Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি। তিনি জানান, আসলে সাম্প্রতিক ঘটনাটি কী ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কী পদক্ষেপ নিয়েছে, সেটা তিনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন। আমার কাছ থেকে তিনি কোনো সহায়তা চাননি। তবে আমি বলেছি, আমরা শুধু চাই শান্তি বহাল থাকুক, যেন কোনো উত্তেজনা বৃদ্ধি না ঘটে। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান হোক।’ তিনি বলেন, ‘যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তাহলে একই কথা বলব। তবে আগ বাড়িয়ে কিছু বলব না।’

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ সোর্স

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর মোহাম্মদ ইসহাক দার। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইট) পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।