Web Analytics

জুলাই মঞ্চের শহিদি মার্চে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এ যাত্রাবাড়ী এলাকার মানুষের যে ভূমিকা ছিল তা অনস্বীকার্য। এই এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। এ হত্যা জড়িতরা অনেকে আটক হয়নি। তিনি বলেন, সরকারের নমনীয়তা এবং সরকারের ভেতর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে! আবু হানিফ বলেন, সরকার বার বার সংস্কারের কথা বলছে। তারা গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কিসের সংস্কার করছে এটা জনগণের প্রশ্ন। এ সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এটাই হবে বড় সংস্কার। জুলাই মঞ্চের নেতারা লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবি জানিয়েছেন।

20 Apr 25 1NOJOR.COM

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার: আবু হানিফ

নিউজ সোর্স

আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার: আবু হানিফ

জুলাই মঞ্চের শহিদি মার্চে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে এ যাত্রাবাড়ী এলাকার মানুষের যে ভূমিকা ছিল তা অনস্বীকার্য। এ এলাকার মানুষ বুলেটের সামনে জীবনের মায়া ত্যাগ করে তারা হাসিনার পতন নিশ্চিত করেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়ন্ত্রণ নিতে পারলেও যাত্রাবাড়ী এলাকা নিয়ন্ত্রণ নিতে পারে নাই। এই এলাকায় আওয়ামী প্রশাসন সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালিয়েছে। এ হত্যা জড়িতরা অনেকে আটক হয়নি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।