Web Analytics

বুধবার রাত দশটার দিকে শেখ হাসিনার পার্সোনাল অফিসার এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। ওসি মোহসীন উদ্দিন জানান, মিজানের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন। জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা তাকে দেখতে পেয়ে আটক করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

08 May 25 1NOJOR.COM

শেখ হাসিনার পিও এস এম মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ

আইএমএফ ঋণের কিস্তি নিয়ে বাংলাদেশ সরকারের দরকষাকষি তুঙ্গে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার শর্তে আটকে আছে, আরো দুটি শর্ত ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এটি এখন বাস্তবায়ন করা সম্ভব নয়। আইএমএফ বলেছে, বাস্তবায়ন না হলে কিস্তি ছাড় নয়‌। ডলারের প্রবাহ যেভাবে বেড়েছে, তাতে আইএমএফের ঋণের প্রয়োজন তেমন নেই। ঋণ পেলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অর্থনীতি যে স্থিতিশীল এমন একটা বার্তা যায়। আইএমএফ ঋণের চুক্তি থেকে বেরোতে চাচ্ছে না। কারণ তাদের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে গেলে বৈশ্বিকভাবে আইএমএফ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। এ কারণে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।

08 May 25 1NOJOR.COM

আইএমএফের ঋণের কিস্তি, শর্ত নিয়ে দরকষাকষি, কোনো পক্ষে ছাড় নয়

পশ্চিম তীরের রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেবরন হিলসে গাড়ি চাপা দেওয়া ও ছুরিকাঘাতের পৃথক ঘটনায় মোট ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে। সেনাবাহিনীর অভিযান চালানর সময় সন্দেহভাজন এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনারা এ সময় পাল্টা গুলি চালিয়ে হামলাকারীকে ধাওয়া করে। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার কয়েক মিনিট পর তেলআবিবে হেবরন হিলস এলাকায় আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানে এক হামলাকারী গাড়ি নিয়ে এক সেনাকে চাপা দেওয়ার চেষ্টা করে। পরে সে গাড়ি থেকে নেমে ছুরি দিয়ে আক্রমণের চেষ্টা করে।

08 May 25 1NOJOR.COM

রেইহান ক্রসিং এলাকায় গুলি, হেবরন হিলসে গাড়ি চাপা দেওয়া ও ছুরিকাঘাতের পৃথক ঘটনায় মোট ৩ জন ইসরাইলি সেনা আহত হয়েছে

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে মারধর করেছে মঙ্গলবার। এতে আহতরা হলেন, আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি। ভুক্তভোগীদের দাবি, এ হামলায় জড়িত ফেনী কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা। আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফিরছিলেন তারা। ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্রদলের ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এনসিপি বলছে, আগেও জিল্লুরের বিরুদ্ধে সাংবাদিককে হত্যা হুমকির অভিযোগে রয়েছে।

08 May 25 1NOJOR.COM

ছাত্রদলের বিরুদ্ধে ৩ সমন্বয়ককে মারধরের অভিযোগ

বুধবার দুপুর ১টার দিকে পবিত্র হজ পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার স্ত্রীসহ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পবিত্র হজ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। এই সময়ের জন্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

08 May 25 1NOJOR.COM

হজ পালনের লক্ষ্যে জামায়াত সেক্রেটারি ঢাকা ত্যাগ করেছেন, দায়িত্ব পালন করবেন মাওলানা এটিএম মা’ছুম

বুধবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সৈল উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এক যৌথ বৈঠক হয়। এতে আইডিইবি, পলিটেকনিক শিক্ষক সংগঠন এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই চলমান ‘শাটডাউন’ কর্মসূচির বিষয়ে সম্মিলিতভাবে মতপ্রকাশ করেন এবং শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান। এই সম্মানজনক অনুরোধ এবং কারিগরি শিক্ষার স্বার্থে আন্তরিক উদ্বেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার থেকে ‘শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিচ্ছে। তবে ৬ দফা দাবি বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না হলে আন্দোলনের পরবর্তী ধাপ আরও শক্তিশালীভাবে ঘোষণা করা হবে।

08 May 25 1NOJOR.COM

পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে অস্ত্র হাতে ডাকাতি করা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল হালদার (৩৮), মো. রমজান বেপারী(২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)।

08 May 25 1NOJOR.COM

এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ৫ ডাকাত গ্রেফতার

মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে শতবছর বয়সী বটগাছ কেটে ফেলার ঘটনায় বন কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের নির্দেশও দেয়া হয়েছে। বেশকিছুদিন ধরে মনের বাসনা পূর্ণ করতে শতবর্ষী বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি, নতুন গামছা, কাপড় ও মিষ্টি দেন বিভিন্ন এলাকার কিছু মানুষ। বটগাছের গোড়ায় এমন কর্মকান্ড ইসলাম সমর্থন করে না মর্মে গত সোমবার দুপুরে কুমার নদের পাশে থাকা শত বছরের বটগাছটি করাত দিয়ে কেটে ফেলেন আলেমরা।

08 May 25 1NOJOR.COM

‘শিরক’ আখ্যা দিয়ে শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটি

ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে ফ্রান্সের উচ্চপ্রযুক্তির এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেল। পাকিস্তান বলছে, এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি ছিল রাফাল। ভারত তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি বলে দাবি করেছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে যে একটি বিমানের ভাঙা কিছু যন্ত্রাংশের ছবি প্রকাশ হয়েছে, যেখানে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানের নাম দেখা যাচ্ছে। তবে এসব ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের অংশ কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

08 May 25 1NOJOR.COM

ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান: ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন

প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূূূূল কবীর বলেছেন, ফ্যাক্ট চেকিং ও গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের বিশেষ দক্ষতা নিয়ে কাজ করতে হবে। গুজবকে বর্তমান সময়ের বড় চ্যালঞ্জ। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। কবীর বলেন, গুজব শনাক্তকরণ ও সঠিক তথ্য প্রচারে অধিদপ্তরের কর্মকর্তারা কাজ করছেন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য তথা গুজব মনিটরিং ও এর সত্যতা যাচাই-বাছাইয়ের জন্য তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ কমিটি কাজ করছে। এই কমিটি গুজব প্রতিরোধে নিয়মিত আইকনোটেক্সট ও ভিডিও তৈরি করছে।

08 May 25 1NOJOR.COM

গুজব বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ, একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে: নিজামূূূূল কবীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান ভারত ও পাকিস্তান এখনই একে অপরের ওপর হামলা বন্ধ করুক এবং এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি তাদের বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করতে প্রস্তুত। এর আগে বুধবার রাতে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এই হামলা লজ্জাজনক।

08 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে সাহায্যের প্রস্তাব ট্রাম্পের

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং নজর রাখছি। বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যেকোনো উসকানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি। আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। আরও বলেন, পহেলগাঁওয়ে ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে। বুধবার ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে টেলিফোন করেছেন। তিনি বলেছেন, এসব হামলায় বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। তুরস্ক সতর্ক করে বলেছে, এ ‘উসকানিমূলক পদক্ষেপ সর্বাত্মক যুদ্ধের’ দ্বার উন্মুক্ত করেছে।

08 May 25 1NOJOR.COM

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে কর্মরত তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) সিআইডি প্রধান, সিআইডির গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে ১৫ কর্মকর্তার রদবদল করা হয়েছে।

08 May 25 1NOJOR.COM

পৃথক দুই প্রজ্ঞাপনে পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি

পাকিস্তানী বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ বলেন, ‘ভারতীয় ক্ষেপণাস্ত্র ও গোলায় পাকিস্তানে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমধ্যে ২৬ জন ক্ষেপণাস্ত্রে, আর পাঁচজন গোলার আঘাতে নিহত হন। এছাড়া ৫৭ পাকিস্তানি আহত হয়েছেন। তিনি বলেন, ‘এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়ে দিয়েছি, পাকিস্তান প্রয়োজন অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাবে। আমাদের সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু দরকার হবে, তা আমরা করব।’ ভারত বলছে নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়্যেবা নামে দুটি জঙ্গি সংগঠনের ঘাঁটি।

08 May 25 1NOJOR.COM

ভারতের হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১: পাকিস্তানের বাহিনীর মুখপাত্র

এনসিপি ভারতের পাকিস্তানে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে। একে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত মন্তব্য করে এই অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আরো বলেছে, ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীরা বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চক্রান্তে লিপ্ত। সরকার এবং বাহিনীর প্রতি আহ্বান জানাই তারা যেন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। এছাড়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে।

08 May 25 1NOJOR.COM

এনসিপি ভারতের পাকিস্তানে হামলার ঘটনায় উদ্বেগ এবং বাংলাদেশ সীমান্তে নজরদারি ও সক্ষমতা বাড়াতে আহ্বান জানিয়েছে সরকারকে

উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, সংকট থাকলেও এ মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তা সরকারের নেই। গ্যাসের জন্য ভোলায় ৫টি কূপ খননের টেন্ডার দেওয়া হয়েছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়। মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়। গ্যাসের জন্য এ বছর ৫০টি কূপ খনন করা হবে এবং আগামী বছর ১০০টি কূপ খনন করা হবে। সেখান থেকে ৫০০ এমএমসিএফ গ্যাস উৎপাদনের আশা করা হচ্ছে।

07 May 25 1NOJOR.COM

গ্যাস-বিদ্যুতের দাম বাড়াবে না সরকার: জ্বালানি উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের বন্ধুত্ব পুনর্ব্যক্ত করতে আমি আমাদের প্রেসিডেন্টের নির্দেশে এখানে এসেছি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত- সব খাতে সহযোগিতার আশ্বাস দিচ্ছি এবং আমরা একসঙ্গে কাজ করতে ইচ্ছুক।’ ইউনূস বলেন, ‘আমরা এ ধরনের সম্পৃক্ততা ও সহযোগিতাকে স্বাগত জানাই। আমরা বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকেও স্বাগত জানাই।’

07 May 25 1NOJOR.COM

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

মন্ত্রীপরিষদ বিভাগের এক পরিপত্রে বলা হয়েছে, ‘সরকারের উপদেষ্টা ও অন্যান্যরা সরকারি কাজে বিদেশ ভ্রমণ করে থাকেন। তাদের ভ্রমণ খাতের ব্যয় নির্বাহের লক্ষ্যে সরকার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রী বিষয়ক ইউনিটে অর্থ বরাদ্দ দিয়ে থাকে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে বিল দাখিল করা হয়। প্রেরিত বিলের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে দাখিল না করলে এ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।’ অনুসরণীয় বিষয়গুলো হলো, ভ্রমণকারীর স্বাক্ষর ও সিলসহ প্রস্তুত করা বিলের সঙ্গে বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকার প্রধান থেকে অনুমোদিত সারসংক্ষেপের কপি, যানবাহনের ভাড়ার প্রকৃত পরিমাণসহ টিকিট, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি, আবাসিক হোটেলের প্রকৃত পরিশোধিত বিলের কপি/প্রমাণক, বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে টাকার সঙ্গে বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য সব ব্যয়ের ভাউচার/প্রমাণক জমা দিতে হবে।

07 May 25 1NOJOR.COM

উপদেষ্টাদের বিদেশ সফরের অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা, প্রমাণক আনুষঙ্গিক কপি জমা দিতে হবে

ভারতের পাকিস্তানে হামলার পর যুদ্ধাবস্থায় তারেক রহমান লিখেছেন, যেহেতু আশপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আরও লিখেছেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থে কাজ করে।

07 May 25 1NOJOR.COM

আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই: তারেক রহমান

ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখরের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়িক নেতারা বলেন, শেওলা ও তামাবিল স্থলবন্দর, জকিগঞ্জ, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও, বাগলি, ছেলা- ইছামতি, জুড়ি, চাতলা স্থল শুল্ক স্টেশন দিয়ে বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে। এসব পণ্য আরও বেশি পরিমাণে আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ও ব্যবসায়ীদের যাতায়তের সুবিধার্থে বিজনেস ভিসা প্রদানের ব্যাপারে সহকারী হাইকমিশনারের কাছে অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সহকারী হাইকমিশনার আশ্বাস্ত করেন।

07 May 25 1NOJOR.COM

ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভা

ভারত-পা‌কিস্তান যুদ্ধ ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সেজন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, ‘ভারত ও পা‌কিস্তানের সংঘাত ঘিরে বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে- এজন্য সীমান্ত জেলাগুলোর পু‌লিশ সুপারদের সতর্ক করা হয়েছে।’ এর আগে বাংলাদেশ পাক-ভারত যুদ্ধে উদ্বেগ জানিয়ে কূটনৈতিক প্রচেষ্টায় শান্তির আশাবাদ ব্যক্ত করেছে।

07 May 25 1NOJOR.COM

বাংলাদেশের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সীমান্তের জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির

দুদকের আকস্মিক অভিযানে দেখা যায়, পাবনা বিআরটিএ অফিসে দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না। টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয় এবং লাগাতার হয়রানি করা হয়। আর টাকা দিলেই পাশ। দুদক কর্মকর্তা বলছেন, কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এমনও অভিযোগ আছে- ২০১৯ সালে কাগজপত্র দিয়েছেন কিন্তু কাজ হয় নাই, যখনই দালালের মাধ্যমে টাকা দেওয়া হয় তখনই কাজ হয়। তিনি আরো বলেন, তথ্যপ্রমাণসহ দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে, এরপর ব্যবস্থা!

07 May 25 1NOJOR.COM

পাবনা বিআরটিএ অফিসে দালালকে টাকা না দিলে ফেল— দুদকের অভিযানে মিলল সত্যতা

ভারত-পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের শ্রীটপে এ তল্লাশি চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জিও প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের ভারতীয় পোস্টটি ধোঁয়ায় ঢেকে যায়। পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টটি রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয়। এছাড়া কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

07 May 25 1NOJOR.COM

ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়ে দিল্লিকে জানানো হয়েছে। কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানোর কথাও বলা হয়েছে। উল্লেখ্য, মুজিবনগর দিয়ে ১০ জনকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেয় বিএসএফ। আটকরা বিজিবিকে জানান, বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে তাদের ঠেলে দিয়েছে।

07 May 25 1NOJOR.COM

বাংলাদেশি নাগরিক উল্লেখ করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ পুশইন করানোর বিষয়টি ‘গ্রহণযোগ্য’ নয়: নিরাপত্তা উপদেষ্টা

চট্টগ্রামের চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ- কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কোঅরডিনেট করে।’

07 May 25 1NOJOR.COM

এএসপি পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন

গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। বাস্তবায়নে ব্যয় হবে ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ৮১২ কোটি ৯৫ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলো হলো- সরকারি কর্মকমিশনের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠাসহ সক্ষমতা বৃদ্ধিকরণ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিশু ও নারীদের ক্ষতিকর আচরণ থেকে সুরক্ষা প্রকল্প। আরও আছে- নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বার্ক টার্মিনাল নির্মাণ, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এন হ্যান্সমেন্ট প্রজেক্ট, বাংলাদেশ সাসেটইনেবল রিকভারি, ইমাজেন্সি প্রিপার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট এবং খুলনা- সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।

07 May 25 1NOJOR.COM

গুলশান, বনানী ও বারিধারা লেক উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি

ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত থাকার, সংযম প্রদর্শনের এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় বাংলাদেশ। আরও বলেছে, বাংলাদেশ আশাবাদী, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য শান্তি বিরাজ করবে।

07 May 25 1NOJOR.COM

পাক-ভারত যুদ্ধে বাংলাদেশের উদ্বেগ, কূটনৈতিক প্রচেষ্টায় শান্তির আশাবাদ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল। প্রজ্ঞাপনে বলা হয়, ছুটির সময়ে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে ২০২৫) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

07 May 25 1NOJOR.COM

বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন

লাহোর ও করাচি বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট পুনরায় চালু হয়েছে। করাচি থেকে আজ দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার কারণে আট ঘণ্টা বন্ধ থাকার পর লাহোর ও করাচিসহ বেশ কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করার নীতিতে আগাচ্ছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) ১২ ঘণ্টার জন্য তাদের নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে।

07 May 25 1NOJOR.COM

৮ ঘণ্টা পর লাহোর ও করাচি বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু

ভারতের ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘অকারণ যুদ্ধ ঘোষণা’ এবং পাকিস্তানের সার্বভৌমত্বের ‘নগ্ন লঙ্ঘন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এছাড়া এক বিবৃতিতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়। পাকিস্তানের জনগণ বা ভূখণ্ডে কোনো রকম আঘাত বরদাস্ত করা হবে না বলেও দৃঢ়ভাবে জানানো হয়।

07 May 25 1NOJOR.COM

ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আনুষ্ঠানিকভাবে বলেছেন, ‘অপারেশন সিঁদুর’–এর মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সীমান্তপার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এ হামলার উদ্দেশ্য। ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের অবকাঠামো ভেঙে দেওয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো ঠেকানো যায়। মিশ্রি বলেন, পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের শাস্তি ও বিচারের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ২৫ এপ্রিল যে বিবৃতি জারি করেছিল, ভারতের এ প্রত্যাঘাতকে সেই আলোকেই দেখতে হবে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতীয় সেনা ও বিমানবাহিনীর দুই নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। দুই কর্মকর্তা দাবি করেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিট থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের ওপাশে মোট ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় বাহিনী হামলা চালিয়ে ধ্বংস করেছে।

07 May 25 1NOJOR.COM

‘অপারেশন সিঁদুর’–এর মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে: পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক। বাকি ৩৬ জনের পরিচয় নিশ্চিতে যাচাই-বাছাই চলছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই রোহিঙ্গা। আটকৃতদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভূরুঙ্গামারী সীমান্তে ১৪ জনকে পুশইন করা হয় বাংলাদেশে। বিএসএফ তাদের পুশইন করেছে।

07 May 25 1NOJOR.COM

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা ৪৪ জনকে আটক করেছে বিজিবি

ভারতের‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলায় সংগঠনটির প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ঘনিষ্ঠ ৪ সহযোগী নিহত হয়েছে। এক বিবৃতিতে মাসুদ আজহার নিহতদের মধ্যে তার বড় বোন ও তার স্বামী, এক ভাতিজা ও তার স্ত্রী, আরও এক ভাগ্নি ও আত্মীয়পরিজনের পাঁচ শিশুর নাম উল্লেখ করেন। আরও জানান, তার মা, একজন গুরুত্বপূর্ণ সহযোগী এবং দুইজন ঘনিষ্ঠ সঙ্গীও ওই হামলায় নিহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলাটি বাহাওয়ালপুরের জামিয়া মসজিদ সুবহান আল্লাহ-তে চালানো হয়, যা জইশ-ই-মোহাম্মদের কেন্দ্রীয় কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো।

07 May 25 1NOJOR.COM

ভারতের অভিযানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ঘনিষ্ঠ ৪ সহযোগী নিহত

এক চিঠিতে শেখ হাসিনাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে দুদকে হাজির হতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। একইভাবে অন্যান্য ব্যক্তিদের চিঠিও তাদের ঢাকা ও নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে মো. মাহবুব আলী ইতোমধ্যে গ্রেফতার হলেও শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং মোকাম্মেল হক পলাতক রয়েছেন বলে জানা গেছে।

07 May 25 1NOJOR.COM

দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে দুদকে উপস্থিত হতে শেখ হাসিনাকে চিঠি দুদকের

গণঅভ্যুত্থানে গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে ঢাকার একটি আদালত। গত বছরের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন করছিল বৈষম্যবিরোধীরা। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ওপর গুলি চালায়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। আইনজীবী জানান, জুলাই আগস্টের সময় গুলশানের এক ভ্যানচালককে হাসপাতালে চিকিৎসা দিতে না দেওয়া ও পরে পায়ে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ তাপসের বিরুদ্ধে।

07 May 25 1NOJOR.COM

গণঅভ্যুত্থানে গুলশানে ভ্যানচালক আব্দুল জব্বারকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখিয়েছে আদালত

জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারও জন্যই মঙ্গলজনক হবে না। আরও বলেছেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারও জন্যেই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।

07 May 25 1NOJOR.COM

পহেলগাঁও হামলার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত, হামলা পাল্টা হামলা মঙ্গলজনক হবে না: জামায়াত আমির

নাগরিক ঐক্যের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দিবেন। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে। অধ্যাপক রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে। কিন্তু, শুধুমাত্র কমিশনের আলোচনায় যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোরও তাদের সহযোগী এবং প্রতিপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একমত হয়ে জাতীয় সনদ তৈরির লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।

07 May 25 1NOJOR.COM

মৌলিক জায়গায় সবাইকে ঐকমত্যে আসতে হবে: আলী রীয়াজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানে হামলা প্রসঙ্গে লিখেছেন, বিশ্বের উচিত সন্ত্রাসবাদের প্রতি কোনো সহনশীলতা না দেখানো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সামরিক বাহিনীকে এই ‘অপারেশন সিঁদুর’-এর জন্য অভিনন্দন জানিয়েছেন। রাহুল গান্ধী লিখেছেন, আমাদের সেনাবাহিনীর প্রতি গর্ব হচ্ছে। জয় হিন্দ। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে লিখেছেন, এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখাটাই প্রয়োজন। আসাদুদ্দিন ওয়েইসি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী শিবিরগুলোর ওপরে ভারতের ‘সার্জিকাল স্ট্রাইক’কে স্বাগত জানিয়েছেন। মমতা ব্যানার্জীও ভারতের ‘অপারেশন সিঁদুর’কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘জয় হিন্দ, জয় ইন্ডিয়া’।

07 May 25 1NOJOR.COM

রাহুল, মমতা, ওয়াইসি, অমিত শাহদের সুর এক; পাকিস্তানে হামলায় সংহতি

পাকিস্তানি ভূখণ্ডে হামলায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। ভারতের দাবি, নিহত সবাই ‘জঙ্গি’। তারা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য। তবে পাকিস্তানের আইএসপিআর ২৬ জন নিহতের কথা স্বীকার করেছে। এছাড়া ৪৬ জন আহত হয়েছে। ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সি দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া সেখানে ৩৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ। মুজাফ্ফারবাদের বিলাল মসজিদে হামলায় তিনজন হতাহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু রয়েছে। কোটলির আব্বাস মসজিদে হামলায় দুই কিশোর-কিশোরী শহীদ হয়েছে। সেখানে মা ও মেয়ে আহত হয়েছে। পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত।

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানে ভারতের হামলা: পাকিস্তানে ৭০ জন নিহত দাবি ভারতের, পাকিস্তান বলছে ২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠক হয়েছে। বৈঠকে কানাডাকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। থপিল বলেন, ‘আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনায় বিশ্বাস করি। এ কারণেই আমি ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে এনেছি। আমরা বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’ তিনি সরকারের সংস্কার কার্যক্রম ও উপদেষ্টা পরিষদের প্রশংসা করেন। ইউনূস বলেন, আমরা যা পেয়েছি তা ছিল একপ্রকার দুর্যোগ। মনে হয়েছে ১৫ বছরের দীর্ঘ এক ভূমিকম্প। সেই অসম্ভব পরিস্থিতি থেকেও আমরা ধীরে ধীরে সংস্কারের মাধ্যমে অগ্রসর হচ্ছি। সামনে এগোতে আমাদের পাশে আপনাদের মতো বন্ধু দরকার।’

07 May 25 1NOJOR.COM

কানাডাকে বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার

সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার পাকিস্তানে ভারতের হামলার পর এক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও জাতীয় ঐক্য ও সংহতির আহ্বান জানিয়েছেন। এদিকে ভারত পাকিস্তান পুরোদমে সামরিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে। হতাহতের সংখ্যা বাড়ছে। পাকিস্তান পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করেছে।

07 May 25 1NOJOR.COM

সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন: হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। চীন জানায়, ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ আরও বলে, ‘ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকেই বিরত থাকতে আহ্বান করছি।’

07 May 25 1NOJOR.COM

ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করে শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে চীন

সকাল থেকে কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে দুদেশের। এতে অন্তত সাত জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ভারতের কয়েকটি পত্রিকা অবশ্য ১০ জন বলে দাবি করছে। পিটিআই জানিয়েছে, দুজন শিশু ও একজন মহিলাসহ অন্তত ৭ জন নিহত হয়েছে। একই হামলায় ৩৮ জন মারাত্মকভাবে আহত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির জেরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরমাঝে জিও নিউজ, আল জাজিরাসহ অনেক গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের অভিযানে ভারতীয় সামরিক পোস্ট চোরা কমপ্লেক্স সাদা পতাকা উত্তোলন করেছে।

07 May 25 1NOJOR.COM

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে পাকিস্তানের গুলাগুলিতে ১০ ভারতীয় নিহত, আল জাজিরা বলছে ভারতীয় সামরিক পোস্ট সাদা পতাকা উত্তোলন করেছে

ভারতের ছয়টি স্থানে চালানো বিমান হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআর-এর মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, গত রাতের অকারণ ও কাপুরুষোচিত আগ্রাসনে ভারত ছয়টি স্থানে মোট ২৪টি হামলা চালিয়েছে। এতে ৮ নিরীহ নাগরিক শহিদ হয়েছেন। শুধুমাত্র আহমদপুর ইস্ট এলাকায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন কন্যাশিশুও রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় এক শিশু আহত হয়েছে এবং মসজিদের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটলির আব্বাস মসজিদেও হামলা হয়েছে। মুরিদকেতে আরেকটি মসজিদে হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হন। এমনকি ভারত ঔষধ বিতরণ কেন্দ্রেও হামলা করেছে।

07 May 25 1NOJOR.COM

ভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ৮, আহত কমপক্ষে ৩৩, রেহাই পায়নি কন্যাশিশুও, হামলা হয়েছে অন্তত তিন মসজিদে

ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তান পালটা হামলা শুরু করেছে। এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল, সেগুলোও বাতিল করা হয়েছে।’ পালটা হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান।

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ, পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান

পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় বিমান হামলার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সীমান্তে গোলাবর্ষণ করছে পাকিস্তানী ও ভারতীয় সেনারা। শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণের শব্দটি কিসের ছিল সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে সিএনএন। পাকিস্তান শাসিত কাশ্মীরের নীলুম উপত্যকার জাওয়াদ আহমেদ পারস গার্ডিয়ানকে বলেন, সীমান্ত পেরিয়ে কোনো বিরতি ছাড়াই গোলাবর্ষণ চলছে। উভয় দিক থেকে চেকপয়েন্টে মর্টার শেল ছোড়া হচ্ছে।

07 May 25 1NOJOR.COM

ভারতনিয়ন্ত্রিত শ্রীনগরে বিস্ফোরণ, সীমান্তে চলছে গুলাগুলি

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজ চলাচলের পথে বাধা দেওয়া বন্ধ করতে সম্মত হয়েছে ইরান-সমর্থিত হুথি'রা। তারা অন্তত আমাদের জানিয়েছে যে, আর যুদ্ধ করতে চায় না। তারা আত্মসমর্পণ করেছে। আমরা এই সিদ্ধান্তকে সম্মান করব এবং আমরা বোমা হামলা বন্ধ করব। এর আগে রোববার ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। এর পাল্টা জবাবে সোমবার ইয়েমেনের হোদেইদা বন্দরে অর্ধশত বিমান হামলা চালায় ইসরায়েল।

07 May 25 1NOJOR.COM

হুথিরা আত্মসমর্পণ করেছে, মার্কিন জাহাজে হামলা করবে না, আমরাও হামলা বন্ধ করব: ট্রাম্প

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে জামিল আহমেদের পদত্যাগের পর থেকে গত দুই মাসে একাডেমির পরিষদের কোনো সভা হয়নি। ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। শিল্পকলার কার্যক্রম চলে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই। সদস্য আজাদ আবুল কালাম বলেন, ‘সৈয়দ জামিল আহমেদ মহাপরিচালক থাকার সময় যে পরিষদ সভা হয়েছিল, সেখানে আমরা সারা দেশে কাজের ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো তো এখন থেমে আছে।’ এছাড়া তিনি মাস পর পর পরিষদ সভা বাধ্যতামূলক হওয়ার পরও গণঅভ্যুত্থানের পর একবার হয়েছে। লীগের শেষ এক বছরে একবারও হয়নি!

07 May 25 1NOJOR.COM

মহাপরিচালক ছাড়াই চলছে শিল্পকলা একাডেমি, দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত মহাপরিচালক

ইয়েমেনে দ্বিতীয় দফায় হামলা চালাল ইসরাইল। এতে লন্ডভন্ড হয়ে গেছে ইয়েমেনের সানা বিমানবন্দর। হুথি জানিয়েছে, এ হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন। হামলার পর সানা শহরের আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। বিমানবন্দর ছাড়াও সানা ও হুদায়দাহ শহরের তিনটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। যার ফলে শহর দুটিতে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। এর আগে রোববার হুথি বিদ্রোহীদের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ ঘটায়। এতে একটি বড় গর্ত সৃষ্টি হয় এবং ছয়জন আহত হয়।

07 May 25 1NOJOR.COM

ফের ইসরাইলের হামলায় লন্ডভন্ড ইয়েমেনের সানা বিমানবন্দর, নিহত ৩

ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনার টানা ১৩ দিন পর ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বললেন, জম্মু-কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘তিন দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার খবর দিয়েছিলেন। সেই মতো নিজের সফরও বাতিল করেছিলেন তিনি। কিন্তু হামলা রুখতে কোনো পদক্ষেপ নেয়নি কেন্দ্র।’ এদিকে ১৯৭১ সালের পর আবারও ভারতজুড়ে শুরু হলো এক বিশাল যুদ্ধের মহড়া। রাজ্যে রাজ্যে, শহর থেকে গ্রামে আজ থেকে একযোগে চলবে এ মহড়া। শেষ হবে ৯ মে। এতে অংশ নেবে চার লাখেরও বেশি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক।

07 May 25 1NOJOR.COM

কাশ্মীরে হামলার ৩ দিন আগেই জানতেন মোদি: কংগ্রেস সভাপতি

কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। মঙ্গলবার এ নিয়ে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ করার সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না। ভারতের পানি ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে। আরও বলেন, ‘আজকাল গণমাধ্যমে পানি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে...এমনকি এর আগে ভারতের অধিকারে ছিল এমন পানিও দেশের বাইরে প্রবাহিত হয়েছে। এখন কেবল ভারতের উপকারের জন্যই ভারতের পানি প্রবাহিত হবে। এই পানি ভারতের সুবিধার জন্য সংরক্ষণ এবং ভারতের উন্নতির জন্য ব্যবহার করা হবে।’

07 May 25 1NOJOR.COM

সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না: মোদি

ভারতের মিসাইল হামলার জবাবে মধ্যরাতে পাল্টা হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। তারা একাধিক ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গিয়েছে। ভারত “অপারেশন সিন্দুর” চালিয়ে পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলা চালানোর পর পাকিস্থান এই হামলা করলো। উভয় পক্ষই বেসামরিক হতাহতের কথা জানিয়েছে। পাকিস্তান ভারতকে কাপুরুষোচিত আচরণে অভিযুক্ত করেছে। এই উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হওয়ার পর থেকে।

07 May 25 1NOJOR.COM

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, পাল্টা হামলায় ভারতীয় সেনা সদর দপ্তর গুঁড়িয়ে দিল পাকিস্তান

চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার জ্যামে আটকে থাকা গাড়িবহরে হামলার শিকার হন এনসিপি মুখ্য ষ্সংগঠক হাসনাত আবদুল্লাহ। ওসি জানান, বাসন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশ সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করে। সন্ধ্যায় তাদের গাজীপুর আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে ওই ঘটনায় ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

07 May 25 1NOJOR.COM

চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাতের ওপর হামলায় আরও ১৭ জন গ্রেফতার

মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার, দিন শেষে তা কমে দাঁড়ায় ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক জানায়, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১ দশমিক ৮৮৩ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। এই বিল পরিশোধের পরও দেশের প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মোট বা গ্রস রিজার্ভ ২৫ বিলিয়নের বেশি। উল্লেখ্য, দেশের ইতিহাসে ২০২২ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। এরপর আওয়ামী সরকারের সহায়তায় অর্থ পাচার হয়। ফলে গত জুলাই শেষে তা ২০ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে নেমেছিল। এমনিতেও অর্থনৈতিকসহ নানান তথ্য প্রভাবিত করার অভিযোগও ছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

07 May 25 1NOJOR.COM

আমদানি দায় মেটানোর পরও গ্রহণযোগ্য অবস্থানে রিজার্ভ, প্রকৃত রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস ভারত ও পাকিস্তানকে দীর্ঘমেয়াদি শান্তি ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রেখে দায়িত্বশীল সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা উভয় দেশের সরকারের সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ বজায় রেখেছি।” প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের এপ্রিলের হামলার পর ভারতের প্রতি সহানুভূতি ছিল। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই পরমাণু শক্তিধর দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে লজ্জাজনক বলেছেন।

Source: Aljazeera

07 May 25 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ভারতের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চালানো সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজাররিক জানান, মহাসচিব ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতি সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন, কারণ বিশ্ব এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে কোনো সামরিক সংঘাত সহ্য করতে পারবে না।

Source: Aljazeera

07 May 25 1NOJOR.COM

ভারতের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে চালানো সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্তোনিও গুতেরেস

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’ এর আগে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, এতে দুইজন বেসামরিক নাগরিক নিহত হন এবং ডজনখানেক আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ভারতের দুইটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান।

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক উল্লেখ করে দ্রুত শেষ হওয়ার প্রত্যাশা ট্রাম্পের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক্স পোস্টে বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে।’ তিনি জানান, শত্রুদের মোকাবিলা করতে পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। জানা গেছে, স্থানীয় সময় সকাল দশটায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

07 May 25 1NOJOR.COM

ভারতের যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে, সশস্ত্র বাহিনীর পাশে আছে জনগণ: পাকিস্তানের প্রধানমন্ত্রী

সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২শ কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সোমবার বাগেরহাট মডেল থানায় এ মামলা করেন। অন্য আসামিরা হলেন- শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম, তন্ময়ের ব্যক্তিগত সহকারী এমএইচ শাহীন ও শেখ শহীদুল ইসলাম। এর মধ্যে শেখ শহীদুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

07 May 25 1NOJOR.COM

সাবেক এমপি শেখ হেলাল ও তার ছেলের নামে ২শ কোটি টাকা চাঁদাবাজির মামলা

পাকিস্তানে হামলার প্রতিশোধ হিসেবে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী। তবে পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। পিটিভি বলছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান-শাসিত কাশ্মীরের দুটি শহরসহ তিনটি শহরে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানে হামলার প্রতিশোধ হিসেবে ভারতের দুইটি বিমান ভূপাতিত, পাকিস্তানে হামলায় নিহত ২, আহত ডজনেরও বেশি

অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা ১৫ মের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। তারপর দ্রুত দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে চায় কমিশন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রদত্ত মৌলিক সংস্কারের রূপরেখা গ্রহণ করা হয়েছে। পর্যালোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই রূপরেখার প্রতিফলন দেখা যেতে পারে। আরও বলেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে কমিশনের আলোচনা অগ্রসর হচ্ছে এবং ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্য রয়েছে, যা গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।

07 May 25 1NOJOR.COM

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা ১৫ মের মধ্যে শেষ করার চেষ্টা চলছে: আলী রীয়াজ

গাজীপুরের শ্রীপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রক্সি দিতে গেলে দুজনকে আটক করেছেন হল সুপার। মঙ্গলবার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃত জুনায়েদ আহমদ সাগর (২২) লোহাগাছ গ্রামের শামসুল আলমের ছেলে। তিনি রোকসানা আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী মো. রানা মোল্লার পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। অপর ভুয়া পরীক্ষার্থী মো. মামুন (২১) শ্রীপুরের আবুল কাশেমের ছেলে। তিনি একই প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী হাইয়ুল ইসলাম শাহজাহানের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। ওসি জয়নাল আবদীন মণ্ডল জানান, দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

07 May 25 1NOJOR.COM

শ্রীপুরে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

রফিক নামে এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় এনআইডি ও ড্রাইভিং লাইসেন্স জব্দ করেছে বিজিবি। আটক রফিক তাহিরপুরের টেকেরঘাটের বড়ছড়ার মৃত রুসমত আলীর ছেলে। সুনামগঞ্জের তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবি টহল দল ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সোমবার সকালে তাকে বাংলাদেশ অভ্যন্তরে আটক করেন। তার হেফাজত থেকে ৩৪ হাজার ভারতীয় রুপি, ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া এনআইডি কার্ড, ভারতীয় একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করে বিজিবি টহল দল।

07 May 25 1NOJOR.COM

রুপি, ভারতীয় এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ বাংলাদেশি যুবক আটক করেছে বিজিবি

কাশ্মীর হামলার পর উত্তেজনা চরমে পৌঁছালে বুধবার ভোরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের সেনাবাহিনী একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা করা হয়েছে। তবে সামরিক স্থাপনায় হামলা হয়নি বলে জানায় দিল্লি। পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এই ঘটনা নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

07 May 25 1NOJOR.COM

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনা, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানে অভিযান

বিএনপি নেতা এবায়দুল হক চানের দখল করা বরিশাল চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসককে চেম্বারের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে গঠনতন্ত্র মেনে নির্বাচনের মধ্য দিয়ে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে প্রশাসককে। এর আগে গঠনতন্ত্র অমান্য করে পকেট কমিটি হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি অভিযোগ দেন চেম্বারের একাধিক সদস্য। অভিযোগ, লোক দেখানো একটি নির্বাচনের মধ্য দিয়ে চেম্বারটি দখলে নিয়েছিলেন বিএনপি নেতা এবায়দুল হক চান।

07 May 25 1NOJOR.COM

বিএনপি নেতা এবায়দুল হক চানের দখল করা বরিশাল চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সচিবালয়ের নন-ক্যাডার কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে আসছে নতুন বিধিমালা। এতে মাঠের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়ে এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জেলা-উপজেলা প্রশাসনে বদলি করা যাবে। নতুন বিধিমালা এরইমধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয়ের কর্মচারীরা। তারা বলছে, ননক্যাডার কর্মকর্তাদের পদোন্নতির বিদ্যমান সুযোগ হতে চিরতরে বঞ্চিত করার মানসে সুকৌশলে মাঠ পর্যায়ের কর্মচারীদের সঙ্গে একীভূত করে অভিন্ন নিয়োগবিধিমালা প্রণয়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে একটি কমিটিটি গঠিত হয়েছে।

07 May 25 1NOJOR.COM

বদলির নতুন বিধিমালা: আন্দোলনে নামার হুঁশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের

ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি থেকে আটকদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় ২২ নেতাকর্মীকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে ইমাম রইসের খুনি এবং অবরোধ কর্মসূচিতে পুলিশের সামনে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কালো পতাকা মিছিল করেছে ইসলামী ছাত্রসেনা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি শেষ হলেও পুলিশের উপস্থিতিতে হেলমেট পড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনরতদের উপর বর্বরোচিত হামলা করে দুর্বৃত্তরা। হামলাকারীদের কেউ কেউ জামায়াত-শিবিরের কর্মী, তবে গ্রেফতার করা হয় নি!

07 May 25 1NOJOR.COM

ইমাম রইস উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধের ঘটনায় দুই মামলায় ২২ নেতা কারাগারে

পরিবারের আপত্তির মুখে শহিদ শ্রাবণ গাজীর লাশ কবর থেকে না তুলেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডি সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে সিআইডির একটি দল শহিদ শ্রাবণ গাজীর লাশ কবর থেকে তুলতে এসেছিলেন। কিন্তু পরিবারের সদস্যরা চাননি দীর্ঘদিন পর কবর থেকে তাদের সন্তানের লাশ তোলা হোক। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে যাচ্ছি। যেহেতু আদালতের নির্দেশনায় আমরা গিয়েছিলাম, আমরা বিষয়টি আদালতকে সেভাবেই অবগত করব। উল্লেখ্য, শহীদ শ্রাবণ ৫ আগস্ট শহীদ হয়েছেন।

07 May 25 1NOJOR.COM

পরিবারের আপত্তির মুখে শহিদ শ্রাবণ গাজীর লাশ কবর থেকে না তুলেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি। তিনি জানান, আসলে সাম্প্রতিক ঘটনাটি কী ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটা তিনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে তিনি কোনো সহায়তা চাননি। তবে আমি বলেছি, আমরা শুধু চাই শান্তি বহাল থাকুক, যেন কোনো উত্তেজনা বৃদ্ধি না ঘটে। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান হোক।’ তিনি বলেন, ‘যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে একই কথা বলব। তবে আগ বাড়িয়ে কিছু বলব না।’

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় উপদেষ্টা খলিলুর রহমান বলেছে, ‘আমরা চেষ্টা করছি যাতে করে আর নতুন রোহিঙ্গা না আসে। জাতিসংঘের মাধ্যমে তাদেরকে যে কয়েকটি কথা আমরা জানিয়েছি সেগুলো হলো-আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সব স্তরে আমরা রোহিঙ্গাদের দেখতে চাই। যদি সেটি তারা না করে, তবে সেটি হবে জাতিগত নিধনের একটি নিদর্শন। এটি আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। এই কাজটি যদি তারা না করে, তাহলে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চালিয়ে যাওয়া খুব মুশকিল হবে।’ তিনি বলেন, ‘আমরা প্রশ্ন করেছি। জবাব পেলে আমরা বিচার-বিবেচনা করে দেখব কী ধরনের জবাব পাচ্ছি। এখানে কোনো রাখঢাকা নেই। এটি সরাসরি প্রশ্ন। আপনি জাতিগত নিধনের পক্ষে অথবা বিপক্ষে।’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সবপক্ষ রাজি হলেই যে বাংলাদেশ মানবিক সাহায্য দেবে- এমন কোনো কথা নেই। কারণ আমাদের অন্যান্য বিষয় আছে।

07 May 25 1NOJOR.COM

রাখাইনের নতুন প্রশাসনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি দেখতে চায় বাংলাদেশ: খলিলুর রহমান

আইন উপদেষ্টা বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব, সরকারি সিদ্ধান্ত নয়। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্নমত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রেই ভিন্নমত শালীনভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু নয়, গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না। সমাজে ভিন্নমতের চর্চা থাকবে। আরো বলেন, যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না।

07 May 25 1NOJOR.COM

নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব, সরকারি সিদ্ধান্ত নয়: আইন উপদেষ্টা

মাদারীপুরে শতবর্ষী বটগাছ ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনা স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে। জানা যায়, আলম মীরার কান্দি গ্রামের কুমার নদের পাশে স্থানীয় হান্নান হাওলাদার ও সাত্তার হাওলাদারের মালিকানাধীন একটি বাগানে শতবর্ষী একটি বটগাছ ছিল। স্থানীয় মুসলমান ও হিন্দু উভয় ধর্মের মানুষ মনের বাসনা পূরণ, রোগবালাই থেকে মুক্তিসহ নানা বিষয়ে মানত করে বটগাছের গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালাতেন। পাশাপাশি নতুন গামছা, কাপড়, মিষ্টিসহ জিনিসপত্র রেখে যেতেন। বৈশাখ উপলক্ষে বটগাছের নিচে মেলা ও বাউল গান আয়োজনের উদ্যোগ নেন স্থানীয়রা। এতে এক পক্ষ বাধা দিলে আয়োজন থেকে পিছিয়ে আসেন তারা। পরে স্থানীয় কয়েকজন আলেম ও জনতা মিলে সোমবার সকালে গাছটি কাটতে শুরু করেন। প্রশাসন বলছে পরিদর্শন করেছে, নেওয়া হবে ব্যবস্থা!

07 May 25 1NOJOR.COM

মাদারীপুরে ‘শিরক’ আখ্যা দিয়ে কাটা হলো শতবর্ষী বটগাছ

ভোটার হওয়ার বয়স ১৬ বছর এবং সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর নির্ধারণের প্রস্তাব করেছে এনসিপি। আখতার হোসেন বলেন, ‘সংস্কারকে কোনো বায়বীয় অবস্থায় আমরা ফেলে রাখতে চাই না। যেকোনো সময়ই নির্বাচন হতে পারে। তবে তার আগে মৌলিক সংস্কার এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, বিশ্বের অনেক দেশ তাদের তরুণদের ১৬ বছর বয়সে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নিচ্ছে। আমরা দেখতে পাই, তরুণ প্রজন্মের কাছে যে পরিমাণ তথ্য থাকে, তাতে এই বয়সে তারা সিদ্ধান্ত নিতে সক্ষম।’ সারজিস আলম বলেন, এনসিসি নির্বাহী বিভাগকে জবাবদিহি করার এবং সাংবিধানিক পদে নিয়োগের কাজটি করবে। আমরা জাতীয় সংসদের নিম্নকক্ষ আসনভিত্তিক করার এবং উচ্চকক্ষে ভোটের আনুপাতিক হারে আসন নির্ধারণের প্রস্তাব করেছি।

06 May 25 1NOJOR.COM

ভোটারের বয়স ১৬, এমপি প্রার্থীর বয়স ২৩ বছর চায় এনসিপি

জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আসিফ নজরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ সীমানা নির্ধারণ নিজেদের ইচ্ছামতো করা হতো। এগুলো নিয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আছে। নির্বাচন কমিশন এ আইন প্রস্তাব করেছে। আমরা সংশোধনী করে দিয়েছি। এখন সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের যে সাংবিধানিক দায়িত্ব আছে, সেটা তারা ইচ্ছা করলে এ অধ্যাদেশ গেজেট নোটিফিকেশন হওয়ার সঙ্গে সঙ্গে তারা শুরু করতে পারবে, দুই চার দিনের মধ্যে। তিনি বলেন, বাংলাদেশে সিভিল মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ লাগে। এখানে আমরা অনেক পরিবর্তন এনেছি। এর মধ্যে আগে ইচ্ছামতো শুনানি মুলতবি করা যেত। এখন আর তা করা যাবে না। আদালতে আইনজীবীর লিখিত আর্জি পড়ে শোনানোর ঘটনা বছরের পর বছর চলত। এখন আইনে সংশোধনীর মধ্যে বলা হয়েছে—আদালতে যে লিখিত স্টেটমেন্ট দেবে সেটাই চূড়ান্ত।

06 May 25 1NOJOR.COM

জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রধান উপদেষ্টা বলেছেন, নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ করা উচিত। সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণই তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। গত ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। টানা তিন মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নিয়ে নতুন সূচনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ।

06 May 25 1NOJOR.COM

নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ড. ইউনূস

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত। তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন এবং দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা! কাদের বলেন, 'অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটছে।' এই অবস্থায় আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার উপর আশা প্রত্যাশা করেন!

06 May 25 1NOJOR.COM

খালেদা জিয়া দেশে ফেরায় ‘আনন্দিত’ আওয়ামী লীগের মিত্র জিএম কাদের, বললেন প্রত্যাশার কথা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী হিসেবে দেখে। কিন্তু তারাও তো কথা বলছে। তারা তো যুদ্ধবিরতির কথা বলছে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তে ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটাতো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব। মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসে আসুক। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব। উল্লেখ্য, আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

06 May 25 1NOJOR.COM

আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

হেফাজতের সমাবেশ থেকে নারীদের অসম্মান করার ঘটনায় হেফাজতের দুঃখ প্রকাশের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সোমবার তারা হেফাজতে ইসলামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সংগঠনটির নেতারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের ‘বেশ্যা’ বলে উল্লেখ করেছেন। নোটিশ দেওয়া এনসিপির তিন নারী নেত্রী হলেন- সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ। এছাড়া সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে রয়েছেন উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। তবে তারা উদ্বেগ জানিয়ে বলেন, 'প্রেস রিলিজে হেফাজত বলেছেন, ‘নারীকে পণ্য’ বানানোর পশ্চিমা এজেন্ডা তারা মেনে নেবেন না এবং ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে ছাড় দেবেন না। উগ্র নারীবাদীদের লেলিয়ে দেওয়া হয়েছে।' নেত্রীরা আরও বলেন, ফ্রেমিংয়ের রাজনীতি থেকে হেফাজতকে বেরিয়ে আসার আহ্বান জানাই। কারো মতের সঙ্গে না মিললেই তাকে কোনো না কোনো ট্যাগ দেওয়া যাবে না।

06 May 25 1NOJOR.COM

হেফাজতের দুঃখপ্রকাশকে সাধুবাদ এনসিপি নেত্রীসহ ৬ নারীর

এনসিপি নেতা সরোয়ার তুষার বলেন, ‘সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের মতপ্রকাশের স্বাধীনতা অর্থাৎ অর্থবিল ও অনাস্থা ভোট ছাড়া যেকোনো বিষয়ে দলের বিরুদ্ধে ভোট প্রদান করার বিষয়ে আমরা একমত হয়েছি। আরো মতামত দিয়েছেন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শুধু জ্যেষ্ঠতম ব্যক্তিকে নির্বাচন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও এর কাজের আওতার পরিধি, মেয়াদ পূরণের পর নির্বাচন কমিশনের দুর্নীতি বা সাংবিধানিক দায়িত্ব লঙ্ঘন বা অনিয়মের ক্ষেত্রে, জবাবদিহিতার ক্ষেত্রে সংসদীয় কমিটি নয় বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত ও জুডিশিয়াল রিভিউ, রাষ্ট্রের মূলনীতি ও প্রস্তাবনাসহ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুই কক্ষের দুই-তৃতীয়াংশ ভোটের পর গণভোটের বিধান।

06 May 25 1NOJOR.COM

অর্থবিল-অনাস্থা ছাড়া দলের বিরুদ্ধে ভোটদানের সুযোগ চায় এনসিপি

ডা. জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জোবাইদা রহমান। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এর আগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তিনি বাংলাদেশে আসেন।

06 May 25 1NOJOR.COM

জোবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করেছেন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বাণিজ্য প্রতিনিধি পল থপিলের বৈঠক হয়েছে। এতে বাংলাদেশ ও কানাডার মধ্যে শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সংলাপ শুরুর সম্ভাবনার বিষয়ে আলোচনা হয়েছে। সচিব বাংলাদেশের বহুমাত্রিক অর্থনৈতিক সংস্কারের দিকটি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, ফার্মাসিউটিক্যালস, প্রকৌশল খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে কানাডার বিনিয়োগ আহ্বান করেন। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিনশ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ জানায় উভয় দেশ। পররাষ্ট্র সচিব কানাডার শিক্ষা ভিসা প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

06 May 25 1NOJOR.COM

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-কানাডার আলোচনা

আসিফ নজরুল বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগের আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। যা ছিল কুখ্যাত ধারা, এসব ধারাতেই ৯৫ শতাংশ মামলা হয়েছিল। মামলাগুলোও এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। কিছু সংশোধন শেষে এই সপ্তাহে গেজেট আকারে প্রকাশ হতে পারে বলেও জানান আইন উপদেষ্টা। মত প্রকাশের ক্ষেত্রে দুটি অপরাধ রাখা হয়েছে, একটি হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ, হুমকি দেওয়া। আরেকটি হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো, যেই ঘৃণা ছড়ানোর মধ্যে দিয়ে সহিংসতা উসকে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট যদি দেখেন সম্পূর্ণ ভুয়া মামলা, এ মামলার কোনো ভিত্তি নেই, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলা বাতিল করে দিতে পারবেন বলেও জানান উপদেষ্টা।

06 May 25 1NOJOR.COM

সাইবার সুরক্ষা অধ্যাদেশে আগের ৯টি ধারা বাতিল, মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

সরকারি এলপিজি বিক্রিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে অভিযান চালাচ্ছে দুদক। জানা গেছে, সিলিন্ডারজাত সরকারি গ্যাস বিক্রিতে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। মাত্র ৬৯০ টাকার সরকারি এলপিজি গ্যাস বাজার থেকে কীভাবে উধাও হয়ে যাচ্ছে বা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে- তা খতিয়ে দেখতেই এ অভিযান!

06 May 25 1NOJOR.COM

সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গতবার সৌদি আরব সফরের সময় আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানাই। এবারের সফরে জানতে পেরেছি, সৌদি আরব ইতোমধ্যে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী (শ্রম) ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন।

06 May 25 1NOJOR.COM

বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল

আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত বলেন, ফ্যাসিস্ট নিষিদ্ধে আসছে ‘জুলাই ঐক্য’। জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টায় মধুর ক্যান্টিনের সামনে আনুষ্ঠানিকভাবে সম্মিলিত জোটটির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এবং ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি বাস্তবায়নে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে এটি। ইতোমধ্যে ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলিশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জুলাই রেভ্যুলিশনারি অ্যালায়েন্স, রক্তিম জুলাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশসহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাদের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।

06 May 25 1NOJOR.COM

আ.লীগ নিষিদ্ধের দাবিতে আসছে ‘জুলাই ঐক্য’ প্ল্যাটফর্ম: রাফে সালমান রিফাত

বিএনপি নেতা ও বেগম জিয়ার চিকিৎসক ডা. জাহিদ বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’ তিনি বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারো লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

06 May 25 1NOJOR.COM

জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন; সেদিন খুব বেশি দূরে নয়: ডা. জাহিদ

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। এর আগে বুধবার চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন প্রথমে স্থগিত করেন চেম্বার আদালত। পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়ে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য নতুন দিন ঠিক করা হয়। সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিলেন, চেম্বার বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসামির আইনজীবীর বক্তব্য শুনবেন। তারপর আদেশ দেবেন।

06 May 25 1NOJOR.COM

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর আজ যে শুনানি হওয়ার কথা ছিল, সেটি হয়নি। মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এটিএম আজহারের আপিল শুনানি দীর্ঘ সময় ধরে চলায় আজ সেটি হয়নি। নিবন্ধন মামলা আবার কার্যতালিকায় আসলে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

06 May 25 1NOJOR.COM

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি হয়নি

ধর্ষণের শিকার ও আত্মহত্যা করা জুলাই শহিদ কন্যা লামিয়ার মা রুমা বেগমের মানসিক বিপর্যয় রোধে কাউন্সেলিং নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, ওসি মো. জাকির হোসেন লামিয়ার মায়ের মানসিক ট্রমার বিষয়টি আদালতকে অবহিত করেছেন। আদালতের আদেশে বলা হয়েছে- সাইকোসোশ্যাল কাউন্সেলর এই আদেশ প্রাপ্তির পর দ্রুত দুমকি থানার ওসির সঙ্গে সমন্বয় করে লামিয়ার মা রুমা বেগমের বাড়িতে বা উপযুক্ত স্থানে কাউন্সেলিং করবেন। একইসঙ্গে কাউন্সেলিং শেষে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়নপত্রসহ বিষয়টি আদালতকে অবহিত করতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

06 May 25 1NOJOR.COM

ধর্ষণের শিকার ও আত্মহত্যা করা লামিয়ার মায়ের কাউন্সেলিংয়ের আদেশ আদালতের

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটি ঘোষণা করেছে সরকার। উপদেষ্টা পরিষদের সভার পর প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, ঈদুল আজহায় ১০ দিনের ছুটি থাকবে। এর আগে, পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। জানা গেছে, কোরবানির ঈদে নির্ধারিত ছুটি কাটানোর আগে চলতি মাসে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

06 May 25 1NOJOR.COM

উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত অনুসারে ঈদুল আযহায় ১০ দিনের ছুটি থাকবে: প্রেস সচিব শফিকুল আলম

মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন। এর আগে ববির গ্রাউন্ড ফ্লোরে আধা ঘণ্টা বিক্ষোভ করে এক দফা দাবির বাস্তবায়ন চায় তারা। শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দাবি বাস্তবায়ন না করা ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়ায় তার অপসারণ দাবি করেন। গত ১৫ দিনেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনের গত রোববার উপাচার্যের অপসারণে এক দফা দাবিতে রূপ নেয়। দাবি আদায় না হলে গোটা দক্ষিণ অঞ্চল শাট ডাউন করার হুমকি দেওয়া হয়। উপাচার্যের বিরুদ্ধে নিপীড়ক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ক্যান্সার আক্রান্ত মরহুম শিক্ষার্থীকে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে।

06 May 25 1NOJOR.COM

উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে ববির প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

মালয়েশিয়ার ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ। জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত।

06 May 25 1NOJOR.COM

মালয়েশিয়ার ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক

ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে কালপ্রিট যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন তসলিম এবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তার নিয়ন্ত্রণেই থাকছে হজের ফ্লাইট। আওয়ামী লীগ সরকারের প্রভাবে ৬ বছরের বেশি সময় ধরে তিনি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতির দায়িত্বে থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিজের ‘ডাইন্যাস্টি’ ট্রাভেলের মাধ্যমে তিনি সৌদির বেসরকারি বিমান সংস্থার জিএসএর দায়িত্ব নেন। অতিরিক্ত ভাড়া নিয়ে তিনি হজযাত্রীদের নিম্নমানের বিমান সেবা দিয়েছেন। ফ্লাইনাস এয়ালাইন্সের নিজস্ব অ্যাকাউন্টে পে-অর্ডার না করে তিনি নিজের অ্যাকাউন্টের মাধ্যইে সব আর্থিক লেনদেন করেছেন। প্রতি হজযাত্রীর কাছ থেকে অর্ধলাখের বেশি কমিশন বাগিয়েছেন। এখন আত্মগোপনে আছেন। তার বিরুদ্ধে গোপনে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ফ্যাসিস্ট কর্মকর্তা ও সৌদির সঙ্গে সমাঝোতা করে ফের ফ্লাইনাসের জিএসএ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

06 May 25 1NOJOR.COM

ধর্ম মন্ত্রণালয়ের ফ্যাসিস্টরা এখনো অধরা: যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন। জামায়াত নেতার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

06 May 25 1NOJOR.COM

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসনকে বরণ করে নিতে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের পাশাপাশি উচ্চারিত হচ্ছে তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নাম‌। ঢাকা-ময়মনসিংহ সড়ক এবং বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া নেতাকর্মীদের ব্যানার ও প্ল্যাকার্ডে জোবাইদার রহমানের ছবিও শোভা পেতে দেখা যায়। ১৭ বছরের ‘নির্বাসিত জীবন শেষে’ জোবাইদার আগমনকেও বিশেষভাবে উদযাপন করছেন তারা। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন জোবাইদা। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। তারেক রহমান ও জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন জোবাইদা।

06 May 25 1NOJOR.COM

ব্যানারে-স্লোগানে খালেদা, তারেকের সঙ্গে জোবাইদার নাম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংস্কার প্রস্তাব হস্তান্তর করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনি ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে মনে করি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ- এ তিন বিষয়কে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। তিনি বলেন, মৌলিক সংস্কারকে অর্জন করতে হলে সাংবিধানিক ও রাষ্ট্র কাঠামো থেকে কীভাবে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদানগুলো হতে মুক্ত হতে পারি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের বাইরে এসে কীভাবে জাতীয় স্বার্থকে প্রতিফলিত করতে পারি, কীভাবে বিচারবিভাগকে রাজনৈতিক মুক্ত করে সত্যিকার অর্থে ন্যায় বিচারের প্রতীক হিসেবে হাজির করা যায়, প্রত্যেকটি বিষয়কে মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত। সেই মৌলিক সংস্কারের যে বিষয়ে সংস্কার প্রয়োজন তার রূপরেখা ঐকমত্য কমিশনে জমা দিয়েছি।

06 May 25 1NOJOR.COM

ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

হিরো আলমের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। আদলত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়, হিরো আলম অভিনয়ের সুযোগ করে দেওয়ার আশ্বাসে বাদীকে আকৃষ্ট করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মৌলভী ডেকে এনে বিয়ের রীতিতে ‘কবুল’ পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন। বাদীর কাছ থেকে শর্ট ফিল্ম তৈরির কথা বলে ১৫ লাখ টাকা ধার নেন তিনি। এছাড়া মারধরের ফলে গর্ভপাত হয়েছে বলেও অভিযোগ। যদিও আলম বলেছেন নারীকে চেনেন না!

06 May 25 1NOJOR.COM

হিরো আলমের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাতের অভিযোগে মামলা

সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশকারী ইসরাইলি বিমানগুলোকে প্রতিহত করতে ইলেকট্রনিক সতর্কতা সংকেত জারি এবং জ্যামিং অপারেশন পরিচালনা করে তুর্কি বিমানবাহী। সাম্প্রতিক সময়ে ইসরাইলি দখলদার বাহিনী ড্রুজদের রক্ষার দাবিতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছিসহ সিরিয়াজুড়ে অসংখ্য স্থানে বিমান হামলা চালিয়েছে। তুরস্কের এই প্রচেষ্টার কয়েকদিন আগে আঙ্কারার পররাষ্ট্র মন্ত্রণালয় তেল আবিবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছিল, সিরিয়ার এই স্পর্শকাতর সময়ে ইসরাইলকে অবশ্যই তার বিমান হামলা বন্ধ করতে হবে, যা সিরিয়ার ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।’

06 May 25 1NOJOR.COM

সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের

মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর—ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি—অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইজন আহত হয়েছেন।

06 May 25 1NOJOR.COM

মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ চারটি বিমানবন্দর

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছে. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আর কোনো সরকারি গবেষণা অনুদান পাবে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পাঠানো এক চিঠিতে যুক্তরাষ্ট্রের শিক্ষা মন্ত্রী লিন্ডা ম্যাকমাহন বলেন, এই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার প্রতি উপহাস করেছে! হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর একটি সরকারি তহবিলপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে না, বরং এটি একটি বেসরকারিভাবে অর্থায়িত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে, যার বিশাল অঙ্গীকার এবং তার সাবেক ধনী ছাত্রদের দ্বারা অর্থ সংগ্রহ করতে পারবে। ম্যাকমাহন বলেছেন, হার্ভার্ড শিথিল একাডেমিক মান তৈরি করেছে এবং এমন বিদেশী শিক্ষার্থীদের ভর্তি করেছে, যারা হিংসাত্মক আচরণ প্রদর্শন করে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণা প্রদর্শন করে। বিশ্ববিদ্যালয়টি বলছে, চিঠিটি হার্ভার্ডের বিরুদ্ধে নতুন হুমকি তৈরি করেছে, শুধুমাত্র ২১ এপ্রিল আমাদের মামলা দায়ের করার প্রতিশোধ হিসেবে।

06 May 25 1NOJOR.COM

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুদান বাতিল করল ট্রাম্প প্রশাসন

গত ২৪ ঘন্টায় একনজরে ১৩৬ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।