Web Analytics

বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন, সজিবুল ইসলাম (২৫) ও মোস্তাকিন (৩০)। পুলিশ জানায়, দক্ষিনপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। আজ বৃহস্পতিবার নির্মাণ সামগ্রী অপসারণ করতে দুই নির্মাণ শ্রমিক সেপটি ট্যাংকির ভেতরে নামেন। এ সময় গ্যাসে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করতে গেলে রবিউল ও সম্রাট নামের দুইজনও অসুস্থ হয়ে পরে। পরে ফায়ার সার্ভিস চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিব ও মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। থানায় অপমৃত্যুর মামলা হবে।

14 Aug 25 1NOJOR.COM

বৃহস্পতিবার পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিউজ সোর্স

পাবনার সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

পাবনার বেড়া উপজেলা সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলা সদরের দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।