোদন দিয়েছে একনেক। বাস্তবায়নে ব্যয় হবে ২৪ হাজার ২৪৭ কোটি টাকা। একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, চট্টগ্রাম বন্দর আসলে সমুদ্র বন্দর নয়। এটি নদী বন্দর। কাজেই আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সমুদ্র বন্দর দরকার। এজন্য বে টার্মিনালটির অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। আরও একটি প্রকল্প নেওয়া হবে পিপিপি'র মাধ্যমে। এখানে চারটি টার্মিনাল হবে এবং এটি মেগা প্রকল্প হবে। অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প, চট্টগ্রাম মহানগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প এবং চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন।গ্রীন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা, তিতাস ও বাখরাবাদ ফিল্ডে ২টি গভীর অনুসন্ধান কূপ খনন ইত্যাদি।

20 Apr 25 1NOJOR.COM

চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নসহ ১৪ প্রকল্পর অনুমোদন দিয়েছে একনেক

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের তিনটি অ্যাপার্টমেন্ট ও একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, তার তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের গাড়িও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে, গত ২৭ জানুয়ারি নসরুল হামিদের ছেলে জারিফ হামিদের নামে থাকা একটি ফ্ল্যাট ক্রোক ও তার ১৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া জারিফের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দেন আদালত

20 Apr 25 1NOJOR.COM

নসরুল হামিদের ৪ অ্যাপার্টমেন্ট-ফ্ল্যাট ক্রোক ও ৩ গাড়ি জব্দের নির্দেশ

হাতিয়ার হরণী ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি জামসেদুল ইসলাম টুটুলকে অত্র ইউনিয়নের জিয়া মঞ্চের সভাপতি করা হয়েছে। এর আগে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। জামসেদুল ইসলাম টুটুল বলেন, 'আমার অসম্মতিতে আমাকে স্বেচ্ছাসেবক লীগ হরণী ইউনিয়নের সাধারণ সম্পাদক করা হয়েছে। পরে আমি লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি। আমি হরণী ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম। আমাকে এমপির কাজ করতে বাধ্য করা হতো।' তবে স্থানীয় বিএনপি বলছে, তাদের উপর অত্যাচার করেছেন সে!

20 Apr 25 1NOJOR.COM

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি

৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। নারী সংস্কার কমিশনের সুপারিশ, ইসলামী উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে। দাবি মানা না হলে ৩ মে’র মহাসমাবেশের পর আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে আগামী ২৫ এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

20 Apr 25 1NOJOR.COM

মিথ্যা মামলা ও নারী বিষয়ক সুপারিশ অবিলম্বে প্রত্যাহার দাবিতে ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে। দায়িত্বে থাকাকালীন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন তিনি। অবসরে যাওয়ার আগে সাবেক কূটনীতিক সুফিউর রহমান জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান উপদেষ্টা আদিলুর রহমানকে জাতিসংঘে হেনস্থা করেন বলে কালবেলা একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। অভিযোগ, উপদেষ্টা জাতিসংঘে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়েছেন!

20 Apr 25 1NOJOR.COM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর

ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন তারা। এর আগে, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ করেছেন তারা। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

20 Apr 25 1NOJOR.COM

ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না; বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা। এছাড়া, অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাব নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না; এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে আমরা একমত হয়েছি।

20 Apr 25 1NOJOR.COM

প্রধানমন্ত্রীর ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়নে একমত, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় প্রস্তাবে দ্বিমত: সালাউদ্দিন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, বিগত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হয়েছে যে তারা পরিবর্তন করবেন।

20 Apr 25 1NOJOR.COM

বিগত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি: নাসীরউদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান মনসুর বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংকের অনুমতি দেওয়া হবে না। গভর্নর বলেন, ‘আইএমএফের ঋণ ছাড়াও দেশ চলতে পারবে। তাদের সঙ্গে আমাদের মতানৈক্য খুব কম বিষয়ে আছে। ব্যাংকগুলো মার্জারের বিষয় তাদের আইএমএফ-এর পরামর্শ নিচ্ছি। কারণ এভাবে একসঙ্গে সাত থেকে আটটি ব্যাংক মার্জ করার নজির পৃথিবীতে খুব একটা নেই। দেশের প্রযুক্তি ও উন্নয়নে তারা জড়িত। ধারাবাহিকতা ও অংশদারিত্বের প্রয়োজনে তাদের অর্থ আমরা নিতে চাই। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ করছেন বলেও জানান।

20 Apr 25 1NOJOR.COM

রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়: নিউইয়র্কে গভর্নর মনসুর

গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান মাথা থেকে হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১৯ আসামিকে হাজির করার জন্য আজ ২০ এপ্রিল দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

20 Apr 25 1NOJOR.COM

ট্রাইব্যুনালে হাজির করার সময় রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খান লিখেছেন, খুলনায় আজকে সকাল ৭টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। মিছিল দীর্ঘ হচ্ছে‌। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ!’আরও লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আ.লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। যদি আ.লীগকে ছোট ভেবে ধাক্কা দিবেন না মনে করেন, তাহলে আ.লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দিবে, তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট! আ.লীগ ফিরতে পারলে, রবে না কিছু অবশিষ্ট!’

20 Apr 25 1NOJOR.COM

শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ: রাশেদ খান

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ আগারগাঁওয়ে শুরু হয়েছে বেলা এগারোটায়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি,’ ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশ এলাকা‌। ৬ দফা দাবি হলো-জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, পদোন্নতির রায় বাতিল, পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

20 Apr 25 1NOJOR.COM

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউশনকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে, ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। হাজির করা আসামিরা হলেন, আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সোলাইমান সেলিম, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাংগীর আলম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং জিয়াউল আহসান।

20 Apr 25 1NOJOR.COM

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত, বৈষম্যবিরোধী আন্দোলনের মেহেরাজ ইসলামের সঙ্গে একই সংগঠনের সোবহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন। বলেন, নতুন নামে পুরাতন ফ্যাসিবাদ ফিরে এসেছে। জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। তিনি জানান, এই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বনানী থানার পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নিহতের চাচাতো ভাই। এ সময় পারভেজ হত্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে দেওয়া পোস্টকে অশোভনীয় উল্লেখ করেন ছাত্রদল সভাপতি। বলেন, তদন্ত না করে অভিযুক্তদের পক্ষ নিয়েছে!

20 Apr 25 1NOJOR.COM

প্রাইমএশিয়ার ছাত্রদল কর্মী জাহিদুল হত্যা, ছাত্রদল সভাপতির অভিযোগের তীর বৈষম্যবিরোধী নেতাদের দিকে

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তার দল অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে। তিনি বলেন, ‘আজকে পাঁচ কমিশনের প্রতিবেদনের ওপর আলোচনা সমাপ্ত করা যাবে। এখন আমরা সংবিধানের যে পর্যায় থেকে আলোচনা শেষ করেছিলাম, ওই পর্যায় থেকে আলোচনা শুরু করব। এরপর বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থাসহ বাকি দুটি কমিশনের ওপর আলোচনা শেষ করে, আশা করছি বিকেলের মধ্যে শেষ করতে পারব।’

20 Apr 25 1NOJOR.COM

বিএনপি সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোতে আন্তরিকভাবে সহযোগিতা করছে: সালাহউদ্দিন

প্রাইমএশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় প্রাইমএশিয়ার শিক্ষার্থী ও বহিরাগতসহ ৮জনের নামে হত্যা মামলা দায়ের করেছে তার ভাই হুমায়ূন কবীর। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ওসি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 'PUSAB' পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত একটি প্লাটফর্ম!

20 Apr 25 1NOJOR.COM

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা

এনসিপি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার, নিবন্ধন ও সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠনসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। এর আগে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছে। এছাড়া সংস্কার নিয়েও সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ঐ চিঠিতে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেছে দলটি।

20 Apr 25 1NOJOR.COM

এনসিপি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সংস্কার এবং ইসি পুনর্গঠনসহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে

বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের শ্রমিকরা। তাদের দাবিগুলো হলো, বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন দিতে হবে, শ্রমিক ছাঁটাই করা যাবে না, ঈদের ছুটিতে কোনো জেনারেল কাটানো যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে, স্বজন প্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা প্রদান করতে হবে ও যে পাওনা রয়েছে তা চলতি মাসে পরিশোধ করতে হবে। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করে কারখানা গেটে একটি নোটিশ সাঁটিয়ে দেয়। কারখানাটি বলছে, দাবি মেনে নেওয়ার পরও তারা আন্দোলন থেকে সরছে না।

20 Apr 25 1NOJOR.COM

বিজিএমইএ'র কাঠামো মানার দাবিতে গাজীপুরে তুসুকা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি

সীমাবদ্ধতা মেনে দায়িত্ব পালনে বিচারকদের সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিচারকদের অন্যায়-অবিচার করার কোনো সুযোগ নেই। সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে। বিচার বিভাগেও সীমাবদ্ধতা আছে। তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। আরো বলেন, কোটা আন্দোলনের সময় গ্রেফতার ১৭ বছর বয়সি শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই। এ মামলায় দুজনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে।‌ সেটি ৮ মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন। তার ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে।

20 Apr 25 1NOJOR.COM

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে, সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শনিবার ফের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন। অনেকে ‘ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত’ বলে স্লোগান দেন। কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

20 Apr 25 1NOJOR.COM

অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভে অংশ নেন

ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। মোদিকে উদ্দেশ করে বলেন, ‘তিনি বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের পায়ের ধুলোরও যোগ্য নন।’’ ওয়াইসি বলেন, ‘এই আইন কার্যকর হওয়ার পর মাত্র এক মাসেই উত্তর প্রদেশে ৫০০টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছে। এটি শুধুমাত্র সূচনা।’ এক জনসভায় ওয়াইসি ঘোষণা দেন, এই আইন বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালানো হবে। ওয়াইসি উল্লেখ করেন, ‘তিন তালাক, নাগরিকত্ব সংশোধনী আইন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন-এর প্রসার এবং এবার ইউনিফর্ম সিভিল কোড — সবই মুসলিম সম্প্রদায়ের উপর অসাংবিধানিক ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে।’

20 Apr 25 1NOJOR.COM

ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দীর্ঘ সংগ্রামের ডাক ওয়াইসির

ইসরাইলি জিম্মি এলকানা বোহবোটের তৃতীয় ভিডিও প্রকাশ করেছে হামাস। এতে তাকে একটি ‘মক’ টেলিফোন কলে নিজের পরিবারের উদ্দেশে কথা বলতে এবং সে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে বলতে শোনা গেছে। বোহবোট বলেছেন, ‘আমার জন্য সবকিছু করতে থাকো! আমার স্বাস্থ্য ভালো নেই। আমি ভয় পাচ্ছি যে মারা যাবো। তিনি বলেন, তিনি রাষ্ট্রের কাছে আবেদন করেছেন, সরকারের কাছে আবেদন করেছেন, সকলের কাছে আবেদন করেছেন। হামাস বলেছে, গাজায় যুদ্ধ বন্ধের বিনিময়ে তারা অবশিষ্ট বন্দিদের একবারে মুক্তি দিতে ইচ্ছুক।

20 Apr 25 1NOJOR.COM

ভিডিও প্রকাশ করল হামাস, বাঁচার আকুতি ইসরাইলি জিম্মির

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করেছে ভারত! আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোন বৈষম্যের শিকার হন না। বাংলাদেশ সরকার সকল নাগরিককে তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে অধিকার রক্ষা করে। তিনি বলেন, ‘ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানাননি। ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।' তিনি বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।

20 Apr 25 1NOJOR.COM

দিনাজপুরে ভবেশের মৃত্যুতে ভারতের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডা. মো. আবু জাফর বলেন, প্রাথমিকভাবে নীলফামারী জেলায় চীনা অর্থায়নে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শিগগির এর কাজ শুরু হবে। তিনি বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও চিকিৎসক-নার্স-কর্মচারীরা তাদের নিরলস প্রচেষ্টায় জনগণের সেবা করে আসছেন। রোগীদের প্রতি তাদের আরও যত্নবান হতে হবে। স্বাস্থ্য ক্যাডারে ৩৭ হাজার পদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু গ্রেড ওয়ান পদ রয়েছে একটি। এ ছাড়া সাত হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে। অতি দ্রুত সে পদগুলোয় নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। তা ছাড়া তিন হাজার চিকিৎসকদের ফাইল অনুমোদিত হয়েছে। দ্রুত তা বাস্তবায়ন করে সবার পদোন্নতি দেওয়া হবে।

20 Apr 25 1NOJOR.COM

নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: আবু জাফর

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি বলছে নির্বাচনের কাট অব টাইম চলতি বছরের ডিসেম্বর, সরকার বলছে পরের বছরের জুন, আর বিভিন্ন রাজনৈতিক দলের মত হচ্ছে, দৃশ্যমান সংস্কার ও বিচারের পরই নির্বাচন। এই তিন মতের মধ্যে আলাপ-আলোচনা ও সমঝোতাপূর্বক একটি গ্রহণযোগ্য ঐকমত্যে না পৌঁছালে যে অনিশ্চয়তা ও সংশয় তৈরি হবে, তা দেশের জন্য কোনোভাবেই কল্যাণ বয়ে আনবে না। সংস্কার, ফ্যাসিবাদীদের বিচার ও নির্বাচন সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে!

20 Apr 25 1NOJOR.COM

বিএনপি, গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল ও সরকারের মধ্যে বিভেদ না কমালে বিচার সংস্কার নির্বাচন সবই অনিশ্চিত হবে: মঞ্জু

উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মিঠামইনে যে রাস্তা তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে অল ওয়েদার সড়ক। এই রাস্তা তৈরির মাধ্যমে ইতোমধ্যেই সেই এলাকার নিদারুণ ক্ষতি হয়ে গেছে। এই রাস্তা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার হওয়া দরকার। উপদেষ্টা বলেন, হাওড়ে কৃষিতে আগে স্থানীয় জাতের ধান হতো। সেটাতে এতো কীটনাশক সারের ওপর নির্ভরশীল ছিল না। কিন্তু এখন ওখানে আধুনিক জাতের চাষ করা হচ্ছে। আধুনিক জাতের চাষ করা মানেই হলো সার, কীটনাশক দেওয়া। ওই ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে এসিআই কোম্পানি অল ইজ মেকানাইজড হারভেস্টার দিচ্ছে। ওটা চলা মানে হলো আমাদের মাছের একদম বারোটা বেজে যাবে। এছাড়া তিনি হাওরের ইজারা দিয়ে জেলেদের বঞ্চিত করা হচ্ছে! তিনি জৈব ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন।

20 Apr 25 1NOJOR.COM

মিঠামইনে সড়ক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার হওয়া উচিত: ফরিদা আখতার

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহণ খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার। বেবিচক চেয়ারম্যান বলেছেন, আমরা বিমানের কার্গোকে আরও সাশ্রয়ী করার জন্য বর্তমান বেসামরিক বিমান চলাচল ও গ্রাউন্ড-হ্যান্ডলিং শুল্ক সংশোধন করতে একসঙ্গে কাজ করছি। বাহ্যিক বাধাবিঘ্নের পরেও যেন বিমানে পণ্য পরিবহণ কার্যক্রম অব্যাহত থাকে, সেজন্য আমাদের সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা খুব শিগগিরই হ্রাসকৃত হ্যান্ডলিং চার্জ ঘোষণার আশা করছি। জনবল নিয়োগ ইতোমধ্যে দেওয়া হয়েছে!

20 Apr 25 1NOJOR.COM

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ শুধু যে গণহত্যা চালিয়েছে তা নয়, তারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে প্রতিবেশি রাষ্ট্রের কাছে বর্গা দিয়েছিল। আমরা আমাদের ভাগ্যকে আর কারো হাতে দিয়ে নিজেদের বর্গা দিতে চাই না। অনতিবিলম্বে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। শরীফ ওসমান হাদি বলেন, ইতিহাস আমাদের একটা সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দিল্লির স্বার্থ বাস্তবায়ন করে গিয়েছে। যখনই কেউ প্রতিবাদ করেছে, তাকে গুম কিংবা আয়নাঘরে বন্দি রাখা হয়েছে। আমার ভাইদের তুলে নিয়ে জঙ্গি তকমা দিয়েছে। এরপরে জুলাইয়ে অধিকার নিয়ে কথা বলতে গেলে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে।

20 Apr 25 1NOJOR.COM

গণভোটের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের দাবি, রাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে আদিবাসী শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী। অপহৃতরা হলেন, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা সবাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অপহরণের ৮৫ ঘণ্টা পার হলেও এখনো তাদের উদ্ধারে খবর পাওয়া যায়নি। জাল্লাং এনরিকো কুবি বলেন, এ ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) জড়িত। অপহরণের পর চবি প্রশাসন, খাগড়াছড়ি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী অবগত হলেও তাদের দৃশ্যমান কোনো কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না।

20 Apr 25 1NOJOR.COM

খাগড়াছড়ি থেকে অপহৃত চবির পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা

জুলাই মঞ্চের শহিদি মার্চে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এ যাত্রাবাড়ী এলাকার মানুষের যে ভূমিকা ছিল তা অনস্বীকার্য। এই এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। এ হত্যা জড়িতরা অনেকে আটক হয়নি। তিনি বলেন, সরকারের নমনীয়তা এবং সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে! আবু হানিফ বলেন, সরকার বার বার সংস্কারের কথা বলছে। তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার করছে এটা জনগণের প্রশ্ন। এ সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এটাই হবে বড় সংস্কার। জুলাই মঞ্চের নেতারা লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবি জানিয়েছেন।

20 Apr 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার: আবু হানিফ

কালিয়াকৈরের নিশ্চিন্তপুর এলাকায় মনট্রিমস কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় শোক জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এছাড়া দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারখানার উৎপাদন অব্যাহত আছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে মানবিক মর্যাদা না দেওয়া এবং এক বছরেও চাকরি স্থায়ী না করার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে কারখানাতেই মো. ইদ্রিস আলী (২৩) নামে এক শ্রমিক বিষাক্ত কেমিক্যাল পান করে আত্মহত্যা করেন। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে জেনেছেন ওই শ্রমিক অ্যালুমিনিয়াম ফসফাইড নামে বিষাক্ত পদার্থ সেবন করেছেন, যা তাদের প্রতিষ্ঠানে ছিল না।

20 Apr 25 1NOJOR.COM

গাজীপুরে শ্রমিক আত্মহত্যার ঘটনায় দুই কর্মকর্তাকে অব্যাহতি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম-ওলামারা হচ্ছে সমাজের মুরুব্বি। তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং সামাজিক শক্তিগুলোকে এক করতে পারি; তা এমন শক্তি তৈরি হবে যে, রাষ্ট্র যদি কোনো উলটা-পালটা সিদ্ধান্তও নেয় তাহলে আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য হবে। তিনি বলেন, আগামী দিনে আলেমরা যদি জনগণের সঙ্গে আরও মিশতে পারে, সংসদে যদি ৫০ জন আলেম এমপি হয় এবং ৩ থেকে ৪ জন মন্ত্রী হয়; তাহলে দেশের চেহারা পালটে যাবে। সাধারণ মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে। তাহলে আমরা সহিহ আকিদা ও কুরআনের তালিম এবং নিদের্শনা দিতে পারব।

20 Apr 25 1NOJOR.COM

আলেম-ওলামাদের সম্মিলিত সিদ্ধান্তের কাছে রাষ্ট্রের সিদ্ধান্ত বদলে যেতে বাধ্য: ধর্ম উপদেষ্টা

বনানীতে দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারভেজ মোশারফ (২৩) নামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। নিহত পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২২৩ ব্যাচের শিক্ষার্থী। সন্ধ্যার পর বনানীতে বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। টেক্সটাইল ও ইংরেজী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ মারামারি হয়। ওই সময় পারভেজ মোশারফের বুকে ছুরিকাঘাত করা হয়।

20 Apr 25 1NOJOR.COM

বনানীতে দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন পারভেজ মোশারফ (২৩) নামে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

বাংলাদেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশিকায় বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে। এই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটেছে, তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে। এই এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্বানুমতি আবশ্যক।

20 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশে ভ্রমণে সতর্কতা ও পার্বত্য চট্টগ্রাম ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাষ্ট্র

এনসিপি'র যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া পদত্যাগ করেছেন। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। গত ১৭ এপ্রিল রাতে পদত্যাগপত্রটি দপ্তর সেলে জমা দিয়েছি। ১৮ এপ্রিল তিনি লিখেছিলেন, 'এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত তিন মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য রাতের আঁধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়—সব বের করছি।' আরো বলেন, ‘কিন্তু ওদের এগেইনস্টে কিছু করা যায় নাই। প্রশাসন তো হেল্পফুল না। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ না করতে পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা অ্যাকটিভলি কাজ করছে। লোকাল ছাপড়িদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। ওই টাকা আবার রবিনহুডের মতো গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। ’

20 Apr 25 1NOJOR.COM

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ ভূঁইয়ার পদত্যাগ

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে ‘হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন’। আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। হাসনাত বলেন, বৈঠকে বিলাসী জীবন প্রশ্নে কোনো আলাপই হয়নি। বলেন, ‘র’ এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার দুই দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্যসন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। আরও বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। উল্লেখ্য, ঐ প্রতিবেদনের শিরোনাম ও প্রতিবেদনের অংশবিশেষ পরিবর্তন করা হয়েছে। তবে ক্ষমা চায়নি!

20 Apr 25 1NOJOR.COM

প্রথম আলোর বিলাসী জীবনযাপন শিরোনাম প্রসঙ্গে: কারো কাছ থেকে এক টাকা নিয়েছি প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব: হাসনাত আব্দুল্লাহ

বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অনেকে এ উপজেলায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, নির্বাচনের পর কোথায় যাবেন আপনারা। আরো বলেন, দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। সেটি ডিসেম্বরের মধ্যেই আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি‌।

20 Apr 25 1NOJOR.COM

দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি: কায়কোবাদ

লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দীর নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন। কর্ণেল অলি আহমদ সরকারের উদ্দেশে বলেন, আপনারা কি দেশের জন্য কাজ করছেন, নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? বিনা কারণে যখন তখন মিছিল হচ্ছে, রাস্তা অবরোধ এবং সর্বত্র বিশৃঙ্খলা পরিলক্ষিত হচ্ছে। জনগণের ভোগান্তি চরমে। অলি আহমদ বলেন, কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না বা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নেওয়াও সঠিক হবে না। সাবধান ও হুঁশিয়ার করে বলতে চাই, দেশ রক্তপাতের দিকে এগোচ্ছে। এই সময় তিনি সচিবালয়ে নিয়োগ বাণিজ্য হচ্ছে বলেও অভিযোগ করেন।

20 Apr 25 1NOJOR.COM

কিছু কিছু জায়গায় ছাত্রলীগ ও যুবলীগ মাথাচাড়া দিয়ে উঠছে, আমাদের ভারতের দালালের ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত হবে না: কর্নেল অলি

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত কমিটিকে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপর প্রায় এক মাস আগে সময় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো জবাব পায়নি সার্চ কমিটি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সার্চ কমিটিকে আরও সময় দেয়া হবে। দেশে ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ৫৫টি। ফুটবল ফেডারেশনের নির্বাচন হয়েছে গত বছর ২৬ অক্টোবর। ক্রিকেট বোর্ডের সভাপতিসহ কয়েকজন পরিচালক পরিবর্তন হয়েছে। বাকি ৫৩ ফেডারেশনের কমিটি গঠন হচ্ছে সার্চ কমিটির প্রস্তাবে। এর মধ্যে গত ৭ মাসে ২৬টির নতুন কমিটি পাওয়া গেছে।

20 Apr 25 1NOJOR.COM

জুলাই আন্দোলন দমাতে ব্যবহৃত হয় শুটিং ফেডারেশনের অস্ত্র: ক্রীড়া উপদেষ্টা

২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা গাজার বাসিন্দা। ইসরাইলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি, প্রায় ১৮ মাস ধরে। নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ হামলায় একইঙ্গে তার পরিবারের আরও ১০ সদস্যও নিহত হন। ফ্রান্সে একটি চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। মৃত্যুর আগে ফাতিমা প্রোফাইলে লিখেন, ‘আমি মরলে, আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই। আমি চাই এমন এক মৃত্যু, যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না।’

20 Apr 25 1NOJOR.COM

মরতেই যদি হয় বীরের মতো মরব, বিমান হামলায় মৃত্যুর আগে ফাতিমার পোস্ট

সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, সরকারের প্রেস উইংকে অনুরোধ করছি; আপনারা অনুগ্রহ করে গত ১ বছরে ভারতে "Cow Vigilante" এবং বিজেপি-আরএসএস গং এর হাতে কতজন মুসলিম/বৌদ্ধ/ খ্রিস্টান ধর্মের অনুসারী নিহত হয়েছেন, তার একটা তালিকা তৈরি করুন এবং নিন্দা-পত্র আদলে Chief Adviser GOB কার্যালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ‍্যমে বিবৃতি আকারে প্রকাশ করুন। আরও উল্লেখ করেন, প্রতিটি ঘটনায় নিহতদের নাম, যে কারণে তাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত, তারিখ, স্থান, জড়িত ব্যক্তিসহ উল্লেখ করবেন। প্রেস উইংয়ে অভিজ্ঞ বেশ কয়েকজন সাংবাদিক আছেন যারা এই কাজটি বেশ সহজেই করতে পারবেন।

20 Apr 25 1NOJOR.COM

প্রেস উইংকে অনুরোধ করছি; গত ১ বছরে ভারতে "Cow Vigilante" এবং বিজেপি-আরএসএস গং এর হাতে কতজন নিহত হয়েছেন, তার তালিকা তৈরি করুন: সায়ের

যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি ভারত, বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারতের, ১৪ শতাংশ চীনের। এছাড়া দক্ষিণ কোরিয়া, নেপাল ও বাংলাদেশের শিক্ষার্থীও এই তালিকায় রয়েছেন। গত চার মাস ধরে বিদেশি শিক্ষার্থীদের ডেটা, তাদের কার্যকলাপ ও সোশ্যাল মিডিয়ায় তৎপরতার ওপর নজরদারি করছে। এআই দিয়ে এ কাজ করাতে নিরীহ শিক্ষার্থীরাও শাস্তির আওতায় এসে যেতে পারে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থনের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

20 Apr 25 1NOJOR.COM

ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, ‘আমরা যশোরের শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত। আরও লিখেছেন, এ হত্যাকাণ্ডটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক ও পদ্ধতিগত নির্যাতনের একটি অংশ, যেখানে আগের এমন ঘটনার অপরাধীরাও শাস্তি না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, তারা যেন কোনো অজুহাত তৈরি না করে কিংবা কোনো প্রকার ভেদাভেদ না করে, সব সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।

20 Apr 25 1NOJOR.COM

যশোরে ভবেশ চন্দ্র রায়ের অপহরণের পর খুন, ভারতের অনধিকার নিন্দা

ভ্লাদিমির পুতিন ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে মানবিক বিবেচনায় ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন। তার সেনাবাহিনীকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দেন। পুতিনের এই একতরফা ঘোষণার পর এখনো পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুতিন বলেন, ‘আমরা আশা করি ইউক্রেনও আমাদের অনুসরণ করবে। তবে আমাদের বাহিনীকে সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘন বা শত্রুর উসকানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে’।

20 Apr 25 1NOJOR.COM

ভ্লাদিমির পুতিন ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা করেছেন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আজকের থানা পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল পুলিশের অধস্তন ফোর্সের থাকা-খাওয়ার ব্যবস্থা পর্যবেক্ষণ করা। তাদের থাকার ব্যবস্থা খুবই খারাপ। কীভাবে এটিকে উন্নত করা যায়, সেই বিষয়ে প্রধান উপদেষ্টা আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের ছুটির সংখ্যা খুবই কম!

20 Apr 25 1NOJOR.COM

আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর স্মরণ উৎসবে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হলো। এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি। তাদের সুস্থ করতে পারিনি। খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। দেশটাও গত ৫০ বছরে গড়েই উঠল না। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র, ন্যায়বিচার—সবই আড়ালে থেকে গেল। আমাদের রাজনীতি নিশ্চয় ত্রুটিপূর্ণ ছিল। সেই রাজনীতি ভুল ছিল বলেই চব্বিশ ঘটেছে। শারমীন এস মুরশিদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কৃতি বিরাজমান, সেটির পরিবর্তন ঘটেনি। তরুণদের এই শিক্ষাটা মাথায় রাখতে হবে। পেছনের পচে যাওয়া প্রথাগুলো গ্রহণ করে রাজনৈতিক দল গড়তে চাইলে ভুল হবে। আদর্শের জায়গায় দাঁড়াতে হবে। এ জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর পথ অনুসরণ করতে হবে।

19 Apr 25 1NOJOR.COM

একাত্তরের পরবর্তী রাজনীতি ভুল ছিল, মুক্তিযোদ্ধাদের মর্যাদা দেওয়া হয়নি, ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়নি বলেই চব্বিশ ঘটেছে: শারমীন এস মুরশিদ

ফেসবুক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ। যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না। আরও জানায়, ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না এবং তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ইউএসএ’র চেয়ারপারসন মঈন চৌধুরী মার্কিন ভিসাপ্রত্যাশীদের ভুয়া কাগজপত্র ও দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

19 Apr 25 1NOJOR.COM

ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ়প্রতিজ্ঞ: ঢাকার মার্কিন দূতাবাস

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিশুদের ভাষা ও গণিতে সাক্ষর করে তোলার ক্ষেত্রে বিদ্যালয় প্রধান এবং কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। যদি আদর্শ কিছু বলতে চাই উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাহলে প্রাইমারি স্কুল হবে অটোনোমাস। প্রাইমারি স্কুল হবে স্বায়ত্তশাসিত। তারা বাজেট করবে, বাজেট দেওয়াও হবে। একইভাবে শিক্ষার মান নিশ্চিতকরণের ক্ষেত্রেও জবাবদিহিতা থাকবে। এটি একটি আইডিয়াল কন্ডিশন। তবে আমাদের দেশে এখনই করা সম্ভব নয়। আরো বলেন, দুটি প্রকল্পের আওতায় দেশের ১৬৫ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হতে যাচ্ছে।

19 Apr 25 1NOJOR.COM

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই: উপদেষ্টা

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ, আমরাই তো সরকারকে সমর্থন দিয়েছি। তিনি বলেন, 'আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন- তা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিচার করা ও যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার সম্পন্ন করার কথা বলেছি।' ১২ দলীয় জোটেও বিএনপির সাথে সহমত হয়েছে!

19 Apr 25 1NOJOR.COM

নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি: নজরুল ইসলাম খান

দেশের প্রচলিত শ্রম আইনে যৌনকর্মী ও গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সুপারিশগুলোর মধ্যে আছে–সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে বৃদ্ধি করা, যেখানে প্রতিটি নির্বাচনি এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে। উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। এই সুপারিশ অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন সম্ভব বলে মনে করে কমিশন। উচ্চকক্ষ করার সিদ্ধান্ত হলে ৫০ শতাংশ আসনে প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত করা, বাকি ৫০ শতাংশ আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর মাঝে ৫টি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুপারিশও করা হয়েছে।

19 Apr 25 1NOJOR.COM

যৌনকর্মী ও গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদানের সুপারিশ করেছে নারীবিষয়ক সংস্কার কমিশন

এনসিপি নেতা আরিফ সোহেল লিখেন, ‘আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ঠ নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে।’ তিনি বলেন, পুলিশ দুএকটা ধরে, বাকিরা ওপেন সব করছে। ফলত নির্বাহী আদেশ কাগজ ছাড়া কিছুই নয়। আরো বলেন, বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগসহ, আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। বিচার হলে লিগ্যালি দলের কারো অস্তিত্ব থাকবে না। সোহেল বলেছেন, বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের প্রকাশ্য, অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই লেখা শেয়ার করেছেন হাসনাত আব্দুল্লাহ।

19 Apr 25 1NOJOR.COM

নির্বাহী আদেশে নিষিদ্ধ নয়, বিচারের দাবিকে প্রধান করে তুলতে হবে; এর আগ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে: আরিফ সোহেল

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সরকার যে এজেন্ডা-ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে, বিচার এবং সংস্কার দৃশ্যমান করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। এটার জন্য যেটুকু সময় পাওয়া প্রয়োজন, সরকার সে সময়টুকু পেতে পারে। কোনোভাবেই কাজ ব্যাতিরেকে সময় পেতে পারে না। সদস্য সচিব বলেন, আমরা এখন পর্যন্ত সংবিধানের বিষয়ে আলোচনা করেছি৷ বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের মত বিষয়ে আলোচনা শুরু করতে পারিনি৷ তবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন কেন অন্তর্ভুক্ত হয়নি সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছি। এছাড়া সংবিধান পুনর্লিখন ও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে দলটি।

19 Apr 25 1NOJOR.COM

এনসিপি মনে করে, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে অগ্রসর হবে সরকার: আখতার হোসেন

বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই। দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। এ প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্ত হবে না। তিনি বলেন, যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক; এটাই আমাদের আগামী দিনের স্লোগান।

19 Apr 25 1NOJOR.COM

আগে হাসিনা ও তার পরিবারের বিচার দেখতে চাই: এ্যানি

এনসিপি'র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মূলে ছিল বিলাসবহুল অফিস ও বন্দর কমিটিতে নাম থাকা। এ নিয়ে হান্নান মাসউদ লেখেন, ‘জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি। যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। আর বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা, বন্দর অথরিটির উপদেষ্টা না।’

19 Apr 25 1NOJOR.COM

নিজস্ব নয়, অফিসে তোলা ছবিটি এনসিপি'র অফিসে, বন্দর অথরিটির নয়, বন্দরে এনসিপির শ্রমিক উইংয়ের উপদেষ্টা: হান্নান মাসউদ

জাতীয় গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন হাফিজা আক্তার ঝুমুর। তিনি বলেন, অহিদুল ইসলাম দুর্জয়ের সঙ্গে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকরি করার সুবাদে তার সঙ্গে পরিচয় হয়। সেই সময় তিনি অনেক আপত্তিকর ছবি তুলে রাখেন। সেগুলো আমার স্বামীসহ আত্মীয়-স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিয়ের কথা বলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে নগদ টাকাও নেন। মাঠ কর্মকর্তা হিসেবে চাকরি হলে আমি পাওনা টাকা চাই। সেই সময় আমাকে একটা ২০ লাখ টাকার চেক দেন অহিদুল ইসলাম দুর্জয়। যা ছিল ভুয়া। এই মামলায় ওহিদুল এখন কারাগারে।

19 Apr 25 1NOJOR.COM

জাতীয় গোয়েন্দা সংস্থার মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনটি প্রহসনের নির্বাচনের নামে একদলীয় শাসন কায়েম করে রাজনীতিকে অকার্যকর করে দিয়েছিল আওয়ামী লীগ। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই এখন জাতির অগ্রাধিকার।

19 Apr 25 1NOJOR.COM

একদলীয় শাসন কায়েম করে রাজনীতিকে অকার্যকর করে দিয়েছিল আওয়ামী লীগ, জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে: গোলাম পরওয়ার

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, ‘যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেটা যেন আমাদের মাধ্যমে হয়ে যায়। পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে আছে। তারা এটা নিয়ে পর্যালোচনা করবে। তিনি বলেন, এটা শুধু নারীদের বিষয় নয় সার্বিক বিষয়। এই প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে। এটা পাঠ্যবইয়ের মতো বই আকারে ছাপা হবে। দলিল হিসেবে অফিসে রেখে দিলে হবে না, মানুষের কাছে উন্মুক্ত করে দিতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছেও নিয়ে যাওয়া হবে। কমিশনের প্রধান শিরীন পারভিন হক বলেন, সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কিছু এ সরকারই করে যেতে পারবে, কিছু পরের নির্বাচিত সরকার করতে পারবে এবং নারী আন্দোলনের আশা-আকাঙক্ষা আলাদা করে তুলে ধরা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন তুলে দেন।

19 Apr 25 1NOJOR.COM

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

তুরাগ থানায় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আলাপচারিতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, ‘আপনার বিরুদ্ধে কে মামলা করেছে?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী’। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানতে চান, স্ত্রী কিসের মামলা করেছেন? বৃদ্ধ লোকটি বলেন, নারী নির্যাতনের মামলা। বৃদ্ধ ব্যক্তি জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে ডিভোর্স হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি আগের সেই স্ত্রী এবং তার করা মামলা মিথ্যা বলে দাবি করেন তিনি।

19 Apr 25 1NOJOR.COM

৪ বিয়ে: নারী নির্যাতন মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, আমাদের নিজস্ব আত্মপরিচয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছেন। বিএনপি জনগণের পক্ষের দল। এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না। তিনি বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছেন। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কারের কথা বলছেন? যে দল নির্বাচিত হবে, সে দল বাকি সংস্কার করবে। সংসদে আলোচনার মধ্যে সংস্কার হয়। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৮ মাস হয়ে গেছে। যদি ডিসেম্বরের সরকার সংসদ নির্বাচন দেয়, তাহলে ৮ মাসের মতো বাকি আছে। তাহলে সংস্কার করতে আর কত সময় লাগতে পারে? বর্তমানে যেটাই সংস্কার করুক, সেটা পরবর্তী সংসদে পাস করতে হবে। এই সময় তিনি ভারত ও আওয়ামী লীগের বাংলাদেশবিরোধী সম্পর্ক নিয়েও সমালোচনা করেন।

19 Apr 25 1NOJOR.COM

বিএনপি জনগণের পক্ষের দল, বিএনপি নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না: রিজভী

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে আরো বলেন, এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে প্রতিনিধিদল কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

19 Apr 25 1NOJOR.COM

দেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে সর্বোত্তম: প্রধান উপদেষ্টা

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। তিনি বলেন, 'ফ‍্যাসিবাদিদের পতন হয়েছে কিন্তু ফ‍্যাসিবাদ বিদায় হয়নি।' কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন তিনি। আমির বলেন, যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না, মালোয়শিয়ায় বেগম পাড়া গড়ে তুলবে না। রাষ্ট্র বাধ্য করছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি নিশ্চিত হবে। সবশেষ জামায়াতের আমির এটি এম আজহারের অনতিবিলম্বে নিঃস্বার্থ মুক্তির দাবি জানান।

19 Apr 25 1NOJOR.COM

ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াতের আমির

শনিবার ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ছয় দফা দাবি আদায়ে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা ‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে শুক্রবার দুপুরে ছয় দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

19 Apr 25 1NOJOR.COM

ছয় দফা দাবি আদায়ে রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা

ইয়েমেনের রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাণঘাতী বিমান হামলায় নিহত বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই হামলায় আরও ১৭১ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুথিরা যেন জ্বালানি না পায় এবং তেল বিক্রি করে কোনো অর্থ আয় না করতে পারে সেটি নিশ্চিতে হামলা চালানো হয়েছে। তেল বন্দরটিতে যখন কর্মীরা কাজ করছিলেন তখন প্রথম চারটি হামলা হয়। ইয়েমেনের রপ্তানিকৃত পণ্যের ৭০ শতাংশ এবং ৮০ শতাংশ মানবিক সহায়তা রাস ঈসা, হোদেইদা এবং আস-সালিফ বন্দর দিয়ে আসে।

19 Apr 25 1NOJOR.COM

ইয়েমেনে রাস ঈসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

কঙ্গোতে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। কঙ্গো নদীতে ওই কাঠের নৌকাটিতে কয়েকশ আরোহী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধিদলের প্রধান জোসেফিন-প্যাসিফিক লোকুমু। দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে নৌকায় রান্নার আগুনকে চিহ্নিত করেছেন লোকুমু। ধারণা করা হচ্ছে, এতে যাত্রী ছিল কয়েকশ। বেশকিছু উদ্ধারও হয়েছে!

19 Apr 25 1NOJOR.COM

কঙ্গোয় যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ১৪৮, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড পাঁচ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএসে উন্নীত করার ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি ইমদাদুল হক জানান, ব্রডব্যান্ড সেবার সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস করতে চায় সংগঠনটি। এজন্য লাইসেন্স আপগ্রেডেশন প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে লাইসেন্সের মেয়াদ ১০ বছর নির্ধারণের দাবি জানান। তারা বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া ও নিয়মকানুন সহজ করা প্রয়োজন। এসওএফ তিন বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানান আইএসপি ব্যবসায়ীরা।

19 Apr 25 1NOJOR.COM

আইএসপিএবি ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার নূন্যতম স্পিড পাঁচ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএসে উন্নীত করার ঘোষণা দিয়েছে

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির জন্য ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বাকি আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও বেনজীর আহমেদ।

19 Apr 25 1NOJOR.COM

হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

শব্দদূষণ নিয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘সকলেই আমাকে দেখে বলে আপা হর্ন তো বন্ধ হলো না। আপনি ৫৩ বছর ধরে হর্ন বাজিয়ে যাচ্ছেন, আপনার ড্রাইভার হর্ন বাজায় যাবে; আর আমাকে দেখলেই বলবেন হর্ন বন্ধ হইল না।’ তিনি বলেন, ‘হর্ন বন্ধ করা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা। আচরণগত চেইঞ্জটা জরুরি।’ পরিবেশ উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর পৃথিবী রেখে যাওয়া হচ্ছে; যেখানে নজিরবিহীন বন্যা এবং ঘূর্ণিঝড়ের পৌনঃপুনিকতা মারাত্মকভাবে বেড়ে যাবে।’ তিনি বলেন, ‘এই সরকারই তরুণদের। তারমানে এই নয় আমি নিজেকে তরুণ দাবি করছি। এটাই প্রথম, তিনজন তরুণ উপদেষ্টা পরিষদে সদস্য হয়েছিলেন। তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব করছিলেন এবং করছেন।’

19 Apr 25 1NOJOR.COM

সকলেই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না, হর্ন বন্ধ করা আমার দায়িত্ব নয়, আমার দায়িত্ব হচ্ছে আইনটাকে প্রয়োগ করা: পরিবেশ উপদেষ্টা

শনিবার বিকালে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকায় জনসভার আয়োজন করেছে বিএনপি। একই সময় পীর কাশিমপুর এলাকায় জনসভার করবে এনসিপি। দুই দলের কেউই শোডাউন ও জনসভার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেনি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দুদলের জনসভাকে ঘিরে অনলাইনে উত্তেজনা থাকলেও বাস্তবে দুটি অনুষ্ঠানের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এতে সংঘাত কিংবা সহিংসতার আশঙ্কা করছেন না সংশ্লিষ্টরা। একটিতে প্রধান অতিথি বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং অপরটিতে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেন মাস্টার।

19 Apr 25 1NOJOR.COM

মুরাদনগরে বিএনপি ও এনসিপির জনসভা ঘিরে অনলাইনে উত্তেজনা, দুটি অনুষ্ঠানের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার

ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। এছাড়া দলটির গণহত্যার বিচার ও নিষিদ্ধের দাবিতে আন্দোলন হচ্ছে।

19 Apr 25 1NOJOR.COM

আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

এনসিপির সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এক নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের কাজ সবাই মিলে নতুন বাংলাদেশ গড়া, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে। আলী রায়ীজ বলেন, সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত, কিছু ভিন্নমত আছে। আমরা একমতের জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছি। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্নমত সেগুলো নিয়ে আজ আলোচনা করব।‌ আমরা চাই, জাতির আকাঙ্ক্ষার জায়গা থেকে একটি জাতীয় সনদ তৈরি করতে। এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রাণবাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান এবং আপনাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা উন্মত্ত হয়ে ওঠেছে।’ আরো বলেন, আমরা দেখেছি, গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে কীভাবে এক ব্যক্তির করতলে পর্যদুস্ত করা হয়!

19 Apr 25 1NOJOR.COM

আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে: আলী রীয়াজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ট্রাম্প, শি, মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবে এক হয়ে কাজ করতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে। তিনি বলনে, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন৷ তাকে ধন্যবাদ জানাই। আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরও বাড়বে। সভায় মির্জা ফখরুল বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে৷

19 Apr 25 1NOJOR.COM

ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না, যা করার আমাদের করতে হবে: মির্জা ফখরুল

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো তৎপর। নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদ সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন সময় আলাপ হয়েছে। ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’ আরো বলেন, আশ্রয়ের সিদ্ধান্ত প্রেসিডেন্ট পুতিনের। পরিবর্তনের সুযোগ নেই।

19 Apr 25 1NOJOR.COM

আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি

হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি নাঈম কাসেম শুক্রবার বলেন, 'হিজবুল্লাহকে নিরস্ত্র করতে কাউকে দেব না। ‘নিরস্ত্রীকরণ’ শব্দটাই আমাদের অভিধান থেকে বাদ দিতে হবে।’ শীর্ষ নেতা ওয়াফিক সাফা বলেন, ইসরাইল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনা হবে না। নিরস্ত্রীকরণের কোনো প্রশ্নই আসে না। প্রেসিডেন্ট যোসেফ আউনের অভিষেক ভাষণে যেটি বলা হয়েছে, তা আসলে একটি প্রতিরক্ষামূলক কৌশল। তবে এর আগে ইসরাইলকে সরে যেতে হবে, বন্দিদের মুক্তি দিতে হবে, এবং আগ্রাসন বন্ধ করতে হবে।’ এদিকে অস্ত্র বিরতি চুক্তি অমান্য করে লেবাননের পাঁচটি স্থানে রয়ে গেছে ইসরাইলি বাহিনী। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইতোমধ্যে লিতানি নদীর দক্ষিণে থাকা ২৬৫টি সামরিক ঘাঁটির মধ্যে প্রায় ১৯০টি লেবানন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

19 Apr 25 1NOJOR.COM

নিরস্ত্র করার আহ্বানে হিজবুল্লাহ সাড়া দেবে না: নাঈম কাসেম

জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য চব্বিশের গণ-অভ্যুত্থান হয়নি। নাহিদ বলেন, মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে, এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও বিচার ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থার বিষয়ে এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ আহ্বায়ক বলেন, জুলাই সনদ জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। এটা আমাদের কমিটমেন্ট এবং তা রাখতে হবে। যাতে আরেকটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কিংবা ফ্যাসিবাদ বাংলাদেশে আসতে না পারে তার সব নিষ্ক্রিয়তা এবং রাস্তা আমরা বন্ধ করেই সামনের দিকে এগুতে পারি। একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি।

19 Apr 25 1NOJOR.COM

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ-অভ্যুত্থান হয়নি, একটি গণতান্ত্রিক সংবিধান আমরা প্রত্যাশা করি: নাহিদ

গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও ৭০ জন। শুক্রবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। গতকাল সর্বত্র ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। ২৩ অক্টোবর থেকে শহীদ হয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। এছাড়া দ্বিতীয় চুক্তি ভঙ্গ করে দ্বিতীয় দফায় যুদ্ধের শুরু থেকে উপত্যকাটিতে খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার বাহিনী।

19 Apr 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

কুমিল্লার লবাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে অংশ নিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‌‘আমি আওয়ামী লীগের পদে আছি, পদত্যাগ করিনি। মুসলমান হিসেবে বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে থাকা লাগে। তাছাড়া জামায়াতের কর্মী সম্মেলনও আমার গ্রামেই অনুষ্ঠিত হয়েছে। সে কারণে আমি উপস্থিত ছিলাম।’ উপজেলা জামায়াতের সেক্রেটারী বলেন, ‘জামায়াতের ইউনিয়ন সম্মেলনে অন্য দলের নেতাকর্মীদের উপস্থিত থাকার সুযোগ নেই। তবে রফিকুল ইসলাম নামের কাউকে আমি চিনি না। লীগের কোনো লোককে আমি অনুষ্ঠানে দেখিনি।’

19 Apr 25 1NOJOR.COM

আ. লীগ নেতা বললেন, ‘মুসলমান হিসেবে জামায়াতের প্রোগ্রামে ছিলাম’

৩০-৩৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কিনেন, তারা সেই পেঁয়াজ অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমাদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতার পাঁয়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে চাচ্ছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। এই সিন্ডিকেট ২-৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজ একশ টাকার ওপরে দাম ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। বেড়েছে সবজির দামও। এক্ষেত্রে সরকারকে রমজানের মতো কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের।

19 Apr 25 1NOJOR.COM

দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত

খুলনার চুকনগর বাজারে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, হামলার একপক্ষের নেতৃত্ব দিয়েছেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন এবং আরেক পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত সরদার। পরে পুলিশ ও সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গেছে, ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও ইজারা তুলছিল দুই পক্ষের লোক। এ নিয়ে সংঘর্ষ হয়!

19 Apr 25 1NOJOR.COM

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩০ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।