Web Analytics

বৃহস্পতিবার বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন নামে এক যুবক রাব্বিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকারীরা রাব্বির পূর্বপরিচিত এবং তারা নিয়মিত এই সিসা বারে যেতেন বলেও ধারণা পুলিশের। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

14 Aug 25 1NOJOR.COM

বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিউজ সোর্স

বনানীতে সিসা বারে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রাজধানীর বনানীর একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ১১ নম্বর রোডে ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বারে এ ঘটনা ঘটে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।