শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে নেই কোনো আয়োজন। বরং ৩২ নাম্বারে শেখের বাড়ির সামনে গানের আয়োজন করা হয়েছে। এ সময় সাউন্ড বক্সের মাধ্যমে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’সহ বিভিন্ন গান বাজানো ও ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হচ্ছে। এর আগে, শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন আজিজুর নামের এক রিকশাচালক। এ ছাড়াও এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে হেনস্তার শিকার হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে দু-একজনকে চড়-থাপ্পড়, মারধরও করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক কাউকে আটকের ঘটনা ঘটেনি। দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের দুই পাশ পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। শুধু গণমাধ্যমকর্মীদের ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। দুই পাশেই ছাত্রদলসহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন।
৩২ নাম্বারে শেখের বাড়ির সামনে গানের আয়োজন করা হয়েছে। এ সময় সাউন্ড বক্সের মাধ্যমে ‘কিলার হাসিনা’, ‘ভালো হয়ে যাও মাসুদ তুমি’সহ বিভিন্ন গান বাজানো ও ডিজিটাল স্ক্রিনে হিন্দি গানের ভিডিও প্রদর্শন করা হচ্ছে।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। বাংলাদেশ জনগণের, শেখ মুজিব জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু আমরা তার শাসনের অধীনে প্রকাশিত জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়, জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং ভিত্তি স্থাপন করা হয় লুটপাট, রাজনৈতিক হত্যা এবং একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের। নাহিদ লিখেছেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা, একটি রাজনৈতিক মূর্তি পূজা জনগণের উপর অত্যাচার, জাতিকে লুট করে, নাগরিককে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে বিভক্ত করে। এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারি ছাড়া কম কিছু ছিল না। ২০২৪ সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিকে ধ্বংস করে দিয়েছে। আরো লেখেন, জাতির পিতা শিরোনাম ইতিহাস নয়, বৈষম্যকে চুপ করে রাষ্ট্রকে একচেটিয়া করার আওয়ামী লীগ তৈরির একটি ফ্যাসিস্ট হাতিয়ার। বাংলাদেশের সব নাগরিক সমান, আর কোনো একক ব্যক্তিই তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না। ১৬ বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে, আর মূর্তির আড়ালে ছড়িয়েছিল অপহরণ, হত্যা, লুট, গণহত্যা। এটাকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক, এবং সাংস্কৃতিক প্রতিরোধের দাবি রয়েছে।
শেখ মুজিব জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু আমরা তার শাসনের অধীনে প্রকাশিত জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি: নাহিদ
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। এই সময়ে দেশে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়। এদিকে, সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছিল দেশে। এর আগে কোনো এক অর্থবছরে এত বেশি প্রবাসী আয় আর আসেনি। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৯ শতাংশ। গত জুলাই মাসে ২৪৭ কোটি ডলার বা ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলার আয় দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। আগের বছরের জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ১৯১ কোটি ডলার। প্রবাসী আয়ের এই উচ্চ প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে ইতিবাচক প্রভাব ফেলেছে। গত ১০ আগস্টে ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মুদ্রাবাজারে ডলারের ওপর চাপও কমেছে।
চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৭২ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে: প্রেস সচিব
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। শুক্রবার বিকেল ৪টায় ফিরোজায় প্রধান উপদেষ্টার ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে ফুলেল শুভেচ্ছার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব।
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
আইএসপিআর জানিয়েছে, জৈষ্ঠ্য সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনসংক্রান্ত অভিযোগ সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং তদন্ত শুরু করে। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা ও সংবেদনশীলতা বিবেচনা করে যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিলো। ইতোপূর্বেই অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে উক্ত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরও বলা হয়, এ ছাড়া সেনাবাহিনী থেকে কোনো সদস্য বরখাস্ত হলে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা, সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে, তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারটিকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেয়া হয়েছিল। এছাড়া বলেছে, সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট ও নীতি-বিবর্জিত কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেয় না।
জৈষ্ঠ্য সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনসংক্রান্ত অভিযোগ সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পূর্বেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত হয় এবং তদন্ত শুরু করে: আইএসপিআর
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, 'বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে।' খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়া দেশে আছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে নজরুল ইসলাম খান দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণ ভীত, সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে যারা নির্যাতন করেছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে: মির্জা আব্বাস
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে দুই বাংলাদেশির বিরুদ্ধে। তাদের নাম মামুন আলী এবং রেফাত বিশাত। মালয়েশিয়ার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামুনের বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। অপর অভিযুক্ত, ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএস সন্ত্রাসী গোষ্ঠীর পতাকার ছবি রাখার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে দুই বাংলাদেশির বিরুদ্ধে। তাদের নাম মামুন আলী এবং রেফাত বিশাত। মালয়েশিয়ার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে। এ জন্য দামও বেশ চড়া। বিক্রেতাদের দাবি, বছরের এই সময়ে সবচেয়ে বেশি মাছের যোগান থাকে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। চাষের তেলাপিয়া আর পাঙ্গাস ছাড়া চারশো টাকা কেজির নিচে কোন মাছ নেই। আর নদ-নদীর সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে গুণতে হবে ৬শ’ থেকে হাজার টাকা। ইলিশের যোগান কিছুটা বেড়েছে। তবে নাগালের মধ্যে আসেনি। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইলিশ কিনতে হলে গুনতে হবে ১৮শ’ থেকে ২ হাজার টাকা। আরও এক দফা দাম বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও করল্লাসহ বেশ কিছু সবজির। ৭০ থেকে ৮০ টাকা কেজির নিচে ভাল মানের কোনও সবজি পাওয়া যাচ্ছে না। মানভেদে এক কেজি বেগুনের জন্য গুণতে হবে থেকে ১২০ টাকা। করলা, শসাও কিনতে হবে একশো টাকায়। প্রতিকেজি কাঁচামরিচের দর হাঁকা হচ্ছে ২৪০ টাকা। বাড়ছে পেঁয়াজের দাম। এক কেজির জন্য গুণতে হবে ৮০ থেকে ৮৫ টাকা।
রাজধানীতে মাছ ও সবজির যোগান কমছে। এ জন্য দামও বেশ চড়া। বৃষ্টি ও প্লাবনের প্রভাব পড়েছে সবজির যোগানে। লীন সিজন হওয়ায় সরবরাহ কমে আসছে।
বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানকালে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, দশম শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল্লাহ (১৬) ফয়সাল (১৬), সাইম (১৬) ও আনন্দ রায় (১৬)। ভিডিওটি ভাইরালের পর স্থানীয়দের মাঝে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাতে শিক্ষার্থীদের ছুরি প্রদর্শনের ভিডিওটি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসলে শিক্ষকরা কৌশলে তিনজন শিক্ষার্থীকে আটকে রেখে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। ওসি জাহিদুর রহমান জানান, অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওতে প্রদর্শন করা ছুরিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানকালে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল হওয়ায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জিওপি নেতা রাশেদ খান বলেন, ‘আমরা বিচার ও সংস্কারের কথা শুনলে খুশিতে আত্মাহারা হয়ে পড়ি! এই বুঝি হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে গণহত্যার বিচার সম্পন্ন হয়ে গেলো! কিন্তু কথায় আছে না- ‘সময় গেলে সাধন হবে না’! ঠিক ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার সময়ে সঠিক কাজটি করতে পারেননি। এর অন্যতম কারণ হলো তার ভুল টিম সিলেকশন। রাশেদ বলেন, ফ্রান্স থেকে ফিরে এসে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তারা ইন্টার্ন চিকিৎসকের মত। ইন্টার্ন উপদেষ্টাদের মাধ্যমে এই ফ্যাসিবাদী ব্যবস্থার সার্জারি করাতে গিয়ে তিনি রাষ্ট্রের পুরো অঙ্গে ক্যান্সারের মত ফ্যাসিবাদী ব্যবস্থা ছড়িয়ে ফেলেছেন বা বহাল রেখেছেন। তার মতে, ‘গণঅভ্যুত্থানের পরে প্রথম দায়িত্ব ছিল আওয়ামী সুবিধাভোগীদের, যারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ফ্যাসিবাদী কাঠামো সৃষ্টির দায়িত্ব পালন করেছে, তাদের চাকরিচ্যুত করা, শাস্তির মুখোমুখি করা। বিচার ও সংস্কারের মিষ্টি কথা যে তারা বলেন, সেটি আমার কাছে অবিশ্বাস লাগে। উপদেষ্টা পরিষদের এনজিও সার্কেলটা মিষ্টি কথায় পটু, কিন্তু বাস্তবায়নে তারা কার্যত উদাসীন ও অনভিজ্ঞ! বারবার পরিবর্তনের স্বপ্ন দেখে আমাদের যোদ্ধারা জীবন দেয়, তবুও রাষ্ট্রের গুণগত ও পদ্ধতিগত পরিবর্তন হয়না!’
ফ্রান্স থেকে ফিরে এসে যাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন তারা ইন্টার্ন চিকিৎসকের মত। বিচার ও সংস্কারের মিষ্টি কথা যে তারা বলেন, সেটি আমার কাছে অবিশ্বাস লাগে: রাশেদ
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার সকাল ৭টায় শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা নিতে লন্ডনে যাচ্ছেন। সহধর্মিণী বিলকিস আকতার হোসেন এবং ছেলে খন্দকার মারুফ তার সঙ্গে রয়েছেন। দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত ১২ আগস্ট সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশত্যাগ করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। নেতা-কর্মী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
দেশের গণমাধ্যমগুলোতে লুকিয়ে থাকা চব্বিশের গণহত্যার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স। সংগঠনটি বলছে, গণঅভ্যুত্থানে ১৪০০-এর বেশি ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে হাসিনার সরকার। ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত একাধিকবার দেশে গণহত্যা পরিচালনা করে আওয়ামী লীগ ও তার সহযোগীরা। শেখ হাসিনার সব প্রকার হত্যা, গণহত্যা, গুম থেকে শুরু করে সব অপকর্মের বৈধতা দিয়েছিল বাংলাদেশের কিছু গণমাধ্যম, সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা। বর্তমান সময়ে এসেও তারা গণমাধ্যমকে ব্যবহার করে খুনি হাসিনার গণহত্যাকে বৈধতা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আরো জানায়, সংগঠনটি এসব দোসরদের বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এখন পর্যন্ত কোনো মামলারই দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে অবিলম্বে শেখ হাসিনার অপকর্মের সহযোগী এবং চব্বিশের গণঅভ্যুত্থানে প্রশাসনকে বিভিন্নভাবে উসকানি দেওয়া কথিত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। একই সঙ্গে দৈনিক আজকের পত্রিকায় মাজহারুল ইসলাম বাবলা নামে একজন লেখকের কলামকে গণঅভ্যুত্থানের স্পিরিট বিরোধী হিসেবে চিহ্নিত করেছে।
দেশের গণমাধ্যমগুলোতে লুকিয়ে থাকা চব্বিশের গণহত্যার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স।
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই। শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার ঘোষিত সময়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। ভোটকে ঘিরে পুলিশের প্রশিক্ষণ ও বিন্যাস নিয়ে কাজ শুরু হয়েছে।
দেশের মানুষ অনেক সচেতন। নির্বাচনকে ঘিরে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি নেই: ধর্ম উপদেষ্টা
বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুক বলেন, জনগণের বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকার কোনো ষড়যন্ত্র করলে বিএনপি নয়, দেশের জনগণই তা প্রতিহত করবে। তিনি বলেন, ৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। ভোটের অধিকারের জন্য ১৬ বছর দেশের মানুষ অপেক্ষা করেছে। কিন্ত স্বাধীনতা বিরোধীরা মানুষের ভোটাধিকার নষ্টের জন্য পিআর পদ্ধতি চাইছে। আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সরকার একটি সুষ্ঠু ও স্বচ্ছ নিবার্চন উপহার দিতে না পারলে, তার নাম ইতিহাসে কলঙ্কিত ভাবে লেখা থাকবে।
৫ আগস্ট রক্ত দিয়ে যারা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে অনেকে নতুন রাজনীতি শুরু করেছে। ভোটের অধিকারের জন্য ১৬ বছর দেশের মানুষ অপেক্ষা করেছে: ফারুক
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে এ বিষয়ে নেতাকর্মীদের কারও পাতানো ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান গয়েশ্বর। এই নেতা বলেন, এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম।’ গয়েশ্বর বলেন, ‘এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে। তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’
আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে: গয়েশ্বর
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী ছিলেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেড়ে চলা খাদ্য সংকটের মধ্যে একই দিনে অপুষ্টিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি হামলায় উত্তর গাজার বড় অংশ এখন ‘নিষ্প্রাণ ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে। গাজা সিটির বাসিন্দারা নতুন করে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত, কারণ শহর ছাড়ার নির্দেশ দিয়ে ইসরায়েল তাদের আরও দক্ষিণে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে নেতানিয়াহুর পরিকল্পনা গাজা দখল!
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থী ছিলেন: ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ
সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৭১ সালে আমার বাবা যে দেশের বাইরে ছিলেন তার সাক্ষী হিসাবে বিচার চলাকালীন চারজন ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল সেটি নাকচ করে দিয়েছিলেন। সাক্ষীদের আসতে না দেওয়ার পেছনে তৎকালীন ফরেন মিনিস্ট্রির কিছু সাইফার মেসেজ জড়িত ছিল। তিনি বলেন, আমার বাবাকে তারা কোনোভাবেই ফেয়ার জাস্টিসের ধারে-কাছেও নিতে পারেনি। আমার বাবাকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে আওয়ামী সরকার সরাসরি জড়িত ছিল। হুম্মাম বলেন, আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটি লিগ্যাল নোটিশ পাঠাব। আমরা তাদের কাছে দাবি করছি, এই সাইফার মেসেজগুলোকে ডি-ক্লাসিফাই করে দেওয়া হোক। তিনি বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আরেকটা জিনিস চাই, এই সাইফার মেসেজের সঙ্গে আওয়ামী লীগের ফরেন মিনিস্ট্রির যারা যারা জড়িত ছিল তাদের সবার নাম যেন প্রকাশ করা হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার চলাকালীন সাক্ষীদের বিদেশ থেকে আসতে না দেওয়ার সাইফার মেসেজসহ অন্যান্য মেসেজ উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ দেব: হুম্মাম
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টা ফরিদা আখতার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত খসড়া চুক্তি প্রকাশ না করার বিষয়ে ‘ভুলভাবে কথা বলেছেন’। এর আগে ফরিদা আখতার খসড়া চুক্তি প্রকাশ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রেস সচিব জানান, দ্বিপক্ষীয় চুক্তির খসড়া প্রকাশ না করা কূটনৈতিকভাবে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং শুল্কসংক্রান্ত চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রের কাছে গোপনীয়তার শর্ত তুলে নেওয়ার অনুরোধ জানানো হবে।
ফরিদা আখতার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কসংক্রান্ত খসড়া চুক্তি প্রকাশ না করার বিষয়ে ‘ভুলভাবে কথা বলেছেন’। দ্বিপক্ষীয় চুক্তির খসড়া প্রকাশ না করা কূটনৈতিকভাবে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া: প্রেস সচিব
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ট্রাম্পের সঙ্গে পুতিনের শান্তি বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর অতিরিক্ত সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হতে পারে। বেসেন্ট বলেন, রাশিয়ার তেল কেনার কারণে আমরা ভারতের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। আলোচনার ফল ভালো না হলে এই শুল্ক বা নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে। আরও বলেন– ইউরোপীয়রা সমালোচনা করছে আলাস্কার এই বৈঠক কীভাবে, কোন বিষয়ে করা উচিত। ইউরোপীয়দের উচিত আমাদের সঙ্গে এই শুল্কে যোগ দেয়া, সেকেন্ডারি নিষেধাজ্ঞায় অংশ নেয়া। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর ২৫ শতাংশ জরিমানা আর বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আজ শুক্রবার আলাস্কার অ্যাঙ্করিজ শহরে ট্রাম্প-পুতিন বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়টি প্রাধান্য পাবে।
ট্রাম্পের সঙ্গে পুতিনের শান্তি বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর অতিরিক্ত সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশ ভাগের চাপ আমাদের ওপর কম পড়েনি। যারা এক কাপড়ে সব কিছু ফেলে উদ্বাস্তু হয়ে বাংলায় চলে এসেছিলেন, তারা দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছেন। যারা দেশের নাগরিক নন, প্রকৃত অর্থে বিদেশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তাহলে অন্যরা তা করবেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ সবাই কোন ভাষায় কথা বলতেন? তিনি বলেন, আমি দেখছিলাম নয়ডাতে একজন লোক বাচ্চাকে নিয়ে হোটেলে থাকতে গিয়েছেন। কিন্তু তিনি বাংলায় কথা বলেছেন বলে তাকে হোটেলে থাকতে দেওয়া হয়নি। ভুক্তভোগী বলেন, 'বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তারপরও থাকতে দেওয়া হয়নি।' মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভাষার মতো মাধুর্য কোথাও নেই। সব ভাষাই জানা উচিত। কিন্তু কেউ মাতৃভাষাকে ভুলবেন না। বাংলার মাটিকে ভুলবেন না। দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলার। প্রথম সতীদাহ প্রথা রদও বাংলা থেকেই হয়েছিল।
আমি দেখছিলাম নয়ডাতে একজন লোক বাচ্চাকে নিয়ে হোটেলে থাকতে গিয়েছেন। কিন্তু তিনি বাংলায় কথা বলেছেন বলে তাকে হোটেলে থাকতে দেওয়া হয়নি: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের দখলকৃত জম্মু-কাশ্মিরে আকস্মিক ভারি বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। এখনও নিখোঁজ আরও দুই শতাধিক। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে আকস্মিক ক্লাউডবার্স্ট বা মেঘ বিস্ফোরণের জেরে হয় ব্যাপক বৃষ্টি। এক ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। আর তাতে দেখা দেয় হঠাৎ প্লাবন। দুর্গত এলাকাটি দিয়ে মচাইল মাতা মন্দিরে যান পুণ্যার্থীরা। তাদের অনেককেই ভাসিয়ে নিয়ে যায় বানের পানি। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান।
ভারতের দখলকৃত জম্মু-কাশ্মিরে আকস্মিক ভারি বর্ষণ আর আকস্মিক প্লাবনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। এখনও নিখোঁজ আরও দুই শতাধিক।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় শুক্রবার সকাল নয়টায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। জানা গেছে, মিনারুল কৃষক, মাটির একটি ঘরে বসবাস করতেন। পরিবারে চার সদস্যর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল। নিহতদের মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
রাজশাহীতে শুক্রবার সকাল নয়টায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ফ্যানে ঝুলছিল, পুলিশের ধারণা, পারিবারিক কলহ!
লালমনিরহাটে নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে গতকাল তিস্তার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর থাকলেও আজ তা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবু ব্যারাজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদরের ২০টি গ্রামের নিম্নাঞ্চল বানের জলে নিমজ্জিত। পানিবন্দি অন্তত ৭ হাজার পরিবার। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন বাঁধ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। বন্ধ রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। পানিতে তলিয়ে আছে রোপা আমন, সবজিসহ ফসলের ক্ষেত। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারেজের ৪৪টি জলকপাট।
লালমনিরহাটে নদ-নদীর পানি কিছুটা কমলেও এখনও চরাঞ্চল ও নিচু এলাকা নিমজ্জিত বানের জলে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় সিএনএকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তার সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। দায়িত্ব নেয়ার পর যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো, সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছে। নির্বাচনের পরে সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতির যে আকাঙ্ক্ষা, তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সংস্কার, বিচার ও নির্বাচন— এই তিনটি বিষয় প্রাধান্যের তালিকায় সবার আগে। আরো বলেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ, আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। অন্য দুটি কাজ না করে শুধু নির্বাচন হলে ফের সেই পুরোনো সমস্যায় ফিরে যাওয়াটাই স্বাভাবিক গন্তব্য হবে, যা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটাবে। কারণ, সেই পদ্ধতি কোনো আইনের শাসন তৈরি করতে কাজ করবে না। ইউনূস বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। নেপাল-ভুটানের সঙ্গে ‘সেভেন সিস্টার্স’ এলাকাকে সামগ্রিকভাবে ভালো একটি অর্থনৈতিক অঞ্চল বানানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে: ইউনূস
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০ আগস্ট থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই জিডি করা যাবে। থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকে। এছাড়া পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। জিডির ভিত্তিতে পুলিশের নেয়া ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ আছে। অনলাইন জিডির পাশাপাশি প্রচলিত জিডি কার্যক্রমও অব্যাহত থাকবে।
পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ১০ আগস্ট থেকে ডিএমপির সকল থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র কেনার জন্য, যার মধ্যে ১.৫ বিলিয়ন ডলার ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে। ন্যাটোর ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট’ উদ্যোগের এই অর্থায়ন ইউক্রেনের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্য রাখে। জেলেনস্কি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেছেন। বিশ্লেষকরা বলছেন, আসন্ন ট্রাম্প-পুতিন বৈঠক ইউক্রেন ও ইউরোপের জন্য বড় প্রভাব ফেলতে পারে, যদিও উভয় নেতা উপস্থিত থাকবেন না।
ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টায় বাঘাডাংগা গ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩ পুরুষ এবং ৪ নারীকে আটক করা হয়। তারা সকলেই বাংলাদেশের নাগরিক এবং তাদের বাড়ী নড়াইল ও খুলনা জেলায়। অপরদিকে, আজ দুপুর সাড়ে ১২টায় কুমিল্লাপাড়া বিওপির জিনজিরাপাড়া গ্রামের সীমান্তে ৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের প্রত্যেকের বাড়ী যশোর জেলায়। এরপর, দুপুর ১টার সময় খোসালপুর গ্রামের মাঠের মধ্য হতে ৪ নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়েছে।
ঝিনাইদহের মহশেপুর সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা এক ঘণ্টা ক্লাস নিলে ভাতা পাবেন ৩ হাজার ৬০০ টাকা। উপসচিব এবং তার নিম্নপর্যায়ের কর্মচারীরা ভাতা পাবেন ৩ হাজার টাকা। প্রশিক্ষণার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার ভাতা ও সম্মানী বাড়ানো হয়েছে। এতদিন প্রতি ঘণ্টার সেশনে তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীর প্রশিক্ষণ সম্মানী পেতেন ২ হাজার ৫০০ টাকা। নতুন নির্দেশনা অনুযায়ী তারা পাবেন ৩ হাজার ৬০০ টাকা। আর চতুর্থ ও পঞ্চম গ্রেড বা উপসচিব এবং তার নিম্ন পর্যায়ের কর্মচারীরা পেতেন ২ হাজার টাকা। এখন থেকে পাবেন ৩ হাজার টাকা। এতদিন গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা প্রতিদিন প্রশিক্ষণ ভাতা পেতেন ৬০০ টাকা। এখন ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। গ্রেড-১০ থেকে তার নিম্নপর্যায়ের কর্মচারীর প্রতিদিন প্রশিক্ষণ ভাতা ছিল ৫০০ টাকা। এখন ১ হাজার টাকা করা হয়েছে। কোর্স পরিচালকের সম্মানী প্রতিদিনের জন্য ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী প্রতিদিনের জন্য ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আর প্রশিক্ষকদের ভাতা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চট্টগ্রামে বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা এলাকায় মোজাহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হতা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মামলা করায় তাকে পিটিয়ে হত্যা করেছে আসামিদের স্বজনেরা। জানা যায়, কয়েক মাস আগে মোজাহেরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর জেরে ভুক্তভোগী মোজাহের বাদী হয়ে স্থানীয় আব্দুর রহমান, সাইমন, রাকিব, দেলোয়ারসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলার তিন আসামি জেল হাজতে রয়েছে। বৃহস্পতিবার আসামিদের জামিন নামঞ্জুর হয়। আদালত থেকে ফেরার পথে আক্রমণের শিকার হন ভুক্তভোগী। ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলা করায় বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা এলাকায় মোজাহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হতা করা হয়েছে।
১৫ আগষ্ট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ধানমণ্ডি ৩২ ও আশপাশের এলাকায়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে উৎসুক জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সন্দেহভাজন ৩ জনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। এসময় আটককৃতদের মারধরও করে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিকেল থেকেই ৩২ নম্বর এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য।
ধানমন্ডি ৩২ নম্বর থেকে উৎসুক জনতা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সমর্থক হিসেবে সন্দেহভাজন ৩ জনকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। এসময় আটককৃতদের মারধরও করে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানিয়েছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুয়ালালামপুর সফর দ্বিপাক্ষিক সম্পর্কে বিশেষ করে কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন খাতে সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে। সফরে প্রতিরক্ষা, জ্বালানি, হালাল পণ্য, এসটিইএম, গবেষণা, শিক্ষা, সেমিকন্ডাক্টর ও ব্লু ইকোনমি খাতে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হয়। গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে রয়েছে বাংলাদেশি বৈধ শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, যা নতুন ভিসার আবেদন ছাড়াই দেশে গিয়ে পুনরায় মালয়েশিয়ায় ফেরা সম্ভব করবে। ইসমাইল এই পদক্ষেপকে বাংলাদেশের শ্রমিকদের অবদানের প্রতি মালয়েশিয়ার কৃতজ্ঞতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়। এছাড়া মিয়ানমার সংকট ও রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের শান্তি মিশন ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি মালয়েশিয়ার সমর্থন পুনঃনিশ্চিত করা হয়। ইসমাইল বলেন, এসব চুক্তি শুধু কাগজে নয়, বরং দুই দেশের জনগণের জীবনে সরাসরি প্রভাব ফেলবে—চাকরি সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও যৌথ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে মালয়েশিয়া ও বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত অংশীদার হিসেবে আরও এগিয়ে যাবে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুয়ালালামপুর সফর দ্বিপাক্ষিক সম্পর্কে বিশেষ করে কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন খাতে সহযোগিতায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাই আজারভ জানিয়েছেন, আসন্ন রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতি প্রয়োজন নেই। আজারভ তাকে ‘পুতুল’ হিসেবে বর্ণনা করেছেন, যিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করবেন। ক্রেমলিন আশা করছে পরবর্তীতে রাশিয়াতেও সম্মেলন হবে। সূত্র নিশ্চিত করেছে, আলাস্কা বৈঠকে জেলেনস্কির উপস্থিতি সম্ভাবনা কম।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আলাসকায় বৈঠক করবেন। শুরুতে দুই নেতা কেবল দোভাষীর উপস্থিতিতে একান্ত আলোচনা করবেন। পরে প্রতিনিধিদল নিয়ে বিস্তৃত আলোচনায় ইউক্রেন সংকট, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও বৈশ্বিক নিরাপত্তা বিষয় আলোচিত হবে। রুশ প্রতিনিধিদলে থাকছেন শীর্ষ কর্মকর্তা সের্গেই ল্যাভরভ ও কিরিল দিমিত্রিয়েভ। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন হবে। বৈঠকের সময়কাল আলোচনা অগ্রগতির উপর নির্ভর করবে এবং রুশ প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে চলে যাবে।
ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, জম্মু ও কাশ্মীরের রাজ্য মর্যাদা পুনঃস্থাপনের ক্ষেত্রে বাস্তবতা এবং নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করা আবশ্যক, সম্প্রতি পহেলগাঁও হামলার প্রসঙ্গ উল্লেখ করে। আবেদনকারীরা দাবি করেছেন, ২০১৯ সালে ধারা ৩৭০ বাতিলের পর সাধারণ নাগরিকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং অবিলম্বে রাজ্য মর্যাদা ফেরানোর দাবি তুলেছেন। আদালত কেন্দ্রীয় সরকারকে আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। সরকার জানিয়েছে, নিরাপত্তা এবং রাজনৈতিক দায়িত্বের ভারসাম্য বজায় রেখে সঠিক সময়ে রাজ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
নরওয়ে ইসরায়েলের গাজার কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং জানিয়েছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। এটি ২০২৪ সালের ২১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য জারি করা গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে। নরওয়ের কর্মকর্তারা, বিশেষ করে উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ, আইসিসির সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তাদের আইনগত দায়িত্বের কথা জোর দিয়ে উল্লেখ করেছেন, যা আন্তর্জাতিক আইন ও গুরুতর অপরাধের জবাবদিহিতে অসলোর প্রতিশ্রুতির প্রতিফলন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন, যা আলাস্কায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প-পুতিন বৈঠকের আগে। বৈঠকের লক্ষ্য হলো ইউরোপীয় উদ্বেগগুলো ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া। স্টারমার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে হবে এবং বল প্রয়োগ করে সীমান্ত পরিবর্তন করা ঠিক নয়। ইউক্রেন ক্রিমিয়া ও অন্যান্য দখলকৃত এলাকা ছাড়বে না বলে জানিয়েছে, আর ট্রাম্প সতর্ক করেছেন যে সংঘাত শেষ করতে কিছু এলাকার বিনিময় হতে পারে।
জিওপি নেতা আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পালটে গেছে। আগের মতো কেন্দ্র দখল কিংবা ৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ। হানিফ বলেন, স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জ অনেক বড় বড় নেতা পেয়েছে; কিন্তু এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা নেতৃত্ব দিয়েছে। এই তরুণরা প্রমাণ করেছে, কোনো ভয়ের কাছে তারা আপস করে না। আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এক বছর পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে পারে নাই। অপরাধীদের আটক করলেও কয়েক দিন পর জামিনে বের হয়ে আসে। তারা আবারও অপরাধে যুক্ত হচ্ছে। এসব অপরাধীদের অনেকের নামে ১৫ থেকে ২০টি পর্যন্ত মামলা রয়েছে। হানিফ বলেন, গণঅভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। সে ফ্যাসিবাদ জনগণ আর মেনে নেবে না।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতির সমীকরণ পালটে গেছে। আগের মতো কেন্দ্র দখল কিংবা ৫০০ থেকে ১০০০ টাকায় ভোট কিনে এমপি হওয়ার দিন শেষ: আবু হানিফ
অস্ত্র রপ্তানি আংশিকভাবে বন্ধ করার কয়েক দিন পর, জার্মানি ইসরাইলকে ৫০০ মিলিয়ন ইউরোর সাবমেরিন পাঠাচ্ছে, যা ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। ২০১২ সালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ২০২৩ সালে জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন পায়। উৎপাদনকারী প্রতিষ্ঠান থিসেনক্রুপ সম্প্রতি বিশেষ সাধারণ সভায় এই রপ্তানি নিশ্চিত করেছে। বার্লিনে সরকারি মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পদক্ষেপটি জার্মানির অস্ত্র রপ্তানি নীতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উসকিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা ফাঁদে পা দেব না। তবে আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। মাসুদ সাঈদী বলেন, আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি, আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই। সাঈদীর রুহের জন্য দোয়া অনুষ্ঠানে পিরোজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে মেডিকেল টিম হত্যা করেছে। আল্লামার সেদিনের শেষ হাসি আজও পৃথিবীবাসী ভুলতে পারেনি। তার হাসপাতালের সিটে বসে অসহায়ের মতো চেয়ে থাকা দেখে মনে হচ্ছিল যেন তিনি বুঝতে পারছিলেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তিনি ছিলেন অসহায়। এদিকে মতিউর রহমান নিজামীর সন্তান নাজিব মোমেন বলেন, আপনারা সৌভাগ্যবান, আপনাদের মাঝে শহীদ সাঈদী শুয়ে আছেন।
আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন: মাসুদ সাঈদী
আরব লীগ সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’-এর ধারণার সাথে সংযোগ অনুভবের মন্তব্যকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। নেতানিয়াহু নিজেকে ইহুদিদের প্রজন্মের জন্য “ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে” আছেন বলে উল্লেখ করেছেন। এই মন্তব্য মিশর ও জর্ডানকে উদ্বিগ্ন করেছে, যারা বলেছে এই ধরনের বক্তব্য আঞ্চলিক শান্তি প্রচেষ্টা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং অঞ্চলে উত্তেজনা বাড়াতে পারে।
বাংলাদেশ গ্লোবাল প্লাস্টিকস চুক্তির সর্বশেষ খসড়া প্রত্যাখ্যান করেছে, এটি দুর্বল ও অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে। সরকার দাবি করেছে যে চুক্তিতে ক্ষতিকর রাসায়নিক, নিঃসরণ ও প্রাথমিক প্লাস্টিক উৎপাদনের ওপর বাধ্যতামূলক ব্যবস্থা থাকা আবশ্যক, স্বেচ্ছাসেবী পদ্ধতির ওপর নির্ভর নয়। জেনেভার INC-5.2 তে বাংলাদেশ নিম্নভূমি দেশ হিসেবে ঝুঁকির কথা তুলে ধরে আন্তঃসীমান্ত প্লাস্টিক দূষণ মোকাবিলার জন্য বৈশ্বিক কাঠামোর প্রয়োজনীয়তা জানান। কর্মকর্তারা সার্কুলার অর্থনীতি, টেকসই পণ্য নকশা এবং বর্জ্য খাতের শ্রমিকদের জন্য ন্যায়সঙ্গত রূপান্তরও গুরুত্বারোপ করেছেন।
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের নেতানেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে এক সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় রফিকুল ইসলাম বলেন, তার বসতভিটার পাশে তিনি ও তার দুই ভাই ২০.৫০ শতক পৈতৃক ভূমি ভোগদখল করছিলেন। সিএস ও আরওআর দাগের মালিক তার বাপ-দাদা এবং বিএস দাগের মালিক তারা পৈতৃক সূত্রে পাওয়া তিন ভাই। জমিটি আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিন ও তার স্ত্রী আওয়ামী লীগ নেত্রী নিলির দাবি করে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে দখল করে দেয়াল নির্মাণ করেছে। এ বিষয় তিনি তার ভাইদের নিয়ে কিশোরগঞ্জ আদালতে মামলা করেছেন এবং ভৈরব থানায় একটি জিডি করেছেন। থানা পুলিশ তাদের নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে এ জমিতে দেয়াল নির্মাণ কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জসিমের সঙ্গে সন্ত্রাসী শাহাদাৎ, রুস্তম, চুন্নু, বশির গংরা সহযোগিতা করছেন। এই সময় আওয়ামী লীগের এই ভোগদখলের নিপীড়ন থেকে প্রতিকার চান তিনি।
ভৈরবে আ.লীগ নেতানেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, আওয়ামী লীগের এই ভোগদখলের নিপীড়ন থেকে প্রতিকার চান রফিকুল ইসলাম।
একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন ঢাকা দখলের বৈঠকের মামলায় বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়েছেন। রানা স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া বাকি দুজন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন জেহাদ হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত উভয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলো, সৌরভ দেব ওরফে নয়ন ও শামসুদ্দিন রনি।
একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপন ঢাকা দখলের বৈঠকের মামলায় বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন যে, যদি তিনি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করেন, তবে তাকে ‘খুব গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। আলাস্কার অ্যাঙ্কোরেজে নির্ধারিত বৈঠকের আগে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্প্রতি ভার্চুয়াল বৈঠককে ‘খুব ভালো’ এবং ‘আন্তরিক’ বলে বর্ণনা করেছেন। প্রথম বৈঠক থেকে ত্রিপক্ষীয় আলোচনা হতে পারে, তবে দ্বিতীয় বৈঠক পরিস্থিতি ও প্রতিশ্রুতির উপর নির্ভর করবে।
আফগানিস্তানে পাকিস্তান ও ইরান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো লক্ষাধিক শরণার্থীর কারণে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের ঢল নেমেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সতর্ক করে বলেছে, শুধু ২০২৫ সালেই প্রায় ১৫ লাখ আফগান ফিরতে বাধ্য হয়েছেন, যা ২০২৩–২০২৫ সালের মোট ৪০ লাখের অংশ। এর অর্ধেক নারী ও কিশোরী, যাদের দারিদ্র্য, বাল্যবিবাহ ও নির্যাতনের ঝুঁকি রয়েছে। জাতিসংঘ বৈশ্বিক সহায়তার আহ্বান জানিয়েছে। তবে তালেবান সরকার সংকট অস্বীকার করে নারীর অধিকার রক্ষার দাবি জানিয়েছে।
স্বাধীনতার চেতনায় পাকিস্তান ও বাংলাদেশ কায়েমের পরও নানাবিধ ব্যর্থতা ও জুলুম তুলে ধরেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। পরে শিক্ষা সংস্কারে ত্রিশ দফা প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনাগুলো হলো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন; জুলাই গণ-অভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণ; ইসলামী মূল্যবোধ ও নৈতিকতা-সমন্বিত আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন; বহুমাত্রিক মূল্যবোধের বিকাশ, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় অগ্রাধিকার প্রদান, ভাষা শিক্ষা সংস্কার; সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ; শিক্ষা বাজেট অগ্রাধিকার; শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ; উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন; স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন প্রণয়ন; নারী শিক্ষার প্রসারে উপর্যুক্ত পরিবেশ নিশ্চিতকরণ; শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন; শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত ও ব্যবস্থাপনায় আধুনিকীকরণ এবং মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিতকরণ। এ ছাড়া শিক্ষার্থীবান্ধব শিক্ষাঙ্গন বাস্তবায়ন; যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ গঠন; গবেষণামুখী উচ্চশিক্ষা; মাদরাসা শিক্ষাব্যবস্থার সংস্কার সংক্রান্ত; কারিগরি শিক্ষার মান বৃদ্ধি; মূল্যায়ন পদ্ধতির সংস্কার; শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন; শিক্ষক মূল্যায়নের কার্যকর পদ্ধতি প্রবর্তন; চাকরিতে সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ; ছাত্ররাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন বাধ্যতামূলক আয়োজন করতে; কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস; উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতকরণ; শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতকরণ।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক, কল্যাণমুখী ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে পুনর্গঠনের লক্ষ্যে ৩০ দফা সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেছে ছাত্রশিবির।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেওয়া আরও ২৪৬টি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, ৩৬৭টি সুপারিশের মধ্যে মোট ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০টি সংস্কার কমিশনের আরও ২৪৬টি আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ উত্থাপন করে। নতুন করে হাতে নেওয়ার সুপারিশগুলোর মধ্যে ৮২টি শ্রম বিষয়ক। এছাড়া রয়েছে নারী কমিশনের ৭১টি, স্থানীয় সরকার বিষয়ক ৩৭টি, স্বাস্থ্য বিষয়ক কমিশনের ৩৩টি এবং গণমাধ্যম বিষয়ক সংস্কার কমিশনের ২৩টি। এছাড়া ৩১৬টি সুপারিশ বাস্তবায়নের জন্য পর্যালোচনাধীন রয়েছে।
রাষ্ট্র সংস্কারে সংস্কার কমিশনগুলোর দেওয়া আরও ২৪৬টি সুপারিশকে বাস্তবায়নের জন্য বেছে নেওয়া হয়েছে। ৩৬৭টি সুপারিশের মধ্যে মোট ৩৭টি সুপারিশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, ১৪টি সুপারিশ আংশিক বাস্তবায়ন করা হয়েছে: প্রেস সচিব
পটিয়া থানার পুলিশ কর্মকর্তার এক অডিও পাওয়া গেছে। অডিওতে এসআই হানানকে বলতে শোনা যায়, ‘ওসি সাহেব তোর সন্তানকে ডেকেছেন’। কিশোরের মা জানতে চান কেন। উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘এত কথা জানি না। এক ঘণ্টার মধ্যে থানায় হাজির না হলে কলিজাসহ টেনে নিয়ে আসব। তোর সন্তানের বিরুদ্ধে বুধবার রাতে একটা জিডি দায়ের হয়েছে। তোর ছেলে একজনকে হুমকি দিয়েছে। কললিস্ট আছে। এছাড়া গালাগালি করেন এই পুলিশ! এ বিষয়ে কিশোর আব্দুল আজীজের মা শাহীনা আক্তার জানান, ওই অফিসার একটি পক্ষকে বিশেষ সুবিধা দিতে গিয়ে হয়ত তথ্য গোপন করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই জিডি দায়ের করিয়েছেন। এরপর নিয়ম মোতাবেক আদালত থেকে তদন্তের অনুমতি না নিয়ে দুই দফায় ফোন দিয়ে নানা ধরনের হুমকি ও গালিগালাজ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ওই কিশোরের বিরুদ্ধে জিডি দায়ের হওয়ার বিষয়টি তার নলেজে নেই। তাকে তিনি ডাকেননি। কিশোরের মাকে গালিগালাজ করা সমীচীন হয়নি। এটা পুলিশের আচরণবিধির লঙ্ঘন।
এক ঘণ্টার মধ্যে থানায় হাজির না হলে কলিজাসহ টেনে নিয়ে আসব। তোর সন্তানের বিরুদ্ধে বুধবার রাতে একটা জিডি দায়ের হয়েছে। তোর ছেলে একজনকে হুমকি দিয়েছে: এসআই হানান
শায়েখে চরমোনাই সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দেশব্যাপী চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, জুলুম, অত্যাচার-নিপীড়নের কথা উল্লেখ করে বলেছেন, এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ি নাই। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, যা দখল করা হয়নি। বিচারালয়গুলোকেও দখল করা হয়েছে। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই, আবু সাঈদ তার বুক পেতে দেয় নাই। নেত্রকোনায় তিনি বলেন, বাংলাদেশে আমরা আর চাঁদাবাজ, জুলুমবাজ ও দখলবাজ দেখতে চাই না। যদি শেখ হাসিনার বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে বুক পেতে দিতে পারি, তাহলে আজকেও অন্যায়ের বিরুদ্ধে কেন বুক পেতে দিতে পারব না? যদি শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি, তাহলে আজকেও চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলব না?
এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই, যা দখল করা হয়নি। বিচারালয়গুলোকেও দখল করা হয়েছে। এই বাংলাদেশ দেখার জন্য মুগ্ধ জীবন দেয় নাই, আবু সাঈদ তার বুক পেতে দেয় নাই: ফয়জুল করিম
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এর প্রতিক্রিয়ায় জিওপি নেতা রাশেদ খান লেখেন, আমার আসলে বোধগম্য হচ্ছে না! যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবে, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো? তখন বলা হয়েছিলো যারা উপদেষ্টা হবে,তারা রাজনীতি ও নির্বাচন করতে পারবে না। এখন আবার নির্বাচনকালীন সরকারের কথা বলা হচ্ছে। এ সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার হবে? তিনি বলেন, কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য শপথ নেয়নি। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য উপদেষ্টা হয়েছে। সুতরাং জাতিকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আগে পদত্যাগের সুযোগ থাকা উচিত না। কেউ যদি দায়িত্বের বরখেলাপ করে তাকে জবাবদিহিতার আওতায় আনতে বহিষ্কার এবং শাস্তির মুখোমুখি করা উচিত। কারো নামের আগে সাবেক উপদেষ্টা লাগিয়ে তার সিভি ভারি করার জন্য এতো মানুষ রক্ত দেয়নি।
যে ব্যক্তিরা রাজনীতি বা নির্বাচন করবে, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো: রাশেদ খান
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, ভারত, আওয়ামী লীগ ও জামায়াত বাংলাদেশের মূল তিনটি শত্রু পক্ষ। এরা সুযোগ পেলে যে কারও কাঁধে ভর করে। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। আর যে জামায়াত স্বাধীন দেশ চায়নি, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের এখন বড় গলা। উলফাত বলেন, টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে। এসব কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনেও অনিয়ম হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে ৬টি অনিয়ম উল্লেখ করা হয়। এসব অনিয়মের পেছনে মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুনিবুর রহমান ও সদস্য সচিব সাদেক আহমেদ খান জড়িত বলে জানানো হয়।
ভারত, আওয়ামী লীগ ও জামায়াত বাংলাদেশের মূল তিনটি শত্রু পক্ষ। এরা সুযোগ পেলে যে কারও কাঁধে ভর করে। তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে: আজিজ উলফাত
১৪ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিকতা মুক্তি ও প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ব্রিটিশ দখলদারদের ১৯০ বছরের ঔপনিবেশিকতা মুক্ত হয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র পেতাম না। বরং হিন্দুস্তানের তৃতীয় শ্রেণির নাগরিক হয়ে নির্যাতিত-নিপীড়িত হতাম। তাই আমাদেরকে একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই বিপ্লবের পাশাপাশি সাতচল্লিশের স্বাধীনতাকেও ধারণ করতে হবে।’ অনুষ্ঠানে কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক বলেন, বাঙালি মুসলমান ছিল নির্যাতিত কৃষক আর হিন্দুরা ছিল জমিদার। তাদের কারণে আমাদের পূর্ব পুরুষরা জুতা পরতে, মাথায় ছাতা ধরতে পারতেন না। স্কুলে যেতে হতো ধুতি পরে। কিন্তু ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম স্বাধীনতা পাওয়ায় আমরা হিন্দুদের জমিদারি থেকে মুক্তি পেয়েছি। একই অনুষ্ঠানে শামসুদ্দীন প্রীতি বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪—এগুলো একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ কোনোভাবেই পরস্পরের বিরোধী নয় বরং একে অপরকে সম্পূর্ণ করে।
বাঙালি মুসলমান ছিল নির্যাতিত কৃষক আর হিন্দুরা ছিল জমিদার। ১৪ আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে প্রথম স্বাধীনতা পাওয়ায় আমরা হিন্দুদের জমিদারি থেকে মুক্তি পেয়েছি: হাসিনুর রহমান
বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু বলেছেন, হযরত ওমর (রা.)-এর পর যদি কোনো মুসলিম সৎ ও যোগ্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে থাকেন তিনি জিয়াউর রহমান। বুলু বলেন, বিএনপি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিরোধী মতকে আমরা শ্রদ্ধা ও সম্মান করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। বিএনপি গণতন্ত্রের কথা বলে এবং গণতন্ত্রের চর্চা করে। দীর্ঘ সময় আমরা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। তিনি বলেন, পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সংস্কার একটি গতানুগতিক বিষয়। সংস্কারের নামে কেউ জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে চাইলে দেশের জনগণ তা মেনে নেবে না। আরো বলেন, বেগম খালেদা জিয়া তার বর্ণিল রাজনৈতিক জীবনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেন নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আপস করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলাফল তার একটি উদাহরণ।
হযরত ওমর (রা.)-এর পর যদি কোনো মুসলিম সৎ ও যোগ্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে থাকেন তিনি জিয়াউর রহমান। সেনাবাহিনী সব সময় স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে: বুলু
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ৯ আগস্ট ঢাবি প্রশাসনের সঙ্গে হলসমূহে ছাত্র রাজনীতির ধরন নিয়ে যে বৈঠক হয়েছিল, তার আপডেট জানতেই আজ আমরা সাক্ষাৎ করি। ঢাবি প্রশাসন জানিয়েছে, হল পর্যায়ে ছাত্র রাজনীতির প্রকৃতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের মতামত নেওয়া হয়েছে, শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। আমাদের হল কমিটিগুলো বহাল থাকবে। তিনি বলেন, শিক্ষক মহোদয়রা নিজেরাই স্বীকার করেছেন, শিবির পরিচয় গোপন করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে। যেভাবে ছাত্রলীগও করেছে। গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে। ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি অভিযোগ করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’ ফেসবুক গ্রুপে নারী শিক্ষার্থী, শিক্ষক ও গণআন্দোলনের নেতাদের বিরুদ্ধে কটূক্তি, হয়রানি এবং অপপ্রচার চালানো হচ্ছে। জুলিয়াস সিজার নেতৃত্ব দিচ্ছে। আরও বলেন, ছাত্রদল নিয়ে কারা সাইবার বুলিং করছে এবং গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তা প্রশাসন তদন্ত করবে। এছাড়া, শনিবারের মধ্যেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা, হলে ছাত্র রাজনীতির ধরন চূড়ান্ত করা এবং ছাত্রলীগের কমিটি ও মামলার অগ্রগতির বিষয়ে আপডেট দেবে প্রশাসন।
শিক্ষক মহোদয়রা স্বীকার করেছেন, শিবির পরিচয় গোপন করে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে দখলদারিত্ব কায়েম করছে। যেভাবে ছাত্রলীগও করেছে। গুপ্ত রাজনীতি বন্ধের বিষয়টি রূপরেখায় অন্তর্ভুক্ত থাকবে: রাকিব
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুর রহমান মজুমদার বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই স্লোগান বদলে দেব। এই স্লোগান আমরা পরিবর্তন করতে চাই। চৌদ্দগ্রামে আমরা আর এই স্লোগান বাস্তবায়ন হতে দেব না। তিনি বলেন, চৌদ্দগ্রামের স্লোগানটা এভাবে হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দেব ধানের শীষে দেব। এর প্রতিক্রিয়ায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা বলেন, উনি হয়তো আবেগতাড়িত হয়ে এমন বক্তব্য দিয়েছেন। এটা শব্দ চয়নে ভুল হয়ে থাকতে পারে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। আমাদের দলের নেতা হয়ে তার এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং ব্যাখ্যা চাইব।
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’- এই স্লোগান বদলে দেব। স্লোগানটা এভাবে হবে- আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব: ওয়াহিদুর রহমান
বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা চাইলে একটা গুলি দিয়েই হত্যা করতে পারতেন। কিন্তু তার লক্ষ্য সেটা ছিল না। তার লক্ষ্য ছিল, বাবার যে লিগ্যাসি আছে, তার যে রাজনীতি আছে সেটি ধ্বংস করে দেওয়া। বাবা যেহেতু একজন ন্যাশনালিস্ট ছিলেন, তার এ চিন্তাধারাকেই হাসিনা ধ্বংস করতে চেয়েছিল। এ আইসিটিটা আসলে আদৌ কোনো কোর্ট নাকি সেটা প্রমাণ করার জন্য আমরা বহু বছর ধরেই লড়াই করে এসেছি, আমরা সক্ষমও হয়েছিলাম। আরও বলেন, আপনারা যখন তৎকালীন আইনমন্ত্রী কিংবা বিচারপতিদের প্রশ্ন করতেন যে- এটি আসলে আন্তর্জাতিক নাকি ডোমেস্টিক কোর্ট। তখন কিন্তু তারা গোলপোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেন। হুম্মাম বলেন, যখন প্রশ্ন করা হতো, এটা বাংলাদেশের আইন মেনে কেন হচ্ছে না তখন বলত, এটা একটা আন্তর্জাতিক আদালত। আবার বিদেশিরা প্রশ্ন করত, আন্তর্জাতিক মানদণ্ড কেন অনুসরণ করা হচ্ছে না। তখন তারা বলত এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। এ সময় তিনি ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেন এবং তারা বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবি করেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে শেখ হাসিনা চাইলে একটা গুলি দিয়েই হত্যা করতে পারতেন। কিন্তু তার লক্ষ্য ছিল, বাবার যে লিগ্যাসি আছে, তার যে রাজনীতি আছে সেটি ধ্বংস করে দেওয়া: হুম্মাম কাদের
জামায়াত আমির শফিকুর রহমানের বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে দলের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন। তিনি বলেন, হাসপাতালের ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেয়নি। চিকিৎসায় অবহেলার বহু তথ্য প্রচারিত হয়েছে। ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। এমনি এক পরিস্থিতিতে তিনি ইন্তেকাল করেন। আরো বলেন, আল্লামা সাঈদীর ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতেও দেওয়া হয়নি। লাখ লাখ তৌহিদী জনতা ঢাকায় জানাজা আদায়ের দাবি জানালে পুলিশ নিপীড়ন চালায়। অবশেষে আল্লামার লাশ পিরোজপুর গ্রামের বাড়িতে নিয়ে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। বিবৃতিতে জামায়াত আমির আল্লামা সাঈদীর বর্ণাঢ্য খেদমতী জীবনের স্মরণ করেন, তাঁর মওতকে শহীদি মওত হিসেবে কবুল করার জন্য দোয়া করেন এবং খেদমত জিইয়ে রাখার ইরাদা জানান।
২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেন: জামায়াত আমির
মঙ্গলবার রাতে এক ওয়্যারলেস বার্তায় পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। জানা গেছে, চট্টগ্রামের ঈশান মিস্ত্রির ঘাটে আওয়ামী লীগের হামলায় এসআই আবু সাঈদ ওরফে রানা আহত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে এই মৌখিক নির্দেশ দেন। লীগের আক্রমণের সময় এসআই রানার সঙ্গে থাকা দুই কনস্টেবল শটগান বহন করলেও তা ব্যবহার করেননি। এছাড়া গত বছরের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী থাকা অস্ত্র ও তাজা বুলেট নিয়ে ডিউটিতে বের হওয়ার নির্দেশ দেন। বলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে আমার এসআই গুরুতর আহত হয়েছেন। সোজা কথা, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। সেটা আগ্নেয়াস্ত্র হতে পারে, সেটা ধারালো অস্ত্রও হতে পারে। দণ্ডবিধির ৯৬ থেকে ১০৬ ধারা অনুযায়ী, সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগেই, অস্ত্র বের করার মুহূর্তেই গুলি করবে। হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগেই, অস্ত্র বের করার মুহূর্তেই গুলি করবে। হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে: সিএমপি কমিশনার
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, ইসরায়েল ও তাদের মিত্রদেশগুলোর অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে আর প্যালেস্টাইনের শিক্ষার্থীরা পড়াশোনা করবে না। রাষ্ট্রদূত অভিযোগ করেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মতো প্রতিষ্ঠানের নকশা পর্যন্ত ইসরায়েলি নাগরিক দ্বারা করা। তাই সেখানে প্যালেস্টাইনের মেয়েরা পড়াশোনা করবে না। তিনি জানান, তাদের অনুরোধেই অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভিসা বাতিল করেছে। আরও বলেন, বিগত সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্যালেস্টাইনের মেয়েদের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির প্রকল্প নিয়েছিলেন। এ সময় তাদের অনুরোধে বর্তমান সরকার সেখান থেকে সরে আসায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
'ইসরায়েল ও মিত্রদেশগুলোর' অর্থায়নে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোতে আর প্যালেস্টাইনের শিক্ষার্থীরা পড়বে না।এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নকশা পর্যন্ত ইসরায়েলি নাগরিক দ্বারা করা: রাষ্ট্রদূত ইউসুফ
চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়। জাহাজের মাস্টার মামুন শেখ জানান, মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে শাহ সিমেন্ট কারখানা থেকে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে যশোর যাওয়ার পথে রাতে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় নোঙর করে রাখে। তার পাশে জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। ভোর সাড়ে ৪টায় তারা যশোরের উদ্দেশে রওয়ানা করলে মেঘনার তীব্র স্রোতে পাশের জাহাজের সাথে ধাক্কা খেয়ে বাম কাত হয়ে তাদের জাহাজটি মালামালসহ ডুবে যায়। নৌ থানার এসআই বিল্লাল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্ধার অভিযান চালাবে।
চাঁদপুরের মেঘনা নদীর দোকানঘর এলাকায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা ৮ জন নাবিক স্থানীয় জেলেদের সহায়তায় প্রাণে রক্ষা পায়।
ঢাবির ৫ অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক সিনেটে শিক্ষাবিদ সদস্য হিসেবে এই মনোনয়ন দেয়া হয়েছে। তারা হলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।
সামিনা লুৎফা ও কামরুল হাসানসহ ঢাবির ৫ অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশনের বৈঠকে ভোটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহেই তা প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে বা কী কী বিষয় থাকবে তা পরবর্তী সময়ে জানানো হবে। ইসি সচিব বলেন, প্রবাসী ভোটের পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে। এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। পরবর্তীতে জানানো হবে। এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন। সেই আবেদনগুলোর যাচাই-বাছাই চলছে।
আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, এখন পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন: ইসির সিনিয়র সচিব
বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন, সজিবুল ইসলাম (২৫) ও মোস্তাকিন (৩০)। পুলিশ জানায়, দক্ষিনপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ বৃহস্পতিবার নির্মাণ সামগ্রী অপসারণ করতে দুই নির্মাণ শ্রমিক সেপটি ট্যাংকির ভেতরে নামেন। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে গেলে রবিউল ও সম্রাট নামের দুইজনও অসুস্থ হয়ে পরে। পরে ফায়ার সার্ভিস চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যুর মামলা হবে।
বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ ও আইনের শাসনসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রধান বিচারপতি বিগত এক বছরে বাংলাদেশের বিচারবিভাগের উন্নয়নে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরেন। পরিকল্পনাগুলো আলোচনা করেন। মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা করেন। প্রধান বিচারপতির কার্যক্রমের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান জ্যাকবসন। তিনি প্রধান বিচারপতির নেয়া বিভিন্ন পদক্ষেপগুলোর প্রশংসা করেন। বিশেষ করে বিচারবিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, বিচার সেবা প্রদানে স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা প্রদান, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় তার দেশ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও জানান।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে। তিনি বলেন, গত ১৬ বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি ছড়ানো হয়েছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে; যেটাকে শিবির শ্রদ্ধা জানায়। তবে শিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে। আরও বলেন, সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে। কোনও কোনও ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষোদগার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এসব বিষোদগার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পরিচালনার আহ্বান জানান তিনি।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে নারী শিক্ষার্থীসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে: ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল
দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আসিফ নজরুল বলেন, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন উপদেষ্টা।
দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে: আইন উপদেষ্টা
প্রেস সচিব শফিকুল আলম জানান, শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কীভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির প্রধান করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মারনাস্ত্র কেনা নিয়েও আরেকটি কমিটি করা হয়েছে। আরও জানান, গত সরকারের অপশাসন ও পৈশাচিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের স্থানীয় শ্রমিকদের সমান সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সম্মতি এসেছে।
শেখ হাসিনার আমলে গোয়েন্দা নজরদারির জন্য কেনা যন্ত্র ও সরঞ্জাম এবং এগুলোর ব্যবহার নিয়ে জানতে তদন্তে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে মতামত জানতে ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আদালত। তারা হলেন-সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, অ্যাডভোকেট আহসানুল করিম,ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতি শপথ পাঠ করানো–সংক্রান্ত বাহাত্তরের সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী গত ১০ মার্চ রিট করেন।
রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো–সংক্রান্ত পঞ্চদশ সংশোধনীর বিধান প্রশ্নে রুলের ওপর মতামত জানতে ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা বারোটার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক ঘণ্টা অবরোধের পর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এ সময় স্থায়ী ক্যাম্পাস নির্মাণে দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এক ঘণ্টা অবরোধের পর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট। রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন বলেও ধারণা পুলিশের। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করবই। দেশের মানুষের মুখে হাসি নাই। এখন যারা যা খুশি করতে পারে তারা তো নির্বাচন চাইবে না। তিনি বলেন, আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরোধিতা করছি, ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে কথা বলছি। সরকারের জুলুম নির্যাতনের ভয়ে আমরা থেমে যাব না। আমাদের লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। তিনি বলেন, জাতীয় পার্টির পরিষ্কার কোনো রাজনীতি ছিল না। এখন থেকে আমরা জনগণের পক্ষের রাজনীতি করব। এই নেতা বলেন, সকল স্তরের মানুষ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়। এখন যদি বলে শুধু তারাই আন্দোলন করেছে, তা সঠিক নয়। আরো বলেন, জুলাই গণহত্যায় আমার এবং নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। কাদের বলেন, বিএনপি মজলুম দল ছিল তাই সাধারণ মানুষ তাদের সমর্থন করেছে। এখন আমরাও মজলুম, আমরাও জনগণের সমর্থন অর্জন করতে পারব।
বিএনপি মজলুম দল ছিল তাই সাধারণ মানুষ তাদের সমর্থন করেছে। এখন আমরাও মজলুম, আমরাও জনগণের সমর্থন অর্জন করতে পারব: জিএম কাদের
প্লট দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার চলছে। প্রতিক্রিয়ায় টিউলিপ বলেন, ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে, তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের ওপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত। তিনি বলেন, গত এক বছরে, আমার বিরুদ্ধে অভিযোগগুলো বারবার পরিবর্তিত হয়েছে, তবু বাংলাদেশের কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি কখনও কোনো আদালতের সমন পাইনি, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সাড়া পাইনি। আরো বলেন, যদি এটি একটি প্রকৃত আইনি প্রক্রিয়া হতো, তাহলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার বা আমার আইনি দলের সঙ্গে যোগাযোগ করত, আমাদের আনুষ্ঠানিক চিঠিপত্রের জবাব দিত এবং তাদের কাছে থাকা প্রমাণ পেশ করত। এর পরিবর্তে, তারা মিথ্যা এবং হয়রানিমূলক অভিযোগ ছড়িয়েছে, যা সংবাদমাধ্যমকে জানানো হয়েছে কিন্তু তদন্তকারীরা কখনো আনুষ্ঠানিকভাবে আমার কাছে উপস্থাপন করেনি। আরো জানান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু ড. ইউনূস এতে সাড়া দেননি।
ঢাকায় এখন যে তথাকথিত বিচার চলছে, তা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটি বানানো অভিযোগের ওপর ভিত্তি করে তৈরি এবং রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা পরিচালিত: টিউলিপ
সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার কার্যক্রম চলছে। বুধবার রাত ১০টার পর রাস্তায় থেকে পাথরবোঝাই ৭৮ টি ট্রাক থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে, ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলা হয়। জেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেয়া হবে। এদিকে, পাথর লুটের ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।
সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। তবে এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আসলে আমার নামটা আসার পর আমি অবাক-ই হই। জানে আলম অপুকে চিনতাম, যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, ২০২২ সালে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে আমার কখনও দেখা হয়নি। স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক বক্তব্য নিয়েছে। ঢাবির গেস্টরুমে এগুলো হতো, আবারও সেই প্র্যাকটিসের দিকে যাচ্ছি কি না! একটা শঙ্কার বিষয় আছে। আসিফ বলেন, রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে কখনও কখনও ভোর হয়ে যায়, বেশিরভাগ সময় তখন তিনি ৩০০ ফিটের নীলা মার্কেটে যান। ওখানে খুব ভালো হাঁসের মাংস পাওয়া যায়। ভোর হয়ে গেলে সেখানে দোকান বন্ধ থাকে। তখন গুলশানের হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। তবে অপু তার বক্তব্যে যেদিন আসিফ মাহমুদ গুলশানে গিয়েছিলেন বলে দাবি করেছেন, সেদিন ওখানে গিয়েছিলেন কি না খেয়াল নেই উপদেষ্টার। আরো বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? উপদেষ্টা বলেন, এই ঘটনায় তার কোনও সম্পৃক্ততা নেই। যার সাক্ষাৎকার নেয়া হয়েছে, তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য নেয়া হয়েছে।
অপুকে চিনতাম, যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম, ২০২২ সালে। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে আমার কখনও দেখা হয়নি, তাকে একজন নেতার বাসায় জোরপূর্বক বক্তব্য নেয়া হয়েছে: আসিফ মাহমুদ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়। শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাতোলার চেষ্টা করছে। তাই ঘোষিত সময়েই নির্বাচন হতে হবে। আরও বলেন, গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া। এর মধ্যেই নির্বাচন হতে হবে।
নির্বাচন নিয়ে যারা টালবাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়, ফ্যাসিবাদ নতুন করে মাথাতোলার চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু
শুধু অর্থের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, সৌদির সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে অনুরোধ করবে ঢাকা। এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে। সৌদি আরবে জর্দা মাদক হিসেবে গণ্য হয় জানিয়ে আরও বলেন, জর্দা, সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এসব না নিতেও নিরুৎসাহিত করেন ধর্ম উপদেষ্টা।
শুধু অর্থের জন্য দুর্বল, অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার।
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, শিক্ষিকা মাহফুজার (৪৫) শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৯ জন মারা গেছেন। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এই দুর্ঘটনায় সবশেষ ৩৪ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষিকা মাহফুজার মৃত্যুর ফলে সংখ্যাটি ৩৫-এ দাঁড়াবে। এ দুর্ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতদের মধ্যে অধিকাংশই শিশু।
মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্নে চিকিৎসাধীন মাহফুজা (৪৫) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। উল্লেখ্য, গুলশানে চাঁদাবাজিকাণ্ডে গ্রেফতার বাগছাস-এর সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে। যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে ভোররাতে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন অপু।
গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। এই বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত: সালাহউদ্দিন
গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাগছাস-এর সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য নিয়েছে বলে দাবি করেছে তার স্ত্রী কাজী আনিশা। তিনি বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে। গোপীবাগ ইশরাকের বাসা। অপুকে দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে নামে এমনটা করা হয়েছে বলে মনে করছি। তারা উপদেষ্টা আসিফ ও এনসিপির আহবায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল। আরও বলেন, গতকালের ভিডিওটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেয়ার ১৪ দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে। চারদিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাসানো হয়েছে।
অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে। তারা উপদেষ্টা আসিফ ও এনসিপির আহবায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল: আনিশা
অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ২১ জন বাংলাদেশি নাগরিকের তালিকা, যারা নথিহীন ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন। এদের সবার হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকলেও, অধিকাংশের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং কারও কারও কাছে ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে। জানা গেছে, কেউ কেউ ২০১৭ সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন। কিছু ব্যক্তি মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এবং পরে পরিবারের বাকি সদস্যদের দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করেছিলেন। এর আগে ৫ অগাস্ট একইভাবে আরও ৬ জন বাংলাদেশি নাগরিকের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।
অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ২১ জন বাংলাদেশি নাগরিকের তালিকা, যারা নথিহীন ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এক বার্তায় বলেছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস এক বার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।
পশ্চিমবঙ্গের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের এক নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি করে বাংলা সিনেমার শো রাখা বাধ্যতামূলক। বেলা ৩টা থেকে রাত ৯টার মধ্যে থাকা প্রাইম টাইমে এই শো চালাতে হবে। অভিযোগ উঠছিল, মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে বাংলা ছবির শো ক্রমশ কমছে, ফলে মানসম্মত চলচ্চিত্র হলেও সাধারণ দর্শকের দেখা সম্ভব হচ্ছে না। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাসের আহ্বানে সকলে একমত হন যে বাংলা ছবিকে প্রাইম টাইমে চালাতে হবে। যখন ভারতের অন্য প্রান্তে ভাষাগত বিদ্বেষ দেখা দিচ্ছে, তখন বাংলার মাটিতে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির সুরক্ষায় এই সিদ্ধান্ত ইতিবাচক বার্তা হিসেবে আন্তর্জাতিক পাঠকমহলে পৌঁছাবে বলে বিশ্লেষকদের মত।
এখন থেকে রাজ্যের প্রতিটি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি করে বাংলা সিনেমার শো রাখা বাধ্যতামূলক: পশ্চিমবঙ্গের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর
বেলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বেলারুশে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়াটি। মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে। মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। যা ছয়টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। বিনা বাধায় অতিক্রম করতে পারে ৩ হাজার কিলোমিটার পর্যন্ত। আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার।
পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ। মহড়ায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা যাচাই করা হবে।
বুধবার ইতালি উপকূলে ল্যাম্পাদুসা দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে। কর্তৃপক্ষ জানায়, এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে প্রাণহানি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে কোস্টগার্ড। আরো জানিয়েছে, বুধবার সকালে দ্বীপটি থেকে ১৪ মাইল দূরে একটি ডুবন্ত জাহাজ নজরে আসে তাদের। এরপরই দ্রুত অভিযান শুরু করে তারা। এ সময়, ৫টি জাহাজ, দু’টি এয়ারক্রাফট ও একটি হেলিকপ্টার নিয়ে চলে উদ্ধার তৎপরতা। অপরদিকে, ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে রওনা দিয়েছিল ৯২ থেকে ৯৭ জনের অভিবাসন প্রত্যাশী দলটি। ইউরোপে যাওয়ার লক্ষ্য ছিল তাদের। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছর অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টার সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলটিতে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের।
বুধবার ইতালি উপকূলে ল্যাম্পাদুসা দ্বীপের কাছে অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করে গাজায় তাণ্ডব-হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচারে হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে ১শ’ ফিলিস্তিনি। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনভর হয়েছে ভারী বোমাবর্ষণ। শহরটিতে তিনদিনে ৩ শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এদিকে, গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৩৫ জনে। এদের মধ্যে ১০৬ জনই শিশু। আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরাইলি সেনারা। নিহত হয়েছে ৩৭ জন।
গাজায় নির্বিচারে ইসরাইলি হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে ১শ’ ফিলিস্তিনি। অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এদের মধ্যে ৩ শিশু রয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষি জমি। স্থানীয়রা জানান, যে হারে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই এক দিনের মধ্যে সমস্ত চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে। পাশাপাশি নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ডও বন্যা সতর্কতা জারি করে সতর্ক থাকতে বলেছে। অপরদিকে, আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। উপজেলাগুলো হল— ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃহস্পতিবার সকাল ৬টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রংপুরে অজ্ঞান পার্টির সদস্য ও চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হওয়ার ঘটনায় ২ এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ক্লোজ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, এসআই আবু জোবায়ের, এসআই শফিকুল ইসলাম, কনস্টেবল আরিকুদ আখতার জামান, বিরাজ কুমার রায়, হাসান আলী, ফিরোজ কবির, মোক্তার হোসেন ও বাবুল চন্দ্র রায়। সেইসাথে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এ নিয়ে পুলিশ সুপার আবু সাইম জানান, ঘটনার সময় তারাগঞ্জ থানা এবং পুলিশ লাইন্সের দুটি টিম সেখানে প্রথমে যায়। কিন্তু উত্তেজিত জনতা অধিক পরিমাণ হওয়ায় তারা সেখানে পরিস্থিতি সামাল দিতে পারে নি। এ বিষয়ে তাদের দায়িত্বে কোন অবহেলা ছিল কিনা সেটি খতিয়ে দেখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে সি সার্কেল সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদুরীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তাদের তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রংপুরে অজ্ঞান পার্টির সদস্য ও চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হওয়ার ঘটনায় ২ এসআইসহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ক্লোজ করা হয়েছে।
বৃহস্পতিবার সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটকারী হলো আইনজীবী মীর একেএম নূরুন নবী। রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়াও সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও তার ব্যাখ্যা চেয়েও একটি রুল জারির আবেদন করা হয়েছে রিটে। এদিকে গতকাল রাতে, প্রশাসনের সমন্বয় সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদাপাথরে পুনঃস্থাপনে ৫ দফা সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সম্পাদক পরিষদ উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে বলেছে, এনসিপির ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ গণমাধ্যম সম্পর্কে ঢালাওভাবে একগুচ্ছ অনাকাঙ্ক্ষিত অভিযোগ তোলা হয়েছে। সম্মেলনে অভিযোগ আনা হয়েছে ‘গণমাধ্যম গণ–অভ্যুত্থানে জড়িতদের চরিত্রহননের চেষ্টা করছে’ এবং শেখ হাসিনার স্বৈরাচার আমলের মতো ‘গোয়েন্দা সংস্থার মুখপাত্র’ হিসেবে কাজ করছে। সম্পাদক পরিষদ স্পষ্টভাবে এ ধরনের ঢালাও মন্তব্য প্রত্যাখ্যান করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘বরং গণ–অভ্যুত্থানে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সম্পাদক ও সাংবাদিকেরা নানা ধরনের নিপীড়ন, হয়রানি ও দমন–পীড়নের শিকার হয়েছেন।’ বিবৃতিতে বলা হয়েছে, অভ্যুত্থান চলাকালে রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞ, মানবাধিকার লঙ্ঘন, ইন্টারনেট ব্ল্যাকআউটসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু গণমাধ্যমের সাহসী প্রতিবেদনে জনগণের সামনে উঠে এসেছে। বিশেষ করে অধিকাংশ মুদ্রণ গণমাধ্যম গণ-অভ্যুত্থানের পক্ষে জনমত গঠনে বিশেষ অবদান রেখেছে এবং একই সঙ্গে অনেক ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে।
জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে গণমাধ্যম সম্পর্কে 'ঢালাওভাবে অনাকাঙ্ক্ষিত অভিযোগ' তোলার প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে রয়েছে, তবে পুরোপুরি প্রস্তুত নয়। তিনি গত সরকারের প্রকাশিত জিডিপি, আয় ও সামাজিক সূচকের অসঙ্গতি উল্লেখ করেন এবং শুল্ক ও জিএসপি সুবিধাগুলো সঠিকভাবে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। স্বল্পমূল্যের গরুর মাংস আমদানি দেশীয় খামারিদের ক্ষতি করতে পারে, তবে সাগরের সি উইড ও কুচিয়া রপ্তানিতে সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে দেশের উন্নয়নশীল মর্যাদার জন্য প্রস্তুতি প্রয়োজন।
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের আলাস্কা বৈঠক রাশিয়ায় কিছুটা আশাবাদ সৃষ্টি করেছে। কিছু নাগরিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং নিষেধাজ্ঞা উঠানোর সম্ভাবনা দেখছেন। বিশ্লেষকরা এটিকে প্রধানত প্রতীকী হিসেবে দেখছেন, কারণ ইউক্রেনের ভূখণ্ড নিয়ে গভীর মতবিরোধ রয়েছে। ট্রাম্প সম্ভবত শান্তি চুক্তি ও কিছু ভূখণ্ড বিনিময় নিয়ে ইঙ্গিত দিয়েছেন, তবে জেলেনস্কি উপস্থিত থাকবেন না। বৈঠকের লক্ষ্য রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করা হলেও, বাস্তব সমঝোতা এখনও অনিশ্চিত।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় প্রশাসনের সম্মিলিত সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদাপাথরে পুনঃস্থাপনে পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় ২৪ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে; গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনীসহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে; অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বন্ধ করার জন্য অভিযান চলমান থাকবে; পাথর চুরির সাথে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে; চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিতে হবে। উল্লেখ্য, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন লুটপাটে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে অপূর্ব সাদাপাথরসহ সিলেটের পাথর কোয়ারিগুলো।
সার্কিট হাউজে জেলা ও বিভাগীয় প্রশাসনের সম্মিলিত সভায় পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদাপাথরে পুনঃস্থাপনে পাঁচ সিদ্ধান্ত নেওয়া হয়েছে: সিলেটের জেলা প্রশাসক
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগিরই জারি করা হবে। তিনি বলেন, আমি আসার পর থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে ফাইল গেছে। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগিরই হয়ে যাবে।’ আরো বলেন, বেসরকারি মাদরাসার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালাটি উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। সেখানে থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে আমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত দেব। তিনি বলেন, ‘মাদরাসাগুলোতে আমরা এমপিওভুক্ত দিতে চাই। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ২০০৬ সালের পূর্বে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু আগের সরকার বৈষমমূলকভাবে তাদের এমপিও দেয়নি, সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এই অর্থবছরে আশা করি, এটা পারব। ২০২২ সালের পর থেকে নতুন করে কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।’
দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগিরই জারি করা হবে: সচিব ড. খ ম কবিরুল ইসলাম
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় মঙ্গলবার ও বুধবার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম ব্যাহত করে বিএনপির ১৪ ইউনিয়নের সম্মেলন হয়েছে। পূর্বঘোষণা ছাড়াই শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে স্কুলে এসে মাঠে সম্মেলনের মঞ্চ ও শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে হতবাক হয়। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। কিছু প্রতিষ্ঠানে মাইকের উচ্চ শব্দ উপেক্ষা করে কয়েক ঘণ্টা পাঠদান চললেও শেষ পর্যন্ত সেগুলোও বন্ধ হয়ে যায়। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ নিয়ে উপজেলা বিএনপি আহ্বায়ক নজির আহমেদ ভূঁইয়া বলেন, এভাবে সম্মেলন আয়োজন দলীয় গঠনতন্ত্র বিরোধী। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন নেতাদের জানাব। ইউএনও আল আমিন সরকার বলেন, এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নাঙ্গলকোট উপজেলায় মঙ্গলবার ও বুধবার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম ব্যাহত করে বিএনপির ১৪ ইউনিয়নের সম্মেলন হয়েছে।
খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনো বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। ২০২১ সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে। আলোচ্য সময়ে প্রতি মাসে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতির হার ৫ শতাংশের উপরে। একই সময়ে প্রতি মাসে গড়ে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন ৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪ শতাংশের বেশি বেড়েছে। পণ্যভেদে দাম আরও বেশি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে ৫ শতাংশের নিচে নামলেই লাল বা ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের হতে পারবে বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০২১ সালের মে মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ৫ শতাংশের কম বেড়েছিল অর্থাৎ ৪ দশমিক ৮৭ শতাংশ। গত রোজার সময় থেকে জুন পর্যন্ত অনেক পণ্যের দাম কমলেও সাম্প্রতিক সময়ে আবার বাড়তে শুরু করেছে।
খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির সূচকে এখনো বিশ্বব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ। ২০২১ সালের জুন থেকে গত জুলাই পর্যন্ত বাংলাদেশ লাল তালিকায় অবস্থান করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে। উত্তরায় গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় এমন আলোচনা হয়েছে। আরও আলোচনার জন্য আগামী ১৮ আগস্ট নেতারা আবারও বৈঠকে বসবেন। বৈঠকে বর্তমান রাজনীতি, সংস্কার, বিচার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব প্রমুখ। বৈঠকে নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, জুলাই সনদের কার্যক্রমে গণতন্ত্র মঞ্চ ইতিবাচকভাবে কাজ করছে এবং যৌক্তিক ছাড় দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্র মঞ্চ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন জানিয়েছেন, আসন্ন বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট জানাবেন যে “সব বিকল্পই খোলা আছে।” ম্নুচিন বলেন, পুতিনকে নিয়ে হতাশা থাকলেও এখন আলোচনা সম্ভব হতে পারে। তিনি সতর্ক করে জানান, যদি আলোচনা ব্যর্থ হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে এবং ইউরোপীয় অংশীদারদেরও সমন্বিত চাপ সৃষ্টি করতে আহ্বান জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিরতির বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার কোনো রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করেছেন এটি ভবিষ্যতে হামলার জন্য ব্যবহার করা যেতে পারে। আলাস্কায় রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠকের আগে তিনি বলেন, ইউক্রেন কোনো জমি ছাড়বে না এবং সংবিধান অনুযায়ী ভূখণ্ড পরিবর্তনের জন্য গণভোট প্রয়োজন। সাম্প্রতিক রাশিয়ার অগ্রগতির পরও জেলেনস্কি আক্রমণকারীদের প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের প্রস্তাবের পর বিশ্বজুড়ে সম্ভাব্য ভূখণ্ড আলোচনায় উদ্বেগ তৈরি হয়েছে।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৬১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।