Web Analytics

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে একেপিএস। জব্দকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে তিনটি সোনার গয়না যার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার রিঙ্গিত, এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন যার মূল্য ২২ হাজার ৭০০ রিঙ্গিত, ৫ হাজার ৪২ রিঙ্গিত নগদ টাকা এবং বাংলাদেশি নাগরিকদের পাঁচটি আন্তর্জাতিক পাসপোর্ট। ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। একেপিএস জানিয়েছে, আরও তদন্তের জন্য গ্রেফতারদের সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। একেপিএস বলছে, এই সাফল্য দেশের প্রবেশপথগুলিতে চোরাচালান কার্যকলাপ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা এবং কার্যকারিতা প্রমাণ করে।

09 Aug 25 1NOJOR.COM

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে একেপিএস।

নিউজ সোর্স

চোরাচালানের অভিযোগে কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার রিঙ্গিত মূল্যের সোনা ও স্মার্টফোন চোরাচালানের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (একেপিএস)।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।