বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রফতানিতে প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রফতানির চেষ্টা চলছে। আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রফতানিই একমাত্র উপায়। আরও বলেন, আলু রফতানি করতে পারলে এই সংকট মোকাবেলা করতে পারবো। আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রফতানিতে প্রণোদনা দেয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
৪,০০০-এরও বেশি বিজ্ঞানী, যার মধ্যে ১৪ জন নোবেল বিজয়ী ও ৫ জন ফিল্ডস মেডেলজয়ী, গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় রোধের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চনা, বেসামরিক অবকাঠামোর ধ্বংস এবং কৃত্রিম খাদ্য সংকটের কারণে মানুষের দুর্ভিক্ষের ঝুঁকি বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে হামাসকে জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং বিশ্ব নেতৃবৃন্দ ও জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ বিদেশি পর্যটকদের অতিরিক্ত অবস্থান নিয়ন্ত্রণের নতুন নিয়ম চালু করেছে। ৯০ দিনের বেশি অবস্থানকারীরা দৈনিক ৩০ রিঙ্গিত থেকে ২,০০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানার মুখোমুখি হবেন। ৯০ দিনের বেশি অতিরিক্ত অবস্থানের ক্ষেত্রে তদন্ত করা হবে। নতুন নিয়মের উদ্দেশ্য হলো বিচার প্রক্রিয়া দ্রুত করা, আদালতের মামলা কমানো এবং ইমিগ্রেশন ডিপোতে চাপ কমানো। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৫,২২৫ জন অবৈধ অভিবাসী আটক এবং ৩৬,৫৫৭ জনকে প্রত্যাহার করা হয়েছে, প্রধানত ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং বাংলাদেশের নাগরিকরা।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়। সরকার বলেছে, এই জঘন্য অপরাধে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কোনও ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। এ ঘটনায় তাৎক্ষণিক এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, শুক্রবার গোয়ালন্দে ইমাম মাহদী দাবি করা নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় ‘তৌহিদী জনতা’। এদিকে, এ ঘটনায় রাসেল মোল্লা (২৮) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেলেও প্রশাসন পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেনি। বিক্ষুব্ধরা বলেন, নুরা পাগলা কালিমাকে বিকৃতি করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। মৃত্যুর পর পবিত্র কাবার আদলে ১২ ফুট উঁচু বেদিতে শরীয়ত পরিপন্থিভাবে তাকে দাফন করা হয়েছিল। এরপর থেকে আমরা কবর নীচু, রং পরিবর্তন এবং ইমাম মাহদী লেখা দরবার শরীফের নাম অপসারণের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা কবরের রং ও ইমাম মাহদী লেখা সাইনবোর্ড অপসারণ করলেও কবর নীচু করে নাই।
গোয়ালন্দে নুরা পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও বলা হয়।
বাংলাদেশ পুলিশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে। পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এর আগে, গত ২৫ আগস্ট একই ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে: পুলিশ
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে মোট ঋণের ২০.২% খেলাপি হয়েছে, যা এটিকে এশিয়ার খেলাপি ঋণের শীর্ষে নিয়ে গেছে। খেলাপি ঋণের পরিমাণ ২০.২৭ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ২৮% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতিবিদরা নীতি শিথিলতা, রাজনৈতিক প্রভাব এবং অপর্যাপ্ত ঋণ আদায় ব্যবস্থা প্রধান কারণ হিসেবে দেখছেন। এডিবি সতর্ক করেছে যে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ঝুঁকি পরিস্থিতি আরও খারাপ করতে পারে এবং কঠোর আইন, বাজার সংস্কার, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার হোভে ৮ লাখ পাউন্ড মূল্যের অ্যাপার্টমেন্ট কেনার সময় প্রায় ৪০ হাজার পাউন্ড স্ট্যাম্প ডিউটি না দেওয়ার কারণে স্বাধীন তদন্তের পরে পদত্যাগ করেছেন। যদিও তিনি সৎ উদ্দেশ্যে কাজ করেছিলেন, তদন্তে দেখা গেছে তিনি মন্ত্রীদের নৈতিক মানদণ্ড ভঙ্গ করেছেন। ব্যক্তিগত কারণে যেমন বিবাহবিচ্ছেদ এবং সন্তানের দেখাশোনার চাপও উল্লেখ করেছেন। পদত্যাগটি সরকার ও লেবার পার্টির নেতৃত্বে শূন্যতা সৃষ্টি করেছে এবং বিরোধীদের সমালোচনার মুখে ফেলেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার দেশের বিজ্ঞানীদের টেকসই মৎস্য ব্যবস্থাপনায় অবদানের জন্য প্রশংসা করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক টেকসই মৎস্য সম্মেলনে তিনি গবেষণা তহবিল বৃদ্ধি এবং অতিরিক্ত মাছ শিকার, অবৈধ জাল ও কীটনাশক দূষণ থেকে মাছের সংরক্ষণে গুরুত্বারোপ করেন। তিনি মিঠা পানির মাছ চাষ, ইলিশ উৎপাদন ও হাওড় সংরক্ষণকে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। তিনদিনব্যাপী সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা প্রায় ২৫০টি প্রবন্ধ উপস্থাপন করবেন, যা বাংলাদেশে মৎস্য খাতের উদ্ভাবন, সমন্বয় ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন ব্রিকস সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন। ভিডিও কনফারেন্স কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রতিবেদনে জানা যায়, ব্রাজিল সেপ্টেম্বর ৮ তারিখে একটি বিশেষ অনলাইন ব্রিকস বৈঠকের আয়োজন করছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অন্যান্য সদস্য দেশের সঙ্গে বহুমেরু বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জ ও মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞার মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।
দামি ঘড়ি, আইপ্যাড উপহার পেয়েও ফিরিয়ে দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি লিখেছেন, কিছুদিন আগে শ্রীলংকায় এক মন্ত্রীপর্যায়ে বৈঠকে গেলে সেখানকার বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে আয়োজকদের পক্ষ থেকে আমাকে একটি উপহার প্রদান করা হয়। একটি দামি ব্র্যান্ডের হাতঘড়ি। ঘড়িটি আমি হাতে পরি, পছন্দ হয়, লোভ হয়। দেশে ফিরে এসে, মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি লিখে ঘড়িটি তোষাখানায় জমা দেওয়ার জন্য পাঠাই। আরও লেখেন, গত পরশু আবার এক ভারতীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান (আদানি নয়) আমার সঙ্গে দেখা করেন। ফেরার সময় বলেন সামান্য উপহার নিয়ে এসেছি। উপহারটি খুলে দেখি একটি আইপ্যাড। বাসার আইপ্যাডটি পুরনো হয়ে গেছে, তাই লোভ হয়। আইপ্যাডটি তাকে ফিরিয়ে দিই। পাশে সোফায় বসে আমার কাণ্ড দেখে অন্য একজন উপদেষ্টা মিটিমিটি হাসছেন। তবে কোনো উপহারই গ্রহণ করি না এমন নয়। বিদেশি মন্ত্রী, রাষ্ট্রদূতরা দেখা করার সময় স্যুভেনির, বই নিয়ে আসেন। অ-বাণিজ্যিক পণ্য, বা মূল্যসীমার মধ্যে কোনো খাবার, যেমন- চকলেট। সেগুলো গ্রহণ করি। বিনিময়ে তাদের নিজের লেখা বই উপহার দিই। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ নির্লোভ জনপ্রতিনিধিদের নির্বাচিত করবেন।
দামি ঘড়ি, আইপ্যাড উপহার পেয়েও ফিরিয়ে দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত ৫০ বছরে ভারতের জনসংখ্যার গঠন ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে, যেখানে জন্ম ও মৃত্যু হার দুটোই অর্ধেক কমেছে। ১৯৭১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৩৬.৯, যা ২০২৩ সালে ১৮.৪-এ নেমেছে, আর মৃত্যুহার ১৪.৯ থেকে কমে ৬.৪-এ দাঁড়িয়েছে। নগরায়ণ, পরিবার পরিকল্পনা ও নারী শিক্ষার অগ্রগতি এই পরিবর্তনের মূল কারণ, সঙ্গে স্বাস্থ্যসেবা ও আয়ুষ্কালের উন্নতি। শিশুমৃত্যুর হারও কমেছে। আঞ্চলিক বৈষম্য থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি জনসংখ্যার চাপ কমাতে এবং ভারতের অর্থনীতিতে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ তৈরি করতে সাহায্য করবে।
চীনের সঙ্গে পাকিস্তানের ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শাহবাজ শরিফের বেইজিং সফরে এসব চুক্তি ও এমওইউ স্বাক্ষরিত হয়। পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ১.৫ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির পাশাপাশি, দুই দেশ ৭ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এসব এমওইউ নানা ধরনের উন্নয়ন ও বিনিয়োগ প্রকল্পের আওতায় পড়ে, যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে। শাহবাজ শরিফ জানান, সমঝোতা স্মারক ও চুক্তিগুলো বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠন করা হয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
শাহবাজ শরিফের বেইজিং সফরে চীনের সঙ্গে পাকিস্তানের ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
২০১৯ সালের পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পে আসবাবপত্র ও সরঞ্জাম কেনা এবং ভবনে তা উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে গণপূর্ত অধিদফতরের দুই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে পাবনা গণপূর্তের উপবিভাগে কর্মরত মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং রাজশাহী গণপূর্ত জোনের মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করা হয়েছে।
রূপপুর গ্রীণসিটি প্রকল্পে আসবাবপত্র ও সরঞ্জাম কেনা এবং ভবনে তা উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দুই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ্য সুন্দর, অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন। দিনটি উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আরো বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সমগ্র মানবজাতির হেদায়েত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন। ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। এ ইস্যুতে আদালতে মামলাও দায়ের হয়েছে সাবেক এই কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী বিকাশ ত্রিপাঠীর ভাষ্য, ১৯৮৩ সালে সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব পান, অথচ ১৯৮০ সালেই ভোটার তালিকায় তার নাম ওঠে। ১৯৮২ সালে নাম বাদ দেওয়া হলেও নাগরিক হওয়ার পর ১৯৮৩ সালে আবার তালিকায় ফেরেন। বিজেপির দাবি, যে নেত্রী দেশের নাগরিকত্ব নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন, তার হাত ধরে কংগ্রেস দেশ চালাতে চেয়েছিল। তবে কংগ্রেসের দাবি, বিজেপি তাদের ব্যর্থতা ঢাকতেই বারবার সোনিয়াকে টার্গেট করছে। জনগণের আসল সমস্যা—মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক সঙ্কট—আলোচনায় না রেখে পুরনো ইস্যু ঝেড়ে তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির। বিশ্লেষকদের মতে, বিজেপির এই কৌশল নির্বাচনের আগে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস।
ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে। এ ইস্যুতে আদালতে মামলাও দায়ের হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের নিচতলা ও দোতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। জাতীয় পার্টির নেতারা জানান, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জেরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সরকার কার্যালয়ের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে।
কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের নিচতলা ও দোতলায় অগ্নিসংযোগ করা হয়।
এক সেমিনারে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তামাকজনিত কারণে প্রতিদিন ৪৪২ জনের প্রাণ যাচ্ছে, এতো মহামারী। একটা রাষ্ট্র এতটা উদাসীন হতে পারে না। তাই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস নিয়ে সরকারের মধ্যে যে দ্বিমত আছে তা খন্ডন করতে হবে। নইলে আমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেমিনারে জানানো হয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি-এর সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে স্বাস্থ্যসেবা বিভাগ বেশ কিছু সংশোধনীর প্রস্তাব করে। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো হল- পাবলিক প্লেসে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা স্মোকিং জোন নিষিদ্ধ করা, সকল ধরনের তামাকজাত পণ্যের প্রদর্শন ও বিজ্ঞাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ-তরুণীদের রক্ষা করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধ করা, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা এবং তামাকজাত দ্রব্যের মোড়কের সচিত্র সতর্কবার্তা বৃদ্ধি করে শতকরা ৯০ ভাগ করা। ওখানে বক্তারা তামাক কোম্পানিগুলোর সাথে সরকারের দরকষাকষির নিন্দা জানান।
তামাকজনিত কারণে প্রতিদিন ৪৪২ জনের প্রাণ যাচ্ছে, এতো মহামারী। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাস নিয়ে সরকারের মধ্যে যে দ্বিমত আছে তা খন্ডন করতে হবে: শারমীন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে। ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেন, ‘আমরা সব দেশকে স্পষ্ট করে বলেছি—এই স্বীকৃতির ব্যাপারটা ভুয়া, এটা বাস্তব নয়। এছাড়া তিনি ইসরাইলের পশ্চিম তীর সংযুক্তকরণ পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেন, বিষয়টি ‘সম্পূর্ণ পূর্বানুমেয়’। রুবিওর অভিযোগ, পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার পদক্ষেপ গাজায় প্রতিদ্বন্দ্বী হামাসকে আরও সাহসী করে তুলেছে। ফ্রান্স তাদের ঘোষণা দেওয়ার দিনই হামাস আলোচনার টেবিল ছেড়ে চলে যায়।’ উল্লেখ্য, ম্যাক্রোঁ ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে, বুধবার ইসরাইলের চরম ডানপন্থি অর্থমন্ত্রী পশ্চিম তীরের বড় অংশ দখলের ডাক দেন, যাতে ‘ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে সমাধিস্থ’ করা যায়।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতি প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে: মার্কো রুবিও
রাজশাহী পবা উপজেলায় ও রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবছর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবা উপজেলার পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করে আজিজ ভাণ্ডারি খানকা শরীফ। আজ শুক্রবার তার ছিল প্রথম দিন। জুমার নামাজের পর তৌহিদী জনতা পরিচয়ে একদল লোক দরবার শরীফে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, জুমার নামাজের পর গোয়ালন্দে নুরু পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে প্রশাসনের ৩টি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এ সময় কয়েকজন আহত হয়। এরপর সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
রাজশাহী পবা উপজেলায় ও রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া অপু বিশ্বাসকে এবার দেখা গেল বিএনপির মঞ্চে। কুষ্টিয়ার খোকসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিএনপি নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান। খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস ও অভিনেতা নিরব হোসেন। অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন,আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।’ উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস।
আওয়ামী লীগের হয়ে একসময় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া অপু বিশ্বাস এবার বিএনপি নেতার আমন্ত্রণে এক অনুষ্ঠানে বিএনপি নেতার প্রচারণা করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তিচুক্তির পরও ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা হলে রাশিয়া তাদের টার্গেট করবে। ভ্লাদিভস্তকে পূর্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যে তিনি পশ্চিমা পরিকল্পনার সমালোচনা করেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পুতিন বলেন, ন্যাটো সম্প্রসারণের প্রচেষ্টাই যুদ্ধের মূল কারণ এবং শান্তিচুক্তির পর নতুন সেনা মোতায়েন আসলে সমঝোতাকেই দুর্বল করবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৬টি মিত্রদেশ। বৃহস্পতিবার ৩৫ দেশের অংশগ্রহণে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ শীর্ষক এক বৈঠক শেষে ম্যাক্রোঁ জানান, এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। এদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটনের সহায়তা সম্ভবত আকাশ প্রতিরক্ষার আকারে আসতে পারে। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও তার সঙ্গে কথা বলেছেন এবং ‘ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা’ চেয়েছেন। তবে যুদ্ধ শেষ হওয়ার চুক্তির সম্ভাবনা ম্লান! ট্রাম্পের রাস্তা ধরে ইইউ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের তেল ও গ্যাস আমদানি বন্ধ করবে। ওদিকে মস্কো বলেছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না।
ইউক্রেনে অস্ত্রবিরতির পরদিনই দেশটিতে স্থল, নৌ বা আকাশপথে সেনা পাঠানোর আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের ২৬টি মিত্রদেশ: ম্যাক্রোঁ
থাইল্যান্ডের সংসদে বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, ক্ষমতাচ্যুত পেতংতার্ন সিনাওয়াত্রার স্থলাভিষিক্ত হয়ে। উদারপন্থি পিপলস পার্টির সমর্থনে তিনি ফেউ থাইয়ের প্রার্থী চাইকাসেম নিতিসিরিকে পরাজিত করেন এবং ২৪৭টিরও বেশি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন। অনুতিন চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন আহ্বানের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ছোট দলগুলোর সমর্থন আনতে সহায়ক হয়েছে। গত মাসে পেতংতার্নকে একটি ফাঁস হওয়া ফোনালাপের ঘটনায় ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়।
শুক্রবার সকালে নেত্রকোণার দুর্গাপুরের পশ্চিম খুঁজিউড়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্কুরি বেগমকে নতুন তৈরি করা ঘরটি বুঝিয়ে দেয়া হয়। এর আগে, অসহায় ভিক্ষুক শুক্কুরি বেগমের ঘর-বাড়ি না থাকার সংবাদ শুনেন তারেক রহমান। এরপর তার নির্দেশে ব্যারিস্টার কায়সার কামাল ঘর নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ কাজ শেষে ঘরটি বুঝিয়ে দেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
নেত্রকোণার দুর্গাপুরের পশ্চিম খুঁজিউড়া গ্রামে এক অসহায় বৃদ্ধাকে তারেক রহমানের দেয়া নতুন আধাপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
দুবাইয়ে ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে ২২৬টি ফ্ল্যাট কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ও তিনি বিনিয়োগ করেছেন। এ ঘটনায় তদন্ত শেষে সিআইডি কর্মকর্তা জসীম উদ্দিন খান জানান, সাইফুজ্জামান চৌধুরী (৫৬) ও তার স্ত্রী রুকমীলা জামানসহ (৪৬) অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সিআইডি বাদী হয়ে অর্থ পাচার আইনে মামলা করেছে। সিআইডি জানায়, ওখানে তার কেনা ফ্ল্যাটগুলোর দাম ৩৩ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ১৬৮ দিরহাম। এছাড়া স্ত্রী রুকমীলা জামানের নামে ‘কিউ গার্ডেন্স বুটিক রেসিডেন্স-ব্লক বি’ নামে দুটি সম্পত্তির তথ্য পাওয়া যায়। এর দাম ২২ লাখ ৫০ হাজার ৩৬৯ দিরহাম। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের দুটি হিসাবসহ চারটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। এতে লেনদেন হয় তৎকালীন সময়ের মুদ্রার বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৭৯৫ টাকা। এভাবে তিনি প্রায় ১২০০ কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছেন; যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুবাইয়ে ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের মাধ্যমে সেখানে ২২৬টি ফ্ল্যাট কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ বুধবার বৃহৎ অভিযান চালিয়ে ৩৪ জন বাংলাদেশিসহ মোট ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এ নিয়ে পরিচালক দাতুক মোহাম্মদ জানান, অভিযানে এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিট এবং একেপিএস-এর কর্মকর্তারা অংশ নেন। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ৩৮ জন বাংলাদেশি পুরুষ, ১৫ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ১২ জন মিয়ানমারের পুরুষ, ৬ জন পাকিস্তানি পুরুষ, ৪ জন ভারতীয় পুরুষ, ২ জন ভিয়েতনামী পুরুষ, ১ জন নেপালি পুরুষ, ১ জন থাই পুরুষ, ১০ জন মিয়ানমারের নারী এবং ৫ জন ইন্দোনেশিয়ান নারী। তাদের বয়স ১৮ থেকে ৬১ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের আরও তদন্তের জন্য সেতিয়া ট্রপিকানা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় ও নিয়োগ না দেওয়ার জন্য নিয়োগকর্তাদের প্রতি কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ বুধবার বৃহৎ অভিযান চালিয়ে ৩৪ জন বাংলাদেশিসহ মোট ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধের পর যখন সিরিয়া স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে, তখন দেশটিতে দেখা দিয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা, যা কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করছে এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। নদী ও হ্রদ শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়েছে, এবং বড় শহরে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এই মৌসুমে গম উৎপাদন স্বাভাবিকের অর্ধেকের কম। যুদ্ধের কারণে ইতিমধ্যেই অর্থনৈতিকভাবে দুর্বল কৃষকরা টিকে থাকার জন্য লড়াই করছেন। ২৩ মিলিয়ন মানুষকে খাদ্য সরবরাহের জন্য সরকারকে আরও বেশি গম আমদানি করতে হতে পারে।
যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিষেধাজ্ঞা দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন ও অনলাইন কেনাকাটার ওপর প্রযোজ্য হবে। ব্রিটিশ শিশুদের প্রায় এক-তৃতীয়াংশ এই ধরনের পানীয় পান করে, যদিও অধিকাংশ সুপারমার্কেট ইতিমধ্যেই বিক্রয় সীমিত করেছে। স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, অভিভাবক, শিক্ষক ও শিশুরা এ বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছিল, যা যুবসমাজকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করতে এই আইন আনা হলো।
মিয়ানমারের বৃহত্তম জাতিগত সশস্ত্র গোষ্ঠী ইউনাইটেড ওয়া স্টেট আর্মি (UWSA) ঘোষণা করেছে তারা জান্তা-বিরোধী বাহিনীগুলোকে আর সামরিক বা আর্থিক সহায়তা দেবে না। বিশ্লেষকরা বলছেন, দুই বছর ধরে চীনের আর্থিক চাপ—বিলিয়ন ইউয়ান জব্দ এবং খাদ্য, ওষুধসহ অপরিহার্য সরবরাহ বন্ধের হুমকি—এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। এ পদক্ষেপ উত্তর মিয়ানমারের প্রতিরোধ গোষ্ঠীগুলিকে দুর্বল করতে পারে এবং গৃহযুদ্ধের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে বেইজিংয়ের প্রভাব বৃদ্ধি করতে পারে।
হোন্ডা পরিচয় করাচ্ছে ফাস্টপোর্ট ই-কোয়াড, চার চাকার প্যাডেলচালিত গাড়ি যা বিদ্যুৎ সহায়তায় চলবে এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মতো যানজটপূর্ণ শহরে ডেলিভারির কাজে ব্যবহৃত হবে। এই হালকা কোয়াড্রিসাইকেল সাইকেল বা স্কুটারের চেয়ে বেশি মালামাল বহন করতে পারে এবং ট্রাফিক সহজে পার হতে পারে। দুটি আকারে আসছে, বড় মডেল ২৯৫ কেজি পর্যন্ত বোঝা বহন করতে সক্ষম। হোন্ডার মার্কিন স্টার্টআপ ল্যাবে তৈরি এ গাড়ি, ওহাইওতে ছোট ব্যাচে উৎপাদন শুরু হচ্ছে, পুরো উৎপাদন আগামী গ্রীষ্মে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) নেতৃত্বে নয়টি রফতানিমুখী শিল্প সংগঠন ২০ জন শ্রমিকের সঙ্গে ইউনিয়ন গঠনের প্রস্তাবিত শ্রম আইন সংশোধনী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, এটি শিল্প খাতের বাস্তবতা উপেক্ষা করে, কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে এবং বিনিয়োগকারীদের আস্থা ক্ষুণ্ন করতে পারে। সংগঠনগুলো মনে করছে, এটি বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বাড়াতে পারে এবং কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে সংস্কার বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং পরামর্শভিত্তিক হতে হবে।
নাগরিকদের জন্য হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুনরায় সংগ্রহের প্রক্রিয়া সহজ করেছে নির্বাচন কমিশন। আগে নতুন কার্ড পেতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হতো, যা সময়সাপেক্ষ এবং কষ্টদায়ক ছিল। এখন নাগরিকরা পুলিশে না গিয়েই এনআইডি পুনরায় সংগ্রহ করতে পারবেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বণিক এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন এবং বলেছিলেন যে এটি নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাবে ও সময় ও শ্রম বাঁচাবে।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ৪৮ হাজার শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতার বিরুদ্ধে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা হয়েছে। এই সরকার যদি শ্রমিকবান্ধব বা দরিদ্রবান্ধব না হয়, তবে আর কে হবে? তিনি জানান, আমি গত দেড় দশক ধরে বাংলাদেশের শ্রম ইস্যু, বিশেষ করে তৈরি পোশাক খাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি। অনেক কারখানায় শ্রমিকদের আধুনিক দাসের মতো ব্যবহার করা হয়েছে। রানা প্লাজা দুর্ঘটনার পর পশ্চিমা সমর্থিত দুটি প্ল্যাটফর্ম—অ্যাকর্ড ও অ্যালায়েন্স—ব্র্যান্ড ও কারখানার মালিকদের ওপর আইনগত বাধ্যবাধকতা চাপিয়ে দিলে কারখানার নকশাগত কাঠামোতে উন্নতি আসে। কিন্তু এতে কর্মপরিবেশে তেমন পরিবর্তন আসেনি। অতি সামান্য মজুরি, দীর্ঘ কর্মঘণ্টা এবং আইনগত সুবিধার অভাব শ্রমিকদের জীবন দুর্বিষহ করে তুলেছে। কারখানায় প্রকৃত ট্রেড ইউনিয়ন থাকলে শ্রমিকদের কিছুটা স্বস্তি আসতে পারতো। কিন্তু অনেক কারখানায় মালিকদের প্রভাবিত তথাকথিত পিসি কমিটি ইউনিয়নের জায়গা দখল করেছে। তিনি উল্লেখ করেন, এটি একদিকে মালিকদের ক্রেতাদের কাছে কারখানাকে ‘কমপ্লায়েন্ট’ হিসেবে উপস্থাপন করতে সাহায্য করেছে, অন্যদিকে শ্রমিক শোষণের পথ খুলে দিয়েছে। ফলশ্রুতিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিও নির্মমভাবে দমন করা হয়েছে। হাজার হাজার শ্রমিককে বরখাস্ত করা হয়েছে, ভয়-ভীতি দেখানো হয়েছে এবং আইনগত হয়রানির শিকার করা হয়েছে। সরকার এসব প্রথার অবসান ও দেশের শ্রমখাত সংস্কারের উদ্যোগকে অগ্রাধিকার দিয়েছে।
৪৮ হাজার শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা হয়েছে। এই সরকার যদি শ্রমিকবান্ধব বা দরিদ্রবান্ধব না হয়, তবে আর কে হবে: আজাদ মজুমদার
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে চারটি বড় দাবি তোলেন—আলাদা অল ইন্ডিয়া সার্ভিস ক্যাডার, খাসিয়া ও গারো ভাষার সাংবিধানিক স্বীকৃতি, ইনার লাইন পারমিট (আইএলপি) বাস্তবায়ন এবং প্রয়াত পিএ সাংমার নামে দিল্লিতে একটি সড়কের নামকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বৈঠকটি মেঘালয়ের সাংস্কৃতিক-রাজনৈতিক দাবির পাশাপাশি বিজেপির উত্তর-পূর্ব কৌশলগত সতর্কতাও তুলে ধরে। সাংমা আশা প্রকাশ করেছেন, কেন্দ্র দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গের অনির্বাণ ভট্টাচার্যের বাংলা রক ব্যান্ড হুলিগানইজমের একটি পলিটিক্যাল স্যাটায়ার গান ভাইরাল হওয়ার পর আলোচনা ওঠেছে। ৯ মিনিটের পারফরম্যান্সে উঠে আসে নির্বাচনের আগে ভারতে ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে মন্দির-মসজিদ বিবাদ, তৃণমূল নেতা কুণাল ঘোষের রেগে যাওয়ার প্রবণতা এবং রুদ্রনীল ঘোষ ও দিলীপ ঘোষকে ব্যঙ্গ। তবে অনির্বাণ ও তার ব্যান্ড দলের সদস্যদের বিরুদ্ধে গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সাইবার থানায় মামলা দায়ের করেছেন একজন বিজেপি নেতা। বিজেপি নেতা তরুণজ্যোতি বলেন, ব্যান্ডের প্রচারের জন্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে অনির্বাণ ও তার দলের বিরুদ্ধে আদালতে মামলা করার হবে। এদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ অনির্বাণের গানের প্রশংসা করেছেন। আর মামলার ঘোষণা দিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন বিজেপি নেতারা।
অনির্বাণ ও তার ব্যান্ড দলের সদস্যদের বিরুদ্ধে গানের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সাইবার থানায় মামলা দায়ের করেছেন একজন বিজেপি নেতা।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান। এর ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে। মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে আমির বলেন, দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই? আরও বলেন, দেশের চিকিৎসার প্রতি সবসময় আস্থা ছিল। সেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি। জামায়াত আমির বলেন, রাজনীতিক বন্ধুদের বলবো— চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হয়ে যেত। এ ছাড়াও ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান তিনি।
সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই: জামায়াত আমির
বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে। ফারুক বলেছেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। জামায়াতকে বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনও পিআর, কখনও গণভোট, না হলে নির্বাচনে যাবো না; এমন দাবি থেকেও সরে আসার আহ্বান জানান ফারুক। জনগণ ভোট দিতে পারলে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে বলেও জানান।
আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে: ফারুক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ির আমদানি শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়েছেন, যা প্রায় অর্ধেক হ্রাস। দীর্ঘ আলোচনা শেষে হওয়া এ চুক্তিতে জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে এবং ধীরে ধীরে আমেরিকান পণ্য, বিশেষ করে গাড়ি ও চালের বাজার খুলতে সম্মত হয়েছে। নতুন শুল্ক প্রায় সব জাপানি আমদানিতে প্রযোজ্য হবে, যা টয়োটা, হোন্ডা ও নিসানের মতো বড় গাড়ি নির্মাতাদের জন্য অনিশ্চয়তা কমাবে।
গণঅভ্যুত্থানে গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এসব মামলায় হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, সাবেক মন্ত্রী-এমপি ও তৎকালীন প্রশাসনের কর্মকর্তাসহ মোট ২০৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রায় এক বছরের তদন্ত শেষে এ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হলো। থানার তথ্য অনুযায়ী, শহীদ নবী নুর মোড়লের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। আশুলিয়ার আরেকটি মামলা দায়ের করেন শহীদ মামুন খন্দকারের স্ত্রী। এতে ৩৩ জনকে আসামি করা হলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় আরও ১৯ জনকে যুক্ত করা হয়। আশুলিয়ার আরেক মামলায় শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম বাদী হন। ৬০ জনের নাম উল্লেখ থাকলেও তদন্ত শেষে ৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
গণঅভ্যুত্থানে গুলি চালিয়ে তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনাশনে বসা ৭ শিক্ষার্থীর পাশে শুয়ে রাত কাটিয়েছেন উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম। রাত ১টার দিকে তিনি অনশনকারী শিক্ষার্থীদের পাশে মশারি টাঙিয়ে শুয়ে পড়েন। এর আগে শিক্ষার্থীদের তিনি জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে আমরা সর্বোচ্চ দিয়ে কাজ করছি। আগামী এক সপ্তাহের মধ্যেই কার্যক্রমের অগ্রগতি প্রকাশ পাবে। কিন্তু শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। এরপরই উপাচার্য শিক্ষার্থীদের মশারি টাঙিয়ে দিয়ে সেখানে রাত কাটান। মাত্র ৫০ একর আয়তনের ববির অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি ও পরিবহণের দাবিতে অনশনে বসেন ৭ জন শিক্ষার্থী। এর আগে একই দাবিতে দুপুরে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এ ব্যাপারে প্রক্টর বলেন, আমাদের উন্নয়ন কার্যক্রম চলমান। জমি অধিগ্রহনের নানা ধাপ এগোচ্ছে। আস্থার সংকটের কারণে অনশন পর্যন্ত পৌছেছে শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ ৩ দফা দাবিতে বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনাশনে বসা ৭ শিক্ষার্থীর পাশে শুয়ে রাত কাটিয়েছেন উপাচার্য।
জেরা শেষে আবার দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন বলেন, সালমান এফ রহমান তাকে ফোন করে আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন দিতে বিলম্বের কারণ জানতে চেয়েছিলেন। জেরায় মামুন বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অবদান রাখা পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন পদক দেওয়া হয়। তিনিও পদক পেয়েছিলেন। পরে বলেন, পদক ২০১৮ সালের নির্বাচনের কারণে কি না, তা এ মুহূর্তে বলতে পারছেন না।' তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি। তবে সুবিধাভোগী ছিলাম না।’ মামুন বলেন, কামালের ধানমন্ডির বাসায় বৈঠকে তিনি থাকতেন না। তাকে ওই বৈঠক সম্পর্কে জানানো হতো না। কারণ এসব বৈঠক ছিল অনানুষ্ঠানিক। চেইন অব কমান্ড ভেঙে এসব বৈঠক হতো। অধস্তন যারা বৈঠকে যেতেন তাদের নিষেধ করলেও শুনতেন না। তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। কারণ, আসাদুজ্জামান খানের নেতৃত্বে এসব বৈঠক হতো। আরো বলেন, ‘আমি দায়িত্বে অবহেলা করেছি। এ কারণেই দোষ স্বীকার করেছি। সরকারের কোনো অবৈধ নির্দেশনা মানতে পুলিশ বাধ্য না। র্যাবের ডিজি থাকাকালে বন্দিশালাসহ নানা অনিয়মের ঘটনায় কোনো ব্যবস্থা নিইনি।’ তিনি বলেন, পুলিশ আক্রান্ত হলে আক্রান্তের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেবে, এর বেশি নয়। কোনো শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গুলি করে হত্যা করা বৈধ নয়। মামুন বলেন, শেখ হাসিনা এবং খান কামাল হেলিকপ্টার, ড্রোন বা লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দেননি, এটা সত্য নয়। তবে এসব ব্যবহারের কোনো লিখিত নির্দেশ পাননি। তিনি জুলাই আন্দোলনে সংঘটিত অপরাধের অংশীদার বলে স্বীকার করেন।
আমি দায়িত্বে অবহেলা করেছি। এ কারণেই দোষ স্বীকার করেছি। সরকারের কোনো অবৈধ নির্দেশনা মানতে পুলিশ বাধ্য না: আব্দুল্লাহ আল মামুন
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন লিখেছেন, ২০২২ সালে আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালায়। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে গেলে সেখান থেকে পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বয়সে ছোট হলেও কাদের তখন আমাকে সাহস জুগিয়েছিল। জুলুম-নির্যাতনের অবসান ঘটিয়ে হাসিনার পতন ঘটানোর স্বপ্নের কথাও জানিয়েছিল সে। তিনি লিখেছেন, ক্যাম্পাস জীবনে অসংখ্য হুমকির মধ্যেও কাদের সবসময় মাথা উঁচু করে প্রতিবাদ করেছে। অন্যরা নিরাপদ থাকার পথ বেছে নিলেও কাদের সামনে এসে ঝুঁকি নিয়েছে। আখতার জানান, গত বছরের অভ্যুত্থানের সময় আন্দোলনকে দুর্বল করার জন্য আট দফা সামনে আনা হলে, তখনই কাদের সাহস করে নয় দফা ঘোষণা দিয়েছিল। তার সেই উদ্যোগ আন্দোলনকে এক দফার পথে এগিয়ে নিতে সহায়তা করেছে। ৫ আগস্টের বিজয়ের পর কাদের পুরো ক্যাম্পাসকে আপন করে নিয়েছে। আরও জানান, ২০১৯ সালে ভিপি নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল তার। তবে ২০২৫ সালে ডাকসু নির্বাচন হলেও তিনি আর ক্যাম্পাসে নেই। এখন কাদের ভিপি পদে লড়ছে। কাদেরের জন্য অনেক দোয়া রইল। ফি আমানিল্লাহ।
ক্যাম্পাস জীবনে অসংখ্য হুমকির মধ্যেও কাদের সবসময় মাথা উঁচু করে প্রতিবাদ করেছে। অন্যরা নিরাপদ থাকার পথ বেছে নিলেও কাদের সামনে এসে ঝুঁকি নিয়েছে: আখতার
ডাকসু নিবার্চনে জিএস পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একই পদে বাগছাস সমর্থিত বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে সাবেক এনসিপি নেতা মাহিন সরকার বলেন, সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন। সেজন্য আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হতে পারেন তাহলে যে কারোর চেয়ে তিনি বেশি দায়বদ্ধ থাকবেন। আবু বাকের মজুমদার অভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন সেটা আমার বিজয় বলে সূচিত হবে। আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছিলেন মাহিন সরকার। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করে এনসিপি।
ডাকসু নিবার্চনে জিএস পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন মাহিন সরকার। একই পদে বাগছাস সমর্থিত বাকের মজুমদারকে সমর্থন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, মেঘনা থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মহসিন ও যুবলীগ নেতা টিটু। তাদের গ্রেফতারে বৃহস্পতিবার দুপুরে বৈদ্দেরবাজার এলাকায় অভিযান চালায় মেঘনা থানার পুলিশ। মহসিনকে গ্রেফতার করা হলে পুলিশের ওপর হামলা চালায় তার অনুসারীরা। হাতকড়াসহ ছিনিয়ে নেয় মহসিনকে। একটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সোনারগাঁয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি ঘোষণা করেছেন, দেশের প্রতিরক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তিনি ১২ দিনের সংঘর্ষের সময় ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রশংসা করেছেন, যা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে নেতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আবদুল্লাহি সামরিক বাহিনীর উন্নত সক্ষমতা এবং প্রস্তুতির কথা উল্লেখ করেছেন এবং বলেছেন যে, ইসরাইল বর্তমানে মনস্তাত্ত্বিক ও মিডিয়া যুদ্ধ চালাচ্ছে। তিনি ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ প্রতিশোধ অভিযানকেও স্মরণ করেছেন।
দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেছেন, বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তবে রাজপথে বিক্ষোভ এবং অস্থিরতা দেখা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে। ব্রিফে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের একটি আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য একটি স্বস্তির বিষয় হবে। তাদের অধিকাংশই নির্বাচনী পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে, এমনটি দেখতে আগ্রহী।' আরো লেখেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত মাসে এক বছর পূর্ণ করেছে। অর্থনৈতিক চাপ ও আইনশৃঙ্খলা নিয়ে চ্যালেঞ্জের কারণে এই সরকারের প্রতি মানুষের অধৈর্য বেড়ে গেছে।’ তিনি জানান, বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে নির্বাচন বিলম্বিত করার আগ্রহ থাকতে পারে। এদের মধ্যে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত নতুন একটি রাজনৈতিক দল থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য রয়েছেন। তবে সেনাবাহিনী, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজন নির্বাচন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।'
বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, তবে রাজপথে বিক্ষোভ এবং অস্থিরতা দেখা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে: কুগেলম্যান
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এতে করে দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল ৮টা থেকে এ অবরোধ শুরু হয়। দু’পাশে আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। স্থানীয়দের অভিযোগ, ভাঙ্গার মানুষের স্বার্থ ও ইতিহাস উপেক্ষা করে ২টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হচ্ছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানা তারা। দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে। এ বিষয়ে ভাঙ্গার ইউএনও মো. মিজানুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে ডিসির সাথে কথা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুতই দাবিগুলো নিয়ে ঊর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলবেন।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।
যুক্তরাষ্ট্র তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে—আল-হক, ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) এবং আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে পদক্ষেপে সহায়তা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, সেনাবাহিনী ও মিত্রদের সুরক্ষার জন্য। সংগঠনগুলো দীর্ঘদিন ধরে গাজা ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি নিপীড়ন নথিভুক্ত করে আসছে। এর আগে ট্রাম্প প্রশাসনও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন। নির্বাহী আদেশে সই হলে প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ হবেন ‘যুদ্ধমন্ত্রী’। ১৯৪৯ সালে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর বার্তা দিতে নামকরণ করা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। সমালোচকরা বলছেন, এই পরিবর্তনে বিপুল অর্থ ব্যয় হবে, কারণ সব নথি, চিহ্ন ও ব্যবস্থায় নতুন নাম বসাতে হবে। ট্রাম্প এর আগে কিছু ঘাঁটির পুরনো নাম ফিরিয়ে দিয়েছেন, যা একসময় কনফেডারেট নেতাদের সঙ্গে যুক্ত ছিল।
বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, দয়া ও ক্ষমা, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর (স.) আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত। তারেক বলেন, ঈদে মিলাদুন্নবী দিনটি মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দুনিয়ায় আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। যিনি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। তিনি সারাবিশ্বের জন্য রহমত স্বরুপ। আরো বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসুলের (স.) দেখানো পথে। তারেক রহমান বলেন, আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে প্রার্থনা করি মহানবী (স.) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: তারেক রহমান
অবরুদ্ধ গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে আখ্যা দিয়েছে ‘আতঙ্কের নগরী’ বলে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু। ইসরা আল-বাসুস বলেন, ‘আমি ও আমার সন্তানরা তাঁবুতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, শরীরে টুকরো এসে লাগল, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।’ আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পালাচ্ছেন নিরাপত্তার খোঁজে, কিন্তু যেখানে যাচ্ছেন সেখানেও ইসরাইলি বিমান ও গোলাবর্ষণ তাদের পিছু ছাড়ছে না। ইউনিসেফ সতর্ক করে বলেছেন, প্রায় ১০ লাখ মানুষ আটকা পড়েছেন এই ‘ভয়, পালানো ও জানাজায় ভরা নগরীতে’। ইসরাইলি সেনাদের তথ্যনুসারে,তারা এখন গাজা সিটির ৪০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে।
অবরুদ্ধ গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছেন, কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ফের ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এটি গত রোববার থেকে একই অঞ্চলে তৃতীয় ভূমিকম্প। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের কাছে দূরবর্তী শিবা জেলায়। বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ১০ কিলোমিটার গভীরে। এর আগে, কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়, গৃহহীন হয় কয়েক লাখ মানুষ এবং আহত হয় তিন হাজার ৬০০ জনেরও বেশি। বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৫ জনে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, খাদ্য, ওষুধ ও আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে। ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ফের ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা খুব কাছ থেকে ইমরান হোসেন মানিকের মাথা লক্ষ্য করে ৫/৬টি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত মানিক বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার খুলনার রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার জামায়াত আমিরের বাসভবনে এটি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা। তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। পাশাপাশি জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন রাষ্ট্রদূত। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামায়াতের সঙ্গে ইইউ’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেছেন, ‘তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার।’ যদি রাকসু নির্বাচনে ছাত্রসূলভ আচরণ না প্রকাশ করা হয় তাহলে সেটা শিক্ষার্থীদের অযোগ্যতা। বিশ্ববিদ্যালয়ের যেকোনো কিছু হলে সেটা রাকসু নির্বাচনের ওপর প্রভাব পড়তে পারে। তিনি বলেন, আমি আমার নির্বাচন কমিশনের প্রশংসা করছি। রোববার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাদের সম্পর্কে যে কথাবার্তা এসেছিল, যে ভাষায় স্লোগান দেওয়া হচ্ছিল, যারা আছেন তাদের প্রশংসা করি। শুধু বিশ্ববিদ্যালয় ও ছাত্রছাত্রীদের কথা ভেবে ওনারা দায়িত্ব ছেড়ে দেননি। কিছু শিক্ষক আছেন, এই জঘন্য কথাবার্তা ও জঘন্য পরিস্থিতি সৃষ্টি করার পরেও জায়গা থেকে পিছিয়ে যাচ্ছেন না। আরো বলেন, প্রক্টরিয়াল বডি সব সময় কাজ করেছে এবং সংযম দেখিয়েছে। কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজ আমরা এই জায়গায় আছি। উপাচার্য বলেন, আমি নিজে খুশি হতাম, যদি সম্পূর্ণ আমাদের সামর্থ্য ও আমাদের ভেতরে যে সৌন্দর্য আছে, সেটা দিয়েই রাকসু নির্বাচন হয়ে যেত। এ ধরনের ছাত্র সংসদ নির্বাচনে যদি সেনাবাহিনী পর্যন্ত চলে আসে, তাহলে এইটা আমাদের ছাত্রসমাজসহ সবার জন্য একটা কষ্টকর ব্যাপার। উল্লেখ্য, রোববার ছাত্রদল কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয় এবং একটি চেয়ার ও টেবিল ভাঙচুর করে।
তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার: রাবি উপাচার্য
নথিহীন অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।
নথিহীন অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও ৩০ জন বাংলাদেশি।
বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে শি চিন পিং ও ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে একসাথে হেঁটে যেতে দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন আধুনিক বায়োটেকনোলজি ও অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো সম্ভব বলে উল্লেখ করেছেন। শি চিন পিং-এর দোভাষী জানিয়েছেন, এই শতাব্দীর মধ্যে মানুষের আয়ু ১৫০ বছরেরও বেশি হতে পারে। কুচকাওয়াজে আরও ২৪ জন রাষ্ট্রনায়ক উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা হতে পারে।
পাকিস্তানের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমান আইন অনুযায়ী নভেম্বর ২০২৭ পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি উল্লেখ করেছেন, নতুন কোনো নোটিফিকেশনের প্রয়োজন নেই এবং পাঁচ বছরের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে অবসর গ্রহণ হবে। সানাউল্লাহ আসিম মুনিরের নেতৃত্বের সফলতা এবং নিরাপত্তা ও আঞ্চলিক চ্যালেঞ্জের কারণে নেতৃত্বে ধারাবাহিকতার গুরুত্বের কথা জানিয়েছেন। সরকার আগাম নির্বাচন বাতিল করেছে, আর জাতীয় সংসদ ২০২৯ পর্যন্ত কার্যক্রম চালাবে। আর্থিক ভারসাম্য এবং প্রদেশগুলোর সক্ষমতা নিয়ে আলোচনা চলছে।
অস্ট্রিয়ার ন্যাটো কমিটির সদস্য গুনথার ফেলিঙ্গার ভারতের ধর্ম, ভাষা এবং অঞ্চলের ভিত্তিতে বিভাজনের আহ্বান জানিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি মানচিত্র পোস্ট করে তিনি উত্তর ভারতের খালিস্তান হিসেবে প্রদর্শন করেছেন এবং অন্যান্য অঞ্চলকে আলাদা রাষ্ট্র করার প্রস্তাব দিয়েছেন। তিনি দাবি করেছেন যে শিখ সক্রিয়দের সঙ্গে আলোচনায় খালিস্তানের স্বাধীনতা অর্জন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রভাব থেকে ভারতকে মুক্ত করার বিষয় আলোচনা হয়েছে। এই মন্তব্যগুলো কঠোর সমালোচনার মুখে পড়েছে।
রাশিয়া ও ন্যাটো-র উত্তেজনা বৃদ্ধির কারণে ফ্রান্স হাসপাতালগুলোকে ২০২৬ সালের মধ্যে বড় ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় চিকিৎসা সরঞ্জাম, জনবল এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। জার্মানি, ইতালি ও স্পেনসহ অন্যান্য ইউরোপীয় দেশও সীমান্ত নিরাপত্তা ও জরুরি সেবা শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা পরিস্থিতি দীর্ঘমেয়াদি হতে পারে বলছেন, তাই স্বাস্থ্য, নিরাপত্তা ও নাগরিক সেবায় সতর্কতা জরুরি। স্বাস্থ্য মন্ত্রী ক্যাথরিন ভাউট্রিন এটিকে কৌশলগত প্রস্তুতির অংশ বলে উল্লেখ করেছেন।
২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্কের মুখে ভারত সরাসরি প্রতিশোধ না নিয়ে কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদি শুল্ক ভারতের জিডিপি থেকে ০.৮% পর্যন্ত ক্ষতি এবং টেক্সটাইল, চামড়া ও গহনা খাতে লাখো কর্মসংস্থানের ঝুঁকি বাড়াতে পারে। ভারত রপ্তানি বাজার বৈচিত্র্যকরণে মনোযোগ দিচ্ছে, মেক্সিকো, কানাডা, চীন, ইউরোপ ও লাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য জোরদার করছে এবং প্রযুক্তি ও কর ছাড়ের মাধ্যমে রপ্তানিকারকদের সহায়তা দিচ্ছে।
পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে জব্দকৃত রাশিয়ার সম্পদ হস্তান্তর করার পর রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আইনগতভাবে সম্পদ ফেরত পাওয়া সম্ভব না হলেও রাশিয়া ‘ইন কাইন্ড’ অর্থাৎ ভূমি, সম্পত্তি ও অন্যান্য সম্পদের মাধ্যমে তা পুনরুদ্ধার করবে। মেদভেদেভ ব্রিটিশ সরকারের $1.3 বিলিয়ন হস্তান্তরকে ‘নব্য নাৎসিদের সহায়তা’ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেন, এটি রাশিয়াকে ক্ষতিপূরণ দাবি করার আইনি অধিকার দেয়। তবে তিনি ডনবাস ও নভোরসিয়ার বিষয়টি অন্তর্ভুক্ত নয় বলেও জানিয়েছেন।
সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে সুপারিশ করার ক্ষমতা এনটিআরসিএকে (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) দেওয়ার পরিকল্পনা করেছে। আগে এসব নিয়োগ পরিচালনা কমিটি করত, যা দুর্নীতি ও অনিয়মের কারণে সমালোচিত। নতুন ব্যবস্থায় যোগ্য প্রার্থীকে এনটিআরসিএয়ের সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। অভিভাবক ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে এই সংস্কারের দাবি করে আসছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এআই পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে, যা দেশের স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। এক্সো ইমেজিং নামের প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইউসুফ হক ও সন্দীপ আকারাজু আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ নিয়ে আলোচনা করেন। ইউসুফ হক জানান, প্রথমে দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোতে এই যন্ত্র চালু করা হবে। দীর্ঘমেয়াদে গ্রামীণ ও কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে এর প্রসার ঘটানোর পরিকল্পনা রয়েছে। এই যন্ত্রটি বহনযোগ্য এবং অত্যন্ত কার্যকরভাবে এর নকশা করা হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকাতেও উন্নত মানের রোগ নির্ণয় সহজলভ্য হয়।’ এদিকে সন্দীপ আকারাজু বলেন, বাংলাদেশ এশিয়ার প্রথম দেশ, যেখানে এই প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে। বর্তমানে এটি শুধু যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হচ্ছে এবং এফডিএ অনুমোদন পেয়েছে। প্রধান উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে এক বড় পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এআই পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র চালু করতে যাচ্ছে, যা দেশের স্বাস্থ্যসেবায় এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
গত মাসে এস্তোনিয়া এক রুশ কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণার পর মস্কোতে নিযুক্ত এক এস্তোনীয় কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারোক উহতেগিকে তলব করে এই সিদ্ধান্ত জানানো হয়। তারা তাল্লিনের পদক্ষেপকে “শত্রুতাপূর্ণ” বলে উল্লেখ করে জানায়, এমন যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া হবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষ একে অপরের কূটনীতিক বহিষ্কার করছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য আর চলবে না, যা যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে বলা হয়েছে। বেইজিংয়ে তিনি সব দেশের সমান অধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্যের ওপর জোর দেন। ভারত ও চীনের মতো শক্তিধর দেশকে শাস্তি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে তিনি পশ্চিমা বিশ্বের উপনিবেশিক অতীতের কথা স্মরণ করিয়ে দেন। তার এ মন্তব্য আসে ট্রাম্প প্রশাসনের ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপের প্রেক্ষাপটে, যা রাশিয়া থেকে তেল আমদানিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করেছে।
জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদের চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নে সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সভায় আগের দিন শুরু হওয়া আলোচনা অব্যাহত রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ বিশ্লেষণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর নিকট পাঠানো হবে।
জুলাই জাতীয় সনদ ২০২৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নের উপায় নিয়ে বৃহস্পতিবারও বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বাংলাদেশের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠনের উদ্যোগে ইউনিয়ন ব্যাংক একীভূত হতে সম্মতি জানিয়েছে। তবে এক্সিম ব্যাংক জানিয়েছে, তারা আগে নিজেদের পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চায় এবং এজন্য অতিরিক্ত সময় প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। কর্মকর্তারা জানিয়েছেন, এস আলম গ্রুপ কয়েকটি ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ তুলে নিয়েছে, যা ব্যাংক সংকটকে আরও গভীর করেছে এবং আমানত ফেরত প্রদানে বিলম্ব ঘটাচ্ছে।
‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং’ অনুমোদন করা হয়েছে; যাতে এ খাতে ‘একক নিয়ন্ত্রণ ও মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম’ কমে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত হবে বলে মনে করছে সরকার। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নতুন এ নীতিমালায় লাইসেন্সিং পদ্ধতির স্তরায়ন বা মধ্যসত্ত্বভোগীদের স্তরগুলো বাদ দিয়ে মাত্র তিনটি স্তরে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি স্যাটেলাইট নির্ভর টেলিযোগাযোগ সেবার জন্য আরেকটি লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে। ফলে তিন যোগ এক- চারটি লাইসেন্সের মাধ্যমে দেওয়া যাবে এই খাতের সেবা।’ তিনি বলেন, এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল ও ডেটা সার্ভিসের মূল্যকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হয়েছে।' আরো বলেন, ‘যারা আইটিসি কিংবা আইআইজি বা আইজিডব্লিউ পর্যায়ে কাজ করতো তারা এখন এক লাইসেন্সে তিন ধরনের কাজই করতে পারবে। ফয়েজ বলেন, ‘অন্য দেশে কয়েক ডজন মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে মাত্র চারটি। এখানে যাতে আরও কোম্পানি আসতে পারে এবং প্রতিযোগিতা বাড়াতে পারে সেই বিষয়গুলো আমরা নতুন নীতিমালায় নিশ্চিত করা হয়েছে। একই সাথে প্রাইভেট ফাইভ-জি, ভয়েস ওভার ওয়াইফাই, ওয়াইফাই-৬, ওয়াইফাই-৭ এর মত সেবাগুলো দেওয়া যাবে। এর ফলে আগের চেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং গ্রাহকরা কম মূল্যে সেবা পাবে।’
‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং’ অনুমোদন করা হয়েছে; যাতে এ খাতে ‘একক নিয়ন্ত্রণ ও মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম’ কমে সুলভে মানসম্মত সেবা নিশ্চিত হবে বলে মনে করছে সরকার।
অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে সময় পেলে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারে, তবে এর বাস্তবায়ন করবে পরবর্তী সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, জুলাইয়ে গঠিত পে-কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দেবে, যেখানে মূল্যস্ফীতি ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নেওয়া হবে। তবে নতুন কাঠামো বাস্তবায়ন করবে নবনির্বাচিত সরকার। এর মধ্যে সরকারি চাকরিজীবীরা নিয়মিত মহার্ঘ ভাতা পেতে থাকবেন।
ইউক্রেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে শান্তি আলোচনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পুতিন বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে অংশ নিতে পারেন। তবে ইউক্রেন জানিয়েছে, ইতিমধ্যেই হাঙ্গারি, সুইজারল্যান্ড ও তুরস্কসহ সাতটি দেশ আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেবা বলেছেন, জেলেনস্কি যেকোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত, কিন্তু পুতিন ইচ্ছাকৃতভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব দিচ্ছেন। পুতিন জেলেনস্কির প্রেসিডেন্ট পদ বৈধ কিনা তাও প্রশ্ন করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ার সিদ্ধান্তকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে নিন্দা জানান। তিনি জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সভায় এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। ম্যাক্রোঁ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘টু-স্টেট সলিউশন কনফারেন্স’-এ অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, আন্তর্জাতিক সমর্থন, গাজায় মানবিক সহায়তা, হামাসকে নিরস্ত্র করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নুরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিতে হবে। মাথায় রাখবেন—নুর শুরু, নুর দিয়ে শেষ হবে না। ঢামেকে নুরকে দেখতে গিয়ে ফুয়াদ বলেন, আমরা খুবই হতাশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে যা যা করার, সব করছেন। আমরা সরকারকে বলছি—যদি দৃষ্টান্তমূলক বিচার না হয়, তবে আপনাদের অনেক উপদেষ্টাদের নাম ইতোমধ্যেই এসাসিনেশনস প্ল্যানের তালিকায় আছে। তাদের লাশও কয়েকদিন পর পড়বে। তখন বিচার করার মতো মানুষও থাকবে না। ফুয়াদ বলেন, নাজমুলকেও যৌথবাহিনী বেধড়ক পিটিয়েছে। কোমরের হার ডিসপ্লেস হয়ে গেছে, হাঁটতে পারছে না। এক সপ্তাহ পার হলেও কোনো অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, যারা কমান্ড দিয়েছে—সিনিয়র ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল—তাদের কাউকেই সাসপেন্ড করা হয়নি। সেনাবাহিনীতে এখনো আয়না ঘরের সেই ক্রিমিনাল নেটওয়ার্ক আছে। তাদের অনেকে জাতীয় পার্টির জিএম কাদেরের আত্মীয় হয়ে সুবিধা নিচ্ছে। তিনি বলেন, নূরের ওপর হামলা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটি লম্বা ষড়যন্ত্রের অংশ। এই সময় তিনি জাতীয় পার্টির ঐতিহাসিক কুকর্মের বর্ণনা তুলে ধরেন।
নুরের ওপর হামলার বিচার না হলে অন্তর্বর্তী সরকারকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে নিজেদের গলার রশিটার যত্ন নিতে হবে: ফুয়াদ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যদি ইউক্রেনে যুদ্ধ চলতে থাকে তাহলে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। হোয়াইট হাউসের ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেছেন, যদি তিনি ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট হন, “কিছু হবে।” তিনি মস্কোর প্রতি নরম মনোভাবের অভিযোগ অস্বীকার করেছেন এবং ভারতকে রাশিয়ান তেল কেনার কারণে দেওয়া নিষেধাজ্ঞাকে তার কঠোর অবস্থানের প্রমাণ হিসেবে দেখিয়েছেন। ট্রাম্প শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলবেন পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ বিলিয়ন ডলারের গবেষণা তহবিল স্থগিত করার চেষ্টা অবৈধ ঘোষণা করেছে। বিচারক অ্যালিসন বারোজ বলেছেন, যদিও হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষ বিদ্যমান, এটি তহবিল স্থগিত করার মূল কারণ ছিল না। আদালত চলমান অনুদানগুলো আটকে না রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। হার্ভার্ড এই রায়কে বড় বিজয় মনে করছে, তবে প্রশাসনের আপিলের সম্ভাবনা রয়েছে।
এক বিক্ষোভ মিছিলে শ্রমিক অধিকার পরিষদ বলেছে, নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। এ সময় আবু হানিফ বলেন, ‘গত ২৯ আগস্ট রাতে পুলিশ সেনাবাহিনীর কতিপয় সদস্যের হামলায় নুরুল হক নুর, আল ইমরান, নাজমুল হাসানসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। নুরের ওপর হামলার আজকে ৬ দিন পেরিয়ে গেলেও সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানতে চাই। তিনি বলেন, নুরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। নুরের ওপর হামলা মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা। এ হামলা যারা করেছে তারা মূলত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ পালিয়ে গেলেও পুলিশ সেনাবাহিনী ও আমলাদের মধ্যে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে। যারা আওয়ামী লীগকে ফেরাতে চায় তাদেরকে দেশকে বিতাড়িত করবে জনগণ।
নুরের ওপর হামলার বিচার না হলে আগামীতে সচিবালয় ঘেরাও করা হবে। নুরের ওপর হামলা মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা: আবু হানিফ
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া প্রেতাত্মা ও দোসররা এখনো যায়নি। তারা প্রশাসনের বিভিন্নক্ষেত্রে অবস্থান নিয়ে পাতানো পরিকল্পিত অস্থিরতা তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে না পারে সেজন্য প্রস্তুত রয়েছে। রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, যে রক্ত স্রোত বইয়েছে; সেক্ষেত্রে যে সব নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এর মানেই হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সুদূরপ্রসারি পরিকল্পনা সেটা বাস্তবায়নে তারা নানা পরিকল্পনা করছে। তিনি বলেন, জনগণের ওপরে কোনো শক্তি নেই। নতুন করে যত ষড়যন্ত্র করা হোক এরা পরাজিত হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরবে। আরো বলেন, প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মতপ্রকাশের স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি। এটাকে কাদা ছোড়াছুড়ি বলা যায় না। এই নেতা বলেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া আগে থেকে কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। শিক্ষার্থী নাবিল সম্পর্কে বলেন, কিশোর বয়সে তার উদ্ভাবনী চিন্তা-চেতনা অবিশ্বাস্য। তার প্রতিভার সন্ধান পেয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে তাকে আর্থিক অনুদান দেওয়া হয়।
প্রত্যেক রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে মতপ্রকাশের স্বাধীনতাই গণতান্ত্রিক সংস্কৃতি। এটাকে কাদা ছোড়াছুড়ি বলা যায় না: রিজভী
জুলাই ঐক্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে, তাদের গণহত্যা, নিপীড়ন ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে। সংগঠনটি সিদ্ধান্ত নেয়ার আগে শহীদ ও আহতদের পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংযুক্ত ৮০টি সংগঠনের সঙ্গে পরামর্শ করেছে। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে যদি অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নেয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। একইসঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য ইউএনও'দের জন্য প্রতিস্থাপক হিসেবে ১৯৫টি মিতসুবিশি পাজেরো কিউএক্স-২৪২৭ সিসি মডেলের জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাস কেনায় সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে প্রতিটি জিপের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ ৩৫ হাজার টাকা। প্রতিটি মাইক্রোবাসের দাম পড়ছে ৫২ লাখ টাকা। এ ধরনের ২২০টি গাড়ি কিনতে সরকারকে খরচ করতে হবে ৩৪৩ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা। তবে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। শর্তগুলো হলো– নতুন কেনা জিপগুলো প্রাধিকারভুক্ত হবে। একই সঙ্গে প্রতিস্থাপক হিসেবে ইউএনও কার্যালয়ের জন্য কেনা জিপ ও ডিসি কার্যালয়ের জন্য প্রতিস্থাপক হিসেবে মাইক্রোবাসগুলো অকেজো ঘোষণা-সংক্রান্ত বিআরটিএর পরিদর্শক দলের অনুমোদন গ্রহণ করে তার অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে। এদিকে গত ২১ আগস্ট নির্বাচনী কর্মকর্তা এবং আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য ২৮০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠায়। এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার কথা বলা হয় প্রস্তাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ প্রস্তাবে সম্প্রতি সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার কথা বলা হয় প্রস্তাবে, এতে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বৈষম্য বিরোধের আড়ালে যেন আরেক বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, যিনি ভোট দেবেন, প্রার্থীকে না চিনলে ভোট দেবেন কিভাবে? দেশের মানুষ দল, ব্যক্তি, মার্কা দেখেইতো ভোট দেবে। এখন শুধু একদফা এক দাবি যথাসময়ে নির্বাচন। পুরো দেশে নির্বাচনের রব উঠলে ষড়যন্ত্রকারীরা পালানোর পথ খুঁজে বেড়াবে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্যের ঘুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থাকলেও আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভুল হয় নাই। আগামী দিনের গণতন্ত্র রক্ষায়ও তার কোনো ভুল হবে না।
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্যের ঘুঁটি না হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার জন্য এনসিপির প্রতি আহ্বান জানান গয়েশ্বর।
বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনার সরকার সব লুটপাট করেছে। এখন শুরু হয়েছে ২৪-এর চেতনা, যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। তিনি বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও কাজ শেষ হয়নি, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত, সেই লক্ষ্যে সব নেতাকর্মীকে কাজ করতে হবে। পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে সেখানে কাকে ভোট দিচ্ছে তাই জানবে না জনগণ। জনগণ তার নেতাকে নির্বাচন করবে। বিএনপি ভোটের জন্য লড়বে ও গণতন্ত্রের জন্য লড়বে।
মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনার সরকার সব লুটপাট করেছে। এখন শুরু হয়েছে ২৪-এর চেতনা, যার কথা বলে নির্বাচন বানচালের চেষ্টা চলছে: সেলিমা
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করেছে সরকার। তিন সদস্যের এ কমিশনের সভাপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজা। কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশন নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লিখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুপারিশ করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশও দিবে এ কমিশন।
নুরের ওপর হামলা ও গুরুতর আঘাতের ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। আজ শুক্রবার যাবে বাংলাদেশের ত্রাণ। এতে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীত বস্ত্র, তাঁবু, খাবার পানি ও ঔষধ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর অধিক মানুষ নিহত হয়েছেন। প্রায় ৩ হাজারের বেশি আফগান গুরুতর আহত হয়েছেন এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী মানবিক সহায়তা হিসেবে জরুরি ভিত্তিতে আফগানিস্তানে প্রেরণ করছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানযোগে উল্লিখিত ত্রাণ সামগ্রী আফগানিস্তানে নেওয়া ও হস্তান্তর করা হবে।
প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্ৰস্থ আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ।
ডাকসু নির্বাচন উপলক্ষ্যে আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তাদের পরিবারের সদস্যরা স্ব স্ব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ঢাবির স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্য কোনও যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্য যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত নয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তারা জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে চাইলে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করার পরামর্শও দেয় ঢাবি কর্তৃপক্ষ।
ডাকসু নির্বাচন উপলক্ষ্যে আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।
ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে উদ্দেশ্য করে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি- রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশাআল্লাহ।' আরও বলেন, ‘আল বটর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্ত বাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধুমাত্র সচেতন নারীনেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদেরকে চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।' এর আগে কাদের লেখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তার পর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে। কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইত, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শোনাচ্ছেন!’
কাদের তোমাকে কথা দিচ্ছি- রাজাকার, আল বদর, আল শামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশাআল্লাহ: রাকিব
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সাক্ষাৎকালে লুইস জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে জোরালো সহযোগিতার প্রশংসা করেন। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই পক্ষই সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের সম্প্রসারিত সহায়তার উপায় খুঁজে দেখেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং এই মাসের শেষ দিকে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। উভয়ে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তা তহবিলের ঘাটতি মোকাবিলা এবং রোহিঙ্গা জনগণের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থনের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।
ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের লিখেছেন, আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ। সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে। আরও লেখেন, একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারবো জানি না। কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন। কাদের লিখেছেন, ১০ দিন আগের বক্তব্য কাট করে প্রপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ। কেবল তো শুরু, আরও ৫ দিন বাকি। তত দিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।
আমার ডাকসুতে জেতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ: আব্দুল কাদের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ হয় আলোচনার মাধ্যমে শেষ হবে, নয়তো সামরিক শক্তি দিয়ে। তিনি আলোচনাকে অগ্রাধিকার দেন, তবে প্রয়োজনে সব লক্ষ্য অর্জন করবেন। পুতিন পুনরায় বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সংযুক্তির পরিকল্পনা বাদ দিতে হবে এবং রুশ ভাষাভাষীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে। জেলেনস্কি যদি মস্কো আসেন, তিনি আলোচনা করতে প্রস্তুত। ইতিমধ্যেই চারটি অঞ্চল দখল ও পশ্চিমা নিষেধাজ্ঞা জারি রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সময় রাশিয়া-চীনের সম্পর্কের তিনটি সমস্যা চিহ্নিত করেছেন। বৈঠকটি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে একটি সামরিক কুচকাওয়াজের আগে অনুষ্ঠিত হয়। পুতিন বেলারুশের সঙ্গে শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তিনি মার্কিন-রাশিয়া শীর্ষ বৈঠককে সমর্থন জানিয়েছেন এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন, যার মাধ্যমে রাশিয়া চ্যালেঞ্জ সত্ত্বেও অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রস্তুত।
গুলশানে নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা। গুলশান ১, উত্তরা ৬ নম্বর সেক্টর, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রীতে চলতি মাসের শেষে একযোগে ১০টি নাগরিক পাইলট সেবা চালু হবে। এরইমধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোপুরি সচল রয়েছে। আরও লেখেন, বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি এবং ভূমি নামজারি পর্চা সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদের সর্বমোট ৪০০ টি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে। আরো বলা হয়, প্রতিটি সরকারি অফিসের সেবাকে একত্র করে হয়রানি মুক্ত সেবা দিতে ‘নাগরিক সেবার’ মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় দিত বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব এটি।
গুলশানে নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শুল্ক ছাড়াই বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে। দ্য স্কট জেনিংস রেডিও শো-তে ট্রাম্প চীন, ভারত ও ব্রাজিলকে শুল্কের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন করার অভিযোগ করেছেন। তিনি ভারতকে সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে ভারত এই প্রস্তাব এনেছে। ট্রাম্প আরও বলেন, শুল্ক অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য জরুরি এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ছাড়া ভারত এমন প্রস্তাব দিত না।
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে ইসি। পরিবর্তিত নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। পূর্বের সীমানা অনুযায়ী জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি ও চান্দুরা। সার্বিকভাবে নির্বাচনী এলাকাটির নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি জানান, নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকারই ছিল। নবম জাতীয় নির্বাচনের আগে এলাকাটি পুনর্বিন্যাস করে এক-এগারো’র সেনাসমর্থিত সরকারের সাবেক সিইসি ড. শামসুল হুদা কমিশন। অঞ্চলগুলো ফের ব্রাহ্মণবাড়িয়া-২ এ ফেরাটা স্বস্তির। আরো জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে অঞ্চলগুলো অন্য নির্বাচনী এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নিধারিত এ সীমানা যথার্থ। তবে, চূড়ান্ত গেজেটে স্থান পায়নি হরষপুর ইউনিয়ন। এই ইউনিয়নটিও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হবার কথা ছিল।
নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকারই ছিল। ইসির পুনর্নিধারিত এ সীমানা যথার্থ: রুমিন
আগস্টে সরকার পরিবর্তনের পর উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারপতি, সামরিক কর্মকর্তা ও তাদের স্ত্রীদের পাসপোর্ট নবায়নে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে নাম রয়েছে, কেউ কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ তদন্তের আওতায়, আবার অনেকে দুর্নীতির মামলায় তদন্তাধীন। অনেকেই ইতিমধ্যেই পাসপোর্ট গ্রহণ করেছেন এবং কেউ কেউ দেশের বাইরে চলে যেতে পারেন। হঠাৎ শিথিল নীতি রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন তুলেছে, তবে কর্মকর্তারা জানাচ্ছেন তদন্তাধীন ব্যক্তিদের ইমিগ্রেশনে আটকানো হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি। তিনি বলেছেন, জেলেনস্কি যেকোনো সময় মস্কো আসতে পারেন। তবে বৈঠকের জন্য পরিস্থিতি এখন উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। পুতিন বৈঠকের সফলতার জন্য প্রস্তুতির গুরুত্ব উল্লেখ করেছেন। ইউক্রেন এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার নেতার মন্তব্য, যদি ইউক্রেন কোনো চুক্তিতে রাজি না হয়, তবে রাশিয়া তার লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন, রাশিয়া টেরিটোরি দখলের জন্য নয়, নিরাপত্তা ও মানুষের অধিকারের জন্য লড়ছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অবৈধ অভিবাসী এবং পাসপোর্ট জালিয়াতি প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বুকে বিংটাং এলাকায় অভিযান চালিয়ে ৭৭০ বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশি, মায়ানমার, নেপালি, ভারতীয় ও ইন্দোনেশিয়ান রয়েছে। পৃথক অভিযানে একটি বাংলাদেশি পরিচালিত জাল পাসপোর্ট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, জব্দ হয়েছে পাসপোর্ট, জালিয়াতি সরঞ্জাম ও নগদ। সিন্ডিকেটটি বিদেশি শ্রমিকদের জন্য জাল পাসপোর্ট সরবরাহ করত। ইমিগ্রেশন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসন ও নথি জালিয়াতি রোধে অভিযান অব্যাহত রাখবে।
রুমানা মোর্শেদ কনক চাঁপা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেই দেশের সংস্কারের সার্বিক রূপরেখা রয়েছে। তিনি বলেন, 'সামাজিক জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য একটা প্লাটফর্ম দরকার হয়। ফলে নিজের রাজনীতিতে আসা। এ কারণেই সিরাজগঞ্জ-১ আসন থেকে ফের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।' বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় জনসংযোগ করেন।
তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যেই দেশের সংস্কারের সার্বিক রূপরেখা রয়েছে: কনক চাঁপা
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপ শাহ মাজার সংলগ্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ভুয়া ডিবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়ি, সরঞ্জামসহ জব্দ করা হয়েছে। আরও বলেন, গ্রেফতারকৃতরা এর আগেও ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চলা এসব অপকর্মের শেকড় অনুসন্ধানেও কাজ করছে পুলিশ। অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয় দিয়ে ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে: মাসুদ আলম
বৃহস্পতিবার ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা পুনঃনির্ধারণে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। গাজীপুরে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬। আর বাগেরহাট-৪ আসনটি বাদ দেয়া হয়েছে। সেই আসনে থাকা মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যোগ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চায় না। পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে। তিনি জানান, গণভোটে জনগণ যা রায় দেবে, সেটিই মেনে নেব। জনগন যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে। আরও বলেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে। আর নির্বাচন কমিশনও রাজনৈতিক চাপের মুখে দুর্বল অবস্থান নিতে বাধ্য হয়।
গণভোটে জনগণ যা রায় দেবে, সেটিই মেনে নেব। জনগন যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে: পরওয়ার
চবির শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হান্নানকে গ্রেফতার করেছে র্যাব-৭। র্যাব জানায়, হান্নান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলার ৫৬ নম্বর আসামি এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি স্থানীয় যুবলীগ নেতা হানিফ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাটহাজারী উপজেলার সহ সভাপতি ইকবালের অন্যতম সহযোগী। তাদের নির্দেশে হান্নান স্থানীয়দের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায়। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় হাটহাজারীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
চবির শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যকার সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হান্নানকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত ২৪ ঘন্টায় একনজরে ১৪১ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।