Web Analytics

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় শুক্রবার সকাল নয়টায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো। জানা গেছে, মিনারুল কৃষক, মাটির একটি ঘরে বসবাস করতেন। পরিবারে চার সদস্যর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল। নিহতদের মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

15 Aug 25 1NOJOR.COM

রাজশাহীতে শুক্রবার সকাল নয়টায় নিজ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ফ্যানে ঝুলছিল, পুলিশের ধারণা, পারিবারিক কলহ!

নিউজ সোর্স

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছে মতিহার থানা পুলিশ।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।