Web Analytics

রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সঙ্গে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা জ্যাঁ-পিয়ের লাক্রোয়া সাক্ষাৎ হয়। বৈঠকে উপদেষ্টা শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও বেশি হারে ফোর্স নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন‌। শান্তিরক্ষা মিশনের সেক্রেটারি জেনারেল বলেন, পুলিশসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতা প্রদর্শনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। শীর্ষ পদগুলোতে যাতে বাংলাদেশি অফিসাররা আরও অধিক হারে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্যে আমরা চেষ্টা করছি। উপদেষ্টা দক্ষিন সুদান ও কঙ্গোতে বাংলাদেশি ফরমড পুলিশ ইউনিট মোতায়েনের অনুরোধ করেন।

20 Apr 25 1NOJOR.COM

বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ সোর্স

বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যসহ আরও বেশি হারে ফোর্স নেওয়ার জন্য জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।