গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৩২৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ (২৩)। নারীদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স (১৩)। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৬৬ জন, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৯৫ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ৩২৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, সরকারি হাসপাতালে চাকরি যাওয়ার ভয় না থাকায় সেবাগ্রহীতারা কাঙিক্ষত সেবা পান না। সাইদুর রহমান বলেন, একটি উদ্যোগে যদি হাসপাতাল ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন হয় তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণের উপর জোর দেন তিনি। এ সময়, স্বাস্থ্য সংশ্লিষ্ট সবাইকে তিন মাসব্যাপী পরিকল্পনা নিয়ে সেবাগ্রহীতাদের জন্য কিছু কাজ সম্পন্ন করে যাওয়ার আহ্বানও জানান তিনি।
সরকারি হাসপাতালে চাকরি যাওয়ার ভয় না থাকায় সেবাগ্রহীতারা কাঙিক্ষত সেবা পান না: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব
নিম্ন আয়ের মানুষের জন্য আবারো ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করবে টিসিবি। প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু করছে সংস্থাটি। টিসিবি জানায়, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। কার্ড নেই- এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন (শুক্রবার ছাড়া) টিসিবির পণ্য বিক্রি করা হবে। দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে। টিসিবি জানায়- ভোক্তা প্রতি ভোজ্যতেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কাছে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে।
নিম্ন আয়ের মানুষের জন্য আবারো ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করবে টিসিবি। প্রায় দুই মাস বন্ধ থাকার পর রোববার থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু হলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। এ কারণেই দেশের জনগণ যেই পদ্ধতি বোঝে না, সেই পিআর পদ্ধতিতেই তারা নির্বাচন চায়। তিনি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে কলঙ্কময় অধ্যায় হলো শেখ হাসিনার দুঃশাসন। গত ৩টি নির্বাচনের নামে প্রহসন করে রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি। রাজনীতির নামে সেসময় দুর্বৃত্তায়ন হয়েছে। এ সময় জনগণ দীর্ঘদিন ধরে যে পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন করেছে, সেই পদ্ধতিতেই বিএনপি ভোট চায় বলে জানান।
সুবিধাবাদী রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না। এ কারণেই দেশের জনগণ যেই পদ্ধতি বোঝে না, সেই পিআর পদ্ধতিতেই তারা নির্বাচন চায়: হাফিজ উদ্দিন
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে। দেশের কোথাও অরাজকতা হলেই সেখানে বিএনপির নাম জড়াচ্ছে একটি পক্ষ। এভাবেই তারা বিএনপিকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আব্বাস বলেন, বিএনপি ক্ষমতায় এলে গণঅভ্যুত্থানে শহীদদের যেমন ন্যায্য মর্যাদা দেবে, তেমনি আহতদের জন্য যথাযথ ব্যবস্থা নেবে। আরও বলেন, ভারতের প্ররোচনায় দেশে নির্বাচন না হওয়ার ষড়যন্ত্র চলছে। ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচারকাজ একসাথে চলতে পারে। অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নয়।
ভারতের সাথে ষড়যন্ত্রে যোগ দিয়েছে দেশের কিছু রাজনৈতিক দল। তারা সুযোগ খুঁজতে ব্যস্ত কিন্তু জনগণ নির্বাচিত সরকার চায়। নির্বাচন আর বিচারকাজ একসাথে চলতে পারে: মির্জা আব্বাস
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পতেঙ্গা ১৮ নম্বর ঘাট থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ জানায়, মরদেহ দুটি কাদের তা এখনও শনাক্ত করা যায়নি। নিখোঁজ জেলেদের পরিবার আসলে মরদেহগুলো শনাক্ত করা যাবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফিশিং বোটের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়। ওইদিন সকালে চট্টগ্রামের ফিশারীঘা থেকে ১৯ জন জেলে নিয়ে আনিকা নামের ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। পরে পেছন থেকে একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে ১১ জন উঠে বেঁচে ফিরলেও বাকি ৮ জন নিখোঁজ ছিল।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৮ জেলের মধ্যে দুইজনের মরদেহ ভেসে এসেছে।
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ২৩১৮ কোটি টাকার সম্পদের তিনটি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিজনাউ জানিয়েছে, ২৯ জুলাই গ্রান্ট থর্নটন নামের একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানকে এই তিন কোম্পানির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো— জেডটিএস প্রপার্টিজ লিমিটেড, রুখমিলা প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস লিমিটেড। তার বিরুদ্ধে মানি লন্ডারিং এবং চরম দুর্নীতির অভিযোগ রয়েছে। চলতি বছরের শুরুর দিকে সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেগুলোর সম্মিলিত সম্পদ প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড। সেসব কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। সাইফুজ্জামান যুক্তরাজ্যে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি কিনেছিলেন, যারমধ্যে ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ২৩১৮ কোটি টাকার সম্পদের তিনটি কোম্পানি দেউলিয়া হওয়ার পথে রয়েছে।
ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বিগত সময়ে একটি ভোটও বিদেশ থেকে আসেনি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে। সেই ব্যালটে নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত ১০টি প্রতীক দেয়া থাকবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় পাবেন। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে। এটি বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে, প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠাতে হবে। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেছেন, প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত ও প্রতীক বরাদ্দের পর ভোটগ্রহণের সময় অন্তত ৩০ দিন করতে হবে। যাতে প্রবাসীদের কাছে ব্যালট পৌঁছায় এবং সময়মতো ভোট ফেরত আসে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টাল ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসীদের কাছে পাঠানো হবে।
নাটোরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা। জানা গেছে, এদিন দুপুর ১২টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেয়। সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকেন তারা। একপর্যায়ে তারা হট্টগোলে জড়িয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের বসার জায়গার ব্যবস্থা করলে শান্ত হয় পরিস্থিতি। অন্যদিকে অভিযোগ, ভেতরে প্রবেশের সময় বিএনপি নেতাদের বাধা দেয় ডিবি পুলিশ। পরে বিএনপি নেতারা অনুষ্ঠান বর্জন করে চলে আসেন। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপির নেতারা।
ঢাবি ছাত্রশিবিরে সভাপতি এসএম ফরহাদ বলেন, ঢাবির হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। হলে শুধু সেবামূলক কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীরা চাইলে আবাসিকের বাইরে রাজনীতি করব। তিনি বলেন, আমাদের বেশিরভাগ রাজনৈতিক কর্মকাণ্ড টিএসসি, মধুর ক্যান্টিন বা ঢাবির অন্য জায়গা থেকে পরিচালনা করেছি। সভাপতি বলেন, দলীয় কোনও কর্মসূচি হল এলাকায় করা হয়নি। আরো বলেন, মৌখিক ঘোষণার ওপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন উচিত সকল স্টেকহোল্ডারদের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে একটি লিখিত নীতিমালা তৈরি করা। যার মাধ্যমে যে রাজনীতি করতে চাইবে না তার অধিকার যেমন হরণ হবে না, একইভাবে যে রাজনীতি করতে চাইবে তারও যাতে অধিকার হরণ না হয়। এই নেতা বলেন, সংজ্ঞায়নবিহীন কোনও ঘোষণার পক্ষ নেয়া বা বিরোধিতা করার সুযোগ থাকে না।
ঢাবির হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। হলে শুধু সেবামূলক কর্মসূচি রয়েছে । শিক্ষার্থীরা চাইলে আবাসিকের বাইরে রাজনীতি করব: ফরহাদ
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, জুলাই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি। একটি লুটেরা শ্রেণি এই দেশকে আবার দখল করে লুটেপুটে খাবে, সেটা হতে পারে না। তিনি বলেন, ছাত্র-জনতা যারা জীবন দিয়েছিলেন; তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাসঘাতকতা যেন কোনো অবস্থাতেই না করি। সে বিষয়ে সজাগ থাকতে হবে। প্রয়াত নেতা আব্দুল মতিন চৌধুরীর স্মরণ অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘যারা অতীতে অন্যায় করেছে, তাদের কৃতকর্মের জন্য আমরা কোনো অনুশোচনা দেখিনি। তারা এখন বিদেশি শক্তির সহায়তায় আবার ক্ষমতায় ফেরার দিবাস্বপ্ন দেখছে। সেই স্বপ্ন আর পূরণ হবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে একটি পরিবার দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হরণ করেছে এবং অর্থ পাচার ও লুটপাট চালিয়েছে।’ সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীকে ‘আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে মঈন খান 'চৌধুরীর' সময়ে নির্মিত ব্রীজ তার নামে নামকরণের প্রতিশ্রুতি দেন।’ এই সময় তিনি আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন।
জুলাই বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয়নি। একটি লুটেরা শ্রেণি এই দেশকে আবার দখল করে লুটেপুটে খাবে, সেটা হতে পারে না: মঈন খান
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দেশের তরুণদের ভাগ্য উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হয়েছে এবং যুব ঋণ নীতিমালাকে যুগোপযোগী করা হচ্ছে। মিনি স্টেডিয়াম উদ্বোধন করে আসিফ মাহমুদ বলেন, তরুণদের বেকারত্ব দূর করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিশ্বমানের এআই প্রযুক্তিসহ আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। উদ্যোক্তাদের সহযোগিতা ও একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ চলছে। টাস্কফোর্সও গঠিত হয়েছে। তিনি বলেন, সারা দেশে এখন পর্যন্ত প্রায় দেড়শটি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে বিকেন্দ্রীকরণ নীতিমালা বাস্তবায়িত হচ্ছে। মিনি স্টেডিয়ামগুলোতে তিনতলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন এবং পাঁচ ধাপ বিশিষ্ট তিনটি সাধারণ গ্যালারি রয়েছে। পুরুষ ও নারীদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্লকও রয়েছে।
সারা দেশে এখন পর্যন্ত প্রায় দেড়শটি উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে বিকেন্দ্রীকরণ নীতিমালা বাস্তবায়িত হচ্ছে: আসিফ মাহমুদ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এ নীতিমালার মাধ্যমে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও খতিবরা ভূমিকা রাখবেন। এ নীতিমালা দেশের মসজিদগুলোতে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে। আরও বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল অবকাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই। পরে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি তুলে ধরেন।
মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে: ধর্ম উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিনসহ একটি চিকিৎসক দল বিগত আট বছর ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়েছেন। খালেদা জিয়ার সন্তান হিসেবে এবং পরিবারের সদস্য হয়েও আমরা যারা এই সময়ে দেশনেত্রীর পাশে থাকতে পারিনি, আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ড্যাব সম্মেলনে তারেক বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এমনকি ক্ষেত্রবিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন। ড্যাবের সদস্যরা এই নির্যাতিত মানুষের চিকিৎসা করেছেন, সেবা দিয়েছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ এই সময় বিএনপির এই শীর্ষ নেতা ৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দিনসহ একটি চিকিৎসক দল বিগত আট বছর ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিয়েছেন। আমাদের অন্তরের অন্তরস্থল থেকে এই চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি: তারেক
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ডা. দিপু মনির ভাগ্নে এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক বাকি তিনজন হলেন মানব পাচারকারী চক্রের সদস্য রিয়াজ, ফয়েজ ও মিরাজ। জানা যায়, শনিবারে সকালে পেপুলবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে মোটরসাইকেলে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন রিয়াজউদ্দিন। এ সময় রাস্তা কাঁচা হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা মোটরসাইকেলের গতিবিধি লক্ষ করে তাদের আটক করেন। রিয়াজউদ্দিন অভিযোগ করেন, মানবপাচারকারী চক্রের এই সদস্যরা তাকে তিন দিন ধরে আটকে রেখেছিল এবং তার কাছ থেকে তিন লাখ ৬০ হাজার টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা জানান, রিয়াজ এর আগে বিএসএফের গুলিতে আহত হয়েছিল।
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ডা. দিপু মনির ভাগ্নে এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নীলা ইস্রাফিল ঢামেক হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তিফর্মে স্বামীর নামের জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষারের নাম বসানো হয়। প্রতিক্রিয়ায় নীলা লেখেন, এটা কোনো “ভুল” নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় স্পষ্টভাবে বলা আছে প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। আইসিটি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। এটা আমার মানবাধিকার লঙ্ঘন। UDHR-এর ধারা ৩, ৫, ১২ ও ২২ অনুযায়ী আমার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে। হাসপাতালের নথিতে এ ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক, আমার প্রকৃত তথ্য পুনঃস্থাপন করা হোক।
নীলা ইস্রাফিল ঢামেক হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তিফর্মে স্বামীর নামের জায়গায় এনসিপি নেতা সারোয়ার তুষারের নাম বসানো হয়।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব নির্বাচিত হয়েছেন। এছাড়াও কাজী ফিরোজ রশিদ সিনিয়র কো-চেয়ারম্যান এবং মো. মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত হন। জাতীয় পার্টির (একাংশ) দশম জাতীয় কাউন্সিলে সারা দেশ থেকে আসা প্রায় তিন হাজার কাউন্সিলরদের কণ্ঠভোটে তারা এ পদে নির্বাচিত হন। এর আগে সকালে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান ও এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব নির্বাচিত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদলবদল করবে। ট্রাম্প জানান, তিনি আগামী শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থি হবে।’ উল্লেখ্য, ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা দখল করে রেখেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি।
ইউক্রেনীয়রা দখলদারদের কাছে তাদের এতটুকু জমিও ছেড়ে দেবে না। ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থি হবে: জেলেনস্কি
চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও দলটির নেতারা। শুক্রবার সন্ধ্যায় নেতারা ইউনাইটেড হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের সঙ্গে দেখা করে তার সুস্থতার জন্য দোয়া করেন। জামায়াত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে খোঁজখবর নিতে হাসপাতালে আসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এবি পার্টির নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে।
চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বাংলাদেশে যেসব স্থলবন্দর অল্প আমদানি-রপ্তানি কার্যক্রম চালায় এবং লোকসানে চলছে, সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন। হিলি স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি জানান, ২৪টি স্থলবন্দরের মধ্যে ৪টি ইতোমধ্যে বন্ধ হয়েছে এবং বাকি ২০টির মধ্যে ১২–১৪টি কার্যকর। বড় ও সক্রিয় বন্দরগুলো আধুনিকায়ন হচ্ছে, আর কিছু নদীবন্দর বেসরকারি খাতে দেওয়া হবে। তিনি অবকাঠামো উন্নয়ন নিয়ে ব্যবসায়ী ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ও বন্দর পরিদর্শন করেন।
তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মাত্র ৩৩ বছর বয়সে তিনি এই নিয়োগ পেলেন। এটি দেশের ইতিহাসে প্রথম। জানা গেছে, ড. নাজমুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা। তিনি ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং ২০১৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করে সেখানেই সহযোগী অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন। এর বাইরে ড. নাজমুল ইউএস ডিপার্টমেন্ট অব এস্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাউথ এশিয়ায় নিয়োগ পান। তিনি জাতিসংঘ, ওআইসি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দেশের সংখ্যালঘু সমস্যা সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক উদ্যোগ উল্লেখযোগ্য।
তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মাত্র ৩৩ বছর বয়সে তিনি এই নিয়োগ পেলেন।
রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— কাশেম বাজার থেকে বায়া রাস্তা প্রশস্তকরণ; লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন; পান্তাপাড়া-কদমশহর ভাগাইল সেতু নির্মাণ কাজ; বাগমারা উপজেলার একতলা ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন; হরিপুর হাটের নবনির্মিত দ্বিতীয় মার্কেট ভবনের উদ্বোধন; ধোরসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন; বীরকুৎসা হাটের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন; চক ছাতারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন; নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজের উদ্বোধন; হড়গ্রাম নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উদ্বোধন। পরে নাটোরের উদ্দেশে রওয়ানা হন আসিফ মাহমুদ। সেখানে মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন।
রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। দশম জাতীয় কাউন্সিলে চুন্নু বলেন, ভুলভ্রান্তি আমার থাকতে পারে। যে সমস্ত ভুল ভ্রান্তি ছিল, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বিগত অনেকগুলো নির্বাচন করেছি। অনেক সময় বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী হিসেবে আমাদের আখ্যায়িত করেন। জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করার দল, আমরা দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। সব নিয়ম-কানুন মেনে আমরা এই কাজগুলো করব। সেই জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল, সরকারসহ সবার কাছ থেকে সহযোগিতা চাই।
আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই: চুন্নু
পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অখন্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি এই পরিচয়কে ধারণ করতে হবে। আরো বলেন, দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব নৃ-গোষ্ঠী, উপজাতি, আধা উপজাতিসহ সবাইকে বাংলাদেশি হতে হবে। ভাষা, একক সংস্কৃতি ও ধর্ম কোনো জাতিকে গঠন করে না। সব ভাষাভাষী, ধর্মালম্বী, ক্ষুদ্র জাতিগোষ্ঠি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলেই একটি জাতি গঠন হয়। এই নেতা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনতে কোটা ব্যবস্থা রয়েছে। আগামী ৫০-১০০ বছর পর তা হয়তো প্রয়োজন নাও হতে পাড়ে। বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে উল্লেখ করে বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে আলাদা করতে চাই তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি।
স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও পক্ষ-বিপক্ষের কথা বলে আমাদের বিভক্ত করা হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বলে আলাদা করতে চাই তারাও বিজয়ের পর তা অস্বীকার করেনি: সালাহউদ্দিন
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা সাধারণত নির্বাচন দেখে ভয় পাচ্ছেন। অনেক ইসলামী দল আছে যাদের প্রার্থীরা কখনও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে অন্যতম ইসলামী আন্দোলন। আওয়ামী লীগের কাছে এই দলটি যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে, তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের সময় সবগুলো নির্বাচনেই তারা অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকে তারা ‘পেয়ারের’ সংগঠন মানতো। তিনি বলেন, যদি পিআর পদ্ধতি জনপ্রিয় হয় তাহলে তাদের কর্মসূচিতে নিয়ে নির্বাচনে জয়লাভ করে তারপর সিদ্ধান্ত নিক। পৃথিবীর যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেসব দেশে তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। নেপালই যার বড় দৃষ্টান্ত। দুদু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও যদি কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে এটি হবে তাদের ব্যর্থতা।
আওয়ামী লীগের কাছে যেভাবে নাস্তানাবুদ হয়েছে, বিশেষ করে বরিশালের সবশেষ নির্বাচনে, তাদের পীর রক্তাক্ত হওয়ার পর এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে: শামসুজ্জামান দুদু
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। উলটো হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন। ভ্যান্স বলেন, স্বীকৃতির বিষয়টি এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে ট্রাম্প যা পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে— প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই সম্ভব। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাই এই মানবিক সমস্যা সমাধান হোক।’ এর আগে যুক্তরাজ্য ত্রাণ সরবরাহে বাঁধা এবং যুদ্ধ চলতে থাকলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানায়।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। উলটো হামাসকে ধ্বংস করাই জরুরি মনে করে ওয়াশিংটন: ভ্যান্স
র্যাব জানিয়েছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার অন্যতম আসামি স্বাধীন। কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী জানান, স্বাধীন এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়। জানা গেছে, তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার অন্যতম আসামি স্বাধীন। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়: র্যাব
দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ড্যাব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বর্তমানে যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে দু’বছর আগেই বিএনপি এর ৯৯ শতাংশ ৩১ দফার মাধ্যমে তুলে ধরেছে। যেহেতু আগামী নির্বাচনে বিএনপিই পছন্দের শীর্ষে রয়েছে তাই আমরা স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার গণতন্ত্র সৃষ্টি করতে চাই। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, আমাদের এ কালচার থেকে বের হয়ে আসতে হবে।
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে গণতন্ত্রের ভীত মজবুত করতে হবে। ধীরে ধীরে গণতন্ত্রের ভীত শক্তিশালী করে গড়ে তুলতে হবে: তারেক
গাজীপুরে সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন জিএমপির ডিআইজি ড. মো. নাজমুল করিম খান। ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। ছিনতাইচেষ্টার ভিডিও করার কারণেই সাংবাদিক তুহিনকে পেশাদার অপরাধী চক্র হত্যা করে জানিয়ে কমিশনার বলেন, জুলাই আন্দোলনের গাজীপুরে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বেকার। এ কারণে এই এলাকায় অপরাধ বেড়েছে। এর আগে গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তুহিন হত্যায় সরাসরি জড়িত ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আল আমিন, হাসান, শাহজালাল ও সুমনকে গ্রেফতার করে পুলিশ।
গাজীপুরে সাংবাদিক হত্যা ইস্যুতে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন জিএমপির ডিআইজি ড. মো. নাজমুল করিম খান।
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান শেষে সিইসি বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিল, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি। তিনি জানান, এরইমধ্যে নির্বাচন প্রচারণায় এআই’র ব্যবহার মোকাবেলাতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া, ভোটের তারিখ নির্ধারণ হওয়ার দু’মাস আগেই তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে: সিইসি
ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। শনিবার তাকে বারাকপুর আদালতে তোলা হবে। জানা গেছে, অভিযুক্তের ভারতীয় পাসপোর্টে নাম লেখা ছিল ‘পরেশ রায়’। কিন্তু ইমিগ্রেশন অফিসাররা সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে আরও একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করে। সেখানে তার নাম ‘শ্রমিক বড়ুয়া’। দুটি ভিন্ন নাম ও নাগরিকত্বের বিষয়টি ধরা পড়ায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, ওই ব্যক্তি ভুয়া ভারতীয় পাসপোর্টে জার্মানি যাওয়ার পরিকল্পনা করছিলেন। সম্প্রতি এমন আরো কয়েকজন আটক হয়েছেন।
ভুয়া পাসপোর্টে জার্মানি যাওয়ার চেষ্টাকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ওষুধ রফতানি করি। তবে বর্তমানে যারা ওষুধ বানাচ্ছেন তারা বলছেন, বর্তমানে এই খাতের এতই ভয়াবহ অবস্থা যে, ওষুধ তৈরির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়মনীতি করছেন যার কারণে এই শিল্প ধ্বংসের পথে, বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ তৈরির কারখানাগুলো। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ নীতিই আত্মঘাতী। তিনি ড্যাব সম্মেলনে বলেন, পারস্পরিক হিংসার যে কালচার তৈরী করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে, এ কালচার থেকে বের হয়ে আসতে হবে। ফখরুল বলেন, তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখ করা হয়েছে। শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে।
তারেক রহমান ভবিষ্যত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে: ফখরুল
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে। তাছাড়া আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে। তিনি বলেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো এখনই বাস্তবায়ন করার প্রয়োজন। সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদ অনুযায়ী আমরা যারা ঐক্যমত্য কমিশনে বসি তারা সবাই রাষ্ট্রদ্রোহী। জুলাই সনদকে আইনিভাবে বাস্তবায়ন করতে হবে। সকল দলের সাথে আলোচনা করে প্লোক্লেমেশন জারি করতে হবে। অন্যথায় অনেক নেতাকেই ফাঁসির মঞ্চে যেতে হবে। আরো বলেন, নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন করতে পারবে কি না সন্দেহ রয়েছে। কমিশন যে গতিতে আগাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই। নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা তত বাড়বে। তবে ভোটের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। প্রশাসনে এখনো আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছে।
জুলাই ঘোষণাপত্রে কিছু দলকে খুশি করা হয়েছে। তাছাড়া আওয়ামী বয়ান দিয়ে ঘোষণাপত্র শুরু করে চব্বিশকে খাটো করা হয়েছে: ফুয়াদ
গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অরও ৩১৪ জন। এ নিয়ে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৩৩০ জনে পৌঁছেছে। বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে যেসব নিহত ও আহতকে আনা সম্ভব হয়েছে— কেবল তাদেরকেই ধরা হয়েছে হিসেবের মধ্যে। ধ্বংসস্তূপের তলায় এবং সড়কে এমন অনেক মৃতদেহ পড়ে আছে—যাদের হাসপাতালে আনা সম্ভব হয়নি। প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামের অভাব এবং ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণের ফলে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় না খেতে পেয়ে এবং অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদের মধ্যে ৯৮ জনই শিশু। ত্রাণ নিতে গিয়ে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন মোট ১ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে ১৬ জন নিহত হয়েছেন শুক্রবার।
ইসরাইলি হামলায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অরও ৩১৪ জন।
ইউক্রেন ইস্যুতে মিমাংসার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনা সরকার বলছে, পুতিন শি জিনপিংকে এ সপ্তাহের শুরুতে মার্কিন দূত স্টিভ উইটকফের মস্কো সফর এবং চলমান ‘ইউক্রেন সংকট’ সম্পর্কে অবহিত করেছেন। শি জিনপিং জানান, তিনি মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ বজায় রাখা, সম্পর্কোন্নয়ন এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান এগিয়ে নেওয়াকে স্বাগত জানান। আরও জানান, বেইজিং শান্তি ও সংলাপকে উৎসাহিত করতে থাকবে। পৃথক বিবৃতিতে ক্রেমলিন নিশ্চিত করেছে, পুতিন ও জিনপিং স্টিভ উইটকফের সফরের প্রধান ফলাফল নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপ্রধানরা পুতিনের আসন্ন চীন সফরের প্রস্তুতি, সফরে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন, জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে স্মারক অনুষ্ঠান নিয়েও আলোচনা করেন।
ইউক্রেন ইস্যুতে মিমাংসার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পাকিস্তানের বেলুচিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক কিছু হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের মধ্যে যোগাযোগ বন্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাদেশিক সরকারের আদেশে বলা হয়েছে, প্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে চলতি মাসের শেষ পর্যন্ত মোবাইল ডেটা সেবা বন্ধ থাকবে। পাকিস্তানের এই প্রদেশেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। শুক্রবার প্রাদেশিক সরকারের মুখপাত্র বলেন, ‘এই সেবা বন্ধ করার কারণ হলো সন্ত্রাসীরা তা ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান করছে।’ এর আগে গত মাসের শেষ দিকে নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করে ইরানে সড়কপথে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের বেলুচিস্তানে তিন সপ্তাহের জন্য মোবাইল ফোনের ডেটা সেবা স্থগিত করা হয়েছে।
আফগানিস্তান থেকে বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকালে ৩৩ জন 'খাওয়ারিজকে' হত্যার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানায়, বেলুচিস্তানের ঝোব জেলায় রাতের অভিযানে সেনারা ‘খাওয়ারিজ’ শনাক্ত করে। যোদ্ধাদের ‘নির্ভুল’ গোলাবর্ষণ করে থামানো হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, সেনাবাহিনী তাদের ‘ভারত-প্রায়োজিত’ বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অভিযানকে সফল হিসেবে আখ্যায়িত করে নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানান। এদিকে খনিজসমৃদ্ধ বেলুচিস্তানে সম্পদের লভ্যাংশ থেকে বেশি অংশ দাবি করে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা গত কয়েক মাসে হামলা বাড়িয়েছে। পাকিস্তান প্রায়ই আফগান তালেবান সরকারের ওপর অভিযোগ করে যে তারা দু’দেশের সীমান্তে সক্রিয় যোদ্ধাদের প্রতি উদাসীন। কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আফগানিস্তান থেকে বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টাকালে ৩৩ জন 'খাওয়ারিজকে' হত্যার কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে একেপিএস। জব্দকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার রিঙ্গিত, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন যার মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত, ৫ হাজার ৪২ রিঙ্গিত নগদ টাকা এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট। ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। একেপিএস জানিয়েছে, আরও তদন্তের জন্য গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। একেপিএস বলছে, এই সাফল্য দেশের প্রবেশপথগুলিতে চোরাচালান কার্যকলাপ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা এবং কার্যকারিতা প্রমাণ করে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে একেপিএস।
বিএনপি নেতা আমিনুল হক বলেছেন, আমরা চাই সহনশীল, ধৈর্যশীল এবং প্রত্যেকটি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যা সমাধান করে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য। তিনি নেতাকর্মীদের বলেন, প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের আখের গুছিয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কিছুই করেনি। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেকটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা সারা দেশে আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনই হবে প্রধান উদ্দেশ্য।
প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সাথে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে: আমিনুল
মার্কিন প্রেসিডেন্ট জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প লেখেন, বিস্তারিত পরে জানানো হবে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!’ এর আগে জানান, তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তবে বৈঠকের তারিখ ও স্থান আগে প্রকাশ করেননি কারণ তিনি চাননি যে এটি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে তার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তির গুরুত্বকে ম্লান করুক — যা শুক্রবার হোয়াইট হাউসে স্বাক্ষর হয়েছে। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তিচুক্তির অংশ হিসেবে কিছু এলাকা অদলবদল করবে। ট্রাম্প বলেন, ইউরোপীয় নেতারাও চান পুতিন ও জেলেনস্কির মধ্যে শান্তি হোক। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট পুতিন শান্তি চাইছেন, এবং জেলেনস্কিও শান্তি চান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কা রাজ্যে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ঢাবির আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর নাম উল্লেখ না করে সব দলের রাজনীতি নিষিদ্ধের দরখাস্ত দেওয়ার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে। শুক্রবার কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে তিনি লেখেন, ‘কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে, সুফিয়া কামাল হলে সব ধরনের বাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাগছাস) নিষিদ্ধ থাকবে। গত এক বছরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল। কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে হলে। অতঃপর ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে’। উমামার দরখাস্তে বামপন্থী সংগঠনের নাম না থাকায় বিতর্ক ওঠেছে, কেননা সম্প্রতি ছাত্র ইউনিয়নও হল কমিটি দিয়েছে। যদিও পরবর্তীতে উমামা ফাতেমাকে বামপন্থীসহ সব দলের জন্যই হলে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাতে দেখা গেছে।
ঢাবির আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর নাম উল্লেখ না করে সব দলের রাজনীতি নিষিদ্ধের দরখাস্ত দেওয়ার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে।
গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। শুক্রবার রাত ৯টার দিকে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার, যা বিপৎসীমার ওপরে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ডালিয়ায় পানি ২৯ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে পানি ধীর গতিতে বাড়ছে। তবে ভারতের উজানে পশ্চিমবঙ্গের দোমোহনী ও গজলডোবা এলাকায় পানির স্তর কিছুটা কমেছে। উজানে পানির এমন প্রবণতা থাকলেও রাত ১২টা পর্যন্ত তিস্তায় পানি কিছুটা বাড়তে পারে। এরপর তা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, তিস্তা অববাহিকায় আগামী ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তার পানি আবার বাড়তে পারে এবং নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে এই ঝুঁকি বেশি। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
গত কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই এক সঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব। এজাজ বলেন, ‘ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি জানান, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এর আগে, ‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিমি ও ৭ দশমিক ৫ কিমি- এই দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয় তরুণদের।
একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই এক সঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব: এজাজ
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে এবং এর মাধ্যমে দেশ-বিদেশে একটি উদাহরণ স্থাপন করবে। ডিএমপি কমিশনার জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পুলিশ পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের একটি মডেল তৈরি করবে। আরও বলেন, গত বছরগুলোতে বিশেষ করে মেট্রোপলিটন পুলিশের অনেক দুর্বলতা দেখা গিয়েছিল, যা এখন অনেকাংশে কাটিয়ে উঠে পেশাদারিত্ব ফিরে এসেছে। তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব আরো উন্নত করার মাধ্যমে সেবা অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করেন। একই সময়ে স্বরাষ্ট্র সিনিয়র সচিব নাসিমুল বলেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে।
পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দেশ-বিদেশে দৃষ্টান্ত স্থাপন করবে: সাজ্জাদ
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩ জন আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। তারা হলেন— টাঙ্গাইল সদর থানার শাহাদাত হোসেন, পাঁচবিবি থানার শ্রী রনি মহন্ত ও ভূরুঙ্গামারী নজরুল ইসলাম মজনু ওরফে মঞ্জু। জানা গেছে, গত ৫ আগস্ট রাত সোয়া ৮টার দিকে দায়িত্ব পালন করছিলেন মোখলেছুর রহমান। এ সময় তিনি ১২ নম্বর কক্ষ হতে দেয়ালে আঘাতের শব্দ শুনতে পান। পরের দিন ৬ আগস্ট সকালে ওই রুমে তল্লাশি করা হয়। সেখান থেকে ১টি লোহার পাত, ২ টুকরা রড, কম্বল কেটে বানানো ২৮ ফুট লম্বা ১টি রশি, কম্বল দিয়ে তৈরি ২৫ ফুট লম্বা ১টি বেল্ট, লোহার তৈরি ২টি আংটা, ১০ ফুট লম্বা ১টি খুঁটিসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। তারা জানায়, জেল হতে পলায়নের জন্য এসব মালামাল তাদের সংগ্রহে রেখেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের মতো পরিস্থিতির সৃষ্টি হলে তারা জেল হতে পলায়ন করতো অথবা পলায়নের সুযোগের অপেক্ষায় ছিল।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির ৩ জন আসামি পালানোর চেষ্টা করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদেরকে এখানে পুশ-ইন করছে। তাহলে তাকে কেন পুশব্যাক করে না? রিজভী বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যখন-তখন উল্টোপাল্টা কথা বলছেন। কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনা। মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা দেশকে অস্থির করতে চায়। আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জনতার উত্তাল তরঙ্গের ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। গত বছরের দুর্গাপূজায় নানা ধরনের ষড়যন্ত্র ছিল, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। রিজভী বলেন, নানা নিপীড়ন-নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেলেন।
ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদেরকে এখানে পুশ-ইন করছে। তাহলে তাকে কেন পুশব্যাক করে না: রিজভী
বৃহস্পতিবার নাটোর জেলার বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা পথরোধ করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে জনতা। শুক্রবার তৌশিক আহমেদ (২৫) নামে ওই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি বড়াইগ্রাম থানার ওসি গোলাম সরওয়ার হোসেন নিশ্চিত করেছেন।
বড়াইগ্রামে দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা পথরোধ করে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আফতাব নগরে নির্মাণাধীন এক বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে মো. আলাউদ্দিন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটে। এ নিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। এ প্রসঙ্গে সহকর্মী মো. শওকত আলীর ভাষ্য, আলাউদ্দিন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। বিকেলে ছাদের উপর ইট গাঁথার সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গুরুতর জখম হন। পরে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আফতাব নগরে নির্মাণাধীন এক বহুতল ভবনের অষ্টম তলা থেকে পড়ে মো. আলাউদ্দিন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, মা-বাবাকে সন্তান হারানোর সান্ত্বনা দেওয়া যায় না। পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই যা দিয়ে পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায়। শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি। তারা দেশের জন্য তাদের সন্তানকে উৎসর্গ করেছে। মানিকগঞ্জে শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারতকালে তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বিচারে জুলাই আন্দোলনের ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। দেশের অকুতোভয় ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে সেসব শহীদ পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে। আরো বলেন, মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসন আগের মতো চারটিতে উন্নীতকরণের জন্য আমাদের প্রচেষ্টা চলমান।
পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই যা দিয়ে পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায়। শহীদ সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে না, তার মা-বাবাকে শ্রদ্ধা জানাতে এসেছি: রিতা
বিএনপি নেতা অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন ছাত্র-জনতার অভ্যুত্থান শুরু হয় তিনি তখন লন্ডন থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন। তার দিকনির্দেশনায় ছাত্র, জনতা ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেন। ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন ছাত্র-জনতার অভ্যুত্থান শুরু হয় তিনি তখন লন্ডন থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন: রেজাউল করিম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেশীয় ছত্রাক ট্রাইকোডার্মা এস্পেরেলাম ব্যবহার করে পরিবেশবান্ধব ছত্রাকনাশক ‘পিজি ট্রাইকোডার্মা’ উদ্ভাবন করেছেন। এটি রাসায়নিক সার ব্যবহারে ২০-২৫% কমিয়ে ফসলের ফলন বাড়ায়। ছত্রাকনাশকটি জৈব সার হিসেবেও কাজ করে, মাটির অম্লতা ও লবণাক্ততা নিয়ন্ত্রণে সাহায্য করে। মাঠ পর্যায়ে পরীক্ষায় রোগ নিয়ন্ত্রণ ও খরচ সাশ্রয়ের সাফল্য দেখানো হয়েছে। বর্তমানে পণ্যটির পাইলট উৎপাদন চলছে এবং বাণিজ্যিক নিবন্ধনের পর্যায়ে রয়েছে, যা নিরাপদ খাদ্য ও টেকসই পরিবেশ নিশ্চিত করবে।
উপদেষ্টা ফরিদা আখতার আগামীর বাংলাদেশ গঠনে নারীদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে; তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি। আরো বলেন, নীতি-নির্ধারণী পর্যায়ে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে জুলাই কন্যাদের সামনে নিয়ে আসা যায়। কিন্তু দুঃখের বিষয়, জাতীয় পর্যায়ের বড় বড় অনুষ্ঠানে তাদের যথাযথ জায়গা দেওয়া হয় না। ফরিদা বলেন, আমরা এখনো দেখি শহীদদের মা জাতীয় সংগীত শুনতে শুনতে অশ্রুসিক্ত হন। প্রতিটি আন্দোলনের পেছনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু স্বাধীনতার পর বা আন্দোলন শেষে নারীদের স্থান প্রান্তিক পর্যায়ে সীমাবদ্ধ করে দেওয়ার প্রবণতা ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, অধিকার কেউ দিয়ে যায় না, তা আদায় করে নিতে হয়। জুলাই কন্যা ফাউন্ডেশনের মূল কাজ হওয়া উচিত—যেখানেই থাকুক, নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।
নারীরা যোগ্যতা, কমিটমেন্ট ও আন্তরিকতার দিক থেকে এগিয়ে; তাই আগামীর বাংলাদেশে নারীরাই হবে মূল শক্তি: ফরিদা আখতার
ঢাবির হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনটা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এর আগে ঢাবি একাডেমিক ও হল পর্যায়ে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। পরে রাজু ভাস্কর্যে সামনে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে আসে। জানা যায়, শুক্রবার সকালে ছাত্রদলের হল কমিটি প্রকাশের পর পরই শুরু হয় এই প্রতিক্রিয়া।
ঢাবির হলে সব প্রকার প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে: ঢাবি উপাচার্য
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনি হুথিরা এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে যুক্ত আরব দেশগুলোকে সতর্ক করেছে। সিনিয়র হুথি নেতা হিজাম আল-আসাদ সমস্ত শিপিং কোম্পানিকে হুঁশিয়ারি দিয়েছেন যারা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে, তাদেরকে লক্ষ্য করে নৌ অভিযান চালানোর কথা ঘোষণা করেছেন। হুথিরা গাজার অবরোধে কিছু আরব ও মুসলিম সরকারের অংশগ্রহণকে নিন্দা জানিয়েছে। মুখপাত্র ইয়াহিয়া সারি বলছেন, ইসরায়েলি আগ্রাসন থামানো ও অবরোধ উঠে না গেলে তাদের সহায়তা অব্যাহত থাকবে।
হামাস যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনী গাজার প্রত্যাহারের বিনিময়ে সব ইসরায়েলি বন্দী মুক্তির ব্যাপক চুক্তির জন্য প্রস্তুতি প্রকাশ করেছে। তারা গাজা শহর দখল করার চেষ্টা করলে তা মহামূল্যপরিণতি বয়ে আনবে এবং আত্মসমর্পণ করবে না বলে সতর্ক করেছে। এই ঘোষণা এসেছে ইসরায়েলের গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা অনুমোদনের পর। জাতিসংঘ এই পরিকল্পনা ত্যাগের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক আইনের উল্লেখ করে দুই রাষ্ট্রের সমাধানের প্রয়োজনীয়তা ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। পুলিশের গায়েবি ও মিথ্যা মামলা আর শোনা যাচ্ছে না। এতে স্বস্তি ফিরে এসেছে। গত এক বছরে কেউ রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুম হওয়ার ঘটনা হয়নি এবং রাতের আঁধারে তুলে নেওয়ার আতঙ্ক মানুষের মন থেকে দূর হয়েছে। হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিচার বিভাগের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। প্রধান বিচারপতির নেতৃত্বে দেশজুড়ে বিচার বিভাগের সংস্কার চলছে। এর ফলে অসংখ্য দুর্নীতিবাজ ও অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়েছে। আরও বলেন, আমরা ৯০-এর সংগ্রামকে বাদ দিয়ে আমাদের লড়াইয়ের কথা চিন্তা করি। আমরা তা প্রত্যাশা করি না। যদি অতীত সংগ্রামের কথা ভুলে যাই, তবে ভবিষ্যতে যে কোনো নতুন সংগ্রামের আগেই সেই বিস্মৃতি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলবে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। পুলিশের গায়েবি ও মিথ্যা মামলা আর শোনা যাচ্ছে না: অ্যাটর্নি জেনারেল
ট্রাম্পের শুল্ক আরোপের কারণে ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করেছে এমন খবরকে নয়াদিল্লি মিথ্যা ও বানোয়াট হিসেবে উড়িয়ে দিয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে স্ট্রাইকার যুদ্ধে যান ও জ্যাভলিন ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা এখনও চলছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের ওয়াশিংটন সফর বাতিল হলেও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রয়েছে। ভারত মার্কিন শুল্ক বৃদ্ধি 'অন্যায্য' হিসেবে সমালোচনা করেছে এবং কৌশলগত সম্পর্ক বজায় রাখার প্রত্যয় প্রকাশ করেছে।
ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে, যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের রায় লঙ্ঘনের জন্য এটি নিন্দনীয় উল্লেখ করে দ্রুত দখল শেষ করার দাবি তুলেছেন। তুর্ক দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের আত্মনির্ধারণের অধিকার রক্ষায় জোর দেন। তিনি বলছেন, এই পরিকল্পনা জোরপূর্বক বাস্তুচ্যুতি, ব্যাপক কষ্ট ও যুদ্ধাপরাধ ডেকে আনবে এবং উভয়পক্ষের বন্দীদের মুক্তি দাবি করেন।
আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’
আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান।
গাজা যুদ্ধ চলাকালেই ইসরায়েলের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে মিশর, যা দেশ দুটির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। ২০৪০ সাল পর্যন্ত মিশরে ১৩০ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা হবে। ২০২৬ সাল থেকে দুটি ধাপে গ্যাস সরবরাহ শুরু হবে, যার মধ্যে রয়েছে পাইপলাইন উন্নয়ন ও নতুন অবকাঠামো নির্মাণ। ইসরায়েল এই চুক্তিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করলেও, সমালোচকরা বলছেন এটি মিশরের ইসরায়েলি গ্যাসের ওপর নির্ভরতা বাড়াবে এবং আঞ্চলিক অস্থিরতায় জ্বালানি নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে।
ঢাবির ১৮টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর শুক্রবার দিবাগত মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাবির প্রায় প্রতিটি হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হচ্ছেন। এ সময় তারা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর,’ ‘লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছাত্রদলের রাজনীতি, চলবে না চলবে না,’ ‘ছোট টিমের রাজনীতি, চলবে না চলবে না’সহ নানা স্লোগান দেন। এদিন সন্ধ্যা থেকেই ছাত্ররাজনীতির বিরুদ্ধে ক্যাম্পাসে সরব থাকতে দেখা গেছে নারী শিক্ষার্থীদের। পরে প্রায় সব হলের শিক্ষার্থীরা এই মিছিলে অংশ নেন। এর আগে, রোকেয়া হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে রোকেয়া হলের একদল শিক্ষার্থী।
ঢাবির ১৮টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পর শুক্রবার দিবাগত মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ঢাবির ১৮টি হলে শুক্রবার কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নতুন কমিটিতে বিতর্কিত নেতাদের স্থান পাওয়া নিয়ে হয় বিতর্ক। তারই প্রেক্ষিতে তদন্তে ৬ জনের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ পায় ছাত্রদল। এক বিবৃতিতে জানানো হয়, ঢাবিতে কমিটি ঘোষণার পর ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহবায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহবায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে বিতর্কিত নেতাদের স্থান পাওয়া নিয়ে হয় বিতর্ক। তারই প্রেক্ষিতে তদন্তে ৬ জনের বিরুদ্ধে তথ্য গোপনের প্রমাণ পায় ছাত্রদল। তাদেরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
ইমরান হায়দার বাংলাদেশে পাকিস্তানের নতুন হাইকমিশনার হিসেবে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মিয়ানমার ও তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। তিনি মে মাসে ছুটি নিয়ে ঢাকা ত্যাগ করা সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হলেন, যিনি আর ফেরেননি। ১৯৯৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর হায়দার তেহরান, মাদ্রিদ, দিল্লি, আমিরাত ও নিউইয়র্কে বিভিন্ন কূটনৈতিক পদে দায়িত্ব পালন করেছেন। ২৩ আগস্ট পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের আগেই তিনি এই দায়িত্ব নিলেন।
কক্সবাজার সফরে গিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হওয়ার পর এনসিপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর কক্সবাজার ত্যাগ করেছেন। এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীর দিনে তারা কক্সবাজার সফরে যান। জানা গেছে, বৃহস্পতিবার সকালে সারজিস আলম স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলেও দলের অন্য চার নেতা হোটেলেই অবস্থান করছিলেন। সারজিস আলম গাড়িযোগে স্ত্রীকে নিয়ে বান্দরবান ঘুরতে যান। প্রসঙ্গত, মঙ্গলবার আকস্মিক কক্সবাজার সফরে আসেন এনসিপির শীর্ষ পাঁচ নেতা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালিদ সাইফুল্লাহ। তাদের সঙ্গে ছিলেন সারজিস আলমের স্ত্রী আয়শা খানম। এ নিয়ে পিটার হাস গুজব, শোকজ ও শোকজের জবাব, একরকম অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল।
কক্সবাজার সফরে গিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হওয়ার পর এনসিপির শীর্ষ নেতারা বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার পর কক্সবাজার ত্যাগ করেছেন।
খনিজ সম্পদের লাভের অংশ চেয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলা বেড়ে যাওয়ায় অন্তত তিন সপ্তাহের জন্য বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করেছে পাকিস্তান সরকার। সাম্প্রতিক এক বোমা হামলায় তিন সেনা নিহত হন, যার পেছনে বালোচ লিবারেশন আর্মির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সরকারের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে জঙ্গিদের যোগাযোগ ও সমন্বয় রোধ করা যাবে। ভৌগলিকভাবে বৃহৎ হলেও বেলুচিস্তান দেশের সবচেয়ে দরিদ্র ও সহিংসতাপ্রবণ অঞ্চল, যেখানে দীর্ঘদিন ধরে কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আদমশুমারির নির্দেশ দিয়েছেন, যেখানে অনথিভুক্ত অভিবাসীদের বাদ দেওয়া হবে—এটি সংবিধানিক রীতিনীতির বিরোধিতা করছে। তিনি বাণিজ্য বিভাগকে ২০২৪ সালের নির্বাচন ও আধুনিক তথ্যের ভিত্তিতে শুমারি করার নির্দেশ দিয়েছেন। ২০২০ সালে সুপ্রিম কোর্টে আটকে যাওয়া তার আগের প্রচেষ্টার পুনরাবৃত্তি এটি। সমালোচকরা বলছেন, এতে অভিবাসী-ভিত্তিক শহরগুলো ক্ষতিগ্রস্ত হবে। ২০৩০ সালের আগে নতুন আদমশুমারি হবে কি না, তা হোয়াইট হাউস নিশ্চিত করেনি।
অনলাইনে ইলিশ বিক্রির নামে মহাপ্রতারণার ফাঁদে পড়ে প্রতিদিন ঠকছেন হাজারও মানুষ। মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫) নামে দুই যুবক ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন। জানা যায়, এক ব্যক্তি ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামক পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখেন। যোগাযোগ করে ইলিশ মাছ ক্রয়ের উদ্দেশে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রতারকদের দেওয়া বিভিন্ন নম্বরে টাকা পাঠান। এভাবে বিভিন্ন কৌশলে প্রতারকরা ওই ব্যক্তির কাছ থেকে দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫) নামে দুই যুবক ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে আটক হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪১০ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ৫০ জন, ঢাকা দক্ষিণে ৪২ জন, ঢাকা উত্তরে ২১ জন এবং ঢাকা নগীরর বাইরে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয় জুলাই মাসে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গণঅধিকার পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় বিপ্লবী সরকার গঠন না হওয়ায় জনগণের বিপ্লব পথ হারিয়েছে। ৮ আগস্ট নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সংস্কারে ব্যর্থ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলাসহ গুরুত্বপূর্ণ খাতে কোনো দৃশ্যমান পরিবর্তন নেই, বরং দুর্নীতি অব্যাহত রয়েছে। তার মতে, কেবল নেতৃত্ব বদলেছে, ব্যবস্থা নয়। এক বছরের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। বৃহস্পতিবার রাত দিবাগত ১২টা ২৩ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না। এতে যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ে। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩১ মিনিটে শাহজালালে অবতরণ করে বিমানটি। পরে রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজ শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। তারপরে ব্যাংকক ফ্লাইটটি বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়। জানা গেছে, ‘ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে।'
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি ফ্লাইট (বিজি ৩২৭) উড্ডয়নের প্রায় দেড় ঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে। উড্ডয়নের পর তিনটি টয়লেটের ফ্লাশ কাজ করছিল না।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য জিএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া ৯ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভর্তি ফি ৮ আগস্ট দুপুর ১২টা থেকে ৯ আগস্ট রাত ১১:৫৯ মিনিটের মধ্যে প্রদান করতে হবে। মূল কাগজপত্র জমা ও চূড়ান্ত ভর্তি ১০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফি সহ সকল প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি সম্পন্ন করতে হবে। এর পর আর কোন ভর্তি সুযোগ থাকবে না।
উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, চীনের দেওয়া রোবোটিক হাত ও পায়ের মাধ্যমে জুলাই বিপ্লবে আহতরা নতুন জীবন পেয়েছেন। এককথায় চীন শুধু উন্নয়ন সহযোগী নয়, দুর্যোগের মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানো এক দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু। নূরজাহান বেগম জানান, চীনের সহায়তায় রংপুর অঞ্চলে এক হাজার শয্যাবিশষ্টি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে থাকবে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও টেকনিশিয়ানদের সমন্বিত সেবা। একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনেও চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। চীনা মেডিকেল ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এসে বিনিয়োগ করলে দুদেশেরই লাভ হবে।একই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। এই সময় তিনি মাইলস্টোন দুর্ঘটনায় শোক জানিয়ে সহযোগিতার কথা উল্লেখ করেন।
চীনের দেওয়া রোবোটিক হাত ও পায়ের মাধ্যমে জুলাই বিপ্লবে আহতরা নতুন জীবন পেয়েছেন। এককথায় চীন শুধু উন্নয়ন সহযোগী নয়, দুর্যোগের মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়ানো এক দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু: নূরজাহান
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, 'জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। পাশাপাশি জুলাই আন্দোলনের নয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্র আসেনি।' জুলাই বিপ্লবের শহীদ রায়হান আলীর প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি বলেন, আমরা জুলাই এর চেতনার ক্ষেত্রে সকলেই এক আছি। তবে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আমাদের মধ্যে বিভাজন চলে আসে। এই দিকটা শুধরে নিতে পারলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আরও বলেন, আমরা আরও সুন্দর ও গোছালো একটা ঘোষণাপত্র চেয়েছিলাম। এখানে রেমিট্যান্স যোদ্ধাদের অবদান ছিল, সাংবাদিকদের অবদান ছিল, অনলাইনে বিভিন্ন মানুষের অবদান ছিল। সেই ছোট ছোট বিষয়গুলো এখানে উঠে আসেনি। আরও পূর্ণাঙ্গ হলে এটি জুলাইকে ধারণ করার ক্ষেত্রে ভালো হতো। এই নেতা বলেন, সাংবাদিককে হত্যা করা হয়েছে সেটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার করতে হবে।
জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। পাশাপাশি জুলাই আন্দোলনের নয় দফা ছিল, জুলাই ঘোষণাপত্র আসেনি: ছাত্রশিবির সভাপতি
খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, পিআর পদ্ধতি না থাকলে উচ্চকক্ষ কেবল ‘বেকার পুনর্বাসনের কেন্দ্র’ হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে ‘বেকার পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে কেবল সংসদ-সদস্য বাড়িয়ে রাষ্ট্রের ওপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুরভিসন্ধি হবে।’ তিনি বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিলেও দেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দলের দ্বিমতের কারণে এটি কার্যকর হবে না।’ সংস্কারের দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনব্যবস্থায় এমন পরিবর্তন হওয়া দরকার ছিল, যাতে দুর্বৃত্তায়ন, পেশিশক্তি, কালোটাকা ও সন্ত্রাসের আধিপত্য বন্ধ হয়। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে সেই অভিপ্রায় দেখা যায়নি। ব্যর্থতায় বিএনপিরও বড় ভূমিকা রয়েছে।’ মামুনুল বলেন, ‘দায়িত্ব নিয়েছেন যখন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ছাড়া আপনার মুক্তির উপায় নেই। শাপলার রক্তকে স্বীকৃতি, বিডিআর হত্যাকাণ্ড ও জাতীয় ষড়যন্ত্রকে ঘোষণায় অন্তর্ভুক্ত করে সেটিকে আইনি ভিত্তি দিতে হবে।’
আপনারা যদি প্রকৃত অর্থবহ উচ্চকক্ষ না গড়ে ‘বেকার পুনর্বাসন কেন্দ্র’ হিসাবে কেবল সংসদ-সদস্য বাড়িয়ে রাষ্ট্রের ওপর বোঝা চাপিয়ে দেন, তবে তা মেহনতি মানুষের সঙ্গে দুরভিসন্ধি হবে: মামুনুল
হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদনকে ‘নতুন যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে। গাজার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। পরিকল্পনায় ইসরায়েলি সেনারা গাজা দখল করবে ও যুদ্ধে বেসামরিকদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেবে। চীন, তুরস্ক, যুক্তরাজ্য ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে, আর জার্মানি ইসরায়েলের প্রতি সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ ঘোষণা করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাজায় নতুন সামরিক অভিযান পরিকল্পনা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। গাজা শহর নিয়ন্ত্রণের প্রস্তাব দীর্ঘস্থায়ী সংঘাত, ৮ লাখের বেশি লোকের বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনিদের মৃত্যুর হার বাড়াতে পারে। সামরিক প্রধান ও বন্দিদের পরিবারদের সতর্কতার পরও নেতানিয়াহু স্থির রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো সমালোচকরা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। চলমান সংঘাত ইতোমধ্যেই ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২৫০ বন্দি সৃষ্টি করেছে, যা শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইসরাইল গাজা সীমান্তে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম জড়ো করছে, যা একটি বড় ধরনের স্থল অভিযান পরিচালনার প্রস্তুতির সংকেত দেয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান হতে পারে, যেখানে বন্দিদের উদ্ধার ও মানবিক সাহায্য পৌঁছানো হতে পারে। এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সহায়তা নিয়ে উত্তেজনার পরে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের স্থল অভিযান চলছে, যুদ্ধবিরতির সময় ব্যতীত।
ইসরাইলের সাবেক পররাষ্ট্র সচিব আলন লিয়েল বলেছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরাইলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দেবে। আল জাজিরার সাক্ষাৎকারে তিনি জানান, অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু ইসরাইল যুদ্ধ শেষের আহ্বান উপেক্ষা করে উল্টো পথে এগোচ্ছে। স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে, গাজার সীমানায় বড় ধরনের স্থল অভিযান জন্য ইসরাইল সেনা জড়ো করছে। লিয়েল ইসরাইলের মিত্র দেশগুলোর কাছে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আন্তর্জাতিক সম্মতি আমেরিকাকেও প্রভাবিত করতে পারে বলেও মন্তব্য করেছেন।
মুলতুবি ঋণ আদায়ের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এস আলম গ্রুপের ২০০ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ইসলামী ব্যাংক ২৮০০ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত ঢাকা ও সূত্রাপুরের জমি ও ফ্ল্যাট সহ পূবালী ব্যাংকে থাকা লিয়েন অর্থ ক্রোকের নির্দেশ দেয়, যাতে ঋণ পরিশোধ নিশ্চিত হয়।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানো হতে পারে- তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই সবার সজাগ থাকতে হবে, আমাদের জাতীয় স্বার্থে। তিনি বলেন, শেখ মুজিব বিহারি-বাঙালি দাঙ্গা লাগিয়ে, বিহারি-বাঙালি আলাদা করে ১৯৭০-এর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিলেন। এই অঞ্চলের লোকদের বাঙালি বানিয়ে। এ ধরনের ঘটনা ঘটানোর পেছনে আওয়ামী লীগ অত্যন্ত পটু। দরকার হলে নিজের ঘরে আগুন দেবে। আরো বলেন, কোনো মানুষই সাম্প্রদায়িক নয়, কোনো ধর্মই নয়। কিন্তু কখনো কোনো কিছু মোকাবিলা করার জন্য দাঙ্গা ফ্যাসাদ করাতে হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি আরেক দিকে চলে যায়। এরশাদও ৮৮ সালে এ কাজটা করেছিল। গয়েশ্বর বলেন, সাম্প্রদায়িকতার মাঝে একটি রাজনীতি আছে। অনেক সাম্প্রদায়িক দাঙ্গা এ ভারতবর্ষে, এ উপমহাদেশে হয়েছে রাজনৈতিক কারণে। ভারতে এসব দাঙ্গা এখনো চলমান। গয়েশ্বর বলেন, বাংলাদেশে মুসলমান নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু। হিন্দুরাই হিন্দুদের ক্ষতি করে। ওখানে উপস্থিত রুহুল কবির রিজভী বলেন, মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশবিরোধী কার্যকলাপ শুরু করেছে।
আওয়ামী লীগ ও ভারতের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশে দাঙ্গা লাগানো হতে পারে- তাহলে রাজনৈতিক মোড়টা ঘুরাতে পারে। নির্বাচন বানচাল হতে পারে। সেজন্যই সবার সজাগ থাকতে হবে: গয়েশ্বর
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের অভিযোগ সত্য নয় এবং তত্ত্বাবধায়ক সরকার কোনোভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি। এক বিবৃতিতে বলা হয়, সরকার স্বচ্ছতা বজায় রেখেছে এবং সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করেনি। নোয়াবকে তাদের অভ্যন্তরীণ সমস্যা যেমন শ্রম অধিকার লঙ্ঘনের বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মিডিয়া সংস্কার কমিশন আইনি সুরক্ষা বৃদ্ধি এবং সরকার বা নিরাপত্তা বাহিনীর ভীতিপ্রদর্শনের ভয়ে সৃষ্ট নিজ সেন্সরশিপ হ্রাস করার জন্য একটি নতুন ‘সাংবাদিক সুরক্ষা আইন’-সহ সংস্কারের প্রস্তাব করেছিল।
৯ মে সহিংসতা মামলায় পিটিআই নেতাদের অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন, যার ফলে বিরোধীদলীয় নেতা ওমর আয়ুব, সংসদীয় নেতা জারতাজ গুল ও উপনেতা আহমদ চাঠাসহ তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় পদ হারিয়েছে দলটি। সংসদের স্পিকার এই অযোগ্যতার ঘোষণা দেন এবং নতুন বিরোধীদলীয় নেতা নির্বাচনে আলোচনা শুরু হয়েছে। পিটিআই নেতারা বিভিন্ন স্থায়ী কমিটি থেকেও বাদ পড়েছেন এবং খালি পদে নতুন মনোনয়ন জমা দিতে হবে।
অবিরাম বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে রংপুরের কাউনিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভয়াবহ নদীভাঙনে একাধিক গ্রামের ১০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কৃষকরা চরম দুশ্চিন্তায়। সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়েছে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় জিওব্যাগ বরাদ্দ না পাওয়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। পরিস্থিতি খাদ্য উৎপাদন ও জীবিকায় বড় প্রভাব ফেলছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্টু কিছু মানুষ আছে, তাদের দুষ্টু কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদের ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন। দুদু বলেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা। কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন। বারবার বলতেন মুজিবকন্যা পালায় না, এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা প্রতিনিয়ত গুলি করে আমাদের মানুষ মারছেন, আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন। আরো বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল, এখানে আমাদের কোনো আপস নেই। শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।
বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না: শামসুজ্জামান দুদু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিদুঁর’-এ ইসরাইল সরবরাহকৃত বারাক-৮ ক্ষেপণাস্ত্র ও হার্পি ড্রোন ব্যবহার করা হয়েছে। কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ শুরু করে। ৮৭ ঘণ্টার এই সংঘাত মার্কিন মধ্যস্থতায় সমাপ্ত হয়। নেতানিয়াহু ইসরাইলি অস্ত্রের কার্যকারিতা প্রশংসা করেন এবং মুম্বাইয়ের ইসরাইলি কনসাল এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলেন। গাজা যুদ্ধ চললেও ভারতকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তেলআবিব।
গাজা শহর দখলের ইসরাইলি পরিকল্পনার পর জার্মানি গাজায় ব্যবহারযোগ্য অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এমন কোনো সামরিক সরঞ্জামের অনুমোদন দেওয়া হবে না। তিনি ইসরাইলি লক্ষ্য পূরণে সামরিক পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। এদিকে হামাস সতর্ক করেছে, গাজা দখলের অর্থ ফিলিস্তিনিদের ঝুঁকিতে ফেলা এবং নেতানিয়াহুর সরকার তাদের বন্দিদের রাজনৈতিক স্বার্থে বলি দিচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পুনরায় শুরু হওয়ার গুজবকে শত্রুদের মানসিক যুদ্ধের অংশ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি আলোচনার কোনো সময় বা স্থান নির্ধারণের কথা অস্বীকার করেছেন এবং এসব খবরকে মিথ্যা ও উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে অভিহিত করেছেন। বাঘাই বলেন, তেহরানে সুইস এবং ওয়াশিংটনে পাকিস্তানি দূতাবাসের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ স্বাভাবিক রয়েছে এবং ওমান ছাড়া অন্য কোনো দেশের মধ্যস্থতার খবর তার জানা নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত, এমনকি পুতিন যদি আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে না বসেন তবুও। আগের খবরের বিপরীতে তিনি বলেছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক ট্রাম্প-পুতিন সম্মেলনের পূর্বশর্ত নয়। ট্রাম্প হত্যা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন সিদ্ধান্ত পুতিনের ওপর নির্ভর করবে। মস্কোতে তাঁর দূতের আলোচনা শেষে ট্রাম্প যুদ্ধবিরতির আশা প্রকাশ করেছেন, কিন্তু নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করেননি।
ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সু ফেইহং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। এক্স-এ পোস্টে তিনি ট্রাম্পকে ‘গুণ্ডা’ উপমা দিয়ে বলেন, তাকে একবার ছাড় দিলে সুযোগের অপব্যবহার করবে। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র উদ্ধৃতি দেন, যেখানে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহারকে বিশ্ববাণিজ্য নিয়মের লঙ্ঘন বলা হয়। রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ভারতের ওপর ট্রাম্প ৫০% শুল্ক আরোপ করেছেন এবং চীনের প্রতিও একই হুমকি দিয়েছেন।
ওপেনএআই তাদের সবচেয়ে উন্নত এআই মডেল চ্যাটজিপিটি-৫ বিশ্বব্যাপী বিনামূল্যে উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির সিইও স্যাম অল্টম্যান একে দ্রুত, স্মার্ট ও বিশেষজ্ঞ-মানের উত্তরদানে সক্ষম বলে বর্ণনা করেছেন। যদিও এটি তাৎক্ষণিকভাবে শেখে না, তবুও এটি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার পথে এক বড় অগ্রগতি। মডেলটি নিরাপদ ও বিশ্বস্ত উত্তর দেওয়ার জন্য প্রশিক্ষিত। ওপেনএআই আরও দুটি কাস্টমাইজযোগ্য এআই মডেল প্রকাশ করেছে, যা স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতাকেও তীব্র করে তুলবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা ও গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষকদের বেতন দুই ধাপে বাড়িয়ে ১১তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সবার বেতন এক গ্রেড করে উন্নীত করতে আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে উন্নীত করা হয়। এ নিয়ে সৃষ্ট বৈষম্য ও জটিলতা দূর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের সব প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বেতন-ভাতা ও গ্রেড বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনা শুরু হয় এক হানিট্র্যাপ থেকে, যেখানে গোলাপি নামের এক নারী বাদশা নামের ব্যক্তিকে ফাঁদে ফেলে। তার সঙ্গী সশস্ত্র যুবকেরা বাদশাকে কুপিয়ে আহত করে, আর ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। তখন হামলাকারীরা তাকেও কুপিয়ে হত্যা করে। পুলিশ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে আরও কয়েকজনকে শনাক্ত করেছে। এখনও পলাতক গোলাপিসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মামলায় ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ট্রাম্প প্রশাসন টেক্সাসের ফোর্ট ব্লিস সামরিক ঘাঁটিতে সবচেয়ে বড় ফেডারেল অভিবাসী আটক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। আগস্টের মাঝামাঝি থেকে প্রাথমিকভাবে ১ হাজার অভিবাসীকে আটক রাখা হবে, পরে ৫ হাজার শয্যার একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা হবে। সামরিক ঘাঁটির ভেতরে হলেও অভিবাসীদের দেখভালের দায়িত্ব থাকবে হোমল্যান্ড সিকিউরিটির ওপর। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরও কয়েকটি আটক কেন্দ্র নির্মিত হচ্ছে, যার মধ্যে ইন্ডিয়ানার ‘স্পিডওয়ে স্ল্যামার’ অন্যতম।
মেজর সাদেকুল হকের স্ত্রী সুমাইয়া তাহমিদ জাফরিনকে “ওডিবি-এম-১৭০১” নামের একটি গোপন ফেসবুক গ্রুপের মাধ্যমে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তথ্যানুসন্ধান, যোগাযোগ ও গোপন বৈঠকের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীগুলোকে সক্রিয় করে সরকারকে অস্থিতিশীল করাই ছিল মূল উদ্দেশ্য। তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং যারাই সরকারে আসুক, তাদেরকেও এটি স্বীকার করতে হবে। চট্টগ্রামে জুলাই স্মৃতি উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, এই পার্কটি জুলাই শহীদদের নামে নামকরণ করা হয়েছে। তাই এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় কিনা- তা নিয়ে ভাবা হচ্ছে। এর জন্য একটি নকশা তৈরি করে শিগগিরই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত নিয়ে স্মৃতিস্তম্ভটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহীদদের স্মৃতি অম্লান থাকে। তিনি বলেন, এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে কিছু আপত্তি থাকলেও তা বড় কিছু নয়। সমাধান করে সামনে এগোনোর চেষ্টা করছি। তিনি জানান, প্রথম ধাপে ৮৩৪ জনের বেশি শহীদ পরিবার সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পেয়েছে। ফরেনসিক সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সব বিষয় শেষ হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং যারাই সরকারে আসুক, তাদেরকেও এটি স্বীকার করতে হবে: আদিলুর
ইসরায়েলের টানা হামলায় গাজা বিপর্যস্ত, আরব বিশ্ব নির্বাক। একসময়ের ‘ঐক্য’ ও ‘প্রতিরোধ’-এর স্লোগান আজ গৃহবন্দি তেলচুক্তি আর পশ্চিমা মিত্রতার কাছে। আরব নেতৃত্বের এই আত্মসমর্পণ উপনিবেশিক অতীতেরই ধারাবাহিকতা, যা এখন মার্কিন আধিপত্যে রূপান্তরিত। ইতিহাসবিদ উসামা মাকদিসি বলেন, বর্তমান আরব শাসকরা আসলে সেই পুরোনো উপনিবেশিক কাঠামোর আধুনিক সংস্করণ, যারা প্রকৃত স্বাধীনতাকে দমন করে চলছে। গাজার বিপর্যয়ে তাদের নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা।
টানা বৃষ্টিতে সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ঢাকায় পেঁয়াজ, ডিম, মুরগি, ডাল ও সবজির দাম হঠাৎ বেড়ে গেছে। এক সপ্তাহে পেঁয়াজ কেজিতে ২০ টাকা, ডিম ডজনে ১০ টাকা এবং টমেটো ও কাঁচা মরিচের দাম ২০০–২৮০ টাকা পর্যন্ত উঠেছে। সীমিত আয়ের মানুষ বিপাকে পড়েছেন। ব্যবসায়ীরা দায় দিচ্ছেন সরবরাহ ঘাটতিকে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা ও বন্যা মৌসুমে সরকারের হস্তক্ষেপ ছাড়া মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
গুরুতর অসুস্থ হয়ে পড়ায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার জন্য দ্রুত জামিন চেয়ে তার স্ত্রী আয়েশা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন। আয়েশা সুলতানা বলেন, ‘গত ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি।
আইসিইউতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তার দ্রুত জামিন ও উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছি: আয়েশা
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চললেও এরই মধ্যে বিএনপিতে মনোনয়ন দৌড় তুঙ্গে। শীর্ষ নেতাদের প্রার্থিতা নিশ্চিত হলেও অন্যদের নিয়ে চলছে জরিপ। বিশ্লেষকরা বলছেন, এবার নির্বাচন হবে প্রতিযোগিতামূলক ও ভোটার-কেন্দ্রিক। নেতৃত্ব, জনপ্রিয়তা ও সততা হবে মূল বিবেচ্য। ত্যাগী ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দিতে চায় বিএনপি। মিত্র দলগুলোকেও আসন ছাড়ার চিন্তা আছে। প্রচারে বড় ভূমিকা রাখবে সামাজিক যোগাযোগমাধ্যম, ফলে প্রার্থীর গুণগত মান এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চের নতুন প্রতিবেদনে জানা গেছে, মিয়ানমারের সামরিক জান্তা বিদ্রোহী গোষ্ঠী ও সাধারণ নাগরিকদের ওপর ইউরোপীয় প্রযুক্তি ও চীনে নির্মিত অ্যান্টি-জ্যামিং প্রযুক্তিসংবলিত ড্রোন ব্যবহার করছে। কায়াহ রাজ্যের মতো অঞ্চলে এই ড্রোনে উন্নত ন্যাভিগেশন সিস্টেম পাওয়া গেছে। মানবাধিকার সংগঠনগুলো আরও কঠোর ও সমন্বিত ইউরোপীয় নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। ৯০ দশক থেকে অস্ত্র নিষেধাজ্ঞা চললেও বিভিন্ন পথ হয়ে এসব প্রযুক্তি মিয়ানমারে পৌঁছাচ্ছে। যদিও সরবরাহকারী প্রতিষ্ঠানের অনৈতিকতার প্রমাণ মেলেনি, জান্তাকে অর্থ, অস্ত্র ও জ্বালানি থেকে বিচ্ছিন্ন করার দাবি জোরালো হচ্ছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।