Web Analytics

কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। মঙ্গলবার এ নিয়ে নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তানে পানি সরবরাহ করার সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না। ভারতের পানি ভারতের স্বার্থেই ব্যবহার করা হবে। আরও বলেন, ‘আজকাল গণমাধ্যমে পানি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে...এমনকি এর আগে ভারতের অধিকারে ছিল এমন পানিও দেশের বাইরে প্রবাহিত হয়েছে। এখন কেবল ভারতের উপকারের জন্যই ভারতের পানি প্রবাহিত হবে। এই পানি ভারতের সুবিধার জন্য সংরক্ষণ এবং ভারতের উন্নতির জন্য ব্যবহার করা হবে।’

07 May 25 1NOJOR.COM

সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না: মোদি

নিউজ সোর্স

সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে পরিবর্তন আসবে না: মোদি

কাশ্মীর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে কয়েক দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। আর এই সিদ্ধান্ত থেকে যে সরে আসবে না ভারত এবার সেই ঘোষণা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে মোদি বলেন, পাকিস্তানের সরবরাহ বন্ধ করে দেওয়া সিন্ধু পানিবণ্টন চুক্তি বাতিলের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। খবার এনডিটিবির

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।