চাকরিতে পুনর্বহালের দাবিতে কুর্মিটোলা বলাকা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনকারীরা জানান, ১২ আগস্ট বিমানের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বিমানের সকল চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের আবেদন ১৫ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য প্রজ্ঞাপন জারি করে। তবে ১ বছর পার হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। অথচ একই প্রজ্ঞাপনের ওপর ভিত্তি করে কয়েকজনকে চাকরিতে পুনর্বহাল করা হলেও বেশিরভাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। আরও জানান, চাকরিতে পুনর্বহালের এক দফা দাবি না নিলে ধারাবাহিক আন্দোলন চলবে।
চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত্যের সরকার নিয়ে আসতে পারি। নিচের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চকক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না, শ্রেণিভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই উচ্চকক্ষে যখন বসবে তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা যেতে পারে। এ্যানি বলেন, ১৭ বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল। ২০১৪, ১৮ ও ২৪-এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত। তিনি বলেন, তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে, ১৭ বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি, তখন তো আমরা এই পাখা মার্কাকে পাইনি। আজকে ইসলামি দলগুলো থ্রেট দেখায়, মিছিল করেন, মিটিং করেন, বৃদ্ধাঙ্গুলি দেখান, নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন। এই পরিবেশ থেকে বাহির হতে হলে ঐক্যই হলো শুক্তি। এ্যানি বলেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং তারা ৮৬ ও ৯৬ সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই, পুরো জাতিকে অসহযোগিতা করেছে।
নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমোনাই পীর, এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মানুষের আরেকটি জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত: এ্যানি
ডেনমার্ক রাষ্ট্রদূত এইচ.ই. মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে। এ সময় তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং আগামী সাধারণ নির্বাচনের জন্য তাদের নীতি অবস্থান নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, তারা চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী। এছাড়াও, তারা উচ্চকক্ষ এবং পিআর ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ একটি স্থিতিশীল গণতান্ত্রিক কাঠামো অর্জন করলে দুই দেশের জনগণের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা বৃদ্ধি পাবে।
বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক হবে: মঈন
উইঘুর-আমেরিকান কর্মী কুযযাত আলতেয় জানিয়েছেন, চীনের অর্থনৈতিক প্রভাবের কারণে মুসলিম দেশগুলো উইঘুরদের নির্যাতনের বিষয়ে নীরব থাকে। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক রক্ষার জন্য এসব দেশ প্রকাশ্যে কথা বলে না। তার দাবি, চীন কোটি কোটি ডলার খরচ করে সরকার ও গণমাধ্যমকে চাপ দেয় এবং তথ্য নিয়ন্ত্রণ করে। তিনি বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, শিবিরে উইঘুরদের আটক, জোরপূর্বক মতবাদ চাপানো ও নির্যাতন চলছে, যা চীন অস্বীকার করে।
বর্তমান সরকার ও বিসিবি সভাপতির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন নির্বাচনে সভাপতি পদের প্রার্থী তামিম ইকবাল। তামিম অভিযোগ করে জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে জেতানোর জন্য কাজ করছে সরকার। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে। রুটিন কাজের প্রসঙ্গটি টেনে তামিমকে দুটি অপশন দেখিয়েছেন আসিফ মাহমুদ, ‘সরকারের রুটিন কার্যক্রমকে যদি হস্তক্ষেপ বলেন, তাহলে...এখানে বুঝতে হবে সরকারের কতটুকু এখতিয়ার আছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। সেটা হলে প্রয়োজনে আপনি আইনি ব্যবস্থা নিতে পারেন, প্রয়োজনে আইসিসিকে বলতে পারেন।’ এর আগে তামিম বলেছিলেন, ‘আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।’
সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বরং রুটিন কাজ করছে। এখতিয়ারের বাইরে যদি কিছু করে তাহলে বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে: আসিফ মাহমুদ
রাবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষার্থীদের হল ও মেস ছেড়ে চলে যাওয়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। তবে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভোটার ছাড়া নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হতে পারে না। তাই দরকার হলে ভোট দুর্গা পূজার পরে অনুষ্ঠিত হোক—আমরা সেটিই চাই। পাশাপাশি ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘রাকসু ফর র্যাডিকাল চেঞ্জ’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘ইউনাইটেড ফর রাইটস’ এবং স্বতন্ত্র প্রার্থীরা একই অবস্থান নেন। প্রার্থীরা দ্রুত ‘পোষ্য কোটা’ ইস্যু সমাধানের মাধ্যমে নির্বাচনকে অংশগ্রহণমূলক করার আহ্বান জানান। এদিকে ভিপি প্রার্থী তাসিন বলেন, শিক্ষার্থীরা ইতিমধ্যেই বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির সঙ্গে ‘কমপ্লিট শাটডাউন’ জড়িত হওয়ায় আমাদের সকল প্রচারণায় বাধা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন এ কারণে সরাসরি প্রশ্নবিদ্ধ হতে পারে।
রাবিতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ এবং শিক্ষার্থীদের হল ও মেস ছেড়ে চলে যাওয়ার কারণে রাকসু নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল।
সিরিয়ার অন্তবর্তী সরকার আগামী ৫ অক্টোবর গণপরিষদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, যা গত বছর বাশার আল-আসাদের পতনের পর প্রথম। ২১০ আসনের এক-তৃতীয়াংশ প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরাসরি নিয়োগ দেবেন, বাকি আসন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচিত হবে। এই ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন ও বৈধতা অর্জনের চেষ্টা চলছে, যদিও সমালোচকেরা পর্যাপ্ত প্রতিনিধিত্বের ঘাটতির অভিযোগ করছেন। সুইদা, হাসাকা ও রাক্কায় নিরাপত্তা উদ্বেগ বিদ্যমান, এদিকে আল-শারা আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হচ্ছেন, ইসরাইলের সঙ্গেও সম্ভাব্য আলোচনা অন্তর্ভুক্ত।
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার তাদের গ্রেফতারের পর আজ তা জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তারা বিভিন্ন সময় রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও এর অর্থায়নের সঙ্গে যুক্ত। এ বিষয়ে পরে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভ্যান ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। ‘চাষী’ ব্র্যান্ডের এসব চাল ভারতের দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে। বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে দেওয়া হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ ও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর নিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতর সোমবার জানিয়েছে, লঘুচাপটি সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ ও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শনে এসে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটার পবিত্রতা রক্ষা করতে হবে। সব ধর্ম মিলে যেন একসঙ্গে কাজ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনও ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। প্রত্যেক জায়গায় সিসিটিভি ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও বেশি উন্নত হবে। আরো বলেন, পূজা কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল, সেখানে নির্দেশনা দেওয়া হয় পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের সরকারি বাহিনী ছাড়াও তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে আনসার যুক্ত হবে। পূজা যেন ভালোভাবে উদযাপন কতে পারে, সেজন্য নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে মোট ৩২ লাখ টাকা এবং প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
পূজার শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এবারের পূজার আয়োজন খুবই ভালো। কোনো ধরনের সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইসি সূত্রে জানা গেছে, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগসহ ৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। জানা গেছে, ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এসব দলকে নিবন্ধন দিতে সুপারিশ করে ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম শেষ হয়ে রোববার নথিতে স্বাক্ষর করা হয়েছে। আজ কমিশনের অনুমোদনের জন্য ফাইল উপস্থাপন করা হবে। কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বা বিয়োজন করতে পারবে। কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর আপত্তির বিষয়ে শুনানির জন্য ১৫ দিন সময় দেওয়া হবে। তারপর প্রতিক নির্ধারণ করে চূড়ান্ত তালিকা জানিয়ে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগসহ ৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে।
ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীম বলেছেন, ৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি। ওদেরকে অনেকবার পরীক্ষা করেছেন, একবার ইসলামকে পরীক্ষা করুন। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসেনি, ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না। পরে তিনি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নূর আলম সিদ্দিককে ঘোষণা দেন।
৫৩ বছরে শাসকরা দেশকে ভালো কিছু উপহার দিতে পারেনি। তারা এই দেশের জনগণের জন্য কল্যাণকারী কোনো কাজ করতে পারেনি: ফয়জুল
পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় শিক্ষককে ‘লাঞ্ছনার’ অভিযোগ তুলে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে রাবি'র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সকাল থেকেই ক্লাস পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বর্জন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, ছাত্রনামক কতিপয় সন্ত্রাসী শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। যে ঘটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনও হয়েছে বলে মনে হয় না। শিক্ষকদের ওপর অত্যন্ত সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে হামলা হয়েছে। এই ন্যাক্কারজনক হামলায় জরিত ছাত্রনামক সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যতদিন শাস্তি দৃশ্যমান না হবে ততদিন আন্দোলন চলবে। মানববন্ধনে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তিনটি দাবি হলো- চিহ্নিত এই সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিল করতে হবে। যারা রাকসু নির্বাচনে প্রার্থী আছে তাদের প্রার্থীতা বাতিল করতে হবে।
পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় শিক্ষককে ‘লাঞ্ছনার’ অভিযোগ তুলে জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে রাবি'র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
দীর্ঘ দুই যুগের সংগীত জীবনের ক্যারিয়ারে ইতি টানলেন তাহসান খান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে জনপ্রিয় এ তারকার অনুসারীর সংখ্যা ছিল প্রায় এক কোটি, ইনস্টাগ্রামে ৩৫ লাখের বেশি। কিন্তু হঠাৎই দেখা যাচ্ছে, তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। এর মাঝেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে তাহসান বলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে।’ এই ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতভম্ব হয়ে পড়েন। হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। অনেকেই তখনই চোখের পানি মুছতে থাকেন। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। পরে তাহসান এক বাক্যে বলেন, ‘একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।’
সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—“দূরে তুমি দাঁড়িয়ে”—দেখতে কেমন লাগে: তাহসান
১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধান উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশগুলো এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা যায়। সফর শেষে সেনাপ্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দিতে চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হয়। তিনি বলেন, পুঁজিবাজার থেকে সবসময় মুনাফাই হবে, এটা ভাবা ভুল। সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত। তাহলেই সত্যিকার অর্থে মুনাফা হয় এমন খাতে বিনিয়োগ আসবে। উপদেষ্টা বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা যখন যোগাযোগ মন্ত্রী ছিলেন তখন থেকেই পদ্মা সেতু নিয়ে ভাবনা চলছে। আমি তখনও বলেছিলাম এত বড় অবকাঠামো তৈরির জন্য বিশ্বব্যাংকের ঋণ নেয়ার দরকার নেই। শেয়ার মার্কেট থেকেই এরকম মেগা প্রজেক্ট নির্মাণের অর্থ তোলা সম্ভব।
পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হয়। পুঁজিবাজার থেকে সবসময় মুনাফাই হবে, এটা ভাবা ভুল: অর্থ উপদেষ্টা
নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে ডিবি। সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা রয়েছে। এর আগে, রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত পিন্টু্র বাড়ি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেফতার করেছে ডিবি।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে। ডিসি-এসপি বানানো হচ্ছে বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতদের। তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। নাশকতা ও অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হতে পারে। রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার করা হচ্ছে। যেসময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাবো ঠিক সেসময় সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করে বসলো। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি। একজন পালিয়ে গেছে, আর এখন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন তকমা লাগিয়ে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসময় দলীয় নেতা-কর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকায় লাগাতার অবস্থানের নির্দেশ দেন তিনি।
ছাত্রদলের সাথে সম্পৃক্ততার অভিযোগে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের প্রশাসনে গুরুত্বহীন করে রাখা হয়েছে: রিজভী
পরাজিত ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে নানারকম জালিয়াতি ঘটেছে। আবিদুল বলেন, নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারে ক্রমিক নম্বর ছিল না। ব্যবহৃত ছাপানো ব্যালট পেপার ও অব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা প্রকাশ করা হয়নি। আরো বলেন, আচরণবিধি সম্পর্কে কোনো ধারণা না থাকায় পোলিং অফিসাররা সংবাদকর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে নির্বাচনকে প্রভাবিত করেছে। পোলিং অফিসারদের দ্বারা বারবার মবের শিকার হয়েছে ছাত্রদলের প্রার্থীরা। বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইডের সহায়তায় একাধিক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করেছে। একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। এই নেতা বলেন, পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ছাত্রদল নতুন সংস্কৃতিতে এসেছে। নির্বাচনের দিন থেকে পরবর্তী সময় পর্যন্ত অসামঞ্জস্যতা থাকলেও ছাত্রদল প্যানেল কোনও মিছিল-মিটিং কর্মসূচি করেনি। নির্বাচনে স্বচ্ছ্বতা ও জবাবদিহিতায় ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ তদন্ত করবে বলে আশা করি।
ডাকসু নির্বাচনে অনিয়ম নিয়ে কর্তৃপক্ষকে লিখিত আবেদন দেয়া হলেও কালক্ষেপণের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনে নানারকম জালিয়াতি ঘটেছে: আবিদুল
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল। নিউইয়র্ক থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে, এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। এর আগে, জি সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫১। অপরদিকে, আজ ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল।
১৯৬৭ সালের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। সিরিয়া টিভি জানিয়েছে, আল-শারার সঙ্গে চারজন মন্ত্রী রয়েছেন। এই সফরে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে-যার মধ্যে ওয়াশিংটনে দূতাবাস পুনরায় চালু করাও অন্তর্ভুক্ত। ২৪ সেপ্টেম্বর আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সিরিয়ার নেতার মধ্যে একটি বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। রয়টার্স বলছে, আল কায়েদার সাবেক নেতা শারার মাথার দাম এক সময় ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আল-শারার বৈঠককে বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেয়। একইসঙ্গে ঐক্যবদ্ধ ও স্থিতিশীল সিরিয়া গঠনে দামেস্কের প্রতি সমর্থন জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
১৯৬৭ সালের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন।
গতকাল রাত থেকে ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। একটানা মুষলধারে বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৭টা পর্যন্ত একটানা বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অফিসগামী মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। পানি ঢুকে পড়ায় অনেক স্থানে যানবাহন বিকল হয়ে যেতে দেখা গেছে। রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও এর পাশ্ববর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল রাত থেকে ঢাকায় অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তুমুল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, গ্রিনরোড, মোহাম্মদপুর, বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব। এ সময় অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। তবে যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি। এ নিয়ে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে । এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এসময় রাজারছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী। অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র্যাব।
কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলছেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে আরও পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন। উল্লেখ্য, ৭৫ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এখানকার দৈনন্দিন বাস্তবতা। এবার জাতিসংঘ সাধারণ পরিষদেও গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন নিয়ে বিতর্ক হবে সদস্য দেশগুলোর মধ্যে।
কানাডা-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য-পর্তুগাল- প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা। বিষয়টি অসংখ্য মানুষকে স্তম্ভিত করেছে। চারদিকে উঠেছে নিন্দার ঝড়। গ্রামের নতুনপাড়ার নিয়ামত আলীর ছেলে রাজমিস্ত্রি হারুন মারা গেলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর ক্ষোভের আঁচ পেয়ে সুদ কারবারি মর্জিনা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, লাশ গোসলের সময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি তোলেন হারুনের কাছে তিনি সুদের ১৫ হাজার টাকা পাবেন। ওই টাকা পরিশোধ না করলে লাশ দাফন করতে দেওয়া হবে না। শোকাহত পরিবার লাশ পাশে রেখে টাকার জন্য বিতর্কে জড়িয়ে পড়ে। আশেপাশের মানুষ স্তম্ভিত হয়ে পড়ে এমন ঘটনায়। অবশেষে প্রায় এক ঘণ্টা পর পরিবার বাধ্য হয়ে টাকা মিটিয়ে দেয়। টাকা হাতে পেয়ে মর্জিনা স্থানীয়দের ক্ষোভ ও জনরোষের মুখে পালিয়ে যায়। মারা যাওয়া হারুনের চাচাতো ভাই মানিক বলেন, আমার ভাই গত দেড় মাস আগে মর্জিনা খাতুনের কাছ থেকে ৮ হাজার টাকা ধার নেন। মর্জিনা দাবি করেন ২২ হাজার টাকা সুদের টাকা পাবেন। দাফন শেষে এ বিষয়টি মিটমাট করা হবে জানালে মর্জিনা দাবি করেন টাকা না পেলে লাশ দাফন করতে দেবে না। পরে মিটমাট করে ১৫ হাজার শোধ করা হয়।
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে লাশ আটকে রেখে আদায় করা হয়েছে সুদের টাকা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। ৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না। তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’ মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ বর্বর নেতা। এর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে: গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু
শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথেও বসে সমস্যার সমাধান হয়নি। তাই ধর্মঘট পালন করছেন তারা। তবে একতা পরিবহনের বাস চলাচল করছে। এর আগে, একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় শুক্রবার বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।
ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা।
রোববার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন। এদিকে এবারে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে গেলেন দেশের অন্যতম ৬ জন রাজনৈতিক নেতা। এর একজন ডা. তাসনিম জারা লেখেন- ‘মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন ও আমি সফরে অংশ নিচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী’।
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী’: তাসনিম জারা
শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সচিবের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ফলাফলে বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনকারীরা জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হন ৮৩ হাজার ৮৬৫ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ২০৯ জন, কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হন মাত্র ৬০ হাজার ৬৩৪ জন। অর্থাৎ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও প্রায় ২০ হাজার ৫৭৫ জন যোগ্য প্রার্থী মৌখিক পরীক্ষায় বাদ পড়েছেন। তাদের অভিযোগ, এই বাদ দেওয়া হয়েছে বৈষম্যের মাধ্যমে, যা একদিকে মেধার অবমূল্যায়ন এবং অন্যদিকে দেশের শিক্ষক সংকটকে আরও তীব্র করছে। তাদের দাবি, এনটিআরসিএ-এর বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জনকারীদের উত্তীর্ণ বিবেচনা করার কথা।
শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা।
এবি পার্টি বলছে, দীর্ঘ আলোচনা ও যুক্তি-তর্কের পর সকলের ঐকমত্যে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে। পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে সেই ঐক্য ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—যা জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত। এ অবস্থায় প্রধান উপদেষ্টার পদক্ষেপ এখনো অস্পষ্ট। মঞ্জু সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো পদক্ষেপই যেন ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত না করে।
জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হুমকির মুখে পড়তে পারে: মঞ্জু
মনির খান বলেন, আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সেসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের মধ্যে ঐক্যের বিকল্প নেই। বিএনপির সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। মনোনয়নের জন্য সকলের প্রচেষ্টা থাকবে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
আসন্ন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সেসকল ষড়যন্ত্র রুখে দিতে হবে: মনির খান
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন। ইশরাক বলেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। মূলত, তামিম ও ইশরাকরা অভিযোগ করেছেন, সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে বিসিবি সভাপতি, ক্রীড়া উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জেলা ও বিভাগে নিজেদের পছন্দমতো কাউন্সিলর মনোনীত করতে চান। মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সংশ্লিষ্টদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। তফসিল অনুসারে, ১ অক্টোবর বিকাল ৪টায় পোস্টাল ও ই-ব্যালট বিসিবি ওয়েবসাইটে আপলোড করা হবে। ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে তা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠাতে হবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও বিসিবির কাউন্সিলর পদ পাওয়া ইশরাক হোসেন।
রাবি'র উপ-উপাচার্যসহ একাধিক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। এর আগে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। একইসঙ্গে, যেসব ব্যক্তি বা গোষ্ঠী শিক্ষকদের লাঞ্ছিত করেছে, তাদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
রাবি'র উপ-উপাচার্যসহ একাধিক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির আলোচনার পুনরায় শুরু হওয়ার আগে দোহায় বিমান হামলার জন্য ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছে কাতার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে উত্থাপন করেন। পরে বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী রন ডারমারের সঙ্গে আলোচিত হয়। কাতার সম্ভবত এমন ক্ষমাপ্রার্থনা গ্রহণ করবে যা কেবল নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু, তার পরিবারের ক্ষতিপূরণ এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা সীমিত থাকবে।
গাজা, লেবানন, ইরান, ইয়েমেন ও কাতারে সাম্প্রতিক হামলার পর তুরস্ক ইসরাইলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে সতর্ক হয়ে উঠেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, তুরস্ক হতে পারে ইসরাইলের পরবর্তী লক্ষ্য, যেখানে ন্যাটো সদস্যপদও সুরক্ষা দিতে পারে না। নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ ধারণা এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ উত্তেজনা বাড়াচ্ছে। তুরস্ক ইসরাইলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে এবং আঞ্চলিক ও সামুদ্রিক কৌশল শক্তিশালী করছে, যাতে ইসরাইলের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়।
রোববার দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মনির দুবাই শহরে একটি কার্টন কোম্পানিতে কাজ করতেন। মনির হোসেনের ভাই আনোয়ার হোসেন জানান, মনির দুবাইয়ের জবেল আলীতে তিন সদস্যের একটি রুমে থাকতেন। প্রতিদিনের মতো শনিবার আনুমানিক রাত ১০টার দিকে ডিউটি থেকে রুমে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে অল্প সময় কথা বলেন। এ সময় রান্না করার কথা বলে ফোন রেখে দেন এবং খাবার শেষ করে ফোনে কথা বলবে বলেন। এরপর ফোন না আসায় বড় ভাই তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে একই কোম্পানিতে কাজ করা তার আপন ছোট ভাই তার পরিচিতি জনদের খবর দিয়ে পাঠালে মনিরের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। এ ঘটনার পরে মনিরের রুমে থাকা এক পাকিস্তানি ও ইন্ডিয়ানসহ বাকিদের পাওয়া যায়নি।
রোববার দুবাইয়ে নিজ বাসা থেকে মনির হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন জানান, ছাড়পত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন— ষষ্ঠ শ্রেণির ছাত্র নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণির ছাত্রী রুপি বড়ুয়া (১০)। ডা. শাওন বলেন, উত্তরার বিমান দুর্ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নিলয়ের শরীরের ২৫ শতাংশ এবং রুপি বড়ুয়ার শরীরের ২০ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ৮ জন ভর্তি আছে। এ পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আমাদের হাসপাতালে এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার রাতে ডবলমুরিং থানা এলাকার আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০-৮৫ নেতাকর্মী ঝটিকা মিছিল বের করে। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। আরও বেশ কয়েকজন মিছিলকারী পালিয়ে যান। ওসি বাবুল আজাদ জানান, অবৈধভাবে মিছিল করায় ৬৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে।
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থান দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দি দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। মামলায় ৪৮ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন জুনায়েদ। তিনি ২০১৩ সালের কোটাবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ণনা দিচ্ছেন। এর আগে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে অবশিষ্ট জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের মতো জবানবন্দি দেন নাহিদ। একই দিন বেলা পৌনে ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করেন আমির হোসেন। এ মামলায় সাক্ষ্যগ্রহণের ১৯তম কার্যদিবসে মোট জবানবন্দি দিচ্ছেন ৪৮ জন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষীর জবানবন্দি দিচ্ছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই। এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল।
দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র।
গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এ আন্দোলনের পেছনে দেশি-বিদেশি শক্তির হাত ছিল। দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন। তাদের মতে, এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই। মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে কোনো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়নি। তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন। আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একইসঙ্গে ৫ আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত-সারজিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি।
গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের ২ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তাদের একজন হলেন মেজর জেনারেল কবীর আহাম্মদ ও অপরজন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে এই দুজনকে কোন দেশে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হবে- তা জানানো হয়নি প্রজ্ঞাপনে।
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ের ২ কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। ড. ইউনূসের সঙ্গে আরও যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং আখতার হোসেন। জামায়াত এবং এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় তাদের দল থেকে দুইজন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে অল্প সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন কঠিন হওয়ায়, আগে থেকে যাদের মার্কিন ভিসা রয়েছে তাদের বেছে নেওয়া হয় প্রতিনিধি দলে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন নকিবুর রহমান তারেক এবং তাসনিম জারা।
ঢাবি শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা। ডাকসুর জিএস এস এম ফরহাদ স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একইসঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছেন, ডাকসু মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার শামিল। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে একটি মাল্টি-ব-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।
ঢাবি শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা।
রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিলো তিন প্রভাবশালী দেশ — যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, জি-সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০।
রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিলো তিন প্রভাবশালী দেশ — যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন গাজায় চলমান গণহত্যা থামানোর জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দ্য গার্ডিয়ান-এ লেখা নিবন্ধে তিনি বলেছেন, ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ানো এবং যেকোনো সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করা গুরুত্বপূর্ণ। আরডার্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আহত, অপুষ্টিতে ভোগা মানুষ, গর্ভবতী ও সদ্য মা হওয়া নারীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ওপর জোর দেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে তিনি বিশ্ব নেতাদের গাজাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মানুষকে কেবল সংখ্যা হিসেবে দেখার বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।
অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য ইউনিসেফের মাধ্যমে গাভি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা ক্রয় করার অনুমোদন দিয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৩০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটি ২০২৫-২৬ অর্থবছরের তিন মাসের টিকাদান নিশ্চিত করবে। ভবিষ্যতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ক্রয় করা হতে পারে, যা জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে সতর্ক করেছেন যে তারা শত্রু হিসেবে থাকতে চায় নাকি ভালো প্রতিবেশী হিসেবে এগোতে চায়, কারণ উভয় দেশের একসাথে বসবাস করা অপরিহার্য। লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে বক্তব্যে তিনি অতীত যুদ্ধের ব্যয় তুলে ধরেছেন এবং শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কাশ্মীর ইস্যু সমাধান, গাজা সংকটের নিন্দা এবং সমান শর্তে আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন। সাম্প্রতিক দেশীয় সাফল্য, অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক অবস্থানের শক্তিশালীকরণও আলোচনা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফেরত দেওয়ার আল্টিমেটাম দিয়ে বলেছেন, তা না হলে দেশটি “ভয়ংকর পরিণতি” ভোগ করবে। ট্রুথ সোশ্যাল ও হোয়াইট হাউসে তিনি জানান, বিমানঘাঁটি অবিলম্বে ফেরত চাই। যুক্তরাজ্য সফরে তিনি আরও জানান, ঘাঁটি ফেরত আনার প্রচেষ্টা চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটি হারানো নিয়ে ট্রাম্প বহুবার হতাশা প্রকাশ করেছেন এবং আফগানিস্তানে চীনের বাড়তি প্রভাবের অভিযোগ তুলেছেন।
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল। গাজা ও পশ্চিম তীরে ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। আইসিজে-র ৬৩ নম্বর অনুচ্ছেদে নির্ধারিত অধিকার ব্যবহার করে ব্রাজিল জানায়, ইসরাইলের আগ্রাসনের বিচারহীনতা আন্তর্জাতিক আইনকে হুমকির মুখে ফেলছে। ব্রাজিল এখন স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে মামলাটিতে দক্ষিণ আফ্রিকার পক্ষে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় এ যুদ্ধে ৬৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফে লবণ মাঠে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে, যেখানে আগে ধান চাষ হতো না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ৩০০ হেক্টর লবণ মাঠে ব্রি ধান-৭৫ ও বিনা ধান-১৭ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকেরা। একই জমিতে লবণ ও ধান চাষে আয় ও উৎপাদন বেড়েছে। কর্তৃপক্ষ অন্যান্য পরিত্যক্ত লবণ মাঠেও এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা করছে, যা স্থানীয় কৃষক ও দেশের খাদ্য সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।
রাবি'তে পোষ্য কোটা ইস্যুতে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খানকে লাঞ্ছিতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোষ্য কোটা ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে। পরে চূড়ান্ত সিদ্ধান্ত এ বিষয়ে জানানো হবে। একই সঙ্গে রাকসু নির্বাচন যথাযথ সময়ে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে, সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পোষ্য কোটা বহালের দাবিতে অনড় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। আগামীকাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনসহ কঠোর কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এর আগে, শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
রাবি'তে পোষ্য কোটা ইস্যুতে উপ-উপাচার্যকে লাঞ্ছিতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোষ্য কোটা ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা সিন্ডিকেট সভায় স্থগিত করা হয়েছে।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে- এমন একটি সংবাদ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।’ আরও বলেন, ‘তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। এর বাইরে গুলশান, বনানী, বারিধার এবং নিকেতন সোসাইটি অংশে এলওসিসি নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে।’
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে—এ তথ্য জানা নেই ডিএমপির।
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন। ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়ে আলোচনা হয়। এ সময়, এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কি না, তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও, অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চান। উল্লেখ্য, গত আট বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জাতিসংঘের। এজন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন দিতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সময়সীমাও বেঁধে দিয়েছে জাতিসংঘ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত নেতা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন, তিনি জাবি'তে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায়। প্রকৃত পক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয়। প্রশাসন জানায়, ২০১১ সালে ‘জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ’ চালু হয় এবং ২০১১-১২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয়। সুতরাং তিনি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন, তা সত্য নয়। আবাসিক হলগুলোতে সকালে ‘মদ’ দিয়ে কুলি করার প্রত্যক্ষ করার বর্ণনাটিও তার মনগড়া, যা অসত্য। ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটি সত্যের অপলাপ মাত্র। মনগড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, অপ্রত্যাশিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন জনাব আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক ও বস্তুনিষ্ঠ হওয়ার আহ্বান জানাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে জামায়াত নেতা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
মিন্টো রোডে সন্দেহজনক ঘোরাঘুরির সময় গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসা এনায়েত করিম চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। বিগত সরকারের আমলে যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, সেসব হেভিওয়েটদের ওপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস দিয়েও টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি এটেছিলেন এনায়েত। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তিনি তাদের জো বাইডেন ও হিলারি ক্লিনটনের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ তালিকায় আছেন পলাতক বেনজীর আহমেদসহ অনেকেই। এনায়েত প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দেশ থেকে নানাভাবে হাতিয়ে নেওয়া শত শত কোটি টাকা তিনি হুন্ডির মাধ্যমে পাচার করে এমন অসংখ্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন, এনায়েত মূলত ঠান্ডামাথার একজন প্রতারক। তার টার্গেট ছিল দুর্নীতিবাজ ও বিপদগ্রস্ত সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি। সিআইএ-এর এজেন্ট পরিচয়ে তাদের লোভনীয় প্রস্তাব দিতেন। প্রতিশ্রুতি দিতেন খুব সহজেই তাদের সমস্যার সমাধান দেবেন বা প্রতিপক্ষকে ঘায়েল করবেন।
বিগত সরকারের আমলে যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন, সেসব হেভিওয়েটদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি এটেছিলেন এনায়েত।
বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় তার জন্য কিছু দল কোন্দল শুরু করেছে। এই সরকার যদি নির্বাচনের ব্যালট পেপার জনগণকে দিতে চায়, সেই পথে যদি কোনো রাজনৈতিক দল বাধা দেয় তাহলে সেই রাজনৈতিক দলকে জনগণের সামনে উন্মোচিত করে ছাড়ব। এই অপকর্মে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র মসজিদকে যদি কেউ ব্যবহার করে, আমাদের বিশ্বাস ধর্মপ্রাণ মানুষ সেটাও বুঝতে পারবে।’
শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, হাসপাতালে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া: স্বপন
বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। এই বিপুল পরিমাণ অর্থ দেশের পাঁচ বছরের বাজেটের সমান। তিনি বলেন, দেশের ধনিক শ্রেণি দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলেফেঁপে উঠছে। মঈন বলেন, জিয়া একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি। তার সততা ছিল প্রশ্নাতীত। বাংলাদেশের উন্নয়নের জন্য প্রয়োজন একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না।
সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে, তা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত: মঈন
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে একটি দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। জেরা শেষে রোববার নাহিদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। আমরাও ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো। শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিক ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ তাকে উৎখাত করেছে। ফলে এটা আওয়ামী লীগের সংঘটিত অপরাধ। এদিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জেরা আজ শেষ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলছে। এর মধ্যে একটি মামলায় তার শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে এবং অন্যটি শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনার।
দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। আমরাও ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো: নাহিদ
বিএনপির নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা জেনারেশনের বাহিরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র সংগঠন তাদের রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করার পরও তারা পিছপা হয়নি। তিনি বলেন, এই জেনারেশন তারেক জিয়াকে যেভাবে চেনেন, হয়তোবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেভাবে চেনেন না। জিয়ার কথা, কাজ, কর্মতৎপরতা, সেই সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে কোনো ফাঁক ছিল না। তাদের নেতৃত্বের মধ্যে দেশের কথা, প্রজন্মের কথা, আমাদের বাংলাদেশের কথা বার বার ফুটে উঠেছে। আরো বলেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক ঊর্ধ্বে যাবে। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে।
আমরা জেনারেশনের বাহিরে কোনো চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল: এ্যানি
ইস্টার্ন হাউজিং-এ একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা এমন সাক্ষ্যপ্রদান করেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে তিন মামলায় ১৫ জন সাক্ষ্য প্রদান করেছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়মবহির্ভূতভাবে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক।
ইস্টার্ন হাউজিং-এ একটি ফ্ল্যাটের মালিক টিউলিপ সিদ্দিক। শেখ পরিবারের রাজউকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান। আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে। আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।
এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান: হান্নান মাসুদ
ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সংঘটিত গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’ অবশেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকা হান্নানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একটি হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পান। এছাড়া তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলাও রয়েছে। উল্লেখ্য, ‘জাপানি হান্নান’ নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন।
গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে ‘জাপানি হান্নান’ অবশেষে গ্রেফতার হয়েছেন।
বিএনপি নেতা আযম খান বলেছেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। তিনি বলেন, ওই কতিপয় দল দেশের সম্প্রীতিকে ব্যাহত করতে চায়। দেশকে ধ্বংস করে গেছে ফ্যাসিবাদীরা। সেই জায়গা থেকে আমরা দেশকে যত উন্নয়নের পথে এগিয়ে নিতে চাই, সেখানে কিছু দল বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। আরও বলেন, তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। একই অনুষ্ঠানে আফরোজা আব্বাস বলেন, দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ আর এই নারী সমাজকে বাদ দিয়ে রাষ্ট্র কখনও চলতে পারে না।
তারেক রহমান অতি শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে: আযম
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে তার রওয়ানা হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হন বেশ কয়েকজন।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে ব্যবসায়ী নেতাদের মধ্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, একে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এমএ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ উপস্থিত রয়েছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা।
মুফতি আমির হামজা তার বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না। সম্প্রতি ঢাবির মুহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এ জন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি। কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। জাবি'র হলে মদের বোতল প্রসঙ্গে আমার কথা নিয়েও সমালোচনা হচ্ছে। আমি তো হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম। এখন বলেছে মদের বোতলে পানি খায়। আমি কি জানি! যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলব না। রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে হামজা বলেন, মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি একথা বলেছিলাম। এ জন্য আমি মাফ চেয়েছি। ওয়াজ করতে গেলে নানা বিষয়ে তুলনা করে আমরা কথা বলি। এতে ভুল হয়। আওয়ামী লীগের আমলে আমি জেলখানায় ছিলাম। জেলখানায় আমার ওপর অত্যাচার হয়েছে। আমি এখনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ নই। সতর্ক থাকব।
মুফতি আমির হামজা তার বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘ছাত্র রাজনীতিতে যা ঘটছে, আপনারা সব দেখছেন। একজন ভিপি হয়েছেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করছে কে মার্কেট করছে- এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিতে পারে। সেখানে ছাত্রনেতা শুধু অভিযোগ করতে পারেন। কিন্তু আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে।’ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দলের পক্ষ থেকে লোহার খাট দেওয়া হচ্ছে। এটা তো অদ্ভুত ব্যাপার! এটা কোনো রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব নয়। ছাত্রদের থাকার সমস্যা থাকলে আন্দোলন করে প্রশাসন থেকে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ। এটা কি এতিমখানা নাকি, যে আপনি সেখানে লোহার খাট দেবেন, খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? এই জিনিসগুলো খুব খারাপ লক্ষণ। প্রসঙ্গত, সূর্যসেন হলের একটি দোকান থেকে টেস্টিং সল্ট পাওয়ায় হল ভিপি আজিজুল হক দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে একে প্রক্টর এখতিয়ার বহির্ভূত বলে অ্যাখা দেন।
একজন ভিপি হয়েছেন, কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? বিশ্ববিদ্যালয়ের ভেতরে কে দোকান করছে কে মার্কেট করছে- এটা তো ইউনিভার্সিটির প্রশাসন আছে, তারা ব্যবস্থা নিতে পারে: রিজভী
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইকিউ-২ কোটা সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই কোটা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রিট পিটিশন নং ১৩৭৮০/২০২৫ এর ০৪/০৯/২০২৫ তারিখের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ১০ আগস্ট ইকিউ-২ কোটা সংক্রান্ত ভর্তি নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকায় বলা হয়েছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য এই কোটা প্রযোজ্য হবে। তবে হাইকোর্টের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা আপাতত কার্যকর হবে না। ইকিউ-২ নির্ধারণ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ২৮টি দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের জন্য।
একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইকিউ-২ কোটা সংক্রান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তবে এখনো তার স্থলে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ পদে রুটিন দায়িত্ব পালন করবেন। জানা গেছে, বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিতে নিয়োগ পাওয়া মোখলেস উর রহমানের স্থলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে স্থলাভিষিক্ত করা হবে। প্রসঙ্গত, মোখলেস জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাবার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। বিগত আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তারা একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন হওয়ায় বঞ্চিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন।
হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আজ রোববার থেকে নতুন এই ফি কার্যকর হচ্ছে, যা পূর্বের তুলনায় ৬০ গুণ বেশি। ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদনকারীদের ওপর নতুন করে ধার্য করা ১ লক্ষ ডলারের ফি ‘পারিবারিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাবে, যার কারণে এটি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয়।’ জানা গেছে, ভারতীয় নাগরিকরাই এইচ- ওয়ান বি ভিসার সবচেয়ে বড় অংশীদার—২০২৪ সালে ইস্যু হওয়া সব ভিসার মধ্যে ৭০ শতাংশেরও বেশি ভারতীয়দের দেয়া হয়েছে। ভারত বলেছে, ‘ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দক্ষ পেশাজীবীদের বিনিময় উভয় দেশের জন্যই গভীরভাবে লাভজনক। তাই নীতিনির্ধারকরা যেন এই সিদ্ধান্তগুলোতে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তি বিবেচনায় নেন।’ এদিকে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল সোমবার যুক্তরাষ্ট্রে আলোচনার উদ্দেশ্যে রওনা দেবেন।
যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীদের জন্য এইচ-ওয়ান বি ভিসার আবেদনকারীদের ওপর নতুন করে ধার্য করা ১ লক্ষ ডলারের ফি ‘পারিবারিক জীবনে ব্যাপক বিঘ্ন ঘটাবে, যার কারণে এটি মানবিক দিক থেকে গভীর উদ্বেগের বিষয়: ভারত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, পূজা কমিটিগুলোকে মণ্ডপে ৭ জন করে গার্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারাই নিরাপত্তার বিষয়টি দেখবে। আগামী বুধবার থেকে সারাদেশের পূজামণ্ডপগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। তিনি বলেন, এই বছর দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এবারের পূজা নির্বিঘ্নে হবে। কোথাও সেরকম কোনো ঝুঁকি নেই। অনেক সময় কিছু জায়গায় কিছু ঘটনা ঘটে থাকে। তবে সেগুলো যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক। আরও বলেন, সীমান্তবর্তি দেশগুলো থেকে মাদক আসে। আর বাংলাদেশ থেকে চাল ও সার যায়। আরাকান আর্মি মাদকের ওপর বেচে আছে। তবে আগের চেয়ে মাদক আটক হচ্ছে বেশি। মাদক নির্মূল করতে চেষ্টা করছে সরকার। উপদেষ্টা বলেন, কৃষকরা আলুর নায্য দাম পাচ্ছে না। এমনটা চলতে থাকলে আগামী বছর আলু চাষ করতে চাইবে না তারা। ফলে আলুর দাম বৃদ্ধি পাবে।
পূজা কমিটিগুলোকে মণ্ডপে ৭ জন করে গার্ড রাখতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত তারাই নিরাপত্তার বিষয়টি দেখবে: জাহাঙ্গীর
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন— এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়। এদিন আসন্ন নির্বাচন নিয়ে ইনোভেশন-এর জরিপ প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১.৮ শতাংশ এবং চায় না ২২.২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন। এতে ৬৯.৯% উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তূলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।
পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন— এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়: শফিকুল
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে। উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যাদের ব্যপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেয়া হবে না। আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ইউনিসেফের সাথে নেগোসিয়েট করে করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে।
এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে: সালেহউদ্দিন
যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন। শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।
যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন।
রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প। এটির উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার। এসময় নগরীর বিভিন্নস্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।
রোববার দুপুর ১২টা ১৯ মিনিটে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প।
রাজধানীবাসীর সুবিধার জন্য মেট্রোরেলে ১০টি নতুন ট্রিপ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল। এতে প্রতিদিন অতিরিক্ত প্রায় ২৩ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। ট্রেন চলাচল সকাল ৬টা থেকেই শুরু হবে এবং রাত ১০টার পরেও চলবে। বর্তমানে মেট্রোরেলে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ যাত্রী যাতায়াত করে। ট্রেনের আসন সংখ্যা নির্ধারিত থাকায় একই সময়ে বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে না। কথা থাকলেও মেট্রো ট্রেনে লাগানো যাচ্ছে না ২ কোচ। ফলে মন্ত্রণালয় থেকে ট্রেনের সংখ্যা বাড়ানোর চাপ রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন লাইনের নিরাপত্তা পরীক্ষা করতে ব্যবহৃত সকালের দুটি ‘সুইপিং ট্রেন’-এর দ্বিতীয়টি থেকেই যাত্রীবাহী প্রথম ট্রিপ শুরু হবে। এই ট্রিপে শুধুমাত্র এমআরটি পাস ও র্যাপিড পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাতে আরও ৬টি নতুন ট্রিপ যুক্ত হবে। বর্তমানে শেষ ট্রেনটি উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে। নতুন সূচিতে উত্তরা থেকে রাত ৯টা ১০, ৯টা ২০ ও ৯টা ৩০ মিনিটে ট্রেন ছাড়বে, এবং মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৫০, ১০টা ও ১০টা ১০ মিনিটে।
রাজধানীবাসীর সুবিধার জন্য মেট্রোরেলে ১০টি নতুন ট্রিপ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে ডিএমটিসিএল।
প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয় যে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। রাষ্ট্রদূত জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটির কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে। রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দুরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে।
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া: প্রেস উইং
বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। এ সফরে প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হক এবং তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আব্দুল হামিদ। মন্ত্রী মুত্তাকি বলেন, একবার আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেল চালু হলে বাণিজ্য স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে আগ্রহ দেখে আমরা উৎসাহিত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার বিপুল সম্ভাবনা দেখছি। তিনি জানান, আফগানিস্তানে তুলা, কার্পেট, শুকনো ফলমূল এবং মার্বেল খাতে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল কাবুল সফরে আসবে। তিনি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই প্রায় সব দেশের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে। তবে বাংলাদেশ এখনও সেই পদক্ষেপ নেয়নি। তিনি বাংলাদেশি ওলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর আহ্বান জানান। প্রতিনিধিদল বিষয়টিকে স্বাগত জানায়। এদিকে আব্দুল হামিদ বলেন, ‘এই সফর একটি নতুন সূচনার প্রতীক। বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাঁকে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।’
মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলাওয়ী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন।
ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় আজকের প্রেক্ষাপটে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আওয়ামী লীগ ও হাসিনার দাঁড়াতে হবে না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে। বিএনপি দাঁড়ালে ভালো। আমি তো আছিই বিএনপিতে। শুধুমাত্র আওয়ামী লীগ দলটাই মুক্তিযুদ্ধ করেছে, বিষয়টা এমনভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছে; এ প্রসঙ্গে বলেন, ৭০ সনে শেখ মুজিবের দল জিতলো। ৭১% ভোট পেল আওয়ামী লীগ একা। ৮%, ১০% ভোট পেল তিনটা মুসলিম লীগ, ৬% পারসেন্ট ভোট পেল জামায়াত গোলাম আজমের নেতৃত্বে। ১৬২টা সিট পূর্ব পাকিস্তান পেল। তাহলে একটা দল বলবে না তো কয়টা দল বলবে? শেখ মুজিব মওলানা ভাসানীরে গিয়ে পায়ে ধরে সালাম করে বলেছে, হুজুর আমার সঙ্গে থাকেন। আর এই হুজুরই তো প্রথম বলছে- এই মুজিব তুমি স্বাধীনতা ঘোষণা করো। তোমার সঙ্গে আমি থাকব। জামায়াত কী বলছে? মুক্তিযুদ্ধ যারা করে এরা হলো ভারতের দালাল। টিক্কা খান যখন তিন দিনে ৫ লক্ষ লোক মেরে ফেলল ২৫ মার্চ এর রাত থেকে ২৮ মার্চ পর্যন্ত, শুধু ৯০ হাজার লোক মেরেছে সেই বুড়িগঙ্গা নদীর থেকে ধরে কেরানীগঞ্জ নবাবগঞ্জ পর্যন্ত। তখন টিক্কা খানের সঙ্গে প্রথম যে দেখা করে পায়ে ধরে সালাম করল তার নাম গোলাম আজম। ফজলু বলেন, আমি তো মানুষ, আমার তো ভুল হতে পারে। আমি নাকি কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছি। আমি কুরুচিপূর্ণ বক্তৃতা দিলে আপনার চ্যানেলে আমাকে ডাকতেন না।
বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আওয়ামী লীগ ও হাসিনার দাঁড়াতে হবে না, একটা রাজনৈতিক শক্তি কিন্তু দাঁড়াবে: ফজলু
চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক। দুদক জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ১৮ তারিখে অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে নথিগুলো সরিয়ে রাখে সে। পরে আজ রোববার ভোরের দিকে সেই বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয়। আরও জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে। সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচারের তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে। বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। ২৩টি বস্তায় রক্ষিত নথি পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশন বরাবর উপস্থাপন করা হবে।
সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরায়েলি হামলার পর সৌদি আরবের সাথে নতুন সম্পর্ক গড়ে তুলতে- ইসরায়েলকে শত্রু হিসেবে চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে আলোচনা ও পুরোনো মতবিরোধ সমাধানকে প্রাধান্য দিতে চায় হিজবুল্লাহ। এর আগে, ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় সৌদি নেতৃত্বাধীন দ্য গাল্ফ কো-অপারেশন কাউন্সিল। এরপর থেকেই ইরান সমর্থিত লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্পর্কের টানাপড়েন চলে আসছিল সৌদি আরবের। তবে মধ্যপ্রাচ্যের নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতায় এবার দুপক্ষের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।
গাজায় ইসরাইলি বর্বরতায় মাত্র একদিনে দখলদার বহিনীর হামলায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পরিবারের ৫ সদস্যও রয়েছে। হামাস এ হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের গাজা ছাড়তে বাধ্য করার উদ্দেশ্যে চালানো এক ‘রক্তাক্ত সন্ত্রাসী বার্তা’। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বাহিনী ১ হাজার ৭০০ জন স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে আটক করেছে। এদিকে ইসরাইলি সেনারা গাজা সিটি দখল করতে সেখানকার মানুষদের দক্ষিণের তথাকথিত ‘কনসেন্ট্রেশন জোনে’ ঠেলে দিতে আকাশ ও স্থল হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গত আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজার প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। এর আগে সেখানে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। ইসরাইলি সেনারা শুধু গত দুই সপ্তাহেই অন্তত ২০টি বহুতল ভবন ধ্বংস করেছে।
গাজায় ইসরাইলি বর্বরতায় মাত্র একদিনে দখলদার বহিনীর হামলায় আরও ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। রোববার বিকালে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ ঘোষণা দিতে পারেন। স্টারমার প্রশাসন যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে, সেটা গত জুলাইয়ে জানানো হয়েছিল। যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে। তবে ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে তেল আবিব। এর আগে, সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে রোববার বিকালে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য।
নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় এবং জেলা কমিটি বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্য করছেন। তারা টাকার বিনিময়ে উপজেলায় অযোগ্য ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। কোনো নিয়ম-কানুন মানা হচ্ছে না, ইচ্ছে মতো কমিটি গঠন করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সর্বসম্মতিক্রমে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নীলফামারীর ডিমলায় কমিটি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার আশঙ্কায় ভিপি পদপ্রার্থী শেখ খোদার নূর ইসলাম আশ্রয় নেন সাংবাদিক সমিতির কার্যালয়ে। সন্ধ্যা ৬টার দিকে আরেক ভিপি পদপ্রার্থী নাসিম তাকে সেখান থেকে বাইরে নিয়ে যান। এর আগে, প্রায় আড়াই ঘণ্টা খোদার নূর কার্যালয়ে অবস্থান করেন। ছাত্রদলের ঢাকা জেলা (উত্তর) আহ্বায়ক ছিলেন খোদার নূর ইসলাম। তিনি বলেন, কয়েকদিন ধরে ফেসবুকের একটি গ্রুপে এনোনিমাস আইডি থেকে তার বিরুদ্ধে নানা ধরনের পোস্ট দেওয়া হচ্ছিল। পোস্টদাতার পরিচয় শনাক্ত করার পর তানজিতের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর তানজিতের পক্ষের কয়েকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে তিনি গবিসাস কার্যালয়ে আশ্রয় নেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। অন্যদিকে, তানজিত অভিযোগ করেন, ভিপি প্রার্থী রাকিবের পক্ষে কাজ করায় খোদার নূর তাকে হুমকি দেন। জিজ্ঞাসাবাদের সময় রনি উত্তেজিত হয়ে তাকে হ্যাচকা টান দেন ও পুলিশের কাছে দেওয়ার হুমকি দেন। এদিকে খোদার নূর বলেন, উদ্ধারের নামে রাজনীতি করতে আসার দরকার নেই। এসব নাটক চাই না।
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় ভিপি পদপ্রার্থী শেখ খোদার নূর আশ্রয় নেন সাংবাদিক সমিতির কার্যালয়ে, উদ্ধার করেন আরেক ভিপি প্রার্থী।
রাবি'তে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলন আরও উত্তপ্ত রূপ নিয়েছে। শনিবার রাত ১০টার দিকে টানা ৪০ ঘণ্টা অনশন করার পর কোনো সমাধান না পেয়ে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন। শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমি মারা গেলে যেন আমার মায়ের কবরের পাশে দাফন করা হয় এবং শিক্ষার্থীরা যেন এ আন্দোলন চালিয়ে নেয়। জানা গেছে, বর্তমানে ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আমরণ অনশনে রয়েছেন। এর আগে উপ-উপাচার্যের বাসভবনে তালা দেওয়া, জুবেরী ভবনের সামনে বিক্ষোভ, শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ নিয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরা শুনেছি, তারা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে। এজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ শিক্ষার্থীদের গায়ে কোনোভাবেই হাত দেবে না।
টানা ৪০ ঘণ্টা অনশন করার পর কোনো সমাধান না পেয়ে অনশনরত রাবি শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন।
ইসলামী আন্দোলনের নেতা মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে ফয়জুল বলেছেন, পিআরের বিপক্ষে যারা কথা বলেন, তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।
অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল, তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে: ফয়জুল
ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ছাত্রদের মতপ্রকাশ, তাদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের চর্চা— এই জাতীয় কাজগুলো চালিয়ে নিতে হলে একরম আলোচনার জন্য, অংশগ্রহণের জন্য কিছু প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন। সেটি ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয় উপলব্ধি করবে। আমাদেরকে দেশের স্বার্থে সংকীর্ণ, হিংস্র, দলীয়পনার ঊর্ধ্বে উঠতে হবে। তিনি বলেন, আমরা দেখেছি, গণরুম থেকে আরম্ভ করে বিবর্তনমূলক বিভিন্ন রকম ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হল পর্যায়ে ছিল। সেটি কাটিয়ে উঠে এখন আমরা তুলনামূলকভাবে একরকম শৃঙ্খলা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন। আমরা জাতির কাছে ডাকসু নির্বাচনটি গ্রহণযোগ্য করে সম্পন্ন করতে পেরেছি এবং এতে বহু মানুষের অবদান আছে, আল্লাহর রহম আছে। আমার বিভিন্ন সময়ে নোবিপ্রবির উপাচার্য এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ হয়েছে। এই ডাকসু প্রক্রিয়াটিও তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক শুভেচ্ছা ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন। ঢাবি উপাচার্য বলেন, নোয়াখালীর প্রতি আমাদের আলাদা মমতা আছে। এই এলাকা আমার নানার বাড়ি। এ এলাকা অত্যন্ত সংগ্রামী। নোয়াখালীর আতিথেয়তা দেশ সেরা।
আমরা জাতির কাছে ডাকসু নির্বাচনটি গ্রহণযোগ্য করে সম্পন্ন করতে পেরেছি এবং এতে বহু মানুষের অবদান আছে, আল্লাহর রহম আছে: ঢাবি উপাচার্য
বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। দুলু বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র এই বিজয়কে ঠেকাতে পারবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন: দুলু
খাগড়াছড়ির জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, ইউপিডিএফ (মূল) দলের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সদর জোনের আওতাধীন পানছড়ি সাব-জোনের সদস্যরা। অভিযান চলাকালে সেখানে ১৫-২০ জন ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের সশস্ত্র উপস্থিতি ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর জন্য তারা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পাল্টা গুলি চালায় সেনাবাহিনী। পরে পালিয়ে যাওয়া সশস্ত্র সন্ত্রাসীদের রুট ও আশপাশে অভিযান চালিয়ে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মি. মি. ২শ রাউন্ড এ্যামোনিশন, ১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করে সেনাবাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।
খাগড়াছড়ির জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিএনপি নেত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘বালুমহল দখল, ঘাট দখল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন যেহেতু আন্দোলন-সংগ্রাম নেই। তাই এখন তৃণমূলে প্রতিটি বাড়ি গিয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। তিনি বলেন, দলের বড় পদপদবি দখল করে চেয়ারে বসে থাকলে হবে না। নির্বাচন আসন্ন। এখন একটাই কাজ, কৃষক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি গ্রামে-মহল্লায় গিয়ে বিএনপির জন্য ভোট চাওয়া। রিতা বলেন, বিএনপির বিরুদ্ধে এমনিতে ষড়যন্ত্র চলছে। বিএনপি যদি তিল পরিমাণ দোষ করে তাল বানিয়ে উপস্থাপন করা হয়। ছোট্ট দোষকে তারা বিশাল অবয়ব আকার ধারণ করে জনগণকে বিভ্রান্ত করছে। আমাদের সেদিকে নজর রেখে সবাইকে সচেতন হতে হবে। ওই কুচক্রী মহলকে রুখতে জনগণের কাছে বিএনপির আদর্শ পৌঁছে দিতে হবে।
বালুমহল দখল, ঘাট দখল করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন যেহেতু আন্দোলন-সংগ্রাম নেই, তাই ঘরে ভোট চাইতে হবে: রিতা
আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। হাদী বলেন, ‘আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে। তবে আমরা উচ্চকক্ষে অবশ্যই পিআর চাই।’ তিনি বলেন, ‘আমাদের এক পৃষ্ঠার ইশতেহার। এ ইশতেহার আমরা শাহবাগ মোড়ে ঝুলিয়ে রাখব। মানুষ যদি আমাদের সংসদে পাঠায় তাহলে এ ইশতেহারের কয়টা বিষয় বাস্তবায়ন করলাম আর কয়টা বিষয় বাস্তবায়ন করতে পারলাম না সে বিষয়ে জবাব দিতে দায়বদ্ধ থাকব।’ আরও বলেন, ‘যদি কোনো দল প্রয়োজন মনে করে যে আমাদের মতো তরুণদের সংসদে যাওয়া দরকার, তাহলে তারা আমার আসনে প্রার্থী না দিতে পারে। কিন্তু আমি নিজে ধানের শীষ বা দাঁড়িপাল্লার প্রতিনিধি হতে চাই না।’
আমরা নিম্নকক্ষে পিআর চাই না। নিম্নকক্ষে পিআর হলে আওয়ামী লীগ তার অনেক লোককে এর মধ্য দিয়ে সামনে নিয়ে আসার চেষ্টা করবে: হাদী
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বকারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থানের সুযোগ নিয়ে আরেকটি দল উগ্রপন্থি হওয়ার চেষ্টা করছে। একটি দল মনে করছে অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে। তারা নিজেরা ক্ষমতায় যেতে চায় এবং বাংলাদেশে তাদের কর্তৃত্ব কায়েম করতে চায়। সাকি বলেন, কেউ যদি আবার বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, মানুষ সেটি মানবে না। এর জন্য আমাদের সংগঠিত হতে হবে।
একটি দল মনে করছে অভ্যুত্থানকে পুঁজি করে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের যে লড়াই, সেটাকে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে: সাকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে বলা হয়, সার্বিক পরিস্থিতিতে রোববার জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে, রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়ে ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একযোগে নেমে আসে ১৭টি হলের শিক্ষার্থীরা। অপরদিকে, এরও আগে রাত ৮টার দিকে সিনেট মিটিং শেষে পোষ্য কোটা বাতিলের এই আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।
রাবি'তে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ইতিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে সম্পূর্ণরূপে দলীয়করণে অভিযোগ ওঠেছে। এরকম একটি দলীয় প্রশাসনের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? ২০২৪ সালে একতরফা নির্বাচন হওয়ায় মানুষ ভোটকেন্দ্রে যায়নি। আগামীতে এ ধরনের নির্বাচনের পুনরাবৃত্তি হলে এবারও মানুষ ভোটকেন্দ্রে যাবে না। আবারও যদি একতরফা নির্বাচন হয় তাহলে হিটলার-মুসোলিনির মতো দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হবে। আনিস বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার হয়েছিল ১৯৯১ সালে। অতএব আজকে যারা সংস্কার সংস্কার করছেন, সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সংসদ লাগবে। তিনি বলেন, আজকে যারা জাতীয় পার্টিকে দোসর হিসেবে চিহ্নিত করতে চান তারাও এক সময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছে। এমনকি তারা সংসদে ছিলেন। ১৪ সালের নির্বাচনের আগে আমরা বিএনপির সঙ্গে জোট গঠন করার জন্য একাধিক বৈঠক করেছি। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির অনাগ্রহের কারণে সেই জোট গঠন হয়নি। আজ জামায়াত আমাদের নিষিদ্ধের দাবি করছে। কিন্তু আমরা কখনো জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি জানাইনি। এমনকি আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করে জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল।
আমরা কখনো জামায়াত ইসলামীকে নিষিদ্ধের দাবি জানাইনি। এমনকি আওয়ামী লীগ যখন জামায়াতকে নিষিদ্ধ করে জাতীয় পার্টি তার বিরোধিতা করেছিল: আনিসুল
বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। এ মন্তব্যের জন্য তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ কর্তৃক বাংলাদেশের সবচেয়ে আলোচিত আবরার হত্যাকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন, তা শুধু মিথ্যাচারই নয়, দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ফ্যাসিবাদবিরোধী লড়াইকে অশ্রদ্ধা ও প্রশ্নবিদ্ধ করার শামিল। আবরার ফাহাদকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার অপরাধে তাকে শিবির ট্যাগ দিয়ে নির্মমভাবে হত্যা করে তারা, যা আদালতের রায় দ্বারা প্রমাণিত। নেতৃবৃন্দ যোগ করেন, ফ্যাসিস্ট শাসনামলে সবচেয়ে নিপীড়িত সংগঠন হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিএনপি নেত্রী নিলুফার ছাত্রশিবিরের বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগ-ছাত্রলীগের সীমাহীন অপরাধকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, যা জনমনে প্রশ্ন তৈরি করছে—‘তিনি আসলে পতিত ফ্যাসিস্টদের এজেন্ট হয়ে কাজ করছেন কি না।'
আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির।
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে হামলার একটি মামলায় সাবেক এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে মিছিলে হামলার ঘটনায় ছাত্রদল কর্মী ছাইদুর রহমানের করা এক মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। ওসি সাইফুল ইসলাম বলেন, ভূমি জবরদখল ও হত্যাচেষ্টার ঘটনায় সোনাগাজী থানায় আনোয়ারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এছাড়া জানা গেছে, সোনাগাজী থানায় চারটি ও যশোর থানার একটি মামলায় এক বছরের সাজা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে হামলার একটি মামলায় সাবেক এক সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি নেতা আমিনুল হক বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। একটি ভিডিও দেখেছি, যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা মানুষের সাথে বসুন, তাদের সমস্যার কথা শুনুন, এবং বুঝান কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমিনুল বলেন, আপনারা গত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মত প্রকাশ করতে পারছেন-এটাই আপনারা অর্জন করেছেন। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়। শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের সাথে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে।
বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে: আমিনুল
গত ২৪ ঘন্টায় একনজরে ১২৫ টি নিউজ শেয়ার হয়েছে। আরো নিউজ দেখতে লগইন করুন। যেকোন সমস্যায় আমাদের ফেসবুক পেজ একনজর-এ যোগাযোগ করুন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।