Web Analytics

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী হিসেবে দেখে। কিন্তু তারাও তো কথা বলছে। তারা তো যুদ্ধবিরতির কথা বলছে। নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তে ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটাতো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব। মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসে আসুক। আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব। উল্লেখ্য, আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

06 May 25 1NOJOR.COM

আমরা সার্বভৌম রাষ্ট্র, যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

নিউজ সোর্স

‘যার সঙ্গে ইচ্ছা দেখা করব, কে কী বলল যায়-আসে না’

‘আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি’ মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ মন্তব্য করেছেন।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।