Web Analytics

২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা গাজার বাসিন্দা। ইসরাইলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি, প্রায় ১৮ মাস ধরে। নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এ হামলায় একইঙ্গে তার পরিবারের আরও ১০ সদস্যও নিহত হন। ফ্রান্সে একটি চলচ্চিত্র উৎসবে আগামী মাসে প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র। মৃত্যুর আগে ফাতিমা প্রোফাইলে লিখেন, ‘আমি মরলে, আমার সেই মৃত্যু যেন গর্জে ওঠে। আমি যেন শুধু একটুখানি খবর বা কোনো সংখ্যায় পরিণত না হই। আমি চাই এমন এক মৃত্যু, যা দাগ কেটে যাবে সময়ের বুকে, যার ছবি কেউ মুছে ফেলতে পারবে না।’

20 Apr 25 1NOJOR.COM

মরতেই যদি হয় বীরের মতো মরব, বিমান হামলায় মৃত্যুর আগে ফাতিমার পোস্ট

নিউজ সোর্স

মরতেই যদি হয় বীরের মতো মরব, বিমান হামলায় মৃত্যুর আগে ফাতিমার পোস্ট

২৫ বছর বয়সী আলোকচিত্রী ফাতিমা হাসুউনা। তিনি ছিলেন ফিলিস্তিনের গাজার বাসিন্দা। জীবনের মায়া তুচ্ছ করে গাজাবাসীর ওপর চালানো ইসরাইলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি। তা–ও একদিন, দুইদিন নয়; প্রায় ১৮ মাস ধরে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।