Web Analytics

দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশের বন্দর খাতে পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে একটি প্রাথমিক বৈঠক করেছে। ইকোনমিক টাইমস এর আগে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। লক্ষণীয় বিষয়- কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে এই পদক্ষেপ নেওয়া হলেও বাংলাদেশে এ মার্কিন পরিকল্পনায় ভারতের এখনো কোনো ভূমিকা নেই। এদিকে ভারত এখনো আগামী দিনে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল নিয়ে ভাবছে। জাপান বাংলাদেশের মাতারবাড়ীতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে। তৎকালীন শেখ হাসিনার সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিল।

22 Sep 25 1NOJOR.COM

দি ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ সোর্স

বাংলাদেশের বন্দরে এবার নজর যুক্তরাষ্ট্রের

বাংলাদেশের একটি বন্দরের দিকে এবার নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী দিনে ‘কোয়াড পোর্টস ফর ফিউচার’ কর্মসূচির অধীনে বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করে এ অঞ্চলে চীনের উপস্থিতির ভারসাম্য আনতেই এ উদ্যোগ নিচ্ছে ওয়াশিংটন।