Web Analytics

অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ২১ জন বাংলাদেশি নাগরিকের তালিকা, যারা নথিহীন ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন। এদের সবার হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকলেও, অধিকাংশের কাছ থেকে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং কারও কারও কাছে ভারতীয় পাসপোর্টও উদ্ধার হয়েছে। জানা গেছে, কেউ কেউ ২০১৭ সাল থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে বসবাস করছিলেন। কিছু ব্যক্তি মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে এসেছিলেন এবং পরে পরিবারের বাকি সদস্যদের দেশে প্রবেশ করানোর ব্যবস্থা করেছিলেন। এর আগে ৫ অগাস্ট একইভাবে আরও ৬ জন বাংলাদেশি নাগরিকের তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। প্রত্যেকের ভারতীয় নথি বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে।

14 Aug 25 1NOJOR.COM

অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে ২১ জন বাংলাদেশি নাগরিকের তালিকা, যারা নথিহীন ভারতে প্রবেশ করে ভারতীয় নথি ব্যবহার করছেন।

নিউজ সোর্স

নতুন ২১ বাংলাদেশির তালিকা, পশ্চিমবঙ্গে ফের চাঞ্চল্য

পশ্চিমবঙ্গে আবারো চাঞ্চল্য তৈরি হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনস্থ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের নতুন তথ্যের কারণে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।