Web Analytics

পটিয়া থানার পুলিশ কর্মকর্তার এক অডিও পাওয়া গেছে। অডিওতে এসআই হানানকে বলতে শোনা যায়, ‘ওসি সাহেব তোর সন্তানকে ডেকেছেন’। কিশোরের মা জানতে চান কেন। উত্তরে ওই কর্মকর্তা বলেন, ‘এত কথা জানি না। এক ঘণ্টার মধ্যে থানায় হাজির না হলে কলিজাসহ টেনে নিয়ে আসব। তোর সন্তানের বিরুদ্ধে বুধবার রাতে একটা জিডি দায়ের হয়েছে। তোর ছেলে একজনকে হুমকি দিয়েছে। কললিস্ট আছে। এছাড়া গালাগালি করেন এই পুলিশ! এ বিষয়ে কিশোর আব্দুল আজীজের মা শাহীনা আক্তার জানান, ওই অফিসার একটি পক্ষকে বিশেষ সুবিধা দিতে গিয়ে হয়ত তথ্য গোপন করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই জিডি দায়ের করিয়েছেন। এরপর নিয়ম মোতাবেক আদালত থেকে তদন্তের অনুমতি না নিয়ে দুই দফায় ফোন দিয়ে নানা ধরনের হুমকি ও গালিগালাজ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ওই কিশোরের বিরুদ্ধে জিডি দায়ের হওয়ার বিষয়টি তার নলেজে নেই। তাকে তিনি ডাকেননি। কিশোরের মাকে গালিগালাজ করা সমীচীন হয়নি। এটা পুলিশের আচরণবিধির লঙ্ঘন।

15 Aug 25 1NOJOR.COM

এক ঘণ্টার মধ্যে থানায় হাজির না হলে কলিজাসহ টেনে নিয়ে আসব। তোর সন্তানের বিরুদ্ধে বুধবার রাতে একটা জিডি দায়ের হয়েছে। তোর ছেলে একজনকে হুমকি দিয়েছে: এসআই হানান

নিউজ সোর্স

‘কলিজাসহ তোর পুত্রকে টেনে নিয়ে আসব’

‘কলিজাসহ তোর পুত্রকে টেনে নিয়ে আসব’ বলে ১৫ বছরের কিশোর আবদুল আজিজের মা শাহীনা আক্তারকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ কর্মকর্তা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।