Web Analytics

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগিরই জারি করা হবে। তিনি বলেন, আমি আসার পর থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে ফাইল গেছে। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগিরই হয়ে যাবে।’ আরো বলেন, বেসরকারি মাদরাসার জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালাটি উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। সেখানে থেকে অর্থ মন্ত্রণালয়ে চলে যাবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে আমরা নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত দেব। তিনি বলেন, ‘মাদরাসাগুলোতে আমরা এমপিওভুক্ত দিতে চাই। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান ২০০৬ সালের পূর্বে স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু আগের সরকার বৈষমমূলকভাবে তাদের এমপিও দেয়নি, সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। এই অর্থবছরে আশা করি, এটা পারব। ২০২২ সালের পর থেকে নতুন করে কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি।’

14 Aug 25 1NOJOR.COM

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগিরই জারি করা হবে: সচিব ড. খ ম কবিরুল ইসলাম

নিউজ সোর্স

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আদেশ শিগগিরই : কারিগরি সচিব

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগিরই জারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। তিনি বলেন, আমি এখানে (সচিব হিসেবে) আসার পর থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে ফাইল গেছে। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগিরই হয়ে যাবে।’

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।