Web Analytics

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার তোয়াক্কা না করে বিভিন্ন পদ থেকে ডজনখানেক কর্মকর্তাকে সরিয়ে শিক্ষাগত যোগ্যতা নেই এমন ব্যক্তিদের পদায়ন করেছেন। এ ছাড়া মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন এক অধ্যাপকসহ তিন শিক্ষককে। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আরো অভিযোগ, বারবার দাবি জানানোর পরও প্রতিটি দপ্তরে এখনও ফ্যাসিবাদী আমলের সেটআপে স্বৈরচারীর দোসরদের বহাল রেখে শহিদদের রক্তের সাথে প্রতিনিয়ত মশকরা করেই যাচ্ছেন।

21 Apr 25 1NOJOR.COM

একের পর এক বিতর্কিত নিয়োগ দিয়ে ও মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে তোপের মুখে ববি উপাচার্য

নিউজ সোর্স

RTV 21 Apr 25

একের পর এক বিতর্কিত নিয়োগ দিয়ে তোপের মুখে ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত নিয়োগ দিয়ে সমালোচিত হচ্ছেন অধ্যাপক শুচিতা শরমিন। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার তোয়াক্কা না করে বিভিন্ন পদ থেকে ডজনখানেক কর্মকর্তাকে সরিয়ে শিক্ষাগত যোগ্যতা নেই এমন ব্যক্তিদের পদায়নের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া মতের মিল না হওয়ায় সিন্ডিকেট থেকে সরিয়ে দিয়েছেন এক অধ্যাপকসহ তিন শিক্ষককে। এসব নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। উপাচার্যের পদত্যাগের আন্দোলনের মধ্য দিয়ে সেই ক্ষোভের বিস্ফোরণ হবে বলে ধারণা করা হচ্ছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।