Web Analytics

পাকিস্তানি ভূখণ্ডে হামলায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। ভারতের দাবি, নিহত সবাই ‘জঙ্গি’। তারা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য। তবে পাকিস্তানের আইএসপিআর ২৬ জন নিহতের কথা স্বীকার করেছে। এছাড়া ৪৬ জন আহত হয়েছে। ভাওয়ালপুরের আহমেদপুর অঞ্চলে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে তিন বছর বয়সি দুই শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। এছাড়া সেখানে ৩৭ জন আহত হয়েছে, যার মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ। মুজাফ্ফারবাদের বিলাল মসজিদে হামলায় তিনজন হতাহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু রয়েছে। কোটলির আব্বাস মসজিদে হামলায় দুই কিশোর-কিশোরী শহীদ হয়েছে। সেখানে মা ও মেয়ে আহত হয়েছে। পাকিস্তানে চালানো হামলাকে ‘অপারেশন সিঁদুর’ নামে আখ্যা দিয়েছে ভারত।

07 May 25 1NOJOR.COM

পাকিস্তানে ভারতের হামলা: পাকিস্তানে ৭০ জন নিহত দাবি ভারতের, পাকিস্তান বলছে ২৬

নিউজ সোর্স

পাকিস্তানে ভারতের হামলা: নিহত ৭০ নাকি ২৬

পাকিস্তানি ভূখণ্ডে হামলায় ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ভারত। তাদের দাবি, নিহত সবাই ‘জঙ্গি’। তারা লস্কর-ই-তৈয়বা ও জেশ-ই-মোহাম্মদের সদস্য। খবর এনডিটিভির। তবে পাকিস্তানের আইএসপিআর ২৬ জন নিহতের কথা স্বীকার করেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।